Thoughts of Umme Yusra

Thoughts of Umme Yusra

Share

Spreading Positivity with my thoughts...

29/07/2026

দ্বিতীয় বাচ্চা কনসিভ করলে অনেকেই প্রথম বাচ্চাকে সেটা জানাতে চাননা কিংবা বোঝাতে চান না।অনেকেই ভাবেন আরেকটা ভাই কিংবা বোন আসার সংবাদটা বড় সন্তান প্রসেস করতে পারবে না অথবা ভালো ভাবে নিবে না।
এর পুরোটাই আমার মনে হয় কিভাবে বিষয়টা বড় সন্তানের সামনে প্রেজেন্ট করা হচ্ছে তার উপর নির্ভর করে।আমরা বাচ্চাদেরকে যতটা অবুঝ ভাবি,বাচ্চারা কখনোই এতটা অবুঝ হয়না।
যেকোন পারিবারিক জরুরী ইস্যুতে বাচ্চাদেরকে ইনভলভ করলে বাচ্চারা মানসিকভাবে অনেক বেশী প্রস্তুত থাকতে পারে,ব্যাপারটাকে বড়দের মত করেই প্রসেস করতে পারে।
পরিবারে ভাই বা বোন আসার মত গুরুত্বপূর্ণ একটা খবর,যেটা বড় সন্তানের জীবনে অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসবে এমন বিষয় নিয়ে অবশ্যই উচিত প্রথম সন্তানের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আলোচনা করা।
আমার বেলায় আমি ইউসরাকে প্রথমেই আল্ট্রাসাউন্ড এর ছবি দেখিয়ে ওর ভাই/বোন আসার নিউজটা দিয়েছিলাম।ডাক্তার দেখিয়ে আল্ট্রা রিপোর্ট নিয়ে বাসায় ফিরতেই ইউসরা আমার আল্ট্রা রিপোর্টের পেটের ভেতরের ছবিগুলো দেখতে চাইতো।
মাম্মার পেটের ভেতরের ছবি,ওখানে আরেকটা বেবি আছে,যেই বেবিটা কদিন পরে ওর সাথে খেলবে এই গল্পগুলো ও খুবই পজিটিভভাবে নিয়েছিলো।
সেকেন্ড প্রেগ্ন্যাসিতে ৩ বার আয়রন স্যালাইন ও ৩ বার ব্লাড দিতে হয়েছিলো আমাকে।নানা নানুর কাছে ওকে রেখে আমাকে কতবার যে বাইরে হস্পিটালে থাকতে হয়েছে।প্রত্যেকবার আমি ওকে বুঝিয়ে গিয়েছি,আমি ওর কাছে আশার চেয়েও অনেক বেশী সাপোর্ট পেয়েছি।
আমার ছোট কন্যাকে নিয়ে প্রেগ্ন্যাসি ও মাদারহুড জার্নিটা সবথেকে সুন্দর করেছে আমার ইউসরা।
যখন ইউমনাকে পেটে নিয়ে ওর ড্রেস নিয়ে,এটা ওটা নিয়ে ফটোশ্যুট করতাম,পাশে থাকতো আমার ইউসরা।
আমি ওকে সবকিছুতে ইনভলভ করেছি।গত ৪ বছরে ও যতটা না বড় হয়েছে,তার চেয়েও বড় হয়েছে ও লাস্ট দেড় বছরে।আলহামদুলিল্লাহ।
মা তো আগেও হয়েছি কিন্তু মা কে মা হতে দেখেছে আমার ইউসরা।মা হওয়ার এই জার্নিটা আমার বড় কন্যা ইউসরার জন্যই আমার কাছে এত সুন্দর এত আনন্দের।
দ্বিতীয়বার মা হতে যাওয়া প্রত্যেককে আমি সবসময়ই সাজেশান দিবো প্রথম সন্তানকে এই পুরো প্রসেসটা থেকে হাইড না করার জন্য।বাচ্চাদের দায়িত্বশীলতার প্রথম শিক্ষা থেকে বঞ্চিত করবেন না।
ব্যাস!এইত!

reposted!
Thoughts of Umme Yusra

26/07/2026

বেঁচে যাওয়া সম্পর্কগুলো আমাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখে।যেই সম্পর্কগুলো টেকে না,পরিনতি পায় না,কালের পরিক্রমায় যেই বন্ধুত্ব,সম্পর্ক কিংবা আত্মীয়তা ফিকে হয়ে আসে সেই সম্পর্কে থাকাকালীন স্মৃতিগুলো পরবর্তী জীবনে আমাদের কাছে অধরা হয়ে যায়।
কাউকে বলা হয়না,কাউকে জানানো হয়না মুহুর্তগুলো!অথচ মুহুর্তগুলোতে আমি একসময় বেঁচেছি!কি অদ্ভুত না?একসময় মস্তিষ্কে সেসব স্মৃতিগুলো স্রেফ আবছা হয়ে বেঁচে রয়!

হুট করে পুরানো কোন স্মৃতিমাখা গলির মোড়ে চোখ পরলে স্মৃতির ওপর পরা ধুলোর আস্তরণে বাতাস বয়ে যায়।মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে!
৫/১০/১৫ বছর পুরানো সেই হারিয়ে যাওয়া সম্পর্কগুলো আমাদের একটা ফ্ল্যাশব্যাক মুভিতে টেনে নিয়ে যায়।
কয়েক সেকেন্ডের সেই ফ্ল্যাশব্যাক মুভিতে আমরা ১০ বছর আগের কোন একটা দিনের একুরেট সময়ের একুরেট আওয়াজ পাই,সেদিন কয়টা বেজেছিলো,স্পেসিফিক সেই জায়গাটার ঘ্রাণ,সেদিনের সেই সময়ের আবহাওয়া সব সব কিছু মনে হয় চোখের সামনে থেকে চট করে উঁকি দিয়ে গেলো!
সাথের মানুষটাও যদি সেই ফ্ল্যাশব্যাকে থাকে তবে তাকেও আপনি এই বর্তমানের মানুষটার সাথে মেলাতে পারবেন না!আপনার ইচ্ছে হবে ওই স্পেসিফিক মোমেন্টাতে যেয়ে আরেকটু ঘুরে আসতে কিন্তু আপনার ভোঁতা হয়ে আসা স্মৃতি আপনাকে বর্তমানে টেনে আনবে!
স্কুলের সামনের রাস্তাটা,বছরের পর বছর যাওয়া আসা করা কোচিং এর মেইন গেটটা কিংবা ভার্সিটির হলের স্পেসিফিক কোন একটা কর্নার,আমাদের মনের আবেগগুলোকে মুঠোয় ভরে উড়িয়ে দেয় যেন আকাশে,চাইলেও আর ধরতে পারিনা!
এমন না যে সেইসব দিনগুলো সবসময় আমরা ফেরত চাই কিন্তু সেসব দিনগুলো,মুহুর্তগুলোকে হঠাৎ হঠাৎ একেকদিন relive করতে ইচ্ছে হয়!যা চাইলেও কখনো সম্ভব নয়!
অতীত আর বর্তমানের সময়,বয়স,আবেগ আর ম্যাচুরিটির যেই বিস্তর ফারাক তা আমাদেরকে সেই মুহুর্তগুলোতে বাঁচতে দেয়না,এক মুহুর্তের জন্যেও না!
জীবন খুব ছোট্ট, কিন্তু জানেন?
জীবন ভীষণ ঘটনাবহুল!
বর্তমান যত ভালোই কাটুক না কেন,কেন যেন মন ভরে না...
অতীত যতই তিতে হোক না কেন মনে পরলে খারাপ লাগে না!

Reposted
Thoughts of Umme Yusra

Photos from Thoughts of Umme Yusra's post 25/07/2026

চ্যাটজিপিটির চোখে সন্ধ্যারাতে আমার শোবার ঘর আর খাবার ঘর।
আমার ফ্ল্যাটের বিভিন্ন এংগেল এর ছবি দিয়ে ওয়ার্ম টোনে সাজিয়ে দিতে বলতেই চ্যাটজিপিটি খুব সহজে বুঝে গেল আমি ঘর সাজাবার বেলায় কত অল্প খরচে cozy Home Decor থিওরি ফলো করি।
অথচ এই সিম্পল জ্ঞানটুকু আমার আশেপাশে অনেক মানুষের মাঝেই নেই।অনেক মানুষকেই দেখেছি আমার ঘরের ছবি দেখেই ধারনা করে কত না জানি খরচ করেছি আমার ফ্ল্যাট সাজাবার জন্য।
অথচ বুদ্ধি থাকলে একটা সাদামাটা ঘরকে খুব সহজেই রুচিশীল পরিপাটি লাক্সারি হোম ভাইভস এ সাজানো যায়।যেমন ধরুন,আমার এই ডাইনিং টেবিল,করোনার পর পর যখন দ্বিতীয়বারের মত ঢাকায় শিফট হলাম তখন কেনা।সেগুন কাঠের লিকার পলিশের সাদামাটা ডাইনিং টেবিল।আমি কখনোই এটা নিয়ে নতুন ফ্ল্যাট সাজাতে হীনমন্যতায় ভুগিনি।ঘরের বেশীরভাগ জিনিস যখন সংসার জীবনের প্রথমদিক কিনেছি,ব্র‍্যান্ড,লাক্সারি ডিজাইন কিছুই দেখিনি,একবারে প্রয়োজনীয় অনেক কিছু আমাকে কিনতে হয়েছিলো।সেগুলোই সাজিয়ে গুছিয়ে এখনো মেইন্টেইন করে চলছি।আর ক'বছর পরে আস্তে ধীরে একেকটা আসবাব হয়ত ট্রেন্ড অনুযায়ী বদলেও ফেলবো,আমার খুব একটা খারাপ লাগবে না কারন কোনটাই খুব বেশী দাম দিয়ে আমি কিনিনি।এক আসবাব দিয়ে জীবন পার দেবার মত যুগ এখন আর নেই,সেরকম কোয়ালিটির জিনিস ও বাজারে তেমন নেই।তাই যেটাই কিনি,ঘরের বাকি আসবাবের সাথে মিলছে কিনা,বাজেটে কুলাচ্ছে কিনা আর ছিমছাম কিনা এটাই আমার মাথায় চলতে থাকে।
ঘর সাজাবার জন্য আসবাব আসলে সবথেকে নগন্য বিষয়,একটা ঘর যেমন ছিলো সেটাকে সম্পূর্ন নতুন আংগিকে,নতুনরূপ দিতে পারবার মত আপনার চোখ আছে কিনা সেটাই ডিফাইন করে আপনি হোম ডেকর নিয়ে কিভাবে ভাবেন।ছকে বাঁধা সাজসজ্জার বাইরে যেয়ে সম্পূর্ণ ভিন্ন একটা কালার প্যালেট এপ্লাই করা,আগে থেকেই বিদ্যমান আপনার ফার্নিচারকে নতুন বাসার সাথে,নতুন ফার্নিচারের সাথে সুন্দর করে pair up করাই আমার ফ্ল্যাট সাজাবার ক্ষেত্রে আমার জন্য চ্যালেঞ্জ ছিলো।আর আমি তাতে অনেকটাই সফল।

Thoughts of Umme Yusra

Photos from Thoughts of Umme Yusra's post 23/07/2026

চ্যাটজিপিটির চোখে সন্ধ্যারাতে আমার বৈঠকখানা!
✨🏠✨

21/07/2026

স্কুল লাইফে কোন অনুষ্ঠানে শাড়ি পরার জন্য যখন আম্মুর কাছে গিয়ে আম্মুকে অনেক জ্বালাইতাম,তখন আম্মু বারবার বলতো,নিজেরা ভালো করে শিখতে পারিস না?অনুষ্ঠানের দিন এমন ঝামেলা না পাকায় কয়দিন বাসায় প্র‍্যাকটিস করলেই তো ভাল করে শাড়ি পরা যায়!
আম্মু কোনদিনই কোন কাজের জন্য কারো কাছে যাওয়া পছন্দ করতো না!এখনো করেন না।বলতো,ঈদে মেহেদী দিতে তুমি কেন অন্য কারো কাছে যাবে?নিজে যা পারো তাই দাও,একসময় দেখবা ভালোই হচ্ছে।
চুল কাটতে পার্লারে ক্যান যাবা?বাসাতে একলা একলাই কাটা যায়!ফেসিয়াল পার্লারে যেয়ে করা থেকে বাসায় বসে জিনিস কিনে একাই কর!
জীবনের সব ক্ষেত্রে আমার আম্মু আমাদের সত্যিকার অর্থে সাবলম্বী করতে চেয়েছেন।হয়ত কাজগুলোর কোনটাতেই খুব বস লেভেলের হতে পারিনি।কিন্তু কাজ চালানোর মত অনেক কিছুই পারি।

অন্তত আমার মেয়েকে আর কয়দিন পর থেকেই ঈদে মেহেদী দিতে অন্য কোথাও যেতে হবেনা।রান্না শিখতে কোর্স করতে হবেনা।টিনেজ থেকেই চুল কাটতে পার্লারে যাওয়ার অভ্যাস করতে হবেনা।ছবি আঁকা শিখতে প্রথমেই আর্টস্কুলে যেতে হবেনা।
দেখুন যা কিছু আমরা এখন টাকা দিয়েই চাইলে করতে পারি এবং সেটাই এখন হালের ট্রেন্ড,সেই কাজগুলোর বেসিক জানাটা আমার কাছে দরকার মনে হয়।
এক্ষেত্রে বলে রাখি,একটা সময় ভাবতাম,সব কাজ পারার দরকার নাই,যেটা করার সেটাতেই প্রোফেশনাল লেভেলের হইতে হবে।এই ধারনাটাও যে সঠিক না সেটা জীবনের এই পর্যায়ে এসে উপলব্ধি করেছি।কারন,জীবনে সব কিছুতে বস না হতে পারলেও,মেয়েদের সংসার জীবনে,সন্তান প্রতিপালনের পথে হুট করে চলে আসা চ্যালেঞ্জ মোকাবেলা করতে অনেক ক্ষেত্রেই অনেক বিষয়ে ব্যাসিক জ্ঞান থাকাটা জরুরি হয়।
এইযে এখনও কেউ সময় দিলে পৃষ্ঠার পর পৃষ্ঠা অনেক কিছু লিখতে পারি,এটাও একদম ছোটবেলার ডায়েরী লেখার অভ্যাস থেকে পাওয়া প্রাপ্তি।বার্ষিক পরীক্ষা শেষে কত কত বই পড়েছি,নিজের বয়সী বই শেষ করে,ন হন্যতের মত এডাল্ট বই ও পড়েছি সেই টিনএজের দিনগুলোতে।কই আমরা তো অশ্লীলতা শিখিনি!
আমার আজো মনে আছে স্কুলে গার্হস্থ্য অর্থনীতির জন্য রুমালে নানান রকম নকশী সেলাই করে নিয়ে যেতে বলেছিলো,আমি বাড়ি এসে বলতেই কি সুন্দর চটজলদি আমার আম্মা আমাকে সেটা বানিয়ে দিয়েছিলেন,নিজেরটার সাথে আরেক বান্ধবীর সেই রুমালের কাজও আমার আম্মু করে দিয়েছিলেন সেদিন।

আমার অনেক আফসোস যে আমার টেইলরিং এর কোন জ্ঞান নেই।যদিও শেখার সময় এখনো আছে!আমার মনে আছে আম্মুর সাথে আমরা বোনেরা ছোটবেলায় ব্লকের কাজ,বাটিকের কাজ,হাতের কাজ সব কিছুই করেছি।আমার আসলেই মনে হয় সেই সময়গুলো খুব দারুন ছিলো।আমরা তখন শো অফ কম আর প্রোডাক্টিভ বেশী ছিলাম। 😞
যখন আম্মু সব কিছু শিখতে বলতেন, তখন রাগ হত,মনে হত এগুলা আজকাল কেউ শিখে?কেন আম্মু বুঝেনা!
এখন মনে হয়,আমিও আম্মুর মত আম্মু হতে পারবো তো!আমার বাচ্চাদের সব সমস্যার ওয়ান স্টপ সলুশ্যান,মেন্টাল সাপোর্ট,বেস্ট পার্টনার হতে পারবো তো!আশি নব্বই দশকের আম্মুদের দেখে যতটা সহজ মনে হয়,নিজে মা হওয়ার পর বুঝি ব্যাপারটা এই যুগে এসে এখন এতটা সহজ ও নয়।

আজকের চিন্তাবিন্যাস
২১-০৭-২৬
Thoughts of Umme Yusra

Photos from Thoughts of Umme Yusra's post 20/07/2026

আবার কিছু ২০২২ এর স্মৃতি।টাংগুয়ার হাওড় গিয়েছিলাম মাত্র ৩/৪ দিনের প্ল্যানে হুট করেই।সেপ্টেম্বর মাস ছিলো,পারফেক্ট সিজন ছিলো কিনা জানিনা তবে ওয়েদার পেয়েছিলাম দারুন।প্রথমদিন রোদ্দুর পেলেও সেদিন সন্ধ্যা থেকে পরদিন বৃস্টি।বৃস্টিটাও এমন এমন সময়ে হচ্ছিলো যেন আমাদের স্পটগুলো ঘুরতে সমস্যা না পোহাতে হয় আবার ভীষণ গরম ও না লাগে।জীবনে ঘুরতে যেয়ে ভাগ্যের এই সুপ্রসন্নতার কারনেই হয়ত ছোট বাচ্চা নিয়ে ঘুরতে যাবার মত সাহস বার বার সঞ্চয় করতে পেরেছি।বড় কন্যার বয়স তখন সবে আড়াই বছর।
টাংগুয়ার হাওড় এর হাইপড তখন দু তিন বছর ধরে বাড়ছে।কিন্তু এখন এর মত এত এক্সট্রিম হাইপড ছিলোনা।সপ্তাহের মাঝামাঝি যাওয়ায় বোটে আমরা বাচ্চাসহ পরিবার একাই ছিলাম,বাকিরা ছিলো বন্ধু আর একটা কাপল।পুরো বোট ভাড়া না নিয়েও তেমন অনুভূতিটাই পেয়েছিলাম।বাচ্চা নিয়ে যাওয়ায় বোটের স্টাফরা আমাদের এক্সট্রা কেয়ার নিয়েছিলো।জাদুকাটা নদীতে নামবার সময় ইউসরাকে ঘুম পাড়িয়ে সামনের লবিতে শুইয়ে রেখে পাশেই পানিতে দুইজন ঝাপাঝাপি করেছি।ইউসরার টেনশান করছিলাম দেখে মাঝি ভাইয়েরা বললো,"আমরা বাচ্চা দেখতেসি,আপনারা আনন্দ করেন।"
ভোর বেলা যখন ছাদে উঠে একা বসেছিলাম,মাঝি ভাই নিজের জন্য বানানো চা খানা আমাকে দিয়ে গেলেন।আমি কখনোই এই ট্যুরের কথা ভুলবো না।আলহামদুলিল্লাহ,জীবনের এই সুন্দর সময়গুলোর জন্যই বেঁচে থাকা।
বরকতের দু'আ করবেন আমাদের জন্য।
একটা টিপ দিয়ে রাখতে চাই একজন বাচ্চা নিয়ে এক্সপেরিয়েন্সড ফ্যামিলি ট্র‍্যাভেলার হিসেবে।
বাংলাদেশের কোথাও উইকেন্ডে না পারতে ট্যুর প্ল্যান করবেন না,স্পেশালি বাচ্চা নিয়ে।উইকডেতে প্ল্যান করবেন,স্পেশাল ট্রিটমেন্ট পাবেন,হ্যাসেল ফ্রি ভাবে ঘুরতে পারবেন,খরচ ও কম হবে।

Thoughts of Umme Yusra

゚viralシ

19/07/2026

খেলার ৮০ মিনিট শেষ হয়েছে।অধীর আগ্রহ নিয়ে বেডরুমে দুই বাচ্চা নিয়ে শুয়ে আছি।বাচ্চারা ঘুমে।বাচ্চাদের বাবা ড্রইং রুমে।আর্জেন্টিনার জয় দেখতে অপেক্ষমান।
অপেক্ষায় আছি আমিও,আর্জেন্টিনার কামব্যাক করবার।আর্জেন্টিনা জিতলে দারুন একটা শাড়ি গিফট করবে বলে কথা দিয়েছে এমরান।এই মুহুর্তে আমি কয়েকহাজার শাড়ি থেকে শর্টলিস্ট করে কয়েকশো শাড়ি পছন্দ করে বসে আছি।
এমরানের প্রিয় দল আর্জেন্টিনা হারলে এমরান মেনে নিতে পারবে কিনা জানিনা,আমি একদমই মানতে পারবোনা।
গ্যালারিতে অনেকগুলো শাড়ি....
vamos!....😜

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address

Dhaka
Dhaka
1213