সুস্থ জীবন

সুস্থ জীবন

Share

স্বাস্থ্য টিপস | সুস্থ জীবন | সহজ সমাধান
প্রতিদিন প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ 💚
📌 তথ্যগুলো সচেতনতার জন্য

31/01/2026

স্বাস্থ্যকর খাবার টিপস

স্বাস্থ্যকর খাবার মানেই দামি খাবার নয়।
🥬 শাকসবজি
🍎 মৌসুমি ফল
🥚 ডিম
🍚 পরিমিত ভাত
এইগুলোই আপনার সুস্থতার চাবিকাঠি 🔑
#স্বাস্থ্যকরখাবার

27/01/2026

আপনি প্রতিদিন কত গ্লাস পানি পান করেন?
🔽 কমেন্টে জানান 👇

24/01/2026

সকালের স্বাস্থ্য টিপস

🌞 সকাল শুরু করুন সুস্থভাবে
✔️ ঘুম থেকে উঠে ১ গ্লাস কুসুম গরম পানি পান করুন
✔️ ৫–১০ মিনিট হালকা স্ট্রেচিং করুন
✔️ সকালের নাশতা কখনো বাদ দেবেন না

সুস্থ দিনের শুরু সকাল থেকেই।
#আজকেরটিপস

22/01/2026

পানি পানের গুরুত্ব

আপনি কি জানেন?
🚰 শরীরের ৭০% হলো পানি।
পানি কম পান করলে হতে পারে—
❌ ক্লান্তি
❌ মাথাব্যথা
❌ হজমের সমস্যা

👉 প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন, সুস্থ থাকুন।

18/01/2026

সুস্থ থাকার সহজ নিয়ম

সুস্থ থাকতে বড় কিছু করার দরকার নেই—
ছোট ছোট অভ্যাসই যথেষ্ট!

✔️ প্রতিদিন ৮ গ্লাস পানি পান করুন
✔️ নিয়মিত হাঁটুন (কমপক্ষে ৩০ মিনিট)
✔️ বেশি ভাজাপোড়া এড়িয়ে চলুন
✔️ পর্যাপ্ত ঘুমান

👉 মনে রাখবেন, আপনার শরীরই আপনার সবচেয়ে বড় সম্পদ।

04/05/2025

নেতা যখন ক্রাশ।

08/04/2025

মাই ডিয়ার লিডার

13/03/2025
23/04/2024

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে ডায়াবেটিসের রোগীরা যা কিছু মেনে চলবেন

ডায়াবেটিসের রোগীদের মধ্যে হিট স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি। তার উপর গরমে ডায়াবেটিসের রোগীদের দেহ ডিহাইড্রেটেড হয়ে যায়। এই অবস্থায় নিজেকে সুস্থ রাখবেন কীভাবে?

প্রতিটা ঋতু ডায়াবেটিসের রোগীদের জন্য কিছু চ্যালেঞ্জ নিয়ে আসে। ইচ্ছা থাকলেও ডায়াবেটিসের রোগীরা সব ধরনের মরশুমি খাবার খেতে পারে না। কারণ ডায়াবেটিসের রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি। আর এখন তো এসে গিয়েছে গরমকাল। তাপপ্রবাহের আশঙ্কাও জারি করেছে হাওয়া দফতর। এই রোদে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা সকলেরই থাকে। কিন্তু ডায়াবেটিসের রোগীদের মধ্যে হিট স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি। হিট স্ট্রোক রক্তনালী এবং স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ঘাম গ্রন্থিগুলোর উপর প্রভাব ফেলে।

অন্যদিকে, গরমে অত্যধিক ঘামে শরীর থেকে জল এবং ঘামের মাধ্যমে মিনারেল বেরিয়ে যায়। তাছাড়া যাঁদের ডায়াবেটিস রয়েছে তাঁরা ঘন প্রস্রাব করেন। এতে ডায়াবেটিসের রোগীদের দেহ ডিহাইড্রেটেড হয়ে যায়। টাইপ-১ ডায়াবেটিসের রোগীদের ইনসুলিন গ্রহণ করতে হয় শরীরকে ঠিক রাখতে হয়। কিন্তু টাইপ-২ ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে তা হয় না। তাই এই গরমে শরীরকে ঠিক রাখতে আপনাকে ঘন ঘন সুগার লেভেল পরীক্ষা করতে হবে এবং মেনে চলতে হবে সাধারণ কয়েকটি নিয়ম।

শারীরিকভাবে সক্রিয় থাকুন- তাপ এড়িয়ে গরমে শরীরচর্চা করুন। ভোরে কিংবা বিকালের পর আপনি শরীরচর্চা করতে পারেন। বিকালে ৫-৬টা নাগাদ আপনি বাইরে হাঁটতে যেতে পারেন। রাতে খাওয়ার পর হাঁটলে খুব ভাল উপকার পাবেন। হাঁটা এমন একটি ভাল অভ্যাস, যা রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খান- ফাইবার হল এমন একটি প্রয়োজনীয় পুষ্টি, যা রক্তে শর্করার মাত্রা, কোলেস্টেরল মাত্রা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাগুলোকে দূরে রাখতে সাহায্য করে। ফাইবার হজম ক্ষমতাকে ঠিক রাখে এবং রক্তে শর্করার মাত্রাকে বাড়তে দেয় না। তাছাড়া ফাইবার সমৃদ্ধ খাবার ডায়াবেটিসের রোগীদের মধ্যে ওজনকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফাইবার সমৃদ্ধ খাবার হিসেবে আপনি ব্রাউন রাইস, গোটা শস্যের তৈরি খাবার যেমন ওটস, বার্লি, আটা ইত্যাদি, তাজা ফল, বাদাম, তাজা সবজি, গাজর, টমেটো ইত্যাদি খেতে পারেন।

মিষ্টি পানীয় এড়িয়ে চলুন- গরমে তেষ্টা মেটাতে অনেকেই ফলের রস বা জুস পান করেন। আবার কেউ কেউ মিষ্টি সোডা খান। এই ধরনের কোনও মিষ্টি পানীয় সুগার রোগীদের চলবে না। এর চেয়ে তাজা ফল খান। কিংবা যে ফলের মধ্যে জলের পরিমাণ বেশি যেমন শসা, তরমুজ খেতে পারেন। মিষ্টি জাতীয় সোডা রক্তে সুগার লেভেল বাড়িয়ে দিতে পারে।

হাইড্রেটেড থাকুন- রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে কিডনিকেও বেশি পরিশ্রম করতে হয়। কিডনি প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত চিনি শরীর থেকে বের করে দেয়। তাই শরীরকে সচল রাখতে এই গরমে প্রচুর পরিমাণে জল পান করুন। জল পান করলে আপনি হিট স্ট্রোকের ঝুঁকিও এড়াতে পারবেন।

নিয়মিত শর্করার মাত্রা পরীক্ষা করুন- নিয়ম করে সুগার চেক করার অভ্যাস অনেকের মধ্যেই নেই। শুধু ডাক্তার দেখানোর আগেই ব্লাড টেস্ট করান বেশিরভাগ ডায়াবেটিসের রোগী। কিন্তু শরীরে শর্করার মাত্রা যখন-তখন পরিবর্তন হতে পারে। তাই চিকিৎসকের কথা শুনে নিয়মিত শর্করার মাত্রা পরীক্ষা করুন।

03/01/2024

হঠাৎ ঠান্ডা পড়তেই নাক-মাথা ধরে থাকছে? সাইনাসের জন্য যে ৪ টোটকা অব্যর্থ
Home Remedies for Sinus: শুধু যে ঠান্ডা লাগলেই সাইনাসের সমস্যায় বাড়ে, এমন নয়। জীবনধারায় নিয়মের এদিক-ওদিক হলেই সাইনাসের বাড়বাড়ন্ত শুরু হয়ে যায়। সাইনাস যার আছে, সে-ই বোঝে কষ্ট। সারাক্ষণ নাক-মাথা ভারী হয়ে থাকে। মাথা তুলতে পারা যায় না সাইনাসের সমস্যায়।

1 / 8
সাইনাস যার আছে, সে-ই বোঝে কষ্ট। ঠান্ডা লাগলে কষ্টের শেষ থাকে না। সারাক্ষণ নাক-মাথা ভারী হয়ে থাকে। মাথা তুলতে পারা যায় না সাইনাসের সমস্যায়। তখন ওষুধ খাওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।
2 / 8

সাইনাস হল মস্তিষ্কে অবস্থিত একটা প্রকোষ্ঠ, যেটা ভেন্টিলেশনকে ঠিক রাখে। প্রকোষ্ঠের ঝিল্লিতে কোনও রকম বাধা এলে বা মিউকাস জমলে, প্রদাহ তৈরি হলে সাইনাসের উপসর্গ দেখা দেয়।
সাইনাস হল মস্তিষ্কে অবস্থিত একটা প্রকোষ্ঠ, যেটা ভেন্টিলেশনকে ঠিক রাখে। প্রকোষ্ঠের ঝিল্লিতে কোনও রকম বাধা এলে বা মিউকাস জমলে, প্রদাহ তৈরি হলে সাইনাসের উপসর্গ দেখা দেয়।

3 / 8
শুধু যে ঠান্ডা লাগলেই সাইনাসের সমস্যায় বাড়ে, এমন নয়।জীবনধারায় নিয়মের এদিক-ওদিক হলেই সাইনাসের বাড়বাড়ন্ত শুরু হয়ে যায়। তবে, সাইনাস কোনও রোগ নয়। তাই ঘরোয়া উপায়ে একে নিয়ন্ত্রণে রাখা যায়।
শুধু যে ঠান্ডা লাগলেই সাইনাসের সমস্যায় বাড়ে, এমন নয়।জীবনধারায় নিয়মের এদিক-ওদিক হলেই সাইনাসের বাড়বাড়ন্ত শুরু হয়ে যায়। তবে, সাইনাস কোনও রোগ নয়। তাই ঘরোয়া উপায়ে একে নিয়ন্ত্রণে রাখা যায়।

4 / 8
ঠান্ডার হাত থেকে দূরে রাখার পাশাপাশি ধুলোবালি থেকে দূরে থাকুন। সিগারেটের ধোঁয়াও থেকেও আপনাকে দূরে থাকতে হবে। চিনি ও মশলাদার খাবার থেকে দূরে থাকুন। এছাড়া আর কী-কী করবেন, রইল টিপস।
ঠান্ডার হাত থেকে দূরে রাখার পাশাপাশি ধুলোবালি থেকে দূরে থাকুন। সিগারেটের ধোঁয়াও থেকেও আপনাকে দূরে থাকতে হবে। চিনি ও মশলাদার খাবার থেকে দূরে থাকুন। এছাড়া আর কী-কী করবেন, রইল টিপস।

5 / 8
সাইনাসে ভুগলে শীতের মরশুম একটু বেশি সচেতন থাকতে হয়। প্রতিদিনের ডায়েটে এক কোয়া রসুন রাখুন। সর্দি থেকে সাইনাস, শ্লেষ্মাজনিত অসুখ দূরে রাখতে সাহায্য করে রসুন।
সাইনাসে ভুগলে শীতের মরশুম একটু বেশি সচেতন থাকতে হয়। প্রতিদিনের ডায়েটে এক কোয়া রসুন রাখুন। সর্দি থেকে সাইনাস, শ্লেষ্মাজনিত অসুখ দূরে রাখতে সাহায্য করে রসুন।
6 / 8

স্যাঁতসেঁতে বা অতিরিক্ত শুষ্ক আবহাওয়া সাইনাসের জন্য ক্ষতিকারক। এই অবস্থা এড়াতে পর্যাপ্ত আলো-বাতাস রয়েছে, এমন জায়গায় থাকুন। পাশাপাশি রোজ দু'চামচ করে মধু খান। মধু শারীরিক প্রদাহ কমাতে সাহায্য করে।
স্যাঁতসেঁতে বা অতিরিক্ত শুষ্ক আবহাওয়া সাইনাসের জন্য ক্ষতিকারক। এই অবস্থা এড়াতে পর্যাপ্ত আলো-বাতাস রয়েছে, এমন জায়গায় থাকুন। পাশাপাশি রোজ দু'চামচ করে মধু খান। মধু শারীরিক প্রদাহ কমাতে সাহায্য করে।

7 / 8
রোজ এক টুকরো করে আদাও খেতে পারেন। আদার মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। রোজ এই উপাদান খেলে সাইনাসের সমস্যা থেকে দূরে থাকা যায়। চা বা স্যুপেও আদা দিয়ে খেতে পারেন।
রোজ এক টুকরো করে আদাও খেতে পারেন। আদার মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। রোজ এই উপাদান খেলে সাইনাসের সমস্যা থেকে দূরে থাকা যায়। চা বা স্যুপেও আদা দিয়ে খেতে পারেন।

8 / 8
একটু ঠান্ডা পড়লেই গরম জলের ভাপ নিন। গরম ভেপার নিলে শ্লেষ্মা বেরিয়ে যায়। এতে নাক ও মাথা ভারী হয়ে থাকার মতো উপসর্গও সহজে এড়ানো যায়। এছাড়া শীতকালে গরম জলে স্নান করুন। এতে আরাম মিলবে।
একটু ঠান্ডা পড়লেই গরম জলের ভাপ নিন। গরম ভেপার নিলে শ্লেষ্মা বেরিয়ে যায়। এতে নাক ও মাথা ভারী হয়ে থাকার মতো উপসর্গও সহজে এড়ানো যায়। এছাড়া শীতকালে গরম জলে স্নান করুন। এতে আরাম মিলবে।

13/06/2023

চিনি ছেড়ে আর্টিফিশিয়াল সুইটনার মেশাচ্ছেন চায়ে? জানুন কোন বিপদের সংকেত দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Non-sugar Sweeteners: চলতি বছরের ১৫ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ৯০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে, ওজন হ্রাস এবং অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে কখনওই নন-সুগার সুইটনার ব্যবহার করা উচিত নয়। জেনে নিন আর্টিফিশিয়াল সুইটনার কেন খাওয়া উচিত নয়।
স্বাস্থ্যের কথা মাথায় রেখেই অনেকে চিনির ব্যবহার কমিয়েছেন। আর বন্ধুত্ব করেছে আর্টিফিশিয়াল সুইটনার বা কৃত্রিম মিষ্টির সঙ্গে। ওজন কমানো থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য অনেকেই আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করছেন। চা-কফির পাশাপাশি ডেজার্ট‌ বানাতেও ব্যবহার করছেন এই আর্টিফিশিয়াল সুইটনার। কিন্তু যে কারণে আপনি এই কৃত্রিম মিষ্টি খাচ্ছেন, সেখানে কি কোনও কাজের কাজ হচ্ছে? অর্থাৎ, ওজন কি কমছে? আর ডায়াবেটিসের ঝুঁকিই বা কতটা কমছে? এর উত্তর আপনার কাছে না থাকলেও আমাদের কাছে রয়েছে। আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহারে আপনার মধ্যে বাড়ছে ডায়াবেটিস ও কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি। সাময়িকভাবে ওজন কমলেও দীর্ঘদিন আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহারে শরীরে বাসা বাঁধছে ওবেসিটি। এই তথ্য দাবি জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এমন অনেকেই রয়েছেন, যাঁরা স্বাস্থ্য সচেতন হতে গিয়ে চিনির ব্যবহার কমিয়ে ফেলেছেন। কিন্তু যখন চিনির ব্যবহার কমিয়ে ফেলেছেন, সেখানে আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহারের কোনও প্রয়োজনীয়তা নেই। ডায়েট কোকের মতো পানীয় মোটেই আপনার স্বাস্থ্যে কোনও উপকারিতা প্রদান করে না। বরং, দীর্ঘদিনের গবেষণা থেকে জানা গিয়েছে, এই আর্টিফিশিয়াল সুইটনার রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দেয়। পাশাপাশি নানা রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে।

আর্টিফিশিয়াল সুইটনারে ক্যালোরির পরিমাণ কম। তাই যখন আর্টিফিশিয়াল সুইটনার খাওয়া শুরু করছেন, তখন এটা আপনার ওজন কমিয়ে দিচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে আপনি আর্টিফিশিয়াল সুইটনার খেতে থাকেন, তাহলে ওজন কমার বদলে বাড়তে শুরু করবে। অর্থাৎ, টানা আর্টিফিশিয়াল সুইটনার খেতে থাকলে ওবেসিটির ঝুঁকি বাড়বে। চলতি বছরের ১৫ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ৯০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে, ওজন হ্রাস এবং অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে কখনওই নন-সুগার সুইটনার ব্যবহার করা উচিত নয়।
এই নন-সুগার সুইটনারের কোনও পুষ্টিগুণ নেই। কোনও উপায়েই এই নন-সুগার সুইটনার স্বাস্থ্যের উপকার করে না। বরং, স্বাস্থ্যের খেয়াল রাখতে হলে আপনাকে সম্পূর্ণরূপে চিনিকে ত্যাগ করতে হবে। এমন কোনও খাবার চলবে না, যার মধ্যে চিনি ও নন-সুগার সুইটনার রয়েছে। তাছাড়া এই আর্টিফিশিয়াল সুইটনার টাইপ-২ ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে তোলে। গর্ভবতী মহিলাদের মধ্যে এই আর্টিফিশিয়াল সুইটনার মুত্রাশয়ের ক্যানসার এবং প্রি-ম্যাচিউর বার্থের কারণ হয়ে দাঁড়ায়।

সমীক্ষায় দেখা গিয়েছে, দীর্ঘদিন ধরে নন-সুগার সুইটনার খাওয়ার ফলে ২৩% ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পায়। যখন আপনি এই নন-সুগার সুইটনার কোনও পানীয় বা খাবারের সঙ্গে মিশিয়ে খান, তখন রোগের ঝুঁকি আরও বাড়ে। তখন ডায়াবেটিসের ঝুঁকি ৩৪%, কার্ডিওভাসকুলারের ঝুঁকি ৩২%, স্ট্রোকের ঝুঁকি ১৯% এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি ১৩% পর্যন্ত বেড়ে যায়। তাই চিনির বিকল্প কখনওই এই নন-সুগার সুইটনার হতে পারে না।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Mirpur 2
Dhaka