Anzila's Mehendi

Anzila's Mehendi

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anzila's Mehendi, Chawkbazar, Chattogram.

26/08/2026
29/07/2026

একবার একজন বিদেশি প্রফেসর বলেছিলেন- আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার।

ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি।

অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকাপয়সার জন্যে আমরা যেরকম মরিয়া হয়ে থাকি তারচেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্যে

দুনিয়াবি সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত, ভালো জীবনসঙ্গী।

কেননা আপনার জীবনসঙ্গীর উপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মত স্বচ্ছ-সুন্দর হবে নাকি বীভৎস হবে

লেখা- Ibrahim Khalil Shawon

14/07/2026

বদনজরের প্রভাব যে কতটা হতে পারে, তা এখন বুঝতে পারছি 😅💔

আমার মেহেদীর এই পথচলার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর কাজ করার সুযোগ পেয়েছি, আর আল্লাহ চাইলে সামনে আরও এগিয়ে যেতে চাই। ❤️

কয়েক মাস ধরে শরীর ভালো নেই, ওষুধের ওপর থাকতে হয়। কাজের সময় ক্লান্তি আসে, তবুও প্রতিটি বুকিং ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে শেষ করি—আলহামদুলিল্লাহ। 🤍

কিছু মন্তব্য যেমন—“আপু, আপনার হাত ব্যথা করে না?” “এতক্ষণ কীভাবে করেন?”—হয়তো সাধারণ কথা, কিন্তু কারও ভালো কিছু দেখলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলা আমাদের ভুলে যাওয়া উচিত নয়।

কারণ আমরা জানি না, কারও হাসির পেছনে কতটা পরিশ্রম লুকিয়ে আছে। আল্লাহ সবাইকে সুন্দর কথা বলার ও একে অপরের জন্য দোয়া করার তাওফিক দিন। আমিন। 🤲

Photos from Anzila's Mehendi's post 03/06/2026

যারা বলেন “এত খরচ করো না, জমাও”…
তাদের জন্য ছোট্ট একটা কথা—
জীবন শুধু টাকার হিসাব করে কাটানোর জন্য না। 🌸

সময় চলে গেলে অনেক শখ, অনেক সাজ, অনেক ইচ্ছে আর মানিয়ে ওঠে না বয়সের সাথে।
৫০ এ গিয়ে ৩০ এর স্বপ্নগুলো শুধু আফসোস হয়েই থেকে যায়।

জমানো অবশ্যই দরকার,
কিন্তু নিজেকে বঞ্চিত রেখে না।
কারণ ভবিষ্যৎ কেউ দেখেনি,
আজকের হাসিটাও গুরুত্বপূর্ণ।💜

তাই সময় থাকতে নিজের শখের যত্ন নিন,
নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসুন।🙂

18/04/2026

সবকিছুর কী ক্ষমা হয়? এইযে হঠাৎ হঠাৎ দীর্ঘশ্বাস বের হয়, হুটহাট চোখে পানি চলে আসে,
এইসব কী প্রমাণ করেনা যে আমরা চাইলেই সব ক্ষমা করতে পারিনা?
আমরা সর্বোচ্চ এইটুকু চাইতে পারি- স্রষ্টা ক্ষমা করুক, ভালো থাকুক! এইটুকুই ব্যাস..

16/04/2026

ইদানীং কিছু মানুষ আমি তাদের আমার শুভাকাঙ্ক্ষীই বলবো,যদিও তারা আমার শুভাকাঙ্ক্ষী না,
তাদের থেকে প্রতিনিয়ত শুনতে হচ্ছে টাকা কামাচ্ছি😐
হ্যা ইনকাম করতেছে সেটাও সৎপথে,
ইনকাম আমি আমার জন্য,আমার পরিবারের জন্য করতেছি।আমার ছোট ছোট অপূর্ণ ইচ্ছে গুলো পূরণ করার জন্য করতেছি,কষ্ট করতেছি পরিবারের মানুষদেরকে নিজের ইনকামের টাকায় কিছু দেওয়ার জন্য।
এতে আপনারা আমাকে টাকার পাগল বললেও আমি একটুও কষ্ট পাবো না💜

কথায় কথায় টাকা কামাও,টাকা কামাও না বলে একটু বলতেই পারেন আল্লাহ তোমার রিজিকে বরকত দিক, এতে আপনার জায়গাসম্পত্তি আমার হয়ে যাবে না তো,,অন্যের ভালো চান দেখবেন নিজেরই ভালো হচ্ছে।।

11/04/2026

Good evening 💜

10/04/2026

জীবন ধ্বংসের কিছু ধাপঃ
১.ভুল মানুষকে বিয়ে করা।
২. প্রতারণার পরেও বার বার বিশ্বাস করা।
৩. ভালো হয়ে যাবে ভেবে অপেক্ষা করা।

07/04/2026

মেয়েদের ইনকাম করাটা কেন জরুরি—এই প্রশ্নটা আসলে সবার জন্য একরকম না।

কোনো মেয়ের মাথার উপরে বাবা থাকে, বিয়ের পর স্বামী থাকে—তারপরও যদি সে ইনকাম করে, তাহলে সেই ইনকামকে কি বলা হয়?

আমি মেহেদি দেওয়া শুরু করেছি শখের বসে।
পেট চালানোর জন্য মেহেদি দেই না।

একটা পোস্টে বলেছিলাম—আমি পেটের দায়ে মেহেদি দেই না।
তো একজন বলছে, “পেটের দায়ে না দিলে মেহেদি দাও কেন?”

সিরিয়াসলি, ওই মানুষটাকে বলতে চাই—
আপনি যদি ইনকাম করে থাকেন, তাহলে হয়তো আপনার কাছে ইনকাম মানেই পেট চালানো।

কিন্তু আমার কাছে ইনকাম মানে—
নিজের মত করে নিজের শখ পূরণ করা, নিজের ইচ্ছাগুলো বাস্তব করা।
যাতে কোনো কিছুর জন্য কারো কাছে হাত পেতে টাকা চাইতে না হয়।

আজ এ যদি আমি মেহেদি দেওয়া ছেড়ে দিই,
আমি না খেয়ে মরে যাবো না।
কারণ বাবা আছে আমার।

তাই যারা ভাবে আমি পেট চালানোর জন্য মেহেদি দেই,
তাদের বলি—আপনার বাস্তবতা আপনার মতো, সবারটা এক না।

হয়তো আপনার ইনকামটা পেট চালানোর জন্য,
কিন্তু আমার ইনকামটা—শুধু আমার শখ আর নিজের ইচ্ছা পূরণের জন্য। 🌿✨

©Kuhu's henna

Photos from Anzila's Mehendi's post 05/04/2026

মাশাল্লাহ,
২৪ ঘন্টার কালার💞🌸
organic - Nishat's Henna

Want your business to be the top-listed Beauty Salon in Chattogram?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Chawkbazar
Chattogram