M.Cut Worlds
I am very interested in what the audience enjoys the most.
29/04/2026
#ইসলাম
সারাদিন বৃষ্টি
01/04/2026
সাধারণ একটা প্রশ্ন, পারলে করে দেখান?
01/04/2026
⛈️বজ্রপাতের শব্দ (Thunder) শুনছেন, এর মানে বজ্রপাতে আক্রান্ত হওয়ার সীমার মধ্যেই আপনি আছেন।
(কারণ, বজ্রপাতের শব্দ সাধারণত প্রায় ১০ মাইল দূর থেকে শোনা যায়। আবার, সাধারণত বজ্রপাত প্রায় ১০ মাইল দূরে আঘাত করতে পারে।)
📢এজন্য বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শুনবেন সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করুন।
#ভাইরালপোস্ট
#সচেতনমূলকপোস্ট
#বাংলাদেশ
#সতর্কসাবধান
সরকারী চাকুরী শেষে আপনি কি কি পাবেন-
১. GPF ফান্ড:
চাকুরী বয়সসীমা ২ বছর হওয়ার পর বাধ্যতামূলক বেসিকের (৫-২৫) % টাকা GPF ফান্ডে রাখতে হয়। চাকুরী শেষে এই টাকা উত্তোলন করতে পারবেন( আগেও সুযোগ আছে)। যদি চাকুরী শেষে এই টাকা উত্তোলন করেন তবে GPF Fund এর মোট টাকার ১১% মুনাফাসহ টাকা উত্তোলন করতে পারবেন।
ধরুন আপনার GPF Fund এ ১০ লক্ষ টাকা জমা হলো।
আপনি পাবেন - ১১ লক্ষ ১১ হাজার টাকা।
২. লাম্পগ্রান্ট:
লাম্পগ্রান্ট মানে ছুটিকে টাকায় রুপান্তর করা। সাপ্তাহিক বা সরকারী ছুটির বাদেও প্রতিমাসে অর্জিত ছুটি জমা থাকে। এই ছুটিগুলো জমা থাকলে চাকুরী শেষে ছুটিকে টাকায় রুপান্তর করা হয়। আপনার শেষ বেসিক এর সাথে ১৮ গুন দিয়ে যতটাকা হবে তত টাকা লাম্পগ্রান্ট হিসেবে পাবেন। আপনার শেষ বেসিক যদি ৬০ হাজার টাকা হয় । তাহলে আপনি লাম্পগ্রান্ট হিসাবে পাবেন ১০ লক্ষ ৮০ হাজার টাকা।।
৩৷ গ্রাচুইটি অর্থাৎ এককালীন অর্থ:
আপনার শেষ বেসিক এর ৯০% কে ২ দিয়ে ভাগ দিয়ে এর সাথে ২৩০ দিয়ে গুণ করতে হবে। আপনার শেষ বেসিক যদি ৬০ হাজার টাকা হয় তাহলে আপনি গ্রাচুইটি হিসাবে পাবেন - ৬২ লক্ষ ১০ হাজার টাকা।
৪। পেনশন সুবিধা:
সরকারী চাকরী করার বড় সুবিধা হলো পেনশন সুবিধা। অর্থাৎ আপনার চাকরী শেষেও সরকার আপনাকে প্রতিমাসে আপনার শেষ বেসিকের অর্ধেক+ মেডিকেল ভাতা প্রদান করবে যতদিন জীবিত থাকবেন। আপনি মারা গেলে আপনার স্ত্রী যতদিন বেঁচে থাকবে সে তত দিন এই সুবিধা ভোগ করবে। অথবা আপনার স্ত্রী আগে মারা গেলে যদি চাকুরীতে কর্মরত অবস্থায় নতুন করে অর্থাৎ দ্বিতীয় বিয়ে করেন তাহলে আপনার দ্বিতীয় স্ত্রী এই সুবিধা ভোগ করবে। তবে দুইজন স্ত্রীই জীবিত থাকলে সমান ২ ভাগে তাঁরা পেনশন সুবিধা ভোগ করবে। আর আপনার স্ত্রী বা আপনি জীবিত না থাকলে যদি আপনার প্রতিবন্ধী সন্তান বা অবিবাহীত মেয়ে অথবা ১৮ বছরের কম বয়সের ছেলে থাকে তাহলে সন্তানরা এই সুবিধা ভোগ করবে। ধরুন, আপনার শেষ বেসিক ৬০ হাজার টাকা , তাহলে আপনি চাকুরী শেষে প্রতিমাসে সরকার থেকে পাবেন ৩০ হাজার টাকা + মেডিকেল ভাতা বাবদ ১৫০০। আপনার বয়স ৬৫ বছরের বেশি হলে মেডিকেল ভাতা ১৫০০ এর পরিবর্তে ২৫০০ টাকা পাবেন অর্থাৎ শেষ বেসিকের অর্ধেক + মেডিকেল ভাতা ২৫০০।
৫। পিআরএল সুবিধা: চাকুরী শেষ হওয়ার পরের দিন থেকে পরবর্তী ১ বছর অফিস না করার শর্তেও সরকার আপনাকে বেতন ভাতাসহ সকল সুযোগ সুবিধা প্রদান করবে চাকুরী পরর্বতী ১ বছর। অর্থাৎ চাকুরী শেষ হওয়ার ১ বছর পরও আপনি বেতন ভাতা আগের মতই পাবেন।
বি.দ্র: সবগুলো হিসাব বা সুযোগ সুবিধা উল্লেখ করা হয়েছে ২০১৫ সালের ৮ম পে-স্কেলের নীতিমালা অনুযায়ী। প্রতিটা পে-স্কেলে নতুন নতুন নীতিমালা সংযোজন বা বিয়োজন হয়ে থাকে। অর্থাৎ পে-স্কেলে বেতন বাড়লে চাকুরী শেষে টাকাও বহুগুণ বৃদ্ধি পাবে।।
01/04/2026
১৯৭০-এর দশকে OPEC দেশগুলো (যেমন Saudi Arabia) সিদ্ধান্ত নেয় যে তারা তেল বিক্রি করবে মার্কিন ডলারে 🔥
তাই যারা তেলের ক্রেতা তাদের নিকট ডলারের চাহিদা বেড়ে যায়। সুতরাং সব দেশ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে ডলার মজুদ করতে শুরু করে!
এতে যুক্তরাষ্ট্রের সুবিধা হল: ✨
✅ সহজে টাকা ছাপিয়ে (money printing) বিশ্বে ব্যবহার করতে পারে
✅ বৈদেশিক বাণিজ্যে কম চাপ পড়ে
✅ বড় বাজেট ঘাটতি হলেও চালাতে পারে
📣 অপরদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বিপুল ডলার আয় করে। সেই ডলার আবার তারা আমেরিকায় বিনিয়োগ করে (bond, bank, assets) ইত্যাদিতে।
সুতরাং, তেল বিক্রি করে পাওয়া ডলার আবার ব্যাংক, বিনিয়োগ, বা আমেরিকান সম্পদে ফিরে যায়⚡
তেল বিক্রির মাধ্যমে অর্জিত মার্কিন ডলারই হল পেট্রোডলার। এটি বিশ্ব অর্থনীতিতে ডলারের শক্তি বাড়ানোর অন্যতম বড় কারণ। 🔥
জানেন, ডলারকে এতো শক্তিশালী বানানো OPEC ভুক্ত দেশগুলো কারা.? 🤷♂️
01/04/2026
আমার ধারণা এইগুলা সবই ফাপর! জাস্ট চুক্তিতে ই-রান-কে রাজি করানোর জন্য এমন ভয়ভীতি দেখাচ্ছে 🔥
যুদ্ধ বড়জোর আর ২ সপ্তাহ চলবে!
এক প্রকার খালি হাতেই ফিরবে টেম্পো। তাই এই দুই সপ্তাহ ইচ্ছে মত আক্রমণ করে ই-রান যেন ঘুরে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করবে 😥
বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ দিকে এমন টাইপের একটা ঘটনা ঘটেছিল। পাকিস্তানকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবিহার বঙ্গোপসাগরে অবস্থান নেয়।
ততকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) এর বিরোধিতায় সেই নৌবহর বাংলাদেশের উপর হামলা করতে পারেনি।
কিন্তু বাংলাদেশ যেন ঘুরে দাঁড়াতে না পারে সে উদ্দেশ্যে যুদ্ধ শেষ হওয়ার আগে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে!
সময় বদলেছে কিন্তু মডেল একই 🤷♂️
01/04/2026
ইরানের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম (ইরানি রিয়াল) 🔥
🥛 দুধ (১ লিটার): 500,000 – 900,000 রিয়াল
🥚 ডিম (১২টি): 800,000 – 1,500,000 রিয়াল
🍗 মুরগির মাংস (১ কেজি): 2,500,000 – 5,000,000 রিয়াল
🥩 গরুর মাংস (১ কেজি): 8,000,000 – 15,000,000 রিয়াল
🥔 আলু (১ কেজি): 300,000 – 800,000 রিয়াল
🧅 পেঁয়াজ (১ কেজি): 200,000 – 700,000 রিয়াল
🍚 চাল (১ কেজি): 3,000,000 – 6,000,000 রিয়াল
🍅 টমেটো (১ কেজি): 300,000 – 900,000 রিয়াল
🛢️ ভোজ্য তেল (১ লিটার): 1,500,000 – 3,500,000 রিয়াল
💧 পানি (১.৫ লিটার): 10,000 – 100,000 রিয়াল
☕ চা (সাধারণ): 20,000 – 200,000 রিয়াল
✅ প্রায় ৪৫ বছর ধরে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানি মূদ্রার এই অবস্থা।
✅ ইনফ্লেশন গড়ে ৫০% থেকে ১৫০%
✅ বাংলাদেশে যেমন সবচেয়ে বড় নোট ১০০০ টাকার, ইরানে সেটা ১ কোটি রিয়ালের।
✅ মূদ্রার মান এত কম, বাংলাদেশী ১০০ টাকার বিনিময়ে ১০ লাখ ৭০ হাজার ইরানি রিয়াল পাবেন।
✅ হিসাবের সুবিধার্থে শেষের চার শূন্য (০০০০) বাদ দিয়ে ১ কোটি রিয়ালকে তারা ১,০০০ বলে।
তবু ইরানিরা মাথা নোয়ায়নি ইহুদীদের কাছে ❌
অথচ একটা চুক্তি করে নিলে আরামসে চলতে পারতো সেখানের নেতারা 🔥
আর আমাদের নেতারা.? 🤷♂️
একটা লাইন বলেন 👇
23/03/2026
06/03/2026
বিশ্ব অর্থনীতির প্রাণশক্তির অন্যতম প্রধান উৎস হলো খনিজ তেল। একটি দেশ প্রতিদিন কত মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করছে—তা কেবল তার অর্থনৈতিক সক্ষমতার নির্দেশক নয়, বরং জ্বালানি নিরাপত্তা, বৈদেশিক প্রভাব ও কৌশলগত শক্তিরও প্রতিফলন। শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ব্যবস্থা, এমনকি বৈশ্বিক বাণিজ্যের গতি—সবকিছুই কোনো না কোনোভাবে তেলের ওপর নির্ভরশীল।
বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং রাশিয়া। এসব দেশের উৎপাদন মাত্রা ও রপ্তানি নীতি বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে। আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়ানো বা কমানো—দুটোই তেলের দাম, মুদ্রাস্ফীতি এবং ভূরাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে।
তেল ও এর বিভিন্ন উপজাত পণ্য সামরিক শক্তির ক্ষেত্রেও অপরিহার্য। যুদ্ধবিমান, নৌবহর, ট্যাংক, সাঁজোয়া যান এবং সামরিক লজিস্টিক—সবখানেই জ্বালানি হিসেবে তেলের ব্যবহার অপরিহার্য। স্থিতিশীল জ্বালানি সরবরাহ ছাড়া দীর্ঘমেয়াদি সামরিক অভিযান পরিচালনা করা প্রায় অসম্ভব। তাই তেল শুধু অর্থনৈতিক সম্পদ নয়, বরং একটি দেশের কৌশলগত নিরাপত্তা ও আন্তর্জাতিক প্রভাবের অন্যতম ভিত্তি।
Click here to claim your Sponsored Listing.
