Mehu's diary
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mehu's diary, Health/Beauty, Chittagong.
জীবনে বন্ধুর আসল মূল্য বোঝা যায়, যখন তার সঙ্গে দূরত্ব তৈরি হয়। যে দিনগুলোতে আমরা একে অপরের গল্প ভাগ করে নিতাম, একসঙ্গে ঘুরে বেড়াতাম, আর ছোট ছোট মুহূর্তগুলোকে দুজনে মিলে সুন্দর করে তুলতাম—সময়ের সঙ্গে যখন দূরত্ব তৈরি হয়, তখন নিজেকে খুব একা মনে হয়। কিন্তু সেই সুন্দর দিনগুলোর স্মৃতিই আবার মনকে সান্ত্বনা দেয় এবং মনে করিয়ে দেয়, সত্যিকারের বন্ধুত্ব কখনো দূরত্বে হারিয়ে যায় না।🤍
26/06/2026
যত নিদ্রাহীন রাত কাটিয়েছি,
নিজের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত!
এই অবিচার তো শত্রুর সঙ্গেও করা অমানবিক।
তবে কি আমি নিজেরই শত্রু? উত্তর নেই!
আজকাল নিজেকে আর খুঁজে পাই না।
নিজেকেই মনে হয় কোনো অচেনা শহরে
পথ হারিয়ে ফেলা পৃথিবীর সবচেয়ে
অসহায় মানুষ আমি🪽
25/06/2026
মস্তিষ্কে অনেক কথা জমা, কিন্তু প্রকাশ করতে আমি ব্যর্থ.!❤️🩹🕊️
একদিন সব ঠিক হয়ে যাবে। আর কান্না পাবে না, অসহায় লাগবে না। মনে হবে— এসব তো হওয়ারই ছিল।
শুধু মাঝখান থেকে হারিয়ে গেছে কিছু সুখ। আর যাদের কারণে আপনি ভেঙে গিয়েছিলেন, তাদের চোখে আজও কোনো অনুশোচনা নেই, আফসোস নেই, তারা ভালো আছে, ভালোই থাকবে। আর হারাতে হারাতে আপনি নিজেই বদলে গেছেন। 🖤
😫
কিছু মেয়েদের জীবন দেখবেন লোহার তৈরি,ওরা বাবার পরী বা মায়ের আহ্লাদী হয় না।
ওরা হয় সব জায়গায় মানিয়ে নেওয়া,সব কিছুই করতে পারা, যাকে এক কথায় বলা যায় শক্তিশালী বেডি মানুষ 🌿
পছন্দের আর প্রিয় হওয়ার মাঝে ভিন্নতা রয়েছে।
পছন্দের বলতে অনেক কিছুই হতে পারে—পছন্দের বন্ধু, কাজিন, কোনো সিনিয়র, ক্লাসমেট কিংবা পছন্দের কোনো ফুল।
আর এসব অনেক সময় পরিস্থিতি বা সময়ের সাথে পরিবর্তনশীলও হয়।
কিন্তু প্রিয় জিনিসটা মূলত একটাই হয়।
প্রিয় মানুষও সাধারণত একজনই হয়—যাকে কোনো কিছুর সাথে পরিবর্তন করা যায় না, আর সম্ভবও নয়।
যেমন- সেটা হতে পারে আপনার আম্মু,আব্বু,প্ৰিয় মানুষ কিংবা প্ৰিয় কোনো বন্ধু- যারা আমাদের জীবনে বিশেষ জায়গা জুড়ে থাকে!
যার জায়গাটা অন্য কেউ কখনো নিতে পারে না।
Each raindrop carries the quietness of unspoken words, softly touching the hidden feelings that remain deep within the heart. 🍃🌧️
নিজের সীমাবদ্ধতাই সবচেয়ে শক্ত কারাগার—ভাঙতে পারলেই মুক্ত আকাশ 🤍
🕊️
Category
Website
Address
Alerts
Be the first to know and let us send you an email when Mehu's diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
