Skip to content
Salons10
Uttor Bango Homoeo Hall

Uttor Bango Homoeo Hall

Baipail, Ashulia, Saver, Dhaka, Baipail Health/Beauty

Uttor bang Homoeo Hall – Trusted homoeopathic care for chronic diseases, health tips & natural healing.

04/07/2026

হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য যেকোনো পরামর্শ নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

"উত্তরবঙ্গ হোমিও হল" বাইপাইল ,আশুলিয়া, সাভার, ঢাকা ।
মোবাইল নম্বর: ০১৯৯০৯৯৩১০৯, ০১৮২৬৪৪২৬৫৫

03/06/2026

With DSL MUSIC BD – I just got recognised as one of their top fans! 🎉

13/04/2026

যারা দীর্ঘদিন যাবত ডায়াবেটিস রোগের আক্রান্ত।

Photos from Uttor Bango Homoeo Hall's post 19/03/2026

Netram Phosphoricum:
ফসফেট অফ সোডা/সোডিয়াম ফসফেট/নেট্রাম ফসফেট ।
সংক্ষিপ্ত নাম :-নেট্রাম ফস(N P) ।

প্রস্তুত প্রণালী:-কার্বনে ট অফ সোডিমের সঙ্গে ফসফরিক এসিড মিশ্রিত করিয়া ইহা তৈরি করতে হয়। অথবা অস্থি ভস্ম করিয়াও ইহা প্রস্তুত করা হয়। ইহার বৃহৎ ও স্বচ্ছ দানাগলের মধ্যে শতকরা ১২ অংশ জল থাকে। পরিশ্রুত সুরায় দ্রব করা যায় না। ঈষদুষ্ণ জলে দ্রবীভূত হয়।
ইহার জলীয় দ্রব স্বল্প লবণাস্বাদযুক্ত হয়।
আক্ষেপিক গুরুত্ব ১৫.৫। বিশুদ্ধ দানা হইতে বিচূর্ণ পদ্ধতিতে দুগ্ধ শর্করা সহ চূর্ণ প্রস্তুত করিতে হয়।

ক্রিয়া: এই লবণ রক্ত পেশী স্নায়ু মস্তিষ্ক কোষ ও কোষ মধ্যস্থ দ্রব্য পদার্থসমূহের মধ্যেই আছে। এই লবণটি শরীরের মধ্যে থাকে বলিয়াই শরীরের মধ্যে যে লেকটিক এসিড নামক পদার্থ আছে তাহা কার্বনিক এসিড ও জল এই দুই ভাগে বিভক্ত হয়। নেট্রাম ফস ১ ভাগ, ২ভাগ কার্বনিক এসিডের সঙ্গে মেসিয়া ফুসফুসে যায় এবং সেখানে ইহা নিঃশ্বাসে গৃহীত অক্সিজেন এর সহিত মিলিত হইয়া পুনরায় কার্বনিক এসিডকে ভাগ করিয়া দেয় -ঐ বিভিন্ন অবস্থায় নেট্রাম ফস জীব দেহের রক্তের মধ্যে যে লৌহ আছে তাহার সহিত মিলিত হয়। এই ওষুধটি রক্ত, পেশি, অস্থি, স্নায়ু, গ্রন্থি ,উদর, মস্তিষ্ক, ফুসফুস প্রভৃতির উপর ক্রিয়া করিয়া থাকে। ল্যাকটিক এসিডের উপর নেট্রাম ফসের বিশেষ প্রভাব। তাই লেকটিক এসিডের আধিক্যবশত যে সকল পীড়া হয়, নেট্রাম ফস দ্বারাই তাহা আরোগ্য করা সম্ভব। নেট্রাম ফস কোলেস্টারিনকে পিত্তনালীস্থ শ্লেষ্মা ও পিত্তের সঙ্গে ঘনীভূত হইতে দেয় না। কোলেস্টারিন যদি কোন কারনে ঘনীভূত হইয়া যায় তাহা হইলে পিত্ত লক্ষণ পিত্ত বিকৃতিজড়িত পিত্তশূল, কামলা ,পিত্ত জনিত শিরপীড়া, পিত্তাভাবজনিত তৈলাক্ত পদার্থ ,সেবনজনিত অজীর্ণাদি রোগ আসে। ঐ অবস্থায় নেট্রাম ফসই একমাত্র ঔষধ। শরীরে জৈব অম্লেরভাগ বৃদ্ধি পাইলে অম্ল ও বহুবিধ আন্ত্রিক পীড়ার সৃষ্টি হয়। নেট্রাম ফসের অভাবেই সর্ববিদ বাত রোগের কারণ।
জীবদেহের রক্তে যে শর্করা আছে তাহার সহিত নেট্রাম ফসের বিশেষ সম্বন্ধ আছে ।রক্তের মধ্যস্থ শর্করা যদি কোন কারণে বৃদ্ধি প্রাপ্ত হয় তবে, নেট্রাম ফস উহাকে রক্ত হইতে বাহির করিয়া দেয়। নেট্রাম ফস এর অভাবে বা অন্য কোন কারণে ঐ বৃদ্ধি প্রাপ্ত শর্করা রক্ত হইতে নিষ্ক্রান্ত হইতে না পারিলে তখনই বহুমূত্র রোগ জন্মে।

সতর্কীকরণ,:- পরিচায়ক লক্ষণ বায়োকেমিক ঔষধ প্রয়োগ নিষিদ্ধ।

Photos from Uttor Bango Homoeo Hall's post 17/03/2026

Calcarea phosphoricum:-
ফসফেট অফ লাইম/ক্যালসিয়াম ফসফেট/
ক্যালসিস্ ফসফেট।

সংক্ষিপ্ত নাম:-ক্যাল্ক ফস(C.P) ।
ইহা এন্টেসোরিক ,এন্টি সাইকোটিক ও এন্টি টিউবারকুলার ঔষধ।

প্রস্তুত প্রণালী:-চুনের জলের মধ্যে ডাইলেউট ফসফরিক ক্রমশ মিশাইয়া একপ্রকার হাদা রঙের তলানি পাওয়া যায় এই তলানি পরিশ্রুত জলে খুব ভালো করিয়া মিশাইয়া এবং জলীয় উত্তাপে শুকাইয়া ঔষধ রূপে ইহা ব্যবহার করিতে হয়। ইহা জলে বা পরিশ্রুত সুরায় গলে না । শুধুএসিড নাইট্রিক ,এসিড কার্বলিক ইত্যাদি এসিডে দ্রব হয়। ফার্মাকোপিয়ার বিচূর্ণন নিয়ম অনুসারে এই ঔষধটিকে তৈরি করতে হয়।

ক্রিয়া:-ইহা শরীরের এ্যালবুমিন নামক পদার্থসহ মিশ্রিত হইয়া কার্যকরী হয় । আমাদের হাড় গুলিতে শতকরা ৫ থেকে ৭ অংশ ফসফেট অফলাইম, বাকি অংশ জেলেটিন ,নেট্টাম কার্ব ও সাধারণ লবণ ইত্যাদি। আমাদের শরীরের বলাধানের জন্য এবং শরীরের পোষণ ও বৃদ্ধির জন্য একান্ত আবশ্যক। ইহার দ্বারাই অস্থিসকল কঠিনত্ব প্রাপ্ত হয়। অন্ডলালার সহিত মিশ্রিত হইয়া ইহা শরীরের প্রধান উপাদান সমূহ নির্মাণ করিয়া থাকে। তাই যখন আমরা দেখি যে আমাদের শরীর হইতে অন্ডলালিক পদার্থ বাহির হইয়া যাইতেছে তখনই বুঝিতে হইবে যে ক্যালকেরিয়া ফস- এর দরকার।
ক্যালকেরিয়া ফসের আলোচনা বিস্তারিত এবং ব্যাপক। সময় স্বল্পতার জন্য এখানে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়।
সতর্কীকরণ: এই ঔষধ ১২x এর নিচে সচরাচর ব্যবহার করা উচিত নয়। এই ঔষধের ৫ x সেবনে ধূমপানের অভ্যাস ত্যাগ হয়। যক্ষা রোগীদের ক্ষেত্রে ৬x/৩x শক্তি ব্যবহৃত হয়। বায়োকেমিক ঔষধ পরিচায়ক লক্ষণ ছাড়া প্রয়োগ করা সম্ভব না। তাই আপনাদের নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। এই ঔষধ সম্পর্কে বিস্তারিত জানতে পেজটিতে ফলো দিয়ে লাইক ,কমেন্ট এবং শেয়ার করে দিন।
মোবাইল নম্বর: ০১৮২৬৪৪২৬৫৫, ০১৯৯০৯৯৩১০৯,।

Photos from Uttor Bango Homoeo Hall's post 15/03/2026

Kali Phosphoricum:
ফসফেট অফ পটাশ/পটাশিয়াম ফসফেট।
সংক্ষিপ্ত নাম: কেলি ফস্ (K.P) ।

প্রস্তুত প্রণালী:- মূল অবস্থায় জলসহ মিশ্রিত হইলেও ইহা অ্যালকোহলে মিশ্রিত হয় না। ফসফরিক এসিডকে প্রচুর পরিমাণে পটাশ হাইড্রেট বা পটাশ কার্বনেটের সহিত মিশাইয়া ঈষৎ ক্ষারধর্মী অবস্থায় চূর্ণ করিয়া ঔষধ প্রস্তুত হয়।

ক্রিয়া:- মস্তিষ্ক পেশি ও রক্তকণিকা সকলের পক্ষে একটি অত্যাবশকীয় দ্রব্য হইতেছে কেলিফস্ । যা শরীরের সকল প্রকার রস ও টিস্যু বিধান সকলের পক্ষে একটি অপরিহার্য জিনিস। সমস্ত পোষণকারী রসেই ইহা বিদ্যমান। স্নায়ুসকলে এবং রস রক্ত দিতে ইহা বর্তমান থাকায় মানুষের জীবনশক্তি বহুকাল অব্যাহত থাকে। জীবদেহে ইহা অবশ্যকানুযায়ী থাকিলে শরীরে পচন ক্রিয়া হইতে দেয় না। আবার যখন মূত্রের সহিত এই জিনিসটি বাহির হইয়া যায়, তখন ঐ পচন অবস্থা আসে। যেখানে দেখা যাইবে পচন, দুর্বলতা ও ধ্বংস, সেখানেই দরকার হইবে কেলিফস্ নামক এই অমৃত। বায়োকেমিকে ইহাই একমাত্র ঔষধ , যাহাকে আমরা জানি পচন নিবারক ও টিস্যু ধ্বংস হইতে রক্ষাকারোক।

সতর্কীকরণ: বায়োকেমিক ঔষধ এবং হোমিওপ্যথিক ঔষধ লক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে হয়। তাই পরিচয়ক লক্ষণ ছাড়া এই ঔষধ কখনো সেবন করিবেন না। আপনাদের নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধ সেবন করিবেন।
এই ঔষধ সম্পর্কে বিস্তারিত জানতে পেজটিতে ফলো দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। মোবাইল নম্বর: ০১৮২৬৪৪২৬৫৫, ০১৯৯০৯৯৩১০৯,।

Photos from Uttor Bango Homoeo Hall's post 13/03/2026

Magnesia phosphoricum:
ফসফেট অফ ম্যাগ্নেসিয়া।
সংক্ষিপ্ত নাম:-(ম্যাগ ফস)।
প্রস্তুত প্রণালী: ফসফেট অফ সোটা এবং সালফেট অফ ম্যাগনেসিয়া একত্রে মিশিয়া ইহা তৈরি করতে হয়।

ক্রিয়া:-ইহা শরীরস্থ বেশি ও স্নায়ুগুলির নানাবেদ সূত্র সকলের মধ্যে বর্তমান আছে। শ্বেত সূত্র গুলি ম্যাগ ফস্ নামক লবন দ্বারা গঠিত ও স্বাভাবিক নিয়মে কার্যকরী হইয়া থাকে। বেশি বা স্নায়ুগুলির যেকোনো স্থানের উক্ত শ্বেত বর্ণ সূত্রগুলির মধ্যে যখনই ম্যাগ ফসের অভাব বা কমতি হয় , তখনই ওই সমস্ত সেতসূত্র সমূহের সংকোচন হইয়া থাকে। তখন এই আমরা আক্ষেপ তড়কা , ফিট শরীর ব্যথা ইত্যাদি কষ্টকর লক্ষণ দেখি। মেঘ ফসের অভাব হইলে আক্ষেপ খিচুনী গ্লাটিসের আক্ষেপ, ধনুষ্টংকার, মৃগী আক্ষেপিক ,মূত্ররোধ, প্যারালাইসিস এজিটেন্স,কুরিয়ার, হঠাৎ রোগাক্রমণ, অতি অবসন্নতা, অতি ধর্ম অতি ক্লান্তি ইত্যাদি ভীষণ কষ্টকর লক্ষণ প্রকাশ পায়।
সতর্কীকরণ: ম্যাগ ফসের আলোচনা বিশাল এবং ব্যাপক। পরিচায়ক লক্ষণ ছাড়া বায়োকেমে ক ঔষধ সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঔষধের পরিচায়ক লক্ষণ জানতে পেজটিতে ফলো দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। মোবাইল নম্বর: ০১৮২৬৪৪২৬৫৫,
০১৯৯০৯৯৩১০৯,।

12/03/2026

একজন সফল চিকিৎসক হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় যা পেয়ে থাকেন:-

Photos from Uttor Bango Homoeo Hall's post 11/03/2026

Feerum phosphoricum
সংক্ষিপ্ত নাম:ফেরাম ফস(F.P.)।
রাসায়নিক বিশ্লেষণ ও প্রস্তুতি ফসফেট অফ সোডিয়ামের সঙ্গে সালফেট অফ আইরন মিশাইয়া এই ওষুধটিকে প্রস্তুত করিতে হয়।
ইহা একটি এন্টি সোরিক ও এন্টি টিউবারকুলার ঔষধ।

এই ওষুধের আলোচনা বিরাট এবং ব্যাপক।
রক্তের লাল কণিকার মধ্যে লৌহ বর্তমান আছে এবং রামপ্রসের ক্রিয়ায় রক্তের কনা লোহিত বর্ণ ধারণ করে। ডেলটনের মতে ইহা চুলের মধ্যেই সর্বাধিক পরিমাণ আছে অন্য কোন স্থানে এত বেশি পরিমাণে থাকে না। মানুষের দেহে এই পদার্থটি প্রতি সেরে প্রায় ৮ গ্রেন পরিমাণে আছে। আমরা জানি যে, এলবুমিন অর্থাৎ অন্ডলালাই হইতেছে শরীরের প্রধান উপকরণ কিন্তু সেই অন্ডালার মধ্যে যখন ফেরাম বা আয়রন আছে তখন প্রত্যক কোসেই এই ফেরাম বা লৌহের অংশ অবশ্যই আছে। যখনই কোন কারনে বেশি সকলের মধ্যে এই লৌহের কমতি হয় তখনই পেশি সকল শিথিল হইয়া পড়ে। ধমনী ও শিরা সমূহের মধ্যে লোভের অভাব হইলে শিরা বা ধমনীগুলিও শীতল ও স্ফীত হয়, তখন ঐ স্থানে রক্ত জমিতে থাকে। এইরূপে বেশি মাত্রায় রক্ত জমিয়া রক্তের চাপে ও তাহার পেজে ওই ধমনী এবং শিরার প্রাচীর গাত্র ফাটিয়া দেয় এবং তথায় রক্তস্রাব হইতে থাক। এইরূপ রক্তাধিক্য অবস্থাকে উত্তেজনাজনিত প্রদাহের প্রথম অবস্থা বলা হয়।

সতর্কীকরণ: পরিচালক লক্ষণ ছাড়া বায়োকেমিক ঔষধ প্রয়োগ করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিস্তারিত জানতে গেলে পেজটিতে ফলো দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করুন।

Alerts

Be the first to know and let us send you an email when Uttor Bango Homoeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Baipail.