Jannat Al Madina Garage

Jannat Al Madina Garage

Share

Cars Electricity Repair ,Cars Mechanics Repair , Denting&Painting

07/02/2023

ইমাম খাত্তাবী বলেন : এ হাদীস থেকে বুঝা যায়, প্রাপ্ত বয়স্কের নামায তরকের জন্য আরো কঠোর শাস্তি প্রযোজ্য। শাফেয়ী মাযহাবের কারো কারো মতে ইচ্ছাকৃতভাবে নামায তরককারী প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেয়া যাবে। ইমাম মালেক, শাফেয়ী ও ইমাম আহমাদের মতে সে হত্যাযোগ্য।

ইবরাহীম নাখয়ী, আইয়ুব সাখতিয়ানী, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আহমাদ ইবনে

হাম্বল ও ইসহাক বিন রাহওয়ের মতে বিনা ওযরে স্বেচ্ছায় নামায তরককারীকে

নামাযের ওয়াক্ত শেষ হওয়ার পর কাফের গণ্য করতে হবে। একটি হাদীসে বর্ণিত আছে যে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরয নামায যথারীতি আদায় করবে, আল্লাহ তাকে পাঁচটি মর্যাদা দান করবেন। প্রথমঃ তার দারিদ্র দূর করবেন, দ্বিতীয়তঃ তাকে কবরের আযাব থেকে মুক্তি দেবেন, তৃতীয়তঃ তার আমলনামা ডান হাতে দেবেন, চতুর্থতঃ বিদ্যুতবেগে তাকে পুলসিরাত পার করাবেন, পঞ্চমতঃ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি নামাযের ব্যাপারে শৈথিল্য দেখাবে, আল্লাহ তাকে ১৪টি শাস্তি দেবেন। এর মধ্যে পাঁচটি দুনিয়ার জীবনে, ৩টি মৃত্যুর সময়ে, তিনটি কবরে, এবং তিনটি কবর থেকে পুনরুজ্জীবিত হওয়ার সময়ে। দুনিয়ার পাঁচটি হলো, তার জীবন থেকে বরকত উঠে যাবে, তার মুখমন্ডল থেকে সৎ লোকসুলভ ঔজ্জল্য দূর হয়ে যাবে । তার কোন নেক আমলের প্রতিদান দেয়া হবেনা ।

তার কোন দোয়া কবুল হবেনা এবং নেককার লোকদের দোয়া থেকে সে বঞ্চিত হবে। আর মৃত্যুর সময়ের তিনটি শাস্তি হলো, সে অপমানিত হয়ে মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, এত পিপাসিত অবস্থায় মারা যাবে যে, সারা দুনিয়ার সমুদ্রের পানি পান করলেও তার পিপাসা মিটবেনা। কবরে থাকাকালে যে তিনটি শাস্তি সে ভোগ করবে, তাহলো তার কবর সংকুচিত হয়ে তাকে এত জোরে পিষ্ট করবে যে, এক পাশের পাঁজরের হাড় ভেংগে অপর পার্শ্বে চলে যাবে, তার কবর এমনভাবে আগুন দিয়ে ভরে দেয়া হবে যে, রাত দিন তা জ্বলতে থাকবে, এবং তাকে কিয়ামত পর্যন্ত একটি বিষধর সাপ দংশন করতে থাকবে। আর কবর থেকে বেরুবার সময় যে তিনটি শান্তি সে ভোগ করবে তা হলো, তার হিসাব কঠিন হবে, আল্লাহকে সে ক্রুদ্ধ দেখতে পাবে এবং সে জাহান্নামে প্রবেশ করবে। অন্য রেওয়ায়েতে আছে যে, কিয়ামতের দিন তার কপালে তিনটে কথা অংকিত থাকবে। একটি কথা হবেঃ “হে আল্লাহর হক বিনষ্টকারী”, দ্বিতীয় কথাটি হবে : “হে আল্লাহর গযবের উপযুক্ত ব্যক্তি”। তৃতীয় কথাটি হবে : "তুমি পৃথিবীতে যেমন আল্লাহর অধিকার দাওনি, আজ তেমনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে।"

কবীরা গুনাহ ১৫ ইমাম আযযাহাবী

07/02/2023

রসূল (সা) বললেন : যথা সময়ে নামায পড়া। যে ব্যক্তি নামায ছেড়ে দিল তার ধর্ম নেই। নামায ইসলামের খুঁটি। " উমর (রা) যখন আততায়ীর আঘাতে আহত হলেন, তখন তাঁকে জানানো হলো যে, “হে আমীরুল মুমিনীন! নামাযের সময় উপস্থিত।” তিনি বললেন : ", আমি নামায পড়বো। নামায যে ছেড়ে দেয় ইসলামের সাথে তার কোন সম্পর্ক নেই।” অতঃপর তিনি নামায পড়লেন, তখনো তাঁর ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছিল।”

বিশিষ্ট তাবেয়ী [যিনি রসূলকে (সা) দেখেননি, কিন্তু সাহাবীর সাক্ষাত পেয়েছেন তাকে তাবেয়ী বলা হয়। আল্লাহ বিন শাকীফ (রহ) বলেন : রসূল (সা) এর সাহাবীগণ নামায ছাড়া আর কোন কাজকে ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায় বলে মনে করতেন না। আলী (রা) ও ইবনে মাসউদ (রা) বেনামাযীকে সুস্পষ্টভাবে যথাক্রমে কাফের ও বেদ্বীন বলেছেন। ইবনে আব্বাস বলেছেন : ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামায তরক করলেও আল্লাহর সাথে যখন সাক্ষাত হবে তিনি ক্রুদ্ধ থাকবেন।

রসূল (সা) বলেছেন : যে ব্যক্তি বেনামাযী হয়ে আল্লাহর কাছে যাবে, তার অন্যান্য সং কাজকে আল্লাহ গ্রহণ করবেন না। (তাবরানী) ইমাম ইবনে হাযম বলেছেন ঃ আল্লাহর সাথে শরীক করা ও অন্যায়ভাবে কোন মুমিনকে হত্যা করার পরেই সবচেয়ে বড় গুনাহর কাজ হলো নামায তরক করা। রসূল (সা) আরো বলেছেন : কোন বান্দা যখন প্রথম ওয়াক্তে নামায পড়ে তখন সেই নামায একটি আলোকরশ্মি খুড়তে ছুড়তে আরশ পর্যন্ত পৌঁছে যায়। অতঃপর কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে যে, তুমি যেমন আমাকে রক্ষা করেছ, আল্লাহ তেমন তোমাকে রক্ষা করুন! (তাবরানী)

রসুল (সা) বলেছেন : "আল্লাহ তায়ালা তিন ব্যক্তির দোয়া কবুল করেন না : (১) যাকে জনগণ অপছন্দ করা সত্ত্বেও তাদের নেতা হয়ে জেকে বসে, (২) যে কোন স্বাধীন ব্যক্তির স্বাধীনতা হরণ করে (৩) যে ব্যক্তি নির্দিষ্ট সময় অতীত হওয়ার পর নামায পড়ে।” (আবু দাউদ) রসূল (সা) আরো বলেন : “যে ব্যক্তি বিনা ওযরে দুই নামায একত্রে পড়ে সে এক মস্ত বড় কবীরা গুনাহ করে।” (হাকেম)

আবু দাউদে বর্ণিত যে, রসূল (সা) বলেছেন: "কোন বালকের সাত বছর বয়স হলেই তাকে নামায পড়তে আদেশ দাও। আর দশ বছর হলে তাকে সে জন্য প্রহার কর ও বিছানা আলাদা করে দাও।

কবীরা গুনাহ ইমাম আযযাহাবী

Photos from Jannat Al Madina Garage's post 12/12/2022

আলহামদুলিল্লাহ, জান্নাত আল মদিনা গ্যারেজে গাড়ির কাজ চলতেছে।

Photos from Jannat Al Madina Garage's post 10/12/2022

আলহামদুলিল্লাহ ০৯/১২/২০২২ইং শুক্রবার বাদে এশা মিলাদ মাহফিল দোয়া ও মুনাজাতের মধ্যেমে আমাদের জান্নাত আল মদিনা গ্যারেজ এর শুভ উদ্বোধন করা হয় উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সংযুক্ত আরব আমিরাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মীরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা তরুন উদ্যোক্তা অনেকেই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

08/12/2022

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
====দাওয়াত নামা======
জনাব,
আসসালামু আলাইকুম,
আসছে আগামী ০৯ ডিসেম্বর ২০২২ ইং, রোজ শুক্রবার সন্ধ্যাঃ ০৭ ঘটিকায়া
জান্নাত আল মদিনা গ্যারেজ, আজমান নতুন সানাইয়া
#শুভ_উদ্বোধন হতে যাচ্ছে।
এতে সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী চাকরিজীবী গণ্যমান্য ব্যাক্তিবর্গ অনেকেই উপস্থিত থাকবেন।

উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনার/আপনাদের সদয় উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।

Telephone

Website