Life With Rumi
"Daily dose of life, love, and laughter with Rumi
� স্বাগতম আমার ছোট্ট পৃথিবীতে!"
15/04/2026
যারা সুইট কর্ন ভালোবাসেন, তাদের জন্য যমুনা ফিউচার পার্কে দারুণ একটি স্পট খুঁজে পেলাম! 🍿
গতকাল ঘুরতে ঘুরতে হঠাৎ Fryola-র এই কালারফুল স্টলটা চোখে পড়ল। দেখে বেশ ইন্টারেস্টিং আর পরিষ্কার-পরিচ্ছন্ন মনে হলো, তাই ট্রাই করতে দেরি করলাম ।আপনারা যারা যমুনা ফিউচার পার্কে কেনাকাটা বা আড্ডা দিতে যান, তারা একবার ট্রাই করে দেখতে পারেন। দাম অনুযায়ী স্বাদ আর মান—দুটোই আমার কাছে খুব ভালো লেগেছে। 💯
📍 লোকেশন: Fryola, যমুনা ফিউচার পার্ক।
"
12/04/2026
অনেকে মনে করেন, তেল-নুন-ঝাল দিয়ে উনুনে বসিয়ে দিলেই বুঝি রান্না হয়ে যায়। কিন্তু আমার কাছে রন্ধন একটি শৈলী, একটি শুদ্ধ শিল্প—যা সবাই পারে না। 🎨✨
প্রতিটি রান্নার পেছনে থাকে একটা নিজস্ব গল্প, একরাশ ধৈর্য আর অনেকটা যত্ন। আমার কাছে 'লাভ ল্যাঙ্গুয়েজ' বা ভালোবাসার ভাষা হলো রান্না। আমি যাকে মন থেকে ভালোবাসি, তাকে নিজের হাতের তৈরি পছন্দের সব খাবার খাইয়েই তৃপ্তি পাই।
যখন দেখি আমার প্রিয় মানুষটি এক চামচ খাবার মুখে দিয়ে তৃপ্তির হাসি হাসছে, তখনই আমার সব পরিশ্রম সার্থক হয়। ভালোবেসে পরিবেশন করা খাবারের স্বাদ পৃথিবীর যেকোনো দামি রেস্টুরেন্টকে হার মানাতে বাধ্য। 🥰
আজকের এই রান্নার গল্পটা না হয় ছবির মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই 'শিল্প' আপনাদের কেমন লাগছে? 🥘❤️"
Click here to claim your Sponsored Listing.
