Dr. Jamal Uddin master

Dr. Jamal Uddin master

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Jamal Uddin master, Health/Beauty, .

20/11/2025
17/01/2025

থাইরয়েড থেকে মুক্তি পাওয়ার উপায়

থাইরয়েড সমস্যা প্রধানত দেখা যায় স্ট্রেস, ডায়েটের সমস্যা। ঘরোয়া উপায় অনুসরণ করলেই রেহাই পাবেন থাইরয়েড সমস্যা থেকে।

আয়োডিন ও খনিজসমৃদ্ধ খাবার থাইরয়েডের জন্য অনেক বেশি উপকারী। তাই যে খাবারে এই উপাদানগুলো বেশি থাকে যেমন, দুধ, পনির, দই এই ধরনের দুগ্ধজাতীয় খাবার থাইরয়েডের জন্য অনেক বেশি উপকারী। আয়োডিন সাপ্লিমেন্টও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আপনার থাইরয়েডের সমস্যা থাকলে কোনও ভাবেই চিনি খাবেন না। অতিরিক্ত চিনি খাওয়ার ফলে টি-৩ ও টি-৪ এই দুটি হরমোন উত্পন্ন হয়ে। যা স্বাস্থ্য়ের পক্ষে খারাপ।

যখন আমাদের দেহে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন থাকে না তখন থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না। যা হাইপোথাইরয়েডিজম-এর দিকে পরিচালিত হয়ে। তাই আয়োডিন যুক্ত খাবার খান।

মানসিক চাপ কমাতে নিয়মিত শরীরচর্চা করুন। থাইরয়েডের সমস্যা কম থাকে।

প্রতিদিনের খাবারে আয়রন কম পরিমাণে থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে।

হরমোন উৎপাদনের ভারসাম্যতা বজায় রাখতে অ্যাপেল সিডার ভিনেগার অনেক উপকারী। এতে বিপাক ক্রিয়ার উন্নতি হয়। এ ছাড়া এটি শরীরের ফ্যাট নিয়ন্ত্রণ করতে পারে এবং শরীর থেকে বিভিন্ন বিষাক্ত পদার্থ বের করে পুষ্টি শোষণে সহায়তা করে।

আদায় বিভিন্ন রকম খনিজ যেমন- পটাশিয়াম, ম্যাগনেশিয়াম থাকে। তাই এটি থাইরয়েডের সমস্যার জন্য অনেক কার্যকর। থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে নিয়মিত আদা চা পান করা অনেক উপকারী।

থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে ভিটামিন বি খুবই সহায়ক ভূমিকা পালন করে। বিশেষ করে ভিটামিন বি১২ হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত উপকারী। তাই যেগুলো খাবারে এই ভিটামিন বেশি থাকে যেমন, ডিম, মাছ, মাংস, দুধ, বাদাম এগুলো প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তভুক্ত করতে হবে যাতে এগুলি শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি সরবরাহ করতে পারে।

ভিটামিন ডি এর অভাবেও অনেক সময় থাইরয়েডের সমস্যা হয়ে থাকে। আর একমাত্র সূর্যের আলোতেই শরীর ভিটামিন ডি প্রস্তুত করতে পারে। তাই দিনে অন্তত পক্ষে ১৫ মিনিট সূর্যের আলোয় থাকতে হবে। ভিটামিন ডি বেশি পরিমাণে থাকে এমন কিছু খাবার হচ্ছে- স্যালমন, ম্যাকারেল, দুগ্ধজাতীয় দ্রব্য, কমলালেবুর রস, ডিমের কুসুম ইত্যাদি।

যোগ ব্যয়াম ও ধ্যান থাইরয়েড গ্রন্থিতে রক্ত প্রবাহকে সঠিক রাখে।

08/01/2025

Cream:Lulizol
বা, Luliconazole (1%) topical

◽কার্যকারিতা বা নির্দেশনা

টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস,টিনিয়া পেডিস ইত্যাদি ছত্রাক সংক্রমণ এর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।

◽টিনিয়া কর্পোরিস কি?

উত্তরঃ দেহের মধ্যে ছত্রাকের ইনফেকশন হলে তাকে টিনিয়া কর্পোরিস বলে।

◽টিনিয়া ক্রুরিস কি?

উত্তরঃ কুচকিতে ছত্রাকের ইনফেকশন হলে তাকে টিনিয়া ক্রুরিস বলে।

◽টিনিয়া পেডিস কি?

উত্তরঃ পায়ে বা আঙুলের ফাঁকে যদি ছত্রাকের ইনফেকশন হয় তাকে টিনিয়া পেডিস বলে।

◽ব্যবহারব্যাধি

@টিনিয়া পেডিসের ক্ষেত্রে

আক্রান্ত স্থানে দিনে একবার লাগাবে ১৪ দিন

@টিনিয়া ক্রুরিস এবং টিনিয়া কর্পোরিসের ক্ষেত্রে

আক্রান্ত স্থানে দিনে একবার লাগাবে ৭ দিন

◽পার্শ্বপ্রতিক্রিয়া
ত্বকে জ্বালা পোড়া, চুলকানি, লাল লাল ভাব বা ত্বকে শুষ্কতা দেখা দেওয়া, ত্বকের রং পরিবর্তন ইত্যাদি দেখা দিতে পারে।

◽এটি শিশুদের দেওয়া যাবে কি?

উত্তরঃ২ বছরের নিচে বাচ্চাদের জন্য এটির নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি তাই ২ বছরের নিচে দেওয়া যাবে না।

◽গর্ভবস্থায় দেওয়া যাবে কি?

উত্তরঃএখনও সেই সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তাই গর্ভবস্থায় না দেওয়ায় ভালো।

◽এটি আর কি কি নামে পাওয়া যায়?











ইত্যাদি নামে পাওয়া যায়

◽সতর্কতা
এই পোস্টটি শুধু মেডিকেল পারসনদের জন্য, নন মেডিকেল পারসনদের জন্য নয় তাই আপনারা নিজে নিজে এটি ব্যবহার করবেন না।

◽পোস্টের উদ্দেশ্য

এই পোস্টের উদ্দেশ্য হলো, ক্রিমটির সব তথ্য তুলে ধরা এর অর্থ এই নয় যে এটি আপনি নিজে নিজে ব্যবহার করবেন , তাতে আপনার নিজেরই ক্ষতি হবে, তাই এটি একজন রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে

বিঃদ্রঃ টাইপিং জনিত ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে কপি করবেন না পারলে শিয়ার করুন.

04/07/2024

কেন দৌড়াইতেছ কেউ কি বলতে পারেন? যেমনটা আমরা করি।

Website