AusBd Makeup

AusBd Makeup

Share

We willl make sure about world famous original beauty products.

01/01/2024

Happy New Year 2024.

28/02/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

27/02/2023

অর্থনৈতিক দুর্দিনে রেমিট্যান্স একটি সুখানুভূতি জাগায়! সেই সকল প্রবাসীদের প্রতি সাধুবাদ জানাই।

প্রবাসী রেমিট্যান্স এবং বাস্তবতা!

রেমিট্যান্স ইংরেজি শব্দ হলেও অর্থনৈতিক পটপরিবর্তনের এই সময়ে শব্দটি সকলের নিকট অতি পরিচিত একটি শব্দ। বৈশ্বিক এই দুঃসময়ে যতটুকু তৃপ্তির ঢেকুর দেখি তার প্রায় সবটুকুই প্রবাসী শ্রমিকদের কল্যানেই। অথচ কঠিন বাস্তবতা হলো এই প্রবাসীদের প্রতিটি পদে পদে অপদস্ত করার জন্য সদা সর্বদাই আমরা প্রস্তুত! তা রাষ্টীয়ভাবে বা সামাজিকভাবে যেভাবেই বলি না কেন।

তুলনামূলক কম শিক্ষিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী হওয়ার অপরাধে তাদের বিদেশে গমনের পথটি একেবারেই সহজ নয়। পাসপোর্ট পাওয়া রাষ্ট্রের নাগরিকের প্রায় মৌলিক অধিকারের কাছাকাছি একটি বিষয় এবং অবর্ননীয় দুর্ভোগের শিকার প্রায় প্রতিটি প্রবাসী। পাসপোর্ট করার প্রস্তুতি পর্বে জন্ম সনদ, নামের বানানে ভুল, নাগরিকত্ব সনদ এগুলো প্রাপ্তিতে ও দুর্ভোগ পোহাতে হয় তাদের। ভেরিফিকেশনে ও গুনতে হয় অবৈধ বর্তমান বাস্তবতায় যা বৈধ টাকা! রাষ্ট এই প্রক্রিয়া সহজীকরনের বিষয়ে নীরব দর্শক যা কখনোই কাম্য নয়।

পাসপোর্টের পর বিভিন্ন ভুইফোর ট্রাভেল এজেন্সি বা আদম ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিকট প্রতারিত হয় সহজ সরল এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সরকারের এসব প্রতিষ্ঠান নিয়ন্ত্রনের সদিচ্ছার অভাবের বিষয়টি আমাকে না বললেও চলবে। বিমানের টিকিট কালোবাজারি আজকাল নিয়ন্ত্রণের বাইরে যা ইচ্ছা তাই করার মত একটি বিষয় হয়ে দাড়িয়েছে। এই কালোবাজারকে নিয়ন্ত্রণের কোন ক্ষমতা কারো কাছেই নেই মনে হচ্ছে!

বিদেশে যাওয়া বা আসার সময় তাদের সাথে যে অমানবিক আচরন করা হয় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দুঃখিত আমার ভাষা চয়নের জন্য, কুকুর বিড়ালের সাথে ও বিশ্বের অন্যান্য এয়ারপোর্টে এর চেয়ে ভালো ব্যবহার করা হয়!

এয়ারপোর্টে দায়িত্ব পালন করা বেশিরভাগ কাষ্টমস পুলিশের আচার আচরন অত্যন্ত নিম্নমানের। নিজেদের এলিট শ্রেণির প্রজাতি ভাবে এরা এবং অনেকের ন্যূনতম জ্ঞান নেই কাস্টমার সার্ভিসের বিষয়ে। এদের সার্ভিস দেখলে একটি ধারনা বদ্ধমূল হয় মনে যে টাকা পয়সা খরচ করে পোস্টিং নিয়ে পুরো দেশের মানুষের ইজারা নিয়ে নিয়েছে। হয়রানি, মুখের ভাষা, তাদের চাহনি এগুলো যারা কাছে থেকে দেখে তারা শুধুই ঘৃনা করে অথবা ইগনোর করে।

বিদেশে বাংলাদেশের দূতাবাসের বিশেষ করে মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতা খুবই বাজে। সেখানেও হয়রানির মুখে পড়া মানুষগুলো তাদের হতাশা প্রকাশ করে হর হামেশা।

দীর্ঘ বিমান ভ্রমনের পর যখন দেশের এয়ারপোর্টে ওয়েলকামিং পরিবেশ নিশ্চিত করতে আমরা ব্যর্থ তখন এই প্রবাসীদের টাকা আমাদের রাষ্ট্র কে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করছে!

হ্যা আমি আবারো বলছি রাষ্ট্র কে দেউলিয়া হবার হাত থেকে রেমিট্যান্স নামক সোনার হরিন রক্ষা করছে।

রাষ্ট্র বা আপনি কি করেছেন সেই সকল প্রবাসীদের জন্য? সামাজিকভাবে হেয় করছেন, তাদের পরিবারকে সহায়তার বদলে বিভিন্নভাবে ঝামেলায় ফেলছেন, তাদের বাড়িতে চুরি ডাকাতি তুলনামূলক বেশি হচ্ছে, বিমানের টিকিট প্রাপ্তিতে অনিশ্চয়তা তৈরি করে দ্বিগুণ দাম নেয়া, এয়ারপোর্টে হেনস্থা করা এই বিষয়গুলো আমরা নিশ্চিত করেছি!

সরকার সহ আমি আপনি আমরা সবাই তাদেরকে সাধুবাদ জানানো সহ তাদের জন্য এই প্রতিবন্ধকতাগুলো দুর করার দাবী তোলার এখনই সময়।

(যদি আপনি সেই প্রবাসীদের একজন হয়ে থাকেন শেয়ার করে দাবীগুলোকে জোরালো করুন)।
#প্রবাসে
#প্রবাস
#এয়ারপোর্ট
#পাসপোর্ট
#বিদেশে
#রেমিট্যান্স

Photos from Fiya’s Story's post 23/10/2022
18/06/2022

রাতের অপেরা আর হার্বার ব্রিজের সৌন্দর্য বর্ণনা করার কোন মানে হয়না নিজের চোঁখেই দেখুন।

21/07/2021

সবাইকে ইদের শুভেচ্ছা। ইদ মোবারক।

করোনা পরিস্থিতিতে নিজেদের নিরাপদ রাখার চেষ্টার মধ্য দিয়ে কাটুক প্রিয়জনদের সাথে ইদের প্রিয় মুহূর্তগুলো।

শুভকামনা নিরন্তর।

30/06/2021

Alhamdulillah finally delivered two shipment together after a month waiting.

04/05/2021

ঈদ মানেই উৎসব! শত প্রতিকুলতা আর সীমাবদ্ধতার মাঝেই আপনাদের জন্য আমাদের আয়োজন।

Photos from AusBd Makeup's post 04/05/2021

অবিশ্বাস্য মূল্য ছাড়।

ঈদ অফারের জন্য পন্যের নামসহ ইনবক্সে যোগাযোগ করুন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।

শতভাগ অরিজিনাল প্রডাক্ট!

01/04/2021

Ausbengal Trading International এর কসমেটিকস শুধুমাত্র ঢাকায় বাজারজাত করনের নিমিত্তে অভিজ্ঞদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।
Ausbengal trading international মুলত অষ্ট্রেলিয়া হতে নামি-দামি ব্রান্ডের কসমেটিকস আমদানি করে বাজারজাত করে থাকে।

অভিজ্ঞদের বেতন ও টিএডিএ আলোচনা সাপেক্ষে নির্ধারন করা হবে।

Photos from AusBd Makeup's post 26/03/2021

সর্বোচ্চ খুচরা বিক্রয় মুল্য।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Dhaka