Mitul

Mitul

Share

I love myself..

02/09/2026

শুভ জন্মদিন কিয়ানু রিভস।
কিয়ানু চার্লস রিভস। এই ভদ্রলোক পৃথিবীর যে-কোনোকিছুই কেনার ক্ষমতা রাখেন; কিন্তু, প্রতি ভোরে ঘুম থেকে জেগে, তিনি একমাত্র তা-ই ছুঁতে ছোটেন, যা, কেনা যায় না।

সেই তাকে নিয়ে আজকের দিনের অর্জন হয়তো শালাউদ্দিন আহমেদ জুয়েলের এই লেখাটি—

🌿

অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, এবং সঙ্গীতশিল্পী কিয়ানু চার্লস রিভস, নিউইয়র্কের একটি ক্লাবে নির্ধারিত সময়ের কুড়ি মিনিট দেরিতে পৌঁছলেন। ক্লাবটিতে যে-পার্টিটা চলছে, সেটি তাঁর নতুন মুভি'র প্রতি উৎসর্গ করা। ক্লাবের বাইরে, অঝোর বৃষ্টির নিচে, দাঁড়িয়ে আছেন তিনি, চুপচাপ। ভিতরে যেতে দেওয়া হচ্ছে না তাঁকে, সিকিউরিটি গার্ডরা চিনতে পারেনি। এর ক'দিন পরে, ক্লাবটির মালিক বলেছিলেন— "আমি জানতামই না কিয়ানু ক্লাবের বাইরে দাঁড়িয়ে আছেন, কবে তাঁকে ভিতরে প্রবেশের অনুমতি দেবে কেউ সে-আশায়! কাউকেই তিনি পরিচয় দেননি।"

কিয়ানু। চিরকাল যাতায়াত করলেন গণপরিবহনে চড়ে, সময়ে ঝুলেঝুলে। রাস্তার ধারে ভিক্ষে করছে ঘরবাড়িহীন কোনো নিঃস্ব, কিয়ানু তার পাশে গিয়ে বসে থেকেছেন, গল্প করেছেন, উঠে আসার আগে দুখী মানুষটির মুঠোয় গুঁজে দিয়েছেন অপ্রত্যাশিত পরিমাণের অর্থের নোট। কেউ জানে না, কে এই লোক? আপনি যদি তাঁকে চিনে থাকেন, প্রায়ই আপনার চোখে পড়বে— পার্কের বেঞ্চিতে বসে হটডগ চিবুচ্ছেন তিনি, অপরিচিত বুড়োবুড়ি-শিশুদের হলাহলের পাশে।

কিয়ানু। দুনিয়ার বিস্ময়কর চলচ্চিত্র 'দ্য ম্যাট্রিক্স'-এর একটি সিক্যুয়েল শেষে, চলচ্চিত্রটির প্রত্যেক স্টান্টম্যানকে একটি করে মোটরবাইক কিনে দিয়েছিলেন। তাঁকে বলতে শুনেছিলাম আমরা— "এঁদের স্কিলই, এই মুভির প্রাণ।"

'দ্য ম্যাট্রিক্স'-এর কস্টিউম ডিজাইনার ও কম্পিউটার সায়েন্টিস্টদের বেতন তাঁর কাছে মনে হয়েছিলো— চলচ্চিত্রটির উত্তুঙ্গ জনপ্রিয়তা এবং এর নেপথ্যে ওই উল্লিখিত ব্যক্তিদের মেধা ও শ্রমের তুলনায় যথার্থ নয়। অতএব, সেই মুভি থেকে প্রাপ্ত তাঁর পারিশ্রমিকের সিংহভাগ তিনি তুলে দিয়েছিলেন এঁদের হাতে।

তাঁর মুভি 'দ্য ডেভিল'স অ্যাডভোকেট'-এ কিংবদন্তী অভিনেতা আল পাচিনোকে আমন্ত্রণের খরচ যোগাতে, তিনি কমিয়ে ফেলেছিলেন নিজের বেতন।

17/08/2026

সম্প্রতি গায়িকা মোনালী ঠাকুর তাঁর একটি শাড়ির অনলাইন বিজনেস শুরু করেছেন এবং তা নিয়ে সোশাল মিডিয়ায় লাইভে আসেন।
অথচ সেখানে অনেক মানুষের মন্তব্য খেয়াল করলে অবাক হতে হয়, "গান গাওয়া ছেড়ে শাড়ির ব্যবসা!", "গান বাদ দিয়ে এখন শাড়ি ইন!"
অথচ তিনি কোথাও বলেননি যে গান গাওয়া ছেড়ে দিয়েছেন। আর যদি ছেড়েই দিতেন কিংবা অন্য কোনো কাজে মন দিতেন, সেটা তো সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত স্বাধীনতা!

​আমাদের মধ্যে কেন যেন একটি ধারণা তৈরি হয়ে গেছে যে, একজন মানুষকে সারা জীবন কেবল একটা নির্দিষ্ট পরিচয় নিয়েই বেঁচে থাকতে হবে। কিন্তু সময়ের সাথে পেশা পরিবর্তন করা কিংবা মূল পেশার পাশাপাশি একাধিক কাজ করা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়।
​তাহলে মানুষ কেন সবকিছুতে এত সহজে আঁতকে ওঠে? কেন একজন মানুষের নতুন উদ্যোগকে সহজভাবে নিতে পারে না?

​এর একটি বড় কারণ হলো, নিজের না পারার মানসিক যন্ত্রণা। আমি নিজে কোনো রিস্ক নিতে পারছি না, নতুন কিছু তৈরি করতে পারছি না, অথচ অন্য একজন সাহস দেখিয়ে সেটা করে ফেলছে এই ভাবনা থেকেই ভেতরে লুকিয়ে থাকা ঈর্ষাকাতরতা ডালপালা মেলতে শুরু করে। আর এই সুপ্ত ঈর্ষাই মানুষকে নেগেটিভ কমেন্ট করার দিকে ঠেলে দেয়।

​যে মানুষটি ভেতরে-বাইরে সৎ এবং হীনমন্যতামুক্ত, সে অন্যের উদ্যোগ ও সাফল্যকে খুব সহজ ও স্বাভাবিকভাবে দেখে। সে অন্যকে উৎসাহ দিতে জানে। কিন্তু যারা প্রতিনিয়ত হীনমন্যতায় ভোগে, দিনশেষে অন্যের জীবনকে জাজ করাই হয়ে ওঠে তাদের একমাত্র কাজ।

​শুনতে হয়তো কঠোর শোনাচ্ছে, কিন্তু এটাই সত্যি। অন্যের পরিবর্তন বা উদ্যোগ দেখে কটূক্তি না করে, আসুন মানুষকে তার নিজের মতো বাঁচতে দিই। অন্যের স্বাধীন সিদ্ধান্তকে সহজভাবে গ্রহণ করতে শেখাই আসল মানসিক সুস্থতা।❤️

17/08/2026

পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এর টপ সুন্দরী নায়িকা শবনম # এর আজ ৮১ তম শুভ জন্ম দিন -
তার আসল নাম # ঝর্না বসাক
১৯৪৬ ইং সালের ১৭ই আগষ্ট আজকের এই দিনে ঢাকায় জন্ম গ্রহন করেন # তার নাম পরিবর্তন করে শবনম নাম করেন পরিচালক ক্যাপ্টেন এহতেশাম।
১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত তার পরিচালনার " হারানো দিন " ছবির মধ্য দিয়ে নায়িকা হন - তারপর ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ছবি " চান্দা " তে অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন।
তিনি পাকিস্তান এবং বাংলাদেশ সহ সর্বমোট ১৮০টি ছবিতে অভিনয় করেছেন # পাকিস্তানের ১১ টি নিগার পুরস্কার অর্জন করেছেন - এবং সহ অভিনেত্রী হিসেবে আরো ৩ টি পুরস্কার অর্জন করেন।
ডিপজল প্রযোজিত এবং কাজী হায়াৎ পরিচালিত " আম্মাজান " ছবিতে জীবনের শেষ অভিনয় করেছেন। তা এখনও বাংলাদেশের সকল জনগনের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন।
তার আজকের শুভ জন্ম দিনে হাজারও ফুলের শুভেচ্ছা রইল।
# রবিউল ইসলাম রাজ
# চলচ্চিত্র পরিচালক

17/08/2026

রবীন্দ্রনাথের চোখের বালি-র আশালতাকে ভাবলে বারবার মনে হয়, সব দুঃখের ভাষা হয় না। বিনোদিনীর মতো সে নিজের ক্ষতকে শব্দে মেলে ধরতে পারেনি; তার অভিমান হয়তো জমে ছিল নীরবতার স্তরে স্তরে। যে সংসারকে সে ভালোবাসার নিরাপদ আশ্রয় বলে জেনেছিল, সেখানেই যখন বিশ্বাসের ভিত নড়ে গেল, তখন তার সামনে ছিল না কোনো সহজ পথ-- স্বামীর কাছ থেকে আঘাত, বন্ধুর কাছ থেকে বিশ্বাসভঙ্গ; আপন মানুষগুলিই যেন একে একে তার অচেনা হয়ে উঠল।
রবীন্দ্রনাথের চোখের বালি-র আশালতাকে ভাবলে বারবার মনে হয়, সব দুঃখের ভাষা হয় না। বিনোদিনীর মতো সে নিজের ক্ষতকে শব্দে মেলে ধরতে পারেনি; তার অভিমান হয়তো জমে ছিল নীরবতার স্তরে স্তরে। যে সংসারকে সে ভালোবাসার নিরাপদ আশ্রয় বলে জেনেছিল, সেখানেই যখন বিশ্বাসের ভিত নড়ে গেল, তখন তার সামনে ছিল না কোনো সহজ পথ-- স্বামীর কাছ থেকে আঘাত, বন্ধুর কাছ থেকে বিশ্বাসভঙ্গ; আপন মানুষগুলিই যেন একে একে তার অচেনা হয়ে উঠল।

কিন্তু আশালতার গল্প শুধু আশালতার নয়।

আমাদের চারপাশে এমন কত নারী আছেন, যাঁদের জীবনকে বাইরে থেকে দেখলে সম্পূর্ণ বলে মনে হয়, অথচ ভিতরে কোথাও প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে তারা।

যে গৃহকর্মীটি সারাদিন অন্যের ঘর ঝকঝকে করে রাখেন, নিজের ঘরে ফিরে হয়তো স্বামীর অত্যাচার সহ্য করেন। প্রতিবাদ করার মতো অর্থ নেই, নিরাপদ আশ্রয় নেই, অনেক সময় নিজের উপার্জনটুকুও সংসারের হাতে তুলে দিতে হয়। তার কষ্ট প্রকাশ পায় চোখের কোণে, মুখের ভাষায় নয়।

আবার অন্যদিকে, অভিজাত বাড়ির ঝাড়বাতির নিচে বসে থাকা নারীর জীবনও যে সবসময় আলোর, তা নয়। দামি পোশাক, বিদেশভ্রমণের ছবি, সুন্দর বাড়ি, সামাজিক মর্যাদা ... সবই থাকতে পারে; অথচ সেই সাজানো ছবির আড়ালে থাকতে পারে একাকিত্ব, অবহেলা, বিশ্বাসঘাতকতা কিংবা নিঃশব্দ কান্না।

একজনের কষ্ট কুঁড়েঘরের অন্ধকারে লুকিয়ে থাকে, অন্যজনের কষ্ট প্রাসাদের পর্দার আড়ালে।

দেওয়াল আলাদা, কান্নার ভাষা নয়। চোখের জলের নোনা গন্ধটা দুজনেরই কিন্তু এক।

আর আজকের সোশ্যাল মিডিয়ার যুগে তো সত্যি আর মোড়কের তফাত করা আরও কঠিন। একটা ছবিতে পাশাপাশি দুটো হাসিমুখ দেখেই আমরা ধরে নিই, কী সুন্দর সংসার! অথচ ক্যামেরা তো মানুষের মনের ভিতরটা ধরে রাখতে পারে না। কখনও কখনও সবচেয়ে সুন্দর ছবিটির ঠিক বাইরে দাঁড়িয়ে থাকে সবচেয়ে অসুন্দর সত্য।

তাই কোনো নারীর সাজ দেখে তার সুখের হিসাব কষতে নেই, আবার তার নী

17/08/2026

নায়িকা রেখা।বলিউড ডিভা।তার আসল নাম ভানুরেখা গণেশন।তিনি একজন অস্বীকৃত সন্তান।রেখার বাবা মায়ের বিয়ে হয়নি,তবে প্রেম ছিলো।হঠাৎ গর্ভবতী হয়ে যান মা। রেখা জন্মানোর পর তাকে পিতৃ পরিচয় দিতে অস্বীকার করে তার বাবা।সমাজ তাকে সারা জীবনই শুনিয়ে এসেছে নোংরা কথা।
ছোট থেকে ভালো নাচ পারতেন,পারতেন অভিনয়।সেই স্বপ্ন নিয়েই মায়ানগরী মুম্বাই আসেন তিনি।শুরুর দিকে সিনেমায় অডিশন দিতে গিয়ে যৌন হেনস্তার শিকার হন।সব চড়াই উৎরাই পেরিয়ে বলিউডে সফল নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।
বিভিন্ন সময় সহশিল্পীদের সাথে তার প্রেমের গুঞ্জন শোনা যেতো।সেসবকে উড়িয়ে দিয়ে নব্বই দশকে দিল্লীর শিল্পপতি মুকেশ আগারওয়ালকে তিনি বিয়ে করেন।কিন্তু ঐযে ছোট থেকে কষ্ট তার পেছন ছাড়ে না।রেখা তখন শ্যুটিংয়ে।খবর আসে তারই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন শিল্পপতি স্বামী।
ইন্ড্রাস্টিতে আবারো তাকে নিয়ে কানাঘুষা।স্বামীর আত্মহত্যা, বিধবা ট্যাগ তাকে আরো কোনঠাসা করে দিচ্ছিলো।কিন্তু তিনি ফিরে আসেন ক্যামেরার সামনে সদর্পে।ভালো ভালো কাজ উপহার দেন।

বর্তমানে একাই আছেন নিজের কাজ নিয়ে।সদা হাস্যেজ্জ্বল এই অভিনেত্রী বলেন জীবন নিয়ে আমার বড় কোন আফসোস নেই।আমি হয়তো জীবনে অনেক কিছু হারিয়েছি।তেমনি পেয়েছিও অনেক কিছু।এতোটুকুই কয়জন পায়?

ভাবা যায়,আমরা জীবনে টুকটাক বাঁধা এলেই অনেকে কতো মানসিক ভাবে ভেঙ্গে পরি।অথচ যেই নায়িকার জীবনে জন্ম থেকে আজ পর্যন্ত এতো এতো শোক তিনি হারেন নি জীবনের কাছে।কারণ জীবনকে তিনি যাপন করতে চেয়েছেন নিজের মতো।এবং সেটা পেরেছেনও।স্টার তো অনেকেই হয়, রেখার মতো জীবনিশক্তি কয়জন ধারণ করতে পারে!

#সংগৃহীত

12/08/2026

🌸🎬 দু’জনেই সৌন্দর্য ও অভিনয়ের জগতে অনন্য—তবে আপনার চোখে কে বেশি সুন্দর? ❤️

✨ শাবনূর নাকি পপি?
দু’জনেরই নিজস্ব সৌন্দর্য, স্টাইল আর পর্দায় আলাদা এক মায়া ছিল। 😍
এবার সিদ্ধান্তটা আপনাদের—কার সৌন্দর্য আপনাকে বেশি মুগ্ধ করেছে? 💖

👇 কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দ—
শাবনূর ❤️ নাকি পপি 💕?

#শাবনূর #পপি #ঢালিউড #বাংলাদেশী_চলচ্চিত্র #সোনালী_দিন #স্মৃতির_পাতায় #ফরইউ #মিউজিক #বাংলা_সিনেমা

12/08/2026

🔺বাংলাদেশের সিনেমাপ্রেমীরা অনেকেই সেই বিখ্যাত সালমান শাহ ও শাহরুখ খানের একসঙ্গে তোলা ছবি দেখেছেন, ইদানিং তার সাথে এই দুষ্প্রাপ্য ছবিটাও এড হয়েছে। বেশিরভাগ মানুষ এটিকে শুধু সৌজন্য সাক্ষাৎ বলেই জানেন। কিন্তু আমাদের পরিবারের কাছে গল্পটা একটু ভিন্ন।

আব্বু (সি. বি জামান) এবং মোহাম্মদ হান্নান আঙ্কেল (বিক্ষোভ চলচ্চিত্র নির্মাতা) দুজনেই আমাকে বলেছিলেন সেই সময় পরিচালক জুটি আব্বাস–মাস্তানকে নিয়ে একটি বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনার ছবির পরিকল্পনা চলছিল। সেই ছবিতে সালমান শাহ ও শাহরুখ খানকে একসঙ্গে নেওয়ার কথাও আলোচনা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণার পর্যায়ে পৌঁছায়নি তাই এ নিয়ে নির্ভরযোগ্য লিখিত তথ্যও খুব কম পাওয়া যায়।

তবে সময়টা বিবেচনা করলে গল্পটি একেবারে অবাস্তবও মনে হয় না। ১৯৯৩ সালে বাজিগর মুক্তির মাধ্যমে শাহরুখ খান বলিউডে নতুন এক তারকাখ্যাতি অর্জন করেন। অন্যদিকে ১৯৯৩ থেকে ১৯৯৬ মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই কেয়ামত থেকে কেয়ামত, স্বপ্নের ঠিকানা, স্নেহ, প্রিয়জন, বিচার হবেসহ একের পর এক সুপারহিট ছবির মাধ্যমে সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রে এক নতুন যুগের সূচনা করেন। একই সময়ে দুই দেশের ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়ে আগ্রহও বাড়ছিল।

আজ এত বছর পরে ভাবলে মনে হয় যদি সেই পরিকল্পনাটি বাস্তবায়িত হতো তাহলে হয়তো উপমহাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে স্মরণীয় সহযোগিতাগুলোর একটি আমরা দেখতে পেতাম।

ইতিহাসে অনেক অসমাপ্ত অধ্যায় থাকে। সালমান শাহ ও শাহরুখ খানকে নিয়ে সম্ভাব্য সেই ছবিটিও হয়তো তেমনই এক অধ্যায় যার কিছু স্মৃতি রয়ে গেছে মানুষের মুখে, কিছু ছবিতে আর কিছু অপূর্ণ স্বপ্নে।

লেখকঃ সি. এফ. জামান
(চলচ্চিত্র নির্মাতা সি. বি. জামান এর সন্তান)

12/08/2026

বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি এবং অভিনয়ের অদম্য প্রতিষ্ঠান চিত্রনায়িকা চম্পা। কমার্শিয়াল অ্যাকশন ছবি থেকে শুরু করে 'পদ্মা নদীর মাঝি'র মতো কালজয়ী আর্ট ফিল্ম—সব মাধ্যমে নিজের অভিনয় প্রতিভাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গুণী শিল্পী প্রমাণ করেছেন রূপ আর গুণের মেলবন্ধন কাকে বলে। নিখাদ দেশীয় সৌন্দর্য এবং রাজকীয় অভিনয়ের মাধ্যমে তিনি ঢাকাই সিনেমাকে এক সোনালী অধ্যায় উপহার দিয়েছেন। আমাদের চলচ্চিত্র আকাশের এক উজ্জ্বল নক্ষত্র!

12/08/2026

২০১৫ সালে 'বদলাপুর' সিনেমার প্রচারণার সময় এক সাক্ষাৎকারে বরুণ ধাওয়ানকে সহ-অভিনেত্রী বা সহ-শিল্পীদের সৌন্দর্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, মেকআপ ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে তিনি যাকে সবচেয়ে আলাদা মনে করেন, তিনি হলেন ইয়ামি গৌতম।
বরুণ বলেন, "মেকআপ ছাড়া আমি ওর চেয়ে সুন্দর কোনো মেয়ে খুব কমই দেখেছি"।
​
​টিভি ও মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা ইয়ামি গৌতম দীর্ঘদিন 'ফেয়ার অ্যান্ড লাভলি' ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রের মূল মুখ হিসেবে কাজ করেছেন।
যদিও পরবর্তীতে রঙ কেন্দ্রিক বিজ্ঞাপনের নেতিবাচক দিক নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা আলোচনা শুরু হয়, তবে তিনি তার অভিনয়ের বহুমুখী চরিত্র দিয়ে প্রমাণ করেন যে তিনি কেবল গ্ল্যামার বা বিজ্ঞাপনের চেহারার মধ্যেই সীমাবদ্ধ নন।

​ইয়ামি গৌতমকে প্রিয়াঙ্কা চোপড়ার মতো এক ভার্সেটাইল এবং প্রতিশ্রুতিশীল অভিনেত্রী হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ রয়েছে। শুরুতেই আয়ুষ্মান খুরানার বিপরীতে 'ভিকি ডোনার' দিয়ে যে প্রশংসনীয় যাত্রা শুরু করেছিলেন, তা প্রতিনিয়ত নতুন মাত্রা পেয়েছে।

​বিভিন্ন বৈচিত্র্যময় অভিনয়: 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক', 'বালা', 'আ থার্সডে', 'লস্ট', এবং 'ওএমজি ২' (OMG 2)-এর মতো চলচ্চিত্রে তিনি নিজের অভিনয়ের গভীরতা ও পরিপক্কতা প্রমাণ করেছেন।
​
​সম্প্রতি ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ইয়ামি গৌতমকে 'আর্টিকেল ৩৭০' সিনেমায় ইন্টেলিজেন্স অফিসার 'জুনি হাকসার' চরিত্রের অনবদ্য পারফর্ম্যান্সের জন্য সেরা অভিনেত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি তার ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা তার অসামান্য অধ্যাবসায় ও অভিনীত কাজের এক বিশাল স্বীকৃতি।
​
​বলিউডে ইনসাইডার-আউটসাইডার বিতর্ক এবং করণ জোহরের মতো প্রভাবশালী প্রযোজক-পরিচালকদের 'নেপোটিজম' সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। কোনো গডফাদার ছাড়া এবং ইন্ডাস্ট্রির বিশেষ কোনো লবির আশ্রয় না নিয়েও ইয়ামি যেভাবে শুধুমাত্র ভালো কনটেন্ট ও নিজের যোগ্যতাবলে জাতীয় পুরস্কারের মতো সম্মান অর্জন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।

​ইয়ামি গৌতম প্রমাণ করেছেন যে, চটকদার রাজনীতি বা তারকা পরিবারের তকমা ছাড়াই কেবল সততা, একাগ্রতা ও অভিনয় দক্ষতা দিয়ে ইন্ডাস্ট্রিতে দীর্ঘস্থায়ী নাম অর্জন করা সম্ভব। ❤️

09/08/2026

- টম হল্যান্ডের ব্যাক-টু-ব্যাক $1 বিলিয়ন ডলারের সিনেমা অর্জন

একজন অভিনেতার ক্যারিয়ারে একের পর এক $1 বিলিয়ন ডলারের সিনেমায় অংশগ্রহণ নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সাফল্য। টম হল্যান্ড ধীরে ধীরে সেই মর্যাদাপূর্ণ অবস্থান আরও সুদৃঢ় করছেন।

স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ইতোমধ্যেই বিশ্বজুড়ে বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। সাম্প্রতিক বক্স অফিস সাফল্য আবারও প্রমাণ করে যে, টম হল্যান্ড এখন নিজেই একটি শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হয়েছেন।

ব্যাক-টু-ব্যাক বিলিয়ন-ডলার আয়ের সিনেমা কেবল একটি আর্থিক অর্জন নয়; এটি একজন তারকার ক্রমবর্ধমান জনপ্রিয়তা, প্রভাব এবং বক্স অফিস সক্ষমতার স্পষ্ট প্রতিফলন।

ভবিষ্যতে টম হল্যান্ডের ক্যারিয়ারে আরও বড় সাফল্য অপেক্ষা করছে—এটি অনুমান করা যায়।

Website

Address

Sherpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mitul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.