Sarim's Mom

Sarim's Mom

Share

A healthy child of a healthy mother

10/06/2026

শিশুটি শুধু কাঁদছিল... 😥💔

হয়তো ক্ষুধায় বা হয়তো কোলে যেতে চেয়েছিল। বা পেট ব্যথা করছিল।
আমরা কেউই আর জানব না কেন! 💔

শুধু এটুকু জানা গেছে, কিছুক্ষণ আগেও যে শি*শুটি জী*বিত ছিল, সে হঠাৎ নিস্তেজ হয়ে গেল এরপর আর শ্বাস নেয়নি।
প্রথমে মনে হয়েছিল স্বাভাবিক মৃ%ত্যু।
কারণ তার শরীরে বড় কোনো আ*ঘা%তের দা*গ ছিল না।
হাত-পা ভা*ঙা ছিল না। মুখে র*ক্ত ছিল না। বাইরে থেকে দেখে ভয় পাওয়ার মতো কিছুই ছিল না।

কিন্তু মানুষের চোখে যা ধরা পড়ে না, অনেক সময় সত্যটা তার চেয়েও ভ*য়ং*কর হয়।
ময়নাতদন্তে দেখা গেল শিশুটির মস্তি*ষ্কের ভেতরে র*ক্তক্ষ*রণ হয়েছে। মস্তি*ষ্ক ফুলে গেছে। এমন কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা সাধারণ পড়ে যাওয়ায় হয় না।
চিকিৎসাবিজ্ঞানে এর একটি পরিচিত নাম আছে Shaken Baby Syndrome।🥲

অনেক বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি বা অভিভাবক হয়তো বিষয়টি জানেন না।😥
একটি শিশুকে রাগের মাথায় বা কান্না থামানোর জন্য জোরে ঝাঁকানো অত্যন্ত বিপজ্জনক।
কারণ শিশুর ঘাড় এখনও শক্ত হয় না।
তার ছোট্ট মাথাটা শরীরের তুলনায় অনেক ভারী থাকে।
ফলে জোরে ঝাঁকুনি দিলে ম*স্তিষ্ক খুলির ভেতরে বারবার আঘাত পায়।
বাইরে থেকে কিছু বোঝা না গেলেও ভেতরে ভেতরে মা*রা*ত্মক ক্ষতি হয়ে যেতে পারে।
কিছু শিশু বেঁচে যায়, কিন্তু সারা জীবনের জন্য দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি বা মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ হারিয়ে ফেলে।

আবার কিছু শিশু মা* রা যায়... 💔

এসব ঘটনা অনেক সময় ইচ্ছাকৃত হত্যার উদ্দেশ্যে ঘটে না।
ঘটে রাগ থেকে। অধৈর্যতা থেকে। "চুপ করানোর" চেষ্টা থেকে।
কিন্তু ফলাফল একই।

তাই আপনার বাসায় যদি ছোট শিশু থাকে, এই বিষয়টি সবাইকে জানান।
মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি, কাজের মানুষ, বড় ভাই-বোন—সবার জানা দরকার।
কারণ একটি শিশুর কান্না আপনাকে বিরক্ত করতে পারে, কিন্তু সেই কান্না কখনোই তার জীবন কেড়ে নেওয়ার কারণ হওয়া উচিত নয়।

এই লেখাটি যদি একজন মানুষও পড়ে সচেতন হন, তাহলেও হয়তো কোনো এক শিশুর জীবন বেঁচে যাবে।
শিশুকে কখনো ঝাঁকাবেন না। কখনোই না।

শেয়ার করুন, আপনার শেয়ার কোন পরিবারকে এমন অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডি থেকে বাঁচাতে পারে

ফ্রম: Dr-Abdur Rahman

22/05/2026

অনেক বাবা-মা-ই একটা কমন সমস্যায় পড়েন— "বাচ্চার বয়স ২ বছর পার হতেই হঠাৎ ভীষণ মারকুটে হয়ে উঠেছে! কথা না শুনলেই মারছে, কামড়ে দিচ্ছে, এমনকি মা-বাবাকেও রেহাই দিচ্ছে না।"

আমার বাচ্চার ক্ষেত্রেও ইদানীং এই বিষয়টা খেয়াল করছিলাম। একটু খোঁজখবর নিয়ে আর প্যারেন্টিং টিপস ঘেঁটে যা জানলাম, তা অন্য মা-বাবাদের উপকারে আসতে পারে ভেবে শেয়ার করছি। ❤️

কেন ২ বছরের বাচ্চারা এমন করে? 🤔

আসলে এই বয়সে বাচ্চাদের মনে অনেক ধরণের আবেগ (রাগ, জেদ, ক্লান্তি বা অভিমান) তৈরি হয়। কিন্তু মুখে গুছিয়ে বলার মতো ভাষা বা শব্দ তাদের জানা থাকে না। মনের ভেতরের সেই বড় হাতাশাটা যখন তারা বোঝাতে পারে না, তখনই হাত-পা চালিয়ে বা মেরে সেটা প্রকাশ করে ফেলে। এটা এই বয়সের বাচ্চাদের জন্য খুবই স্বাভাবিক (Developmentally Normal)।

তাহলে এই পরিস্থিতি আমরা কীভাবে হ্যান্ডেল করব?

১. তাৎক্ষণিক হাত ধরে ফেলুন 🛑
বাচ্চা যখনই মারতে আসবে, সাথে সাথে তার হাতটি আলতো কিন্তু শক্তভাবে ধরে ফেলুন। নিজের মাথা একদম ঠাণ্ডা রাখুন। বাচ্চার চোখের দিকে তাকিয়ে শান্ত, গম্ভীর গলায় বলুন— "না বাবা, মারা যাবে না। মারলে কষ্ট পায়।" খুব বেশি লম্বা লেকচার এই বয়সের বাচ্চারা বোঝে না।

২. বাচ্চার অনুভূতিকে ভাষা দিন (Empathy) 🗣️
বাচ্চা যখন মারছে, তখন সে আসলে বলতে চাইছে—"আমার খুব রাগ হচ্ছে।" আপনি তার হয়ে সেই কথাটা মুখে বলুন। যেমন: "আমি জানি তোমার অনেক রাগ হচ্ছে কারণ খেলনাটা ভেঙে গেছে। কিন্তু রাগ হলেও মারা যাবে না।" এতে সে বুঝবে রাগ হওয়া অন্যায় নয়, কিন্তু মারামারি করা ভুল।

৩. মারার বিকল্প পথ দিন 🧸
হাত চালিয়ে মারার যে এনার্জি বা রাগটা তার শরীরে জমা হয়েছে, সেটা অন্যভাবে বের করতে দিন। তাকে বলুন— "তুমি মারতে চাইলে এই বালিশটাকে মারো" অথবা "রাগ হলে মাটিতে জোরে পা ঠুকো (Stomp)।"

৪. পাল্টা মারবেন না বা কামড় দেবেন না ❌
অনেকে শেখানোর জন্য বলেন, "তুমি মারলে আমিও মারলাম, দেখলে কেমন লাগে?" এটি বাচ্চার মনে এই ধারণাই তৈরি করে যে—রাগ হলে বা নিজের কথা মানাতে হলে আসলেই মারামারি করা যায়। বড়রা যা করবে, বাচ্চারা সেটাই শিখবে।

৫. ভালো আচরণের প্রশংসা করুন 🌟
যখন সে কোনো কারণে রেগে গিয়েও মারলো না, বা শান্তভাবে কোনো জিনিস মেনে নিলো, সাথে সাথে তাকে জড়িয়ে ধরে প্রশংসা করুন। বাচ্চার কাছে ভালো কাজের জন্য মনোযোগ পাওয়াটা খুব পজিটিভ প্রভাব ফেলে।

প্যারেন্টিং-এর সবচেয়ে বড় চাবিকাঠি হলো ধৈর্য এবং ধারাবাহিকতা (Consistency)। বাচ্চা একদিনেই শিখে যাবে না, আমাদের বারবার শান্ত থেকে তাকে সঠিকটা শেখাতে হবে। আমরা নিজেরা শান্ত থাকলেই, বাচ্চাও একদিন শান্ত হতে শিখবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্য মা-বাবাদেরও দেখার সুযোগ করে দিন! 🌸

30/03/2026

হামের মতো নরমাল (!) একটা রোগে চলতি মাসে ২১-৩৮ জন শিশু মারা গেছে, ভাবা যায়?

বাবুর জন্মের পর পর নিয়ম করে টিকা দিতে থাকলেও, কোন ভ্যাকসিনটা parents রা অনেকেই মিস করে ফেলে, জানেন?
জী, হাম অথবা measelse এর টিকা!

হামের ১৫ মাসের (2nd dose) সময়ের টিকাটা বাবা মায়ের দ্বারা miss হওয়ার rate এতটাই বেশী যে মেডিকেল term এ আলাদা নামই দেওয়া হয়েছে এটাকে " missed vaccine " হিসেবে। কারণ, এটা অন্যান্য ভ্যাকসিন এর থেকে বেশ পরে গিয়ে isolated একটা সময়ে পড়ে - যখন অনেকের মনে থাকে না আর।

মিস হওয়া ছাড়াও ভ্যাকসিনেশন জায়েজ হওয়া নিয়ে রিসেন্টলি আমরা প্রচুর কন্ট্রোভার্সি দেখছি। Epi schedule এ যে টিকা গুলো দেওয়া হয় - এই রোগগুলি ও রিসেন্টলি ফিরে এসেছে ভয়াবহভাবে। যা আগে ছিলো না তেমন।
আবার প্রেগন্যান্সিতেও tt টিকা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস।

আমাদের মনে রাখতে হবে Islam is always ahead of time. আল্লাহ সুবহানাহু তায়ালা বান্দাকে নির্দেশ দেন সঠিক জ্ঞানের উপর আমল করতে। তাই এই বিষয়ে যারা রায় দেওয়ার যোগ্য তাদের থেকেই জেনে নেই সরাসরি -

প্রশ্ন : বাচ্চাদের যে টিকা দেওয়া হয় সরকারিভাবে, তা কি জায়েজ?

উত্তর :

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-
আলহামদুলিল্লাহ।
আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলা রোগ নাযিল করেছেন এবং প্রতিষেধকও। আর প্রত্যেক রোগের ঔষধও নির্ধারিত করেছেন। সুতরাং তোমরা ঔষধ ব্যবহার করো, কিন্তু হারাম বস্তু দ্বারা ঔষধ সেবন করবে না। (আবূ দাঊদ-৩৮৭৪,মিশকাত - ৪৫৩৮)

সা’দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন:
আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি- যে ব্যক্তি ভোরে সাতটি আজওয়া খেজুর খাবে, সেদিন কোন বিষ ও যাদু-টোনা তার ক্ষতি করতে পারবে না। (বুখারী ৫৪৪৫, মুসলিম ২০৪৭ আবূ দাঊদ ৩৮৭৬মিশকাত ৪১৯০)।

এ হাদীছ প্রমাণ করে যে, রোগ আসার পূর্বেই প্রতিষেধক নেওয়া যাবে
(আব্দুল্লাহ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৬/২১)।

জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيبَ دَوَاءٌ الدَّاءَ بَرَأَ بِإِذْنِ اللَّهِ» . رَوَاهُ مُسلم
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক রোগের জন্য ঔষধ রয়েছে। সুতরাং সঠিক ঔষধ যখন রোগের জন্য ব্যবহৃত হয়, তখন আল্লাহ তা’আলার হুকুমে রোগী রোগমুক্ত হয়ে যায়। ( মুসলিম -২২০৪ মিশকাত-৪৫১৫)।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সরকারি টিকাতে হারাম কিছু রয়েছে, সে ব্যাপারে যেহেতু নিশ্চিত কোনো জ্ঞান নাই, তাই টিকা সেবা গ্রহণ করা নাজায়েয হবে না।

(আল্লাহ-ই ভালো জানেন)

মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah (IOM)

Additionally :..অন্যান্য টিকার মতো করোনার টিকাও নেওয়া যাবে,তবে আকিদা এরকম থাকতে হবে যে,এ টিকা দ্বারা আমি উসিলা গ্রহণ করতেছি।আল্লাহ চাহে তো আমি সুস্থ থাকবো।আর যদি আল্লাহর মানশা ভিন্ন কিছু হয়,তাহলে এ টিকা গ্রহণ করার পরও আমার করোনা হতে পারে।

(আল্লাহ-ই ভালো জানেন)
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

------------------------------------

আমি সব সময়েই সূরা আলাক্বের এই আয়াতগুলো দ্বারা মুগ্ধ হই,

"পড়ো, আর তোমার রব মহামহিম
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানতো না। "
৯৬: ৩-৫

02/03/2026

বাচ্চা একা খেলতে না পারা — ভবিষ্যতের বড় Red Flag!
সব সময় Entertainment পেলে বাচ্চা কখনো কন্সেন্ট্রেশন বা মনোযোগ দিয়ে একা খেলতে শেখে না!

অনেক সময় দেখি বাচ্চা চুপচাপ একা খেলছে,
একটা খেলনা নিয়েই মন দিয়ে দেখছে,

নিজের হাত, ছায়া বা আলো নিয়ে ব্যস্ত...
ঠিক তখনই আমরা ছুটে যাই —😒
“ওহহ কি করছো?”
“শাবাশ!”
“এইটা নাও, এটা দিয়ে খেলো!”
“দেখো মা কি এনেছে!”
এখানেই ভেঙে যায় তার মনোযোগ।

🔴 এই চুপচাপ খেলাটা আসলে কি?🤔
এটা বোর হওয়া না।
এটা হচ্ছে —
* Brain Wiring
* Sensory Discovery
*Problem Solving
* Focus Building
যখন বাচ্চা একনাগাড়ে কিছু নিয়ে খেলছে, ছুঁয়ে দেখছে, ঘুরিয়ে দেখছে —
তখন সে নিজের মতো করে শিখছে।

⚠️ বারবার ইন্টারাপ্ট করলে কি হয়?
Self-Play শেখা হয় না
Attention Span কমে যায়
Constant Entertainment Expectation তৈরি হয়।

পরে নিজে থেকে খেলতে পারে না
সব সময় মা’কে ডাকতে থাকে 😩
যেটা পরে মায়েদেরই বিরক্তির কারণ হয় —
“বাচ্চা একা খেলতে চায় না!”

✅ কি করবেন?
👉 যতক্ষণ না বাচ্চা আপনাকে ডেকে কাঁদছে
👉 বা প্লেতে সত্যিই অসুবিধা হচ্ছে
ততক্ষণ তাকে নিজের মতো করতে দিন।

মনে রাখবেন —
Focus শেখানো যায় না,
Protect করতে হয়।
আজ তাকে একা খেলতে দেওয়াই
আগামীদিনে তার Concentration তৈরি করবে।

Category

Website

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Sarim's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Chittagong.