Dermavilla by Dr. Nusrat
DermaVilla is a modern skin & aesthetic center dedicated to clients to achieve healthy, glowing skin
29/07/2026
বাংলাদেশে 𝐒𝐭𝐫𝐞𝐭𝐜𝐡 𝐌𝐚𝐫𝐤𝐬 নিয়ে সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত, যা রোগীদের মধ্যে অহেতুক দুশ্চিন্তা তৈরি করে। একজন ডার্মাটোলজিস্ট হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই ভুল ধারণাগুলো আজ বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি।
ভুল ধারণা ১: স্ট্রেচ মার্কস মানে ত্বকের যত্নে অবহেলা
বাস্তবতা হলো, স্ট্রেচ মার্কস (Striae) তৈরি হয় যখন ত্বক দ্রুত প্রসারিত বা সংকুচিত হয়। প্রেগন্যান্সি, বয়ঃসন্ধিকালীন বৃদ্ধি, ওজনের দ্রুত পরিবর্তন কিংবা বডিবিল্ডিং-এর ক্ষেত্রে ডার্মিস স্তরের কোলাজেন ও ইলাস্টিন ফাইবার ছিঁড়ে গিয়ে এই দাগ তৈরি হয়। এর সাথে ত্বকের যত্নের সরাসরি কোনো সম্পর্ক নেই।
ভুল ধারণা ২: নারকেল তেল বা ভিটামিন ই ক্যাপসুলে স্ট্রেচ মার্কস সম্পূর্ণ দূর হয়
এই প্রোডাক্টগুলো ত্বক ময়েশ্চারাইজড রাখতে সহায়ক, তবে ইতিমধ্যে তৈরি হওয়া মার্কস সম্পূর্ণ মুছে ফেলার বৈজ্ঞানিক প্রমাণ নেই।
ভুল ধারণা ৩: শুধুমাত্র নারীদের স্ট্রেচ মার্কস হয়
পুরুষদের ক্ষেত্রেও, বিশেষত দ্রুত মাসল গ্রোথ বা ওজন পরিবর্তনের কারণে স্ট্রেচ মার্কস দেখা দিতে পারে।
ভুল ধারণা ৪: একবার হলে চিরস্থায়ী, চিকিৎসায় কিছু হয় না
আধুনিক ডার্মাটোলজিতে লেজার থেরাপি, মাইক্রোনিডলিং, এবং রেটিনয়েড-বেসড ট্রিটমেন্টের মাধ্যমে স্ট্রেচ মার্কসের দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। মার্কস নতুন (Striae Rubra) না পুরনো (Striae Alba), তার উপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হয়।
পরামর্শঃ
স্ট্রেচ মার্কস নিয়ে ভুল ধারণায় বিভ্রান্ত না হয়ে, একজন যোগ্য ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো সমাধান। 𝐃𝐞𝐫𝐦𝐚𝐯𝐢𝐥𝐥𝐚-তে আমরা প্রতিটি রোগীর ত্বকের ধরন বিশ্লেষণ করে কাস্টমাইজড ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি।
27/07/2026
আপনি হয়তো 𝐃𝐞𝐫𝐦𝐚𝐭𝐢𝐭𝐢𝐬 𝐇𝐞𝐫𝐩𝐞𝐭𝐢𝐟𝐨𝐫𝐦𝐢𝐬 এ ভুগছেন-
আসলে 𝐷𝗲𝑟𝗺𝑎𝘁𝑖𝘁𝑖𝘀 𝗛𝑒𝗿𝑝𝗲𝑡𝗶𝑓𝗼𝑟𝗺𝑖𝘀 কী?
Dermatitis Herpetiformis (সংক্ষেপে 𝗗𝗛) একটি দীর্ঘস্থায়ী (𝗰𝗵𝗿𝗼𝗻𝗶𝗰), অটোইমিউন ত্বকের রোগ, যা তীব্র চুলকানি ও ছোট ছোট ফোসকা বা র্যাশের মাধ্যমে প্রকাশ পায়। এটি মূলত কনুই, হাঁটু, নিতম্ব, পিঠের নিচের অংশ এবং মাথার ত্বকে বেশি দেখা যায়। ছবিতে দেখা কনুই ও হাঁটুর মতো জায়গায় লালচে দানা, ফোসকা এবং আঁচড়ের দাগ—এগুলো Dermatitis Herpetiformis-এর সাধারণ লক্ষণ।
এই রোগটিকে অনেকে ভুল করে সাধারণ এলার্জি, একজিমা বা হারপিস মনে করেন। কিন্তু বাস্তবে এটি সরাসরি সিলিয়াক ডিজিজ (𝗖𝗲𝗹𝗶𝗮𝗰 𝗗𝗶𝘀𝗲𝗮𝘀𝗲) এর সাথে সম্পর্কিত—অর্থাৎ গ্লুটেন (𝗚𝗹𝘂𝘁𝗲𝗻) নামক প্রোটিনের প্রতি শরীরের অস্বাভাবিক প্রতিক্রিয়া থেকে এই রোগ হয়।
কেন হয় Dermatitis Herpetiformis?
এই রোগের মূল কারণ হলো গ্লুটেন সেনসিটিভিটি। গম, যব, বার্লির মতো শস্যে থাকা গ্লুটেন প্রোটিন গ্রহণ করলে শরীরের ইমিউন সিস্টেম ভুলবশত ত্বকের নিচে IgA অ্যান্টিবডি জমা করে ফেলে। এই IgA জমাট থেকেই তৈরি হয় চুলকানি, ফোসকা এবং প্রদাহ।
সংক্ষেপে কারণগুলো হলো—
১)সিলিয়াক ডিজিজ বা গ্লুটেন ইনটলারেন্স২)জিনগত প্রবণতা (পরিবারে সিলিয়াক বা DH-এর ইতিহাস থাকলে ঝুঁকি বাড়ে)৩)অটোইমিউন সিস্টেমের অস্বাভাবিক প্রতিক্রিয়া৪)থাইরয়েড রোগ বা টাইপ ১ ডায়াবেটিসের মতো অন্য অটোইমিউন রোগের সাথে সংযোগ
কাদের বেশি হয়?১)যাদের পরিবারে সিলিয়াক ডিজিজ বা গ্লুটেন সংবেদনশীলতার ইতিহাস আছে২)সাধারণত ২০-৪০ বছর বয়সীদের মধ্যে বেশি দেখা যায়, তবে যেকোনো বয়সে হতে পারে৩)পুরুষদের মধ্যে সামান্য বেশি প্রবণতা লক্ষ্য করা যায়৪)যারা নিয়মিত গম বা গ্লুটেনযুক্ত খাবার গ্রহণ করেন৫)যাদের অন্য অটোইমিউন রোগ (থাইরয়েড ডিসঅর্ডার, ভিটিলিগো, টাইপ ১ ডায়াবেটিস) রয়েছে
প্রধান লক্ষণসমূহ
কনুই, হাঁটু, নিতম্ব ও পিঠে তীব্র চুলকানি
ছোট ছোট লাল ফোসকা বা দানা, যা গুচ্ছাকারে দেখা দেয়
চুলকানোর ফলে ঘা বা ক্ষত তৈরি হওয়া
ফোসকা ফেটে গিয়ে খসখসে বা আঁশের মতো দাগ পড়া
দীর্ঘদিন স্থায়ী হলে ত্বকে দাগ বা পিগমেন্টেশন থেকে যাওয়া
ডার্মাটোলজিতে এর চিকিৎসা (𝗧𝗿𝗲𝗮𝘁𝗺𝗲𝗻𝘁)
গ্লুটেন-মুক্ত ডায়েট -𝗚𝗹𝘂𝘁𝗲𝗻-𝗙𝗿𝗲𝗲 𝗗𝗶𝗲𝘁: এটিই মূল ও দীর্ঘমেয়াদি সমাধান। গম, যব, বার্লি বাদ দিলে ধীরে ধীরে ত্বকের লক্ষণ কমে আসে।
ডাপসোন (𝗗𝗮𝗽𝘀𝗼𝗻𝗲): দ্রুত চুলকানি ও র্যাশ কমাতে ডার্মাটোলজিস্টরা সাধারণত এই ওষুধ দেন। তবে এটি নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে মনিটরিং করে খেতে হয়।
টপিক্যাল স্টেরয়েড বা অ্যান্টি-ইনফ্লামেটরি ক্রিম: স্থানীয়ভাবে চুলকানি ও প্রদাহ কমাতে ব্যবহৃত হয়।
অ্যান্টিহিস্টামিন: চুলকানি নিয়ন্ত্রণে সহায়ক
কখন ডাক্তার দেখাবেন?
যদি কনুই, হাঁটু বা নিতম্বে বারবার চুলকানিযুক্ত ফোসকা বা র্যাশ দেখা দেয় এবং সাধারণ চিকিৎসায় ভালো না হয়, তাহলে দেরি না করে একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক সময়ে রোগ নির্ণয় ও গ্লুটেন-মুক্ত জীবনযাপন শুরু করলে এই রোগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
23/07/2026
জুতার মধ্যে একটা ছোট্ট দানা ফুটছে মনে হয়... কিন্তু পাথর নেই, কাঁটাও নেই!
এমন অভিজ্ঞতা হয়েছে কখনো? পায়ের তলায় হাঁটতে গেলে খচখচ করে, মনে হয় কিছু একটা বিঁধছে—অথচ খুঁজে কিছুই পাওয়া যায় না। আমার চেম্বারে এসে অনেকেই এই কথাটাই বলেন। পরে দেখা যায়, আসল কারণ পায়ের তলায় লুকিয়ে থাকা একটা ছোট্ট, শক্ত, খসখসে গুটি—যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলি 𝐕𝐞𝐫𝐫𝐮𝐜𝐚 𝐕𝐮𝐥𝐠𝐚𝐫𝐢𝐬 বা Common Wart। এটা মোটেও সাধারণ ধুলাবালির আঁচিল নয়, বরং 𝐇𝐮𝐦𝐚𝐧 𝐏𝐚𝐩𝐢𝐥𝐥𝐨𝐦𝐚𝐯𝐢𝐫𝐮𝐬 (𝐇𝐏𝐕) নামের একটি ভাইরাসের কীর্তি।
🔍 নিজে নিজে চিনবেন যেভাবে
হাত, আঙুল, হাঁটু বা পায়ের তলায় ছোট, শক্ত, খসখসে ফোলা অংশ
খুঁটিয়ে দেখলে গুটির ভেতর কালচে ছোট ছোট বিন্দু—আসলে জমাট বাঁধা রক্তনালী।
পায়ের তলায় হলে হাঁটার সময় ব্যথা বা অস্বস্তি লাগতে পারে।
⚠️ এই ভাইরাস আপনার শরীরে ঢুকল কীভাবে?
আক্রান্ত কারো ত্বকের সরাসরি স্পর্শ থেকে
তোয়ালে, নেইল কাটার বা রেজর শেয়ার করার অভ্যাস থেকে
এমনকি নিজের শরীরের একটা জায়গা থেকে আরেকটা জায়গাতেও এটা নিজে নিজে ছড়িয়ে যেতে পারে—হাত দিয়ে খুঁটলে এটা সবচেয়ে বেশি হয় !তাই,হাত দিয়ে খুঁটবেন না
১)নখ দিয়ে খুঁটে বা টেনে তোলার চেষ্টা২)ব্লেড বা কাঁচি দিয়ে কেটে ফেলা৩)ব্যক্তিগত ব্যবহার্য জিনিস অন্যের সাথে শেয়ার করা -
এগুলো একদমই করা ঠিক হবে না !
💊 𝐒𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧?
রোগীর বয়স, গুটির সংখ্যা আর জায়গা অনুযায়ী ট্রিট্মেন্ট হতে পারে—
যেমনঃ
𝑺𝒂𝒍𝒊𝒄𝒚𝒍𝒊𝒄 𝒂𝒄𝒊𝒅 𝒑𝒓𝒆𝒑𝒆𝒓𝒂𝒕𝒊𝒐𝒏
𝑪𝒓𝒚𝒐𝒕𝒉𝒆𝒓𝒂𝒑𝒚
𝑬𝒍𝒆𝒄𝒕𝒓𝒐𝒄𝒂𝒖𝒕𝒆𝒓𝒚
𝑳𝒂𝒔𝒆𝒓 𝒕𝒉𝒆𝒓𝒂𝒑𝒚
বা প্রয়োজন অনুযায়ী অন্যান্য পদ্ধতি
👨⚕️ কখন আর দেরি না করে ডাক্তার দেখাবেন?
✅ গুটির সংখ্যা হঠাৎ বেড়ে যাচ্ছে মনে হলে
✅ ব্যথা, রক্তপাত বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে
✅ মুখ, যৌনাঙ্গ বা নখের আশেপাশে দেখা দিলে
✅ ডায়াবেটিস থাকলে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে
⏳ কিছু আঁচিল হয়তো একসময় নিজে থেকেই মিলিয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা দিনের পর দিন থেকে যায়, আকারে বড় হয়, এমনকি শরীরের অন্য জায়গায়ও ছড়িয়ে পড়ে। যত দেরি করবেন, চিকিৎসা তত জটিল হতে পারে।
#আঁচিল #চর্মরোগ #ত্বকেরযত্ন
06/07/2026
ত্বকে লালচে দাগ, ফোলাভাব, ব্যথা হলে অবহেলা করবেন না!
আমার চেম্বারে এমন কিছু রোগী আসেন — ত্বকে একটু লাল হয়ে আছে বা একটু ফুলেছে। ভাবলেন, মশার কামড় হতে পারে। "এমনিই ঠিক হয়ে যাবে।"- কিন্তু দুই-তিন দিন পরে সেটা বড় ঘা হয়ে আসছেন। 😔
এটাই হলো ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন — যেটাকে আমরা অনেকেই ছোট করে দেখি, অথচ সময়মতো না ধরলে জটিল হয়ে যায়।
________________________________________
কীভাবে বুঝবেন?
১) ত্বকে লালচে চাকা বা ফোলাভাব
২) স্পর্শ করলে ব্যথা লাগছে
৩) জায়গাটা গরম মনে হচ্ছে
৪) পুঁজ জমছে বা ক্ষত হয়েছে
৫) সাথে জ্বর বা দুর্বলতা আসছে
এই লক্ষণগুলো দেখলে দেরি না করে একজন ডার্মাটোলজিস্ট দেখান।
________________________________________
কারা বেশি ঝুঁকিতে আছেন?
🔸 ছোট বাচ্চা (বিশেষত ৫ বছরের নিচে)
🔸 বয়স্ক মানুষ
🔸 ডায়াবেটিস রোগী
🔸 যাদের ওজন বেশি
🔸 রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের
________________________________________
একটা কথা বলি —
অনেকে ফার্মেসি থেকে নিজে নিজে অ্যান্টিবায়োটিক কিনে খান। এটা কিন্তু খুবই বিপজ্জনক। ভুল অ্যান্টিবায়োটিক খেলে ব্যাকটেরিয়া আরও শক্তিশালী হয়ে যায়, পরে সেটা আর কাজ করে না। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক নয়।
________________________________________
প্রতিরোধ কিন্তু সহজ —
✅ নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রাখুন
✅ ত্বকে কোনো ক্ষত হলে পরিষ্কার করে ঢেকে রাখুন
✅ ডায়াবেটিস ও একজিমা নিয়ন্ত্রণে রাখুন
✅ পুষ্টিকর খাবার খান, শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ান
✅ শিশু ও বয়স্কদের ত্বকের যত্নে বাড়তি মনোযোগ দিন
________________________________________
আপনার বা পরিবারের কারো ত্বকে এরকম কিছু দেখলে কমেন্টে জানান বা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিন।
06/07/2026
📢 বিশেষ ঘোষণা
আন্তর্জাতিক ডার্মাটোলজি কনফারেন্সে অংশগ্রহণের জন্য ডাঃ নুসরাত সুলতানা উর্মি ম্যাম ১৬–২৪ তারিখ পর্যন্ত দেশের বাইরে অবস্থান করবেন।🌏✈️
বিশ্বমানের স্কিন সায়েন্স, এস্থেটিক ডার্মাটোলজি এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে তিনি এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ করছেন।
আমরা বিশ্বাস করি, এই মূল্যবান অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের রোগীদের আরও উন্নত, নিরাপদ ও আধুনিক চিকিৎসাসেবা প্রদান করতে সহায়তা করবে।
💬 গুরুত্বপূর্ণ তথ্য:
১৬ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত রোগীরা শুধুমাত্র পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও সময়সূচি সংক্রান্ত তথ্যের জন্য আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারবেন।
🙏 আপনাদের আন্তরিক সহযোগিতা, ধৈর্য এবং শুভকামনার জন্য আমরা কৃতজ্ঞ।
মেছতা (Melasma) কি একেবারে চলে যায়? নাকি বারবার ফিরে আসে? 🤔
অনেকেই নানা ক্রিম, ট্রিটমেন্ট ব্যবহার করেও স্থায়ী সমাধান না পাওয়ার কারন হলো মেছতা শুধু ত্বকের উপরিভাগের সমস্যা নয়, এর পেছনে থাকে হরমোন, সূর্যের আলো আর লাইফস্টাইলের প্রভাব।
সঠিক চিকিৎসা, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার এবং কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস মেনে চললে মেছতা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।কিন্তু পুরোপুরি রিমুভ করা যায় কি না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন!
এই বিষয়ে বিস্তারিত জানতে এবং সঠিক সমাধান জানতে পুরো ভিডিওটি দেখুন।
06/07/2026
হঠাৎ মাথায় গোলাকার টাক অথবা চুল উঠে যাচ্ছে অস্বাভাবিকভাবে?
এটি এলোপেশিয়া এরিয়েটা হতে পারে — একটি অটোইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের চুলের ফলিকলকেই আক্রমণ করে বসে। ফলে হঠাৎ করেই মাথার নির্দিষ্ট অংশে চুল পড়ে টাক দেখা দেয়, যা অনেকের মানসিক অস্বস্তি ও আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে।
🔎 কীভাবে বুঝবেন আপনি এলোপেশিয়ায় আক্রান্ত?
✔️ মাথায় গোলাকার প্যাচ আকারে টাক পড়া
✔️ সামান্য টানেই চুল সহজে উঠে আসা
✔️ ভ্রু, দাড়ি বা চোখের পাপড়ি পর্যন্ত পড়ে যাওয়া
⚠️ সম্ভাব্য কারণসমূহ: জেনেটিক প্রবণতা, দীর্ঘমেয়াদী মানসিক চাপ, শরীরের অটোইমিউন প্রতিক্রিয়া কিংবা অন্য কোনো অটোইমিউন রোগের উপস্থিতি — এসবই এলোপেশিয়ার পেছনে দায়ী হতে পারে।
ভয় পাওয়ার কিছু নেই! সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে এলোপেশিয়া নিয়ন্ত্রণে আনা এবং পুনরায় চুল গজানো সম্পূর্ণ সম্ভব। তাই লক্ষণ দেখা দিলে দেরি না করে একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
👩⚕️ সচেতনতায় —
ডা. নুসরাত সুলতানা উর্মি
Dermatologist, Dermatosurgeon & Anti-Ageing Expert
MBBS,DCD (India) | Board Member, AAAM
Consultant, Apollo Imperial Hospital
📍 চেম্বার: Derma Villa By Dr Nusrat,
২১, জিসমাত, মেহেদীবাগ, চট্টগ্রাম
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন: 01845-565366
13/06/2026
বয়সের আগেই বলিরেখা কেন দেখা দেয়?
অনেকেই মনে করেন, বলিরেখা (Wrinkles) শুধুমাত্র বয়স বৃদ্ধির একটা স্বাভাবিক লক্ষণ। বাস্তবে জীবনযাত্রার কিছু অভ্যাস, পরিবেশগত প্রভাব এবং ত্বকের সঠিক যত্নের অভাবে অল্প বয়সেই আপনার Fine Lines ও Premature Wrinkles দেখা দিতে পারে।
🧬 বলিরেখা কী?
বলিরেখা হলো ত্বকের উপরিভাগে তৈরি হওয়া সূক্ষ্ম বা গভীর ভাঁজ, যা মূলত Collagen, Elastin এবং Hyaluronic Acid কমে যাওয়ার কারণে তৈরি হয়। এর ফলে স্কিন ধীরে ধীরে স্থিতিস্থাপকতা হারায় এবং মুখ, চোখের পাশ, কপাল ও গলার অংশে বয়সের ছাপ দৃশ্যমান হতে শুরু করে।
🔍 বয়সের আগেই বলিরেখা হওয়ার প্রধান কারণঃ
☀️ অতিরিক্ত সূর্যের UV রশ্মি (Photoaging)
🚬 ধূমপান ও বায়ুদূষণ
😴 পর্যাপ্ত ঘুমের অভাব
😟 দীর্ঘস্থায়ী মানসিক চাপ
🥗 পুষ্টিহীনতা ও পানিশূন্যতা
🧴 ভুল স্কিন কেয়ার অভ্যাস
🧬 জেনেটিক বা বংশগত কারণ
বলিরেখা প্রতিরোধে যা করবেনঃ
• প্রতিদিন SPF 30+ সানস্ক্রিন ব্যবহার করুন
• প্রচুর পানি পান করুন
• প্রোটিন, ফল ও শাকসবজি সমৃদ্ধ খাবার খান
• ধূমপান পরিহার করুন
• প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমান
• ত্বকের ধরন অনুযায়ী স্কিন কেয়ার করুন
• দীর্ঘ সময় রোদে থাকলে ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন
আধুনিক ডার্মাটোলজিতে বিভিন্ন Anti-Ageing Treatment, Skin Rejuvenation Procedure এবং Collagen Stimulation Therapy -এর মাধ্যমে অনেক ক্ষেত্রেই বলিরেখা কমানো সম্ভব।
08/06/2026
প্রায়ই আমার চেম্বারে রোগীরা এসে বলেন,
— “ডাক্তার, মুখে ছোট ছোট বাম্পস হচ্ছে।”
কেউ বলেন,
— “র্যাশের মতো দেখাচ্ছে।”
আবার কেউ বলেন,
— “হঠাৎ অনেক ব্রেকআউট শুরু হয়েছে!”
আসলে এগুলো কী এবং কেন হয়? এগুলোকে বলা হয় কমেডন। ২ প্রকার হতে পারে। ক্লোজড এবং ওপেন।আজকে কমেডন নিয়েই কথা বলবো।
কমেডন হলো ব্রণের একেবারে প্রাথমিক ধাপ। আমাদের ত্বকে অসংখ্য ক্ষুদ্র রোমকূপ (পোর) থাকে। যখন অতিরিক্ত তেল (Sebum), মৃত কোষ এবং ময়লা এসব রোমকূপের ভেতরে জমে যায়, তখন পোর বন্ধ হয়ে ছোট ছোট দানা তৈরি হয়। এই দানাগুলোকেই আমরা কমেডন বলি।
কমেডন সাধারণত দুই ধরনের হয়—
🔹 ক্লোজড কমেডন (Whitehead)
যখন রোমকূপের মুখ সম্পূর্ণ বন্ধ থাকে, তখন ভেতরে জমে থাকা তেল ও মৃত কোষ বাইরে বের হতে পারে না। ফলে ত্বকের উপর ছোট সাদা বা ত্বকের রঙের দানার মতো দেখা যায়।
🔹 ওপেন কমেডন (Blackhead)
যখন রোমকূপের মুখ আংশিক খোলা থাকে, তখন ভেতরের জমে থাকা পদার্থ বাতাসের সংস্পর্শে এসে অক্সিডাইজড হয়ে কালচে রঙ ধারণ করে। এটিই ব্ল্যাকহেড নামে পরিচিত।
কমেডনের লক্ষণ (Symptoms)
✔ মুখে ছোট ছোট উঁচু দানা দেখা যায়
✔ ত্বক খসখসে বা অসমান লাগে
✔ ব্ল্যাকহেড বা হোয়াইটহেড দেখা যায়
✔ কপাল, নাক, থুতনি ও গালে বেশি হয়
✔ সাধারণত ব্যথা বা চুলকানি থাকে না
✔ শুরুতে লালভাব বা পুঁজ থাকে না
✔ মেকআপের পর ত্বক অমসৃণ দেখায়
✔ সময়মতো চিকিৎসা না করলে পরবর্তীতে প্রদাহযুক্ত ব্রণে পরিণত হতে পারে।
অনেকেই মনে করেন, “এগুলো তো ছোট ছোট দানা, এমনিতেই চলে যাবে।” কিন্তু অবহেলা করলে এই কমেডনগুলো ধীরে ধীরে লালচে, ব্যথাযুক্ত এবং পুঁজযুক্ত ব্রণে পরিণত হতে পারে। ফলে দাগ, পিগমেন্টেশন এমনকি স্থায়ী স্কারও তৈরি হতে পারে।
তাই মুখে নিয়মিত ছোট ছোট দানা, ব্ল্যাকহেড বা হোয়াইটহেড দেখা দিলে নিজে নিজে স্ক্রাব, ফেসওয়াশ বা ক্রিম পরিবর্তন না করে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত।
#ব্রণ #কমেডন #ত্বকেরযত্ন
04/06/2026
ঈদের কয়েকদিন আগে আমার Derma Villa চেম্বারে একজন তরুণী রোগী এলেন। কি চমৎকার ,সাবলীল ভাবে কথা বলে।কিন্তু আয়নার সামনে দাঁড়ালেই নাকি তাঁর মন খারাপ হয়ে যায়। মুখে নতুন ব্রণ নেই, কিন্তু ব্রণ চলে গেলেও থেকে গেছে অসংখ্য দাগ—কোথাও ছোট ছোট গর্ত, কোথাও ত্বক ঢেউ খেলানো, আবার কোথাও কালচে ছাপ। তিনি ভেবেছিলেন সময়ের সাথে এগুলো নিজে থেকেই চলে যাবে। কিন্তু বাস্তবতা হলো, সব ধরনের ব্রণের দাগ এক রকম নয়, আর সব দাগ নিজে থেকে ভালোও হয় না।
রোগীকে বুঝিয়ে বললাম, ব্রণের দাগ সাধারণত কয়েক ধরনের হয়—কিছু দাগ ত্বকের গভীরে গর্তের মতো (Ice Pick Scar), কিছু চওড়া ও বক্সের মতো (Boxcar Scar), আবার কিছু ত্বককে অসমান ও ঢেউ খেলানো দেখায় (Rolling Scar)। এছাড়া ব্রণ সেরে যাওয়ার পর অনেকের মুখে কালচে বা বাদামি দাগও থেকে যায়, যাকে আমরা Post-inflammatory Hyperpigmentation (PIH) বলি। প্রতিটি সমস্যার জন্য চিকিৎসা পদ্ধতিও ভিন্ন।
আমি তাঁকে আশ্বস্ত করলাম ।উপযুক্ত চিকিৎসার মাধ্যমে অধিকাংশ ব্রণের দাগ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। Microneedling, Fractional CO₂ Laser, Subcision, TCA CROSS, Chemical Peel কিংবা Dermal Filler—কোন চিকিৎসা প্রয়োজন হবে, তা নির্ভর করে দাগের ধরন ও গভীরতার ওপর।
তবে চিকিৎসার পাশাপাশি কিছু সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারাও বিষয়গুলো মাথায় রাখবেন। ব্রণ কখনোই খোঁটা বা চেপে ফাটানো যাবে না, কারণ এতে স্থায়ী দাগ হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করতে হবে, ত্বক পরিষ্কার রাখতে হবে এবং ব্রণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে হবে। অনেকেই ফার্মেসি থেকে নিজের ইচ্ছামতো স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করেন, যা সাময়িকভাবে ভালো মনে হলেও পরবর্তীতে ত্বকের ক্ষতি আরও বাড়িয়ে দিতে পারে।তাই স্কিনের প্রশ্নে কোনো ঝুঁকি নেওয়া চলবে না।
বিদায় দেওয়ার সময় রোগীকে বলেছিলাম—ব্রণের দাগের চিকিৎসায় ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। রাতারাতি পরিবর্তন আসে না, কিন্তু সঠিক চিকিৎসা ও নিয়ম মেনে চললে ত্বকের উন্নতি অবশ্যই সম্ভব।
কারণ ব্রণ সেরে যেতে পারে, কিন্তু অবহেলায় তৈরি হওয়া দাগ অনেক সময় দীর্ঘমেয়াদি সঙ্গী হয়ে যায়।
#ব্রণের_দাগ
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chittagong
4000
Opening Hours
| Tuesday | 17:00 - 20:00 |
| Thursday | 17:00 - 20:00 |
| Sunday | 17:00 - 20:00 |
