Amin Bazar Club - ABC

Amin Bazar Club - ABC

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amin Bazar Club - ABC, Dhaka.

03/06/2023

আগামীকাল থেকে বন্ধ থাকবে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন!লোডশেডিং কারে কয় এবার বুঝবে জনগণ, আল্লাহ আপনি আমাদের উপর রহম করুন।

28/05/2023

আমিন বাজার ক্লাব-ABC
এর সম্মানিত সাধারণ-সম্পাদক Rais Uddin ভাই পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে আজকে সৌদি আরব চলে যাচ্ছেন। তার এবং তার পরিবারের জন্য সকলে দোয়া করবেন।মহান আল্লাহ উনার মনের আশা পূরণ করুক এবং সহি সালামতে হজ্জ করার তৌফিক দান করুক, আমিন।

16/05/2023

উত্তরা থেকে মোহাম্মদপুর আসছি সিএঞ্জিতে।

ঢাকা শহরে প্রাইভেটকার চড়া মানুষজন কোনোওভাবেই বুঝবেনা- আমজনতার ওপর কী অত্যাচার টা চলতেছে।অফিসের গাড়ি পাই,ফলে এত লম্বা রাস্তা ঢাকায় ফেরার পরে আমার গাড়ি ছাড়া চলা হয়নাই।ঢাকার অবস্থা খারাপ বুঝতেছিলাম,কিন্তু এত খারাপ আমার কল্পনায় ছিলোনা।

ভাই, আমি কোনওভাবেই বাড়ায় বলতেসিনা,লিট্রেলি ১ মিনিট পরপর ধুলার আস্তরণ পড়তেসে ফোনে।মুছতে মুছতে দেখি জামাকাপড়ে আরও বেশী ধুলা। কোনোপ্রকার মাস্ক ছাড়া ঘুরা ঢাকার মানুষজনের নাকে প্রতিদিন কয় কেজি যে ধুলা ঢোকে তার ইয়াত্তা নাই।

পশ্চিমবঙ্গে ইটভাঙ্গা পাথরভাঙ্গা শ্রমিকরা গত কয়েক দশক ধরে একটা রোগের সাথে স্ট্রাগল করতেছে।সিলিকোসিস। ফুসফুসে পাথর-বালু-ইটের শক্ত কনা জমা হইতে হইতে আস্তে আস্তে সমস্ত ফুসফুসের সমস্ত স্তর কেটে দেয়,এক পর্যায়ে রোগী শীর্ণকায় হয়ে মারা যায়। সিলিকোসিস একটা ডেডলি অসুখ।

শুওরের বাচ্চারা পুরা ঢাকা শহরকেই একটা পাথরভাঙার স্টেশন বানায়ে ফেলসে।পুরা ঢাকা শহরের বাতাসে ভয়ানক মাত্রার ভারী পাথুরে বালুর কনা,ইটের গুড়া আর মাটি। পুরা ঢাকা শহরের এতগুলি মানুষ এইখানে ভয়াবহভাবে সিলিকোসিসের ঝুকিতে এক্সপোজড।কোনওপ্রকার দায় কারও নাই কোথাও।
©collected

11/04/2023

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

১৯৭১ সালে ডা. জাফরুল্লাহ চৌধুরী ইংল্যান্ডে এফআরসিএস পড়ছিলেন। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে বিলেতে চার বছর হাড়ভাঙা খাটুনির পর যখন এফআরসিএস চূড়ান্ত পরীক্ষার মাত্র এক সপ্তাহ বাকি, তখনই বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু। এপ্রিল মাসে হাইড পার্কের সমাবেশে ডা. জাফরুল্লাহ নিজের পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে পুড়িয়ে দিলেন। এরপর ভারতের ট্রাভেল পারমিট নিয়ে যাত্রা করলেন ভারতের উদ্দেশ্যে। লক্ষ্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ।

তার নেতৃত্বে গঠিত ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’ রণাঙ্গনে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় বিরাট অবদান রাখে। সে হাসপাতালই আজকের গণস্বাস্থ্য কেন্দ্র, যা একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিরন্তর সেবা দিয়ে চলেছে দেশের সাধারণ মানুষকে।

যুদ্ধের ময়দানে যে দেশপ্রেমের বীজ অঙ্কুরিত হয়েছিল, তা বটবৃক্ষ হয়ে ক্লান্ত পথিকদের ছায়া দিয়েছে দীর্ঘদিন।

মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।’

29/03/2023

কোরিয়ানদের কাছে রোজা এক বিস্ময়ের নাম। সারাদিন না খেয়ে থাকতে হবে! কিন্তু কেন?
এই না খাওয়া নিয়ে তাদের আরো মজার মজার প্রশ্নও আছে।
তারা যেসব প্রশ্নগুলো করে:
- পানিও খাওয়া যাবে না?
- সিগারেটও না?
- লুকিয়ে যদি খাও?
- যদি শাওয়ারে ঢুকে পানি খাও?
রোজাদার বাঙালি অনেক হেসে ফের জবাব দিলেন: শাওয়ারে ঢুকে লুকিয়ে কেন খাবো? আমি তো ইচ্ছা করলে বিরিয়ানী রেঁধে ঘরে বসেই খেতে পারি! কিন্তু ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিছুই খাইনা। এটা মহান আল্লাহ তায়ালার নির্দেশ। এতে আমরা অভ্যস্ত।
তখন শুরু হয় বিস্ময়ের আরেক ধাপ! আবারও এক গাদা প্রশ্ন:
- কেন খাও না?
- অদৃশ্য খোদা বলেছেন বলে?
- তিনি দেখতে পাবেন বলে?
- তোমাদের এতো সংযম!
- এতটাই আত্মনিয়ন্ত্রণ!!!
এরপর কোরিয়ানরা যে দুটো প্রশ্ন করে তাতে বাক্যহারা হয়ে পড়েন রোজাদার বাঙালি।
কোরিয়ান:
তবে তো নিশ্চয়ই তোমাদের দেশে কেউ মিথ্যা বলে না, আরেকজনের হক নষ্ট করে না, দুর্নীতি করে না, লুটপাট করে না, ঘুষ খায়না, কেউ পাপ করেনা! পুলিশ সেখানে বেকার, কোর্টে কোনো কেস নাই, ওকালতি পেশা বিলুপ্ত!
রোজাদার বাঙালি কিংকর্তব্যবিমূঢ় হয়ে ধূসর দৃষ্টি মেলে ভাবতে থাকেন, ভাবতেই থাকেন। কিন্তু তাঁর মস্তিষ্ক হতে কোনও উত্তর বের হয় না…....

30/01/2023

এবার এসএসসি ও সমমনা পরীক্ষা শুরু ৩০ এপ্রিল।

08/01/2023

All you need is a big heart ❤️

IN THE WARMTH OF LOVE … A woman living on a footpath in the capital’s Sadarghat Road, near the CMM court, shares her lone blanket with the street dog she takes care of to help him stay warm amidst the bone-chilling cold wave. Despite having very little for herself, this woman shows that one doesn’t need much to have a big heart.

Photo: Anisur Rahman

05/01/2023

আগামীকাল আমিনবাজার ক্লাবের আয়োজনে আমরা সিলেট, ভোলাগঞ্জ যাচ্ছি

31/12/2022

আপনি যদি বিবেকবান
মানুষ হয়ে থাকেন
অবশ্যই ৩১ ডিসেম্বর
ফানুস উড়ানো থেকে বিরত থাকবেন। ধন্যবাদ

Photos from Amin Bazar Club - ABC's post 09/11/2022

ক্যান্সার আক্রান্ত এই মেয়েটির চিকিৎসার জন্য পরিবারের হাতে ৬৭ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দেশি-বিদেশি প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা ও আমিনবাজার ক্লাবের পক্ষ থেকে তাদের সকল কে আন্তরিক ধন্যবাদ মেয়েটিকে সাহায্য করার জন্য।

Photos from Amin Bazar Club - ABC's post 31/10/2022

মেয়েটি কেন্সার আক্রান্ত চিকিৎসাধীন , তার দিনমজুর বাবার পক্ষে চিকিৎসা খরচ সম্ভব না বিধায় ,আমিনবাজার ক্লাবের মাধ্যমে তার পিতা আমিনবাজারবাসীর কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন

আসুন সামর্থ্য অনুযায়ী পাশে দাড়াই।
মেয়েটির বাবার বিকাশ নাম্বার।
বিকাশ 01798451115

12/09/2022

** এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ নভেম্বর: শিক্ষা বোর্ড

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Culinary Team

Attire

Website

Address

Dhaka