Ha Yati

Ha Yati

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ha Yati, Health/Beauty, Chittagong, Chittagong.

14/03/2026

প্রতিশোধ নেওয়ার মতো যেমন ছোটো, লোক আমি নই...
তেমনি মাফ করে দেওয়ার মতো বড়লোকও আমি নই...
আমার সব অভিযোগ গুলো জমা থাকুক রবের আদালতে... তার বিচারে কিন্তু...

কেউই ছাড় পাই না...❤️‍🩹

13/03/2026

মৃত্যু মানুষের পিছে পিছে ঘুরে।অথচ মানুষ মৃত্যুকে ভয় করেনা।কার মৃত্যু কখন কিভাবে হয়ে যায় আল্লাহ ছাড় কেউ কল্পনা ও করতে পারেনা😥

মৃত্যু ই ভবিষ্যৎ 😥

12/03/2026

পৃথিবীর মানুষের সংশোধনে নিজের যে কোন ছোট ভূমিকাও আখেরাতের বিশাল নেয়ামত।

11/03/2026

আমি কখনো কারো সামনে নিজেকে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করি না। আমি মানুষের সামনে ততটুকুই উপস্থাপন করি, যতটুকু আমি! এর বাইরে একটুও না! আমি কার কাছে কেমন, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমি মানুষ হিসেবে সৎ আছি কি-না, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ!❤️‍🩹🕊️

11/03/2026

আল্লাহুম্মাগফিরলী!
আমরা সারা সপ্তাহে কী কী গুনাহ করছি - সেটা ছেলেটির সাথে তুলনা করে দেখা যেতে পারে। জান্নাত কেন ওদের - সেই প্রশ্নের উত্তর নিজেই পাওয়া যাবে, ইন শা আল্লাহ!🌺

10/03/2026

আমি তাকে কথা দিয়েছি আমি আমার জবান থেকে পিছু হাঁটবো না।

সে কেমন মুসলমান??

যে নিজের দেওয়া ওয়াদা পূরণ করতে পারে না !!

08/03/2026

চলুন একটু ইস্তেগফার পাঠ করি..🌷

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম!
সুবহানআল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম সুবহনাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম!

ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস

হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!!

রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাছানা ওয়া ফিল আখিরাতি হাছানা ওয়া কিনা আজাবান্নার

ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া জাব্বারু,ইয়া বাসিতু,ইয়া ওয়াদুদু,ইয়া যুল যালালি ওয়াল ইকরাম,ইয়া আরহামার রহিম।

পড়া শেষ হলে বলি আলহামদুলিল্লাহ 🌸

07/03/2026

একটু মন দিয়ে পড়েন
একটা খেজুর নিন। তারপর সেটা খেয়ে তার আঁটিটা হাতে নিন। দেখবেন সেটা একটা হালকা আবরণে বেষ্টিত।
এরপর সেটার পেটের কাটা অংশের দিকে খেয়াল করলে দেখবেন একটা সুতা আলগা হয়ে আছে।
তারপর পেটের উল্টা দিকের ঠিক মাঝখানে দেখবেন একটা বিন্দু আছে।
এবার নিচের আয়াত তিনটা মনযোগ দিয়ে লক্ষ্য করুন।
(এক)
وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ (فاطر: ١٣)
“আর তোমরা আল্লাহ ব্যতিত যাদেরকে ডাকো, তারা খেজুরের তুচ্ছ আঁটির আবরণেরও অধিকারী নয়।“
এখানে ‘ক্বিতমির’ শব্দটিই হলো সেই আবরণ যার দ্বারা খেজুরের আঁটি বেষ্টিত থাকে।
(দুই)
فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلا (الإسراء: ٧١)
“যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি ‘ফাতিল’ পরিমানও জুলুম করা হবেনা।“
আর এখানে ‘ফাতিল’ হলো সেই আলগা সুতা যা আঁটির পেটের কাটা অংশে দেখা যায়।
(তিন)
وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا ( النساء: ١٢٤)
কোনো পুরুষ কিংবা নারী ইমান থাকা অবস্থায় যদি ভালো কাজ করে, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি ‘নাক্বির’ পরিমান জুলুম করা হবেনা।“
আর এখানে ‘নাক্বির’ মানে হলো আঁটির পিঠের ঠিক মাঝখানে থাকা সূক্ষ্ম বিন্দুটি।
সুবহানাল্লাহ, কি অনন্য আর নিখুঁত উপমা দিয়েছেন আল্লাহ!
আয়াতগুলো পড়ে কয়েকটা খেজুর খেয়ে আয়াতের সাথে মিলিয়ে নিলাম। কোনো কিছুই এর বাইরে যায়নি। আল্লাহ যেমন বলেছেন ঠিক সেভাবেই আছে।
সুবহানাল্লাহি ওবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম!

06/03/2026

এক আপুর কথা বলি, আপুর বর্তমান বয়স ২৮। উনি গতো ৮ বছর ধরে রিলেশনে।
যার সাথে রিলেশন,সেই ছেলেটা উনার চেয়ে ১ বছরের বড়।
আপু ছেলেটা কে মা`র|ত্মক ভালোবাসে। ভালোবাসা যেই লেভেলে চলে গেলে মেয়েরা তার 'বেকার' বয়ফ্রেন্ড এর দায়িত্ব নেয়, সেই লেভেলের ভালোবাসে!
ছেলেটা বিভিন্ন চাকুরি তে এপ্লাই করতো, আপু সেই এপ্লিকেশন কিনার টাকা দিতো। প্রথমে ২ টা টিউশনি করতো,পরে ৪ টা টিউশনি করা শুরু করলো যাতে বাকি ২ টা টিউশনির টাকা ছেলেকে দিয়ে দিতে পারে।

২ টা টিউশনি থেকে যা টাকা পেতো পুরোটাই ছেলেটা কে দিয়ে দিতো। ছেলেটার যা খরচ দরকার পড়তো, সব উনি দিতো কারন ছেলের ফ্যামিলি বলে দিয়েছে 'বেকার' ছেলের দায়িত্ব উনারা নিবে না!

যাই হোক, অনেক বছর বেকার থাকার পরে ছেলেটার জব হলো অবশেষে। এদিকে ছেলেটা 'বেকার' থাকার কারনে আপুর ফ্যামিলি থেকে ছেলেটার সাথে বিয়ে দিতে রাজী হচ্ছিলোনা কিন্তু আপু এক পায়ে খাড়া উনি তার প্রেমিক কেই বিয়ে করবে! অনেক অনেক বিয়ের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে ছেলেটাকে বিয়ে করবে,সেইজন্য!

ছেলেটার জবের পর আপু ই সবচেয়ে বেশি খুশি। তাড়াতাড়ি করে ছেলের ফ্যামিলি তে বিয়ের প্রস্তাব পাঠানো হলো।
ছেলের ফ্যামিলি প্রস্তাব রিজেক্ট করে দিলো!
কারন উনার 'বয়স বেশি! ২৮ বছর হয়ে গেছে! এমন মেয়ের সাথে উনারা ছেলের বিয়ে দিবেনা!''
ছেলেও আমতা আমতা করে বললো 'আব্বু আম্মুর কথার অবাধ্য তো আমি হতে পারবো না!'

আমি এই কথা শুনে এত্ত অবাক হইছি!! উনার বয়স ২৮ হয়েছে এই ছেলের চাকরির জন্য অপেক্ষা কর‍তে করতে! উনি অনেকে বিয়ের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র এই ছেলেকে বিয়ে করবে বলে আর এই ছেলে চাকরি পাওয়ার পরে প্রথম ধাক্কা টা উনাকেই দিলো!!!!

হাহ! শূন্য পকেটে পাশে থেকে সবাই জিতে যায় না, শূন্য পকেটে যে পাশে থাকে,অধিকাংশ মানুষ তাকেই =ম্রা= দিতে ভালোবাসে!!!!

05/03/2026

হৃদয় জুড়ে শুধুই এক অপূর্ণতা—প্রিয় নবীকে (সা.) না দেখার হাহাকার। যাঁকে সাহাবীরা দেখতেন চোখের পলকে, তাঁকে আমরা খুঁজি শুধু হৃদয়ের স্পন্দনে।

প্রিয় নবী! আপনার উম্মত হিসেবে নিজেকে বড় অপরাধী মনে হয়, কারণ আপনার দেখানো পথে চলায় আমরা বড্ড অবহেলা করি। তবুও আপনি তো দয়ার সাগর; কিয়ামতের দিনে এই পাপিষ্ঠ উম্মতকে ভুলে যাবেন না তো?।

হে আল্লাহ, অন্তত একবার স্বপ্নে হলেও আপনার হাবীবকে দেখার নসিব করে দিন। ( আমিন)

05/03/2026

যদি তোমার জন্য কাউকে লেখা হয়.!!
তাহলে আল্লাহ শুধু তোমার একা নয়, তোমাদের উভয়ের হৃদয়কেই নাড়িয়ে দেবেন। এটা তোমার এবং তার মধ্যে শান্তির অনুভূতি হবে, এটা সত্যিকারের ভালোবাসার অনুভূতি হবে।

এই পৃথিবীতে কখনো কারো পিছনে ছুটবেন না। আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস এবং আস্থা রাখুন.!'🤍

05/03/2026

আপনার কি প্রতিনিয়ত নিজের জন্য খারাপ লাগে? নিজের জন্য দুঃখ হয়? আফসোস লাগে নিজের পরিস্থিতি দেখলে?
অভিনন্দন! আপনি সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন!🤍

Category

Culinary Team

Attire

Website

Address

Chittagong
Chittagong
4640

Alerts

Be the first to know and let us send you an email when Ha Yati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Chittagong.