Aimless Rifat Rahman
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aimless Rifat Rahman, Health/Beauty, Mymensingh, Comilla.
08/05/2026
06/05/2026
*নাটোর আধুনিক সদর হাসপাতালে অঙ্গীভূত আনসার সদস্যদের প্রচেষ্টায় চুরি হওয়া ব্যাগ ও চেক উদ্ধার: ভুক্তভোগীর নিকট হস্তান্তর*
গত ০৫ মে ২০২৬ (মঙ্গলবার) দুপুর আনুমানিক ১২:০০ টায় নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের উদ্দেশ্যে আগত এক মহিলা রোগীর একটি পার্স হাসপাতালের আউটডোর এলাকা থেকে চুরি হয়।
ঘটনার পর ভুক্তভোগী মহিলা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের নিকট সহযোগিতা কামনা করেন। তিনি জানান, চুরি হওয়া পার্সে নগদ ৩,৫০০/- টাকা, একটি ডেবিট কার্ড এবং ২০,০০০/- টাকার একটি চেক ছিল।
পরবর্তীতে একই দিন রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় দায়িত্ব পালনরত পিসি আব্দুল মোন্নাফ হোসেন ও আনসার সদস্য আব্দুল ওয়াহাব টহল ডিউটি চলাকালে হাসপাতালের বাউন্ডারি দেয়ালের পাশ থেকে একটি পরিত্যক্ত পার্স উদ্ধার করেন।
উদ্ধারকৃত পার্সটি যাচাই-বাছাই শেষে দেখা যায়, এতে নগদ অর্থ অনুপস্থিত থাকলেও ডেবিট কার্ড ও ২০,০০০/- টাকার চেক অক্ষত অবস্থায় রয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত গুরুত্বপূর্ণ কাগজপত্র একজন এনএসআই সদস্যের উপস্থিতিতে প্রকৃত মালিকের নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জনাব মো: আবু সাঈদ-এর নিকট হস্তান্তর করা হয়।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের সততা, দায়িত্বশীলতা ও দ্রুত কার্যকর পদক্ষেপের জন্য আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করেন। একই সঙ্গে ভুক্তভোগী মহিলা তার হারানো গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার হওয়ার সংবাদে সন্তোষ প্রকাশ করেন এবং আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারাদেশে হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় চুরি, ছিনতাই, দালালচক্র ও অন্যান্য অপতৎপরতা প্রতিরোধে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করে আসছেন, যা নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে।
#নাটোর_সদর_হাসপাতাল #সততা_ও_নিষ্ঠা #দায়িত্বশীলতা #জনসেবা
#পার্স_উদ্ধার
06/05/2026
*চমেক হাসপাতালে মোবাইল চোর আটক: আনসার সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা*
০৬ মে ২০২৬, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মোবাইল চুরির সময় হাতেনাতে এক চোরকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। বুধবার সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে হাসপাতালের ১৮ নম্বর ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত চোরের নাম মোঃ হাসান (১৯)।
চমেক হাসপাতালের তৃতীয় তলার ১৮ নম্বর ওয়ার্ড থেকে একটি মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করছিল হাসান। এসময় সেখানে টহল ডিউটিরত অঙ্গীভূত আনসার সদস্য মামুন ভূঁইয়া ও মো. দিলাল মিয়া বিষয়টি টের পেয়ে ধাওয়া করে তাকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃত চোরকে পরবর্তীতে চমেক হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে, চুরিরোধে আনসার সদস্যদের এমন তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছেন ভুক্তভোগীসহ হাসপাতালে আসা সেবাগ্রহীতারা। চমেক কর্তৃপক্ষও আনসার সদস্যদের পেশাদারিত্ব ও সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
#আনসার
25/04/2026
জান্নাতী সিরিজ 450 likes. "চালাকির কাছে সরলতা হার মানে! "
11/04/2026
সুফল পেয়েছেন আনসার ভিডিপির ৮৮৪৩ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ঘোষিত কৃষিঋণ মওকুফ সুবিধার আওতায় এসেছেন আনসার ও গ্রাম প্রতির....
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Comilla
