SSSS Family

SSSS Family

Share

Md Shamsul Alam(M.S.S).Kumarkhali,Kushtia,Dhaka,Bangladesh.

05/07/2022

বিদেশ ভ্রমণ।
মোঃ শামসুল আলম।

বিদেশ ভ্রমণ করছি আমি,স্বদেশের ঘুম হারাম করে। অনিশ্চিত ভাসমান এই পৃথিবীতে, মজলুম কত পাপাচারে। বিদেশ ভ্রমণ করছে যারা, স্বদেশের ঘুম হালাল করে। সুনিশ্চিত-চিরস্থায়ীর পরকালে, মজলুম কত মহৎ কাজে। ভিসাবিহীন বিদেশ ভ্রমণ,পাসপোর্ট টিকে সম্বল করে। ধর্মশাস্ত্রের দোহায় দিয়ে ঠক লাগালাম স্বজনেরে। বিদেশ ভ্রমণ তুচ্ছ করে,স্বদেশের নাম স্মরণ করে। ধর্মের বিধান মান্য করে, ফিরতে হবে স্বদেশটাতে।স্বজনেরে বিদেশ ফেলে। ওরে মন ভ্রমণকারী,তুমি তার বিবেকধারী। তোমারই সুদ্ধিযানে, স্বর্গপাবে সর্বজনে।

05/07/2022

ক্ষুধার পোড়া।
মোঃ শামসুল আলম।

ক্ষুধার পোড়া ভীষণ জ্বালা,বুঝবে তারা-গরীব যারা। গরীব লোকের নেইকো চাওয়া,ধন-দৌলত আর অট্টালিকার। জুটলে মুখে শুকনা রুটি, প্রতিদিনের আহার পানে। গরীব মায়ের অবুঝ পুতুল,বায়না ধরে গোস-পোলোয়ার। মিথ্যা আশায় ছলোনাতে,ঘুম পাড়ালো পুতুলেরে। বাবা তোমার গঞ্জে গেছে,গোস-পোলোয়ার সন্ধানেতে। আর কতদিন ছলনাতে,কাটবে মায়ের অভিনয়ে। রাত পোহালে পুতুল সোনা, নতুন করে বায়না ধরে। রাত্রিতে ঘুমিয়ে ছিলাম,এখন খাবো ডাবোলেতে। ছলোনাতে শেষ হলো না, পুতুল মায়ের বুকের ব্যথা। পুতুলকে সে জড়িয়ে ধরে,বুঝ মানালো আঁখি জলে। পিতা তোমার শহীদ যোদ্ধা, ইতিহাসের সোনার পাতায়।

05/07/2022

বঙ্গবন্ধু।
মোঃ শামসুল আলম।

বঙ্গবন্ধু সেতো পরিচিত নাম, জানে সকলে---বাংলাদেশের। বঙ্গবন্ধু সেতো স্বাধীনতার ডাক,মানে সর্বজন---বাংলাদেশের। বঙ্গবন্ধু সেতো শ্রেষ্ঠ মানব,১৮ কোটি মানুষ---বাংলাদেশের। বঙ্গবন্ধু সেতো কালবৈশাখী ঝড়,প্রতিবাদী নেতা---বাংলাদেশের। বঙ্গবন্ধু সেতো জোয়ারের প্লাবণ,সংগ্রামী বুলেট---বাংলাদেশের। বঙ্গবন্ধু সেতো বাংলার প্রাণ,অমর ইতিহাস ---বাংলাদেশের। বঙ্গবন্ধু সেতো বিশ্বব্যাপী নাম,প্রথম রাষ্ট্র নায়ক---বাংলাদেশের। বঙ্গবন্ধু সেতো চির সবুজের ধ্যান,জন্ম তাহার---জাতীয় পতাকার মাঝে।

05/07/2022

ছাত্র জীবন।
মোঃ শামসুল আলম।

শোন ছাত্র দল,বলি জীবনের তল।
জীবনটা ফেলে রাখার নয়,শোন ছাত্র দল। কবি গুরুর ন্যায়,মস্তিষ্কের ক্ষয়।
জীবনের পায়,হবে মধুময়।
জীবনটা গড়তে হবে আত্ব-প্রচেষ্টার ন্যায়।শোন ছাত্র দল, বলি জীবনের তল। জীবনটা মাটি খেলার নয়,শোন ছাত্র দল। বিদ্রোহী কয়,বদ্ধ ঘরে নয়।
জীবনটা গড়তে হবে সংগ্রামী পায়।
শোন ছাত্র দল, বলি জীবনের তল। জীবনটা অবহেলার নয়,শোন ছাত্র দল। পরিশেষে তাই,পল্লী কবি জসীমউদ্দিন ভাই।
বিশ্ববাসীর হাসি,আনতে হবে ফিরে।
শোন ছাত্র দল, বলি জীবনের তল। জীবনটা পুতুল খেলার নয়,শোন ছাত্র দল।

05/07/2022

ভাগ্যবান।
মোঃ শামসুল আলম।

ভাগ্য ওরাই ভাগ্যবান,
সৌভাগ্যের জন্য।
কুরআন হাতে দ্বীনের পথে,
পরকালের জন্য।
ন্যায়ের পথে লড়াই করে রাখলো যারা জীবন বাজি,
হলেন তারা শহীদ-গাজী। লোভের টানে হয়নী যারা,
কুরআন বিরোধী পণ্য।
ভাগ্য ওরাই ভাগ্যবান,
সৌভাগ্যের জন্য।
এক হয়ে সব মুমিন-মুসলমান,
উড়ায় তাদের বিজয় নিশান। আখারাতের বিচার মাঠে,
ওরাই আগে গন্য।
ভাগ্য ওরাই ভাগ্যবান,
সৌভাগ্যের জন্য।

05/07/2022

আহবান।
মোঃ শামসুল আলম।

পড়রে-পড়রে-পড়,
নামায সবাই পড়।
পরকালের বিচার মাঠে,
উঠবি যখন আখিরাতে।
বৃদ্ধা-আবাল-যুবক দল,
কেহো পাবেনা এমনিতে পাড়।
পড়রে-পড়রে-পড়,
নামায সবাই পড়।
দোলনা থেকে কবর বধি,
মুসলমানের জবান বন্ধি। সত্য-সঠিক-সরল পথে,
নিবেন মোদের শাহানশাহে। অন্যজাতির হিসাব নাই,
বিনা হিসাবে জাহান্নাম। পড়রে-পড়রে-পড়,
নামায সবাই পড়।
সুদ-ঘুষ আর ব্যাবিচার,
সময় থাকতে এখুনি ছাড়।
অন্যায় আর অবিচার,
ধর্মে কোনো বিধান নাই।
খুন-খারাবি সবই ছাড়,
তওবা পড়ে জিহাদ কর। পড়রে-পড়রে-পড়,
নামায সবাই পড়।
দু-দিনের এই দুনিয়াতে,
করিস না আর বাহাদুরি!
জন্ম হলে মৃত্যু আছে,
হাচা কথার ভিত্তি আছে।
ছেলের কাধেঁ বাবার লাশ,
বাবার কাধেঁ ছেলের লাশ! পড়রে-পড়রে-পড়,
নামায সবাই পড়।
আল্লাহর নামে জিকির কর,
নবীর নামে দরূদ পড়। কুরআন-হাদিস বুঝে পড়,
সঠিক ভাবে আমল কর।
দিনে-রাতে পাচঁবার,
জামাতবদ্ধ সিজদাহ্ কর। পড়রে-পড়রে-পড়,
নামায সবাই পড়।
পরকালই অনন্ত কাল,
দুনিয়া তোর পরীক্ষার হল।
যে করিবে যেমন কাজ,
পাইবে সে তার তেমন ফল।
সময় থাকতে জীবন গড়,
কুরআন-হাদিসের পক্ষে চল। পড়রে-পড়রে-পড়,
নামায সবাই পড়।

05/07/2022

কাগজের পাতায়
মোঃ শামসুল আলম।

লিখবো আমি কলম হাতে কাগজের সব পাতায় পাতায়।
হচ্ছেটা কি দেশটাতে,আমার সোনার বাংলাদেশে!
দেশটা কি তোর বাপ-দাদার,নাকি তোর শ্বশুর বাবার?
যেমন খুশি তেমন খেলবি,আমরা কি তোর খেলার পুতুল?

যে দেশেতে জন্মিয়াছে মুজিব নামের শ্রেষ্ঠ নেতা।
সেই দেশেরই মান বাঁচাতে জীবন দিছে ত্রিশ লক্ষ তাজা প্রাণ।
যে দেশেতে জন্মিয়াছে রবী,কাজী,বাউল সম্রাট লালন শাহ।
সেই দেশেরই মান বাঁচাতে সম্মানহানি দুই লক্ষ বীরঙ্গানার।
লিখবো আমি কলম হাতে কাগজের সব পাতায় পাতায়।
হচ্ছেটা কি দেশটাতে,আমার সোনার বাংলাদেশে!
দেশটা কি তোর মাম-খালুর,নাকি তোর রঙ্গ মহল?
যেমন খুশি তেমন নাচাবি,আমরা কি তোর নাচের পুতুল?

যে দেশেতে ইতিহাসে লেখা আছে বাংলা মোদের মাতৃভাষা।
সেই দেশেরই ভাষার টানে জীবন দিছে বায়ান্নের সব শহীদ সেনা।
যে দেশেতে মুয়াজ্জিনের আযান শুনে শুভ সকাল মুসলমানের।
সেই দেশেরই আযানের ধ্বনি বুকে ধারণ করছে সকল নবীন সেনা।
লিখবো আমি কলম হাতে কাগজের সব পাতায় পাতায়।
হচ্ছেটা কি দেশটাতে,আমার সোনার বাংলাদেশে!
দেশটা কি তোর বাপ-দাদার,নাকি তোর শ্বশুর বাবার?
যেমন খুশি তেমন চালাবি,আমরা কি তোর কথায় চলি?
আমার সোনার বাংলাদেশে তোমরাও মানুষ,আমরাও মানুষ।
তাই সব ভেদাভেদ ভুলে আসো দেশের তরে শপথ করি।

05/07/2022

বিবেক।
মোঃ শামসুল আলম।

শোন বলি মুসলমান,শোন বলি ঈমানদার। ভালো যদি হতে চাও,মন দিয়ে পড়ে নাও। রাত্রিতে ঘুমের আগে,পাঁচ মিনিটের আদালতে।
বিবেকটাকে হাকিম ভেবে,আত্ব-সমালোচনাকে উকিল করে।
কুরআন হাদিসকে স্মরণ করে,প্রশ্ন করো আপন মনে।
সকাল থেকে এখন বধি,কি করেছো সারা দিনে?
ভালো মন্দ সবই আসবে,ইন্টারনেটের হাওয়ায় ভেসে।
কোনটা ছিলো উচিত তোমার,কোনটা ছিলো অনুচিত?
ন্যায় অন্যায় ভেদাভেদ,করবে তুমি সরল মনে।
দেখবে শেষে বিবেকটাতে,কড়া নারছে সঠিকটাতে।
লোভ তোমাকে বাঁধা দিবে,শুদ্ধি পথে বিচার করতে।
লোভের ফাঁদে নষ্ট হলো,সারা বিশ্বের মানব জাতি।
লোভকে যদি ছাড়তে পারো,দুদিনের এই ইহকালে।
জীবন তোমার সুখের হবে,অনন্তের ঐ পরকালে।
পরিশেষে মেনে নিবে,বিবেকের দেওয়া রায়টাকে।
দিনে রাতে পাঁচ ওয়াক্ত,নামায পড়ো জামাতটাতে।

05/07/2022

আরজি।
মোঃ শামসুল আলম।

নীর আকাশের ছাদনা তলায়-মেঘলা হাওয়ায়,বাদলা বেলায়।
শূন্যে থেকে বারি ফেলায়-শূন্যেই মাঝে।
শিলা বৃষ্টি,পাথর বৃষ্টি এ সব ভবের স্রষ্টার সৃষ্টি।
ক্ষণে ক্ষণে ফুলকি ফেলায়-বজ্রপাতের শঙ্কা লয়ে।
থমকে দাঁড়ায় অন্ধকারে-চমকে দিয়ে জীবকূলেরে।
দিবারাতে সারাক্ষণে-পাড়ার থেকে ঝর্ণা গড়ায়।
অপলক এক দৃষ্টি লযে-চেয়ে থাকি তাহার পানে।
সূর্য ওঠে, সূর্য ডোবে-নিয়ম নীতির বিধান মেপে।
মুয়াজ্জিনের আযানের হাঁক,ভোর বেলা পাখির ডাক।
গোধূলির ঐ সন্ধ্যা বেলা-মিছামিছি ভয়ের মেলা।
নীল আকাশের ছাদনা তলায়-আবোল তাবোল, হোগল বোগল-রঙ তামাশার রঙ মহলে।
বসত করে সৃষ্টির সেরা আশরাফুলের মাকলুকাতে।
যা ইচ্ছা তাই করে,নিজের যা ভালো লাগে!
ইমানদারের ইমান নেই,মুখে শুধু ফাঁকা বুলি।
সুদ ঘুষ আর বেবিচারে-ইমান গেছে অথই জলে।
ন্যায়ের পথের পথিকেরা,বন্ধি আজ জুলুমবাজের বন্দিশালায়।
নীল আকাশের ছাদনা তলায়-হচ্ছে এসব হর হামেশায়।
সব সৃষ্টির সৃষ্টিকর্তা,আরজি রাখছি তোমার তরে।
সত্য ন্যায়ের মুক্তি দাও,শক্তিধারীর ইমান দাও।
কুরআন দিয়ে জীবন গড়াও-আশরাফুলের মাকলুকাতের।
নীল আকাশের ছাদনা তলায়,স্বর্গ সুখের বাগান বসাও।

05/07/2022

জান্নাত।
মোঃ শামসুল আলম

আয় মুমিনরা-আয় মুমিনেরা মসজিদ ঘরে যাই।
মসজিদ ঘরে নামায পড়ে পরপাড়ে যাই।
পরপাড়ের হিসাব যদি সহজ হয়ে যায়।
জীবন মোদের ধন্য হবে,জান্নাত হবে ঠাঁই!
জান্নাতেতে অনন্তকাল ডুগডুগি বাঁজাই!

05/07/2022

শহীদের প্রতিদান।
মোঃ শামসুল আলম।

বাংলা মায়ের দামাল ছেলে,ফেব্রুয়ারির গানের টানে।
একুশ তারিখের রক্তদানে,মাতৃভাষার মান বাঁচলো যারা।
তোমরা শহীদ,তোমরা মোদের ভাই।
ফেব্রুয়ারির জোয়ার ভেসে,আনলো মোদের স্বাধীনতা।
স্বাধীন দেশের মায়ের বাণী,হিরার চেয়ে বেশি দামী।
স্বাধীন দেশের আপন ভাষার,মান বাঁচালো যারা।
তোমরা শহীদ,তোমরা মোদের ভাই।
টেকনাফ থেকে তেতুলিয়া,মোদের দেশে নেই তুলনা।
সেই দেশেরই ভাষার টানে,জীবন দিল বীর সেনারা।
তোমরা শহীদ,তোমরা মোদের ভাই।

05/07/2022

স্বদেশ প্রেম।
মোঃ শামসুল আলম।

স্বদেশ প্রেমিক শোনো বলি তবে।
দিতে যদি হয় আপনার প্রাণ-না হয় বাহুকে কেটে রঙিন জলে।
তাও দিবো সম্প্রদান কারকের মতো।
তবুও পরাজয় মানবো না আর, পাকবাহিনীর কাছে।
ওরা চাইনী বাঙালি জাতিকে-তথা বাংলার নদী ফুল ফল।
ওরা চেয়েছিল বাংলার মাটি আর বাংলার মাটিতে লাখো-লাখো লাশ।
ওরা মানুষ না হয়ে পশু যদি হতো!
তাহলে পশুজাত লজ্জিত হতো তোদেরই কারণে।
মানুষ হয়ে মানুষ হত্যা-তাও আবার অন্যায়ের পথে।
শুধু কি তাই-করেছে কত মান অপমান!
তাহলে ওদের কি বলে ডাকি?
জানোয়ার,না-না বাপু সেতো পশুদেরই দলে।
ওরা মায়ের মুখের ভাষা কেড়ে নিতে চায়!
তা কি হয়-হয় না,মায়ের পদতলে স্বর্গের ছোঁয়া পাই!
তাইতো বলি মা আমাদেরই বাহুবল।
নইলে কি পরাজয় মানতো,মানতো না।
ওরা কুকুরের মত কামড়াতে চায়!
তা কি হয়-হয় না,কারণ সে তো অন্যায় ভাবে!
আর কুকুর সেতো পশুদেরই দলে।
একুশ ওদের মাথা ব্যথার কারণ।
বাঙালি জাতির মুক্তির সনদ।
ছাব্বিশ ওদের দুঃসংবাদ জানি।
মার্চের অহংকার-চিরসবুজের সুভাষ।
ডিসেম্বর ওদের পরাজয়-যেন শোচনীয়ভাবে!
শুধু কি তাই,এ যেন লেজ বাঁকানো বিড়ালের মত।
আর বাঙালি জাতির পরম পাওয়া।
তথা একাত্তরের মালা,সারা বিশ্বের জানা।
এবং লেজ বাঁকানো বিড়াল,সেতো পশুদেরই দলে।
স্বদেশ প্রেমিক শোনো বলি তবে।
দিতে যদি হয় বুকের তাজা রক্ত ঢেলে,না হয় আপন প্রাণ উৎস্বর্গ করে।
তাও দিবো সম্প্রদান কারকের মতো।
তবুও পরাজয় মানবো না আর,অন্যায়-জুলুম-নির্যাতনের কাছে।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Jotpara, Kumarkhali, Kushtia
Dhaka
01635293315