G.I Mohan
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from G.I Mohan, Bangladesh, Bogura.
#নিজ_ঘরেই_তৈরি_করুন_ভিনেগার।
আপেল সিডার ভিনেগার উইথ মাদার রেসিপি।
উপকরণঃ আপেল, লাল চিনি, পানি
প্রণালিঃ ১ কেজি আপেল একটি বড় পাত্রে পানিতে ডুবিয়ে রাখুন ২ ঘন্টা , এতে করে আপেলে থাকা ফরমালিন পানিতে দ্রবীভূত হয়ে আপেল ফরমালিন মুক্ত হবে। এরপর আপেলগুলিকে টুকরা করে কেটে নিন। একটি কাচের বয়ামে আপেলগুলো ঢেলে তাতে পানি ও চার টেবিল চামচ লাল চিনি দিয়ে একটি কাঠের চামচ দিয়ে নেড়ে দিন। বয়ামে এমন পরিমান পানি দিবেন যাতে বায়ামের উপর থেকে এক ইঞ্চি খালি থাকে। এর পর একটি পাতলা সুতি কাপড় দিয়ে বয়ামের মুখ ডেকে দিয়ে বেঁধে দিন, এতে করে বয়ামের ভিতর কিছুটা বাতাস চলাচল করবে যা ভিনেগার তৈরীতে বাধ্যতামূলক। এভাবে বয়ামটি একটি স্বাভাবিক তাপমাত্রার স্থানে যেখানে কিছুটা কম আলো আছে সেখানে রেখে দিন,খেয়াল রাখবেন স্থানটি যেন বদ্ধ কোন স্থান না হয়। বদ্ধ স্থানে রাখলে বয়ামের ভিতর ফাঙ্গাস হতে পারে।প্রতিদিন একবার করে বয়ামের কাপড়ের ঢাকনা খুলে কাঠের চামচ দিয়ে ভিতরে ভালো করে নেড়েচেড়ে দিবেন, প্রতিদিন না পারলেও অন্তত দুই দিন পরপর এভাবে নাড়বেন। পনেরো দিন পর বয়ামে আবার চার টেবিল চামচ লাল চিনি দিয়ে নেড়ে দিবেন। আপনি হয়তো ভাবছেন চিনি খাওয়া তো নিষেধ তাহলে চিনি দিব কেন!! আসলে এই চিনি তো আপনার খাওয়ার জন্য না এটা আপনার উপকারী বন্ধু লক্ষ কোটি ব্যাকটেরিয়ার খাবার, ওরা এসব খেয়ে রিষ্টপুষ্ট হয়ে আপনার পাকস্থলীতে আপনার বন্ধু হয়ে লড়াই করতে প্রস্তুত হবে। এভাবে মোট পঁয়তাল্লিশ দিন পর পাতলা কাপড়ে বয়ামের পুরোটা ঢেলে ছেকে নিবেন, অবশ্যই মনে রাখবেন ছাকার সময় যে পাত্রে ঢালবেন সেটি যেন কাচের পাত্র হয়। ছেঁকে নিয়ে পুনরায় কাচের বোতলে বা বয়ামে নিবেন এই অবস্থায় অন্তত আরও পনেরো দিন রেখে দিবেন তাতে প্রতিদিনই আপনি দেখবেন আস্তে আস্তে ভিনেগার অনেকটা ক্লিয়ার হয়ে বোতলের নিচে মাদার মানে উপকারী ব্যাকটেরিয়া জমবে। অতঃপর এটি খাওয়ার উপযোগী হবে। এই পর্যায়ে যদি আপনার কাছে লিটমাস পেপার থাকে তাহলে এসিডিটির মাত্রা চেক করে নিতে পারেন। আমরা সবাই জানি আপেল সিডার ভিনেগার উইথ মাদার এ ৫% এসিডিটি থাকে।
বিঃ দ্রঃ পুরো প্রক্রিয়ায় কোনভাবেই কোন ধাতব পাত্র, চামচ, ঢাকনা ব্যবহার করা যাবে না, যদি ব্যবহার করেন তাহলে গাজন প্রক্রিয়া সঠিকভাবে হবে না আর পারফেক্ট ভিনেগারও হবে না।
©
Website
Address
Bogura
Alerts
Be the first to know and let us send you an email when G.I Mohan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
