Funny inside
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Funny inside, Health/Beauty, Gazipur, Dhaka.
বাসায় পড়ানোর সময় অভিভাবক খেয়াল করলেন যে, তাদের সন্তান
'ন্যাচার'কে 'নাটুরে' (Nature)- নেচার) বলে উচ্চারণ করছে!
কার কাছ থেকে উচ্চারণটি শিখেছে জানতে চাইলে সন্তান জানালো -
স্কুলের ইংরেজির শিক্ষকের কাছ থেকে।
ইংরেজি শিক্ষকের কাছে যেয়ে অভিভাবক বিষয়টি নিয়ে জানতে চাইলেন।
তিনি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে জানালেন, "চিন্তার কোন কারণ নাই,
ছাত্ররা একটু 'মাটুরে' (Mature) হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।"
বিষম খেয়ে অভিভাবক প্রধান শিক্ষকের কাছে নালিশ করলেন - "কী ধরণের বিদ্যাপীঠ এটা, স্যার!
ছাত্র বলে 'নাটুরে', শিক্ষক বলেন 'মাটুরে'!"
শুনে প্রধান শিক্ষক উদাস হয়ে বললেন, "সবাই শুধু বড় বড় কথা বলে। একজনও ভাল 'লেকটুরে' (Lecture- লেকচার) দিতে পারে না।"
ক্ষিপ্ত অভিভাবক এবার উত্তেজিত হয়ে দেখা করলেন স্কুলের গভর্নিং বডির সভাপতির সংগে।
সভাপতি একটু হতাশ কণ্ঠে বললেন, "আমিও বুঝি। কিন্তু কী করবেন বলুন? এটাই যে এই অঞ্চলের 'কালটুরে' (Culture- কালচার)।
অভিভাবকের মাথায় চক্কর দিলো। তিনি কোনমতে লোকাল সাংসদের সাথে দেখা করলেন।
তিনি সব কিছু শুনে প্রবল চিৎকার, চেঁচামেচি করতে করতে বললেন, "আমি জানতাম,
আমি আগেই জানতাম, এই স্কুলটার নাই কোনো 'ফুটুরে' (Future- ফিউচার)
অভিভাবক কাঁপতে কাঁপতে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেললেন। জ্ঞান হারাতে হারাতে শুনতে পেলেন,
কে যেন বলছে, "ফেসবুকে দিবো... একটা ‘পিকটুরে’ (Picture- পিকচার) তুলে দে!"
স্কুলের মাঠে 'এগ্রিকালটুরে' (agriculture- এগরিকালচার)হলে মন্দ কিসে😜😜😜😜😜😜
___________
19/12/2022
এমবাপ্পের হাতে গোল্ডেন বুট দেখে পাড়ার এক চাচা বললেন...ইতা কিতা করলো?
ইগুরে জুতা দিল কেনে😆😆
হে তো ভালাউ খেললো,হ্যাট্রিকও করলো,তাও জুতা দিত নি🥴🥴
চাচা রে কেউ বুঝাও😁
বড় বড় সিম কোম্পানি আমাকে অনুরোধ করে,
"Please recharge your account"
আমি পাত্তা দেই না!🙂
নাতনি'কে গল্প শোনাচ্ছিলাম
এক দেশে ছিল এক রাজা, সে রাজার ছিল সাতটি রাণী....
নাতনি: রাজাটা কি প্লে*বয় ছিল দাদা? 🙂
কৃষকের ইন্টারভিউ 😂🐸
উপস্থাপকঃ- আপনি ছাগলরে কি খাওয়ান??😊
কৃষকঃ- কোনটারে? কালো না সাদা??🤔
উপস্থাপকঃ- কালোটারে!!🙄
কৃষকঃ- ঘাস!!😊
উপস্থাপকঃ- আর সাদা??🙄
কৃষকঃ- ওইটারেও ঘাসই খাওয়াই!!😃
উপস্থাপকঃ- ও!! আচ্ছা, এগুলিরে কই বাইন্ধা রাখেন??🤨
কৃষকঃ- কোনটা?? কালোটা না সাদাটা??🤔
উপস্থাপকঃ- সাদা!!😒
কৃষকঃ- ওইপাশে বাইরের ঘরে বাইন্ধা রাখি!!😌
উপস্থাপকঃ- আর কালোটা??🙄
কৃষকঃ- ওইটারেও বাইরের ঘরেই বান্ধি!!😊
উপস্থাপকঃ- আর গোসল করান কিভাবে??😑
কৃষকঃ- কালো না সাদা??🤔
উপস্থাপকঃ- কালো!!😒
কৃষকঃ- পানি দিয়া!!🤗
উপস্থাপকঃ- আর সাদাটা??🙄
কৃষকঃ- ওইটারেও পানি দিয়াই করাই!!😊
উপস্থাপকঃ- হা...!!😠 সব কিছু যখন একই রকম করস তাইলে বার বার জিগাস ক্যান “কালা না সাদা”???😡😤
কৃষকঃ- কারণ সাদা ছাগলটা আমার!!😊
উপস্থাপকঃ- ও!! আর কালোটা??😯
কৃষকঃ- ওইটাও আমার ! ! !😃🐸
Category
Culinary Team
Attire
Website
Address
Dhaka
Alerts
Be the first to know and let us send you an email when Funny inside posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
