Bio Health Care

Bio Health Care

Share

Discovering new solutions and advancing current solutions to live longer and look better. so that we

12/07/2024

হ্যামস্টার কম্ব্যাটের বেনামী প্রতিষ্ঠাতারা বলেছেন যে তাদের দল 2013 সাল থেকে ক্রিপ্টোতে কাজ করছে এবং টেলিগ্রাম "ক্লিকার" গেম তৈরি করার সময় নোটকয়েন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
প্রতিষ্ঠাতারা আরও বলেছেন যে এই মাসের জন্য নির্ধারিত প্রথম এয়ারড্রপের পরে, তারা দ্বিতীয় এয়ারড্রপের পরিকল্পনা করছেন।
250 মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর দাবি করে, হ্যামস্টার কম্ব্যাটকে টেলিগ্রাম-ভিত্তিক "ক্লিকার" গেমের রাজা বলে মনে হচ্ছে।
So Don't waste your time!!!! Joint Hamster Combat and Collect your airdrop coin now!! https://t.me/Hamster_kombat_bot/start?startapp=kentId5359684271

Stock Photo and Image Portfolio by Knshams | Shutterstock 03/07/2024

🌟 Exciting News! 🌟

I'm thrilled to share that my latest design has been approved and is now available on Shutterstock! 🎉 Even more amazing, I've already sold one copy! 🎨💖

This journey has been incredibly fulfilling, and I'm grateful for all the support and encouragement along the way. Here's to many more creative adventures ahead! 🚀✨

https://www.shutterstock.com/g/Knshams

Stock Photo and Image Portfolio by Knshams | Shutterstock Search millions of royalty-free stock photos, illustrations, and vectors. Get inspired by ten thousand new, high-resolution images added daily.

16/03/2024

********** ০৫ রমাদান *********

দিনের আয়াত-
يَمْحَقُ اللهُ الرَّبُوا وَيُرْبِي الصَّدَقْتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ [البقرة
আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান-সাদাকা বর্ধিত করেন। আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। (০২:২৭৬)

দিনের হাদীস-
ইবনু আব্বাস (রা.) হতে বর্ণিত, 'আল্লাহর রাসূল ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমাদানে তিনি আরো অধিক দানশীল হতেন, যখন জিবরীল (আ.) তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন। আর রমাদানের প্রতি রাতেই জিবরীল (আ.) তাঁর সঙ্গে দেখা করতেন এবং তাঁরা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। রাসূলুল্লাহ প্রবহমান বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন।' (সহীহ বুখারী, হাদীস: ৬)

দিনের দু'আ-

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

হে আমাদের প্রতিপালক, আমাদেরকে পথ প্রদর্শনের পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আমাদের প্রতি অনুগ্রহ করুন। নিশ্চয় আপনি মহাদাতা। (সূরা আলে ইমরান, আয়াত: ৮)

দিনের কাজ-
* আল্লাহর নাম মুখস্ত করা-
الْمُصَوِّرُ (আল-মুসাউউরু)-উদ্ভাবনকর্তা
الْغَفَّارُ (আল-গাফ্ফারু)-পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল
الْبَارِئُ (আল-বারি) - আকৃতি-দানকারী

* সকালের যিকর করা
* সন্ধ্যার যিকর করা
* দান-সদাকা করা
* দিনের কাজ
* জামাআতে সালাত আদায় করা
* কমপক্ষে ৭০ বার ইস্তিগফার পড়া
* কুরআন তিলাওয়াত করা
* আল্লাহর নাম মুখস্থ করা
* দিনের দু'আ মুখস্থ
* দিনের আয়াত
* দিনের হাদীস
* মিসওয়াক করা
* ঘুমের পূর্বের যিকর
* নতুন কিছু শেখা
"রমাদান প্লানার" বইটি ক্রয় করতে পারেন।
সম্পাদক - শায়খ আহমাদুল্লাহ
বিঃদ্রঃ (বেশি বেশি শেয়ারের মাধ্যমে নেকি হাসিল করুন)
পেইজটি ফলো দিয়ে রাখতে পারেন।

15/03/2024

******** 08 রমাদান ***********
দিনের আয়াত
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ [البقرة : ١٨٣]
হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম ফরয করা হয়েছে, যেরূপ ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার। (২:১৮৩)

দিনের হাদীস
যে তার প্রতিপালকের যিক্র করে, আর যে যিক্র করে না, তাদের উপমা হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। (সহীহ বুখারী, হাদীস: ৬৪০৭)

দিনের দু'আ
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللهُ
পিপাসা দূরিভূত হয়েছে, শিরা-উপশিরা সিক্ত হয়েছে। ইন শা আল্লাহ প্রতিদান নির্ধারিত রয়েছে। (সুনান আবু দাউদ, হাদীস: ২৩৫৭)

দিনের কাজঃ
* আল্লাহর নাম মুখস্ত করা-
الْجَبَّارُ (আল-জাব্বারু) - মহাপ্রতাপশালী
الْمُتَكَبِّرُ (আল-মোতাকাব্বিরু)- অহংকারী
الْخَالِقُ (আল-খালিকু)- সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী

* সকালের যিকর করা
* সন্ধ্যার যিকর করা
* দান-সদাকা করা
* দিনের কাজ
* জামাআতে সালাত আদায় করা
* কমপক্ষে ৭০ বার ইস্তিগফার পড়া
* কুরআন তিলাওয়াত করা
* আল্লাহর নাম মুখস্থ করা
* দিনের দু'আ মুখস্থ
* দিনের আয়াত
* দিনের হাদীস
* মিসওয়াক করা
* ঘুমের পূর্বের যিকর
* নতুন কিছু শেখা
"রমাদান প্লানার" বইটি ক্রয় করতে পারেন।
সম্পাদক - শায়খ আহমাদুল্লাহ
বিঃদ্রঃ (বেশি বেশি শেয়ারের মাধ্যমে নেকি হাসিল করুন)
পেইজটি ফলো দিয়ে রাখতে পারেন।

14/03/2024

******** ০৩ রমাদান ***********

দিনের আয়াতঃ
وَأَقِيمُوا الصَّلوةَ وَآتُوا الزَّكُوةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ ( النور : ١٥٦

অর্থঃ সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। (২৪:৫৬)

দিনের হাদীসঃ
যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। (সহীহ বুখারী, হাদীস: ১৯০৩)

দিনের দু'আঃ
اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

হে আল্লাহ, আমি আপনার উদ্দেশ্যেই সিয়াম পালন করেছি এবং আপনার দেয়া রিযিক দ্বারাই ইফতার করেছি। (সুনান আবু দাউদ, হাদীস: ২৩৫৮)

দিনের কাজঃ
আল্লাহর নাম মুখস্ত করা-
الْمُؤْمِنُ (আলমুমেনু)=সত্যায়নকারী

الْمُهَيْمِنُ (আলমুহাইমেনু)=সুক্ষ্ম পর্যবেক্ষক

الْعَزِيزُ (আলআজিজু)=পরাক্রমশালী, সর্বাধিক সম্মানিত

* সকালের যিকর করা
* সন্ধ্যার যিকর করা
* দান-সদাকা করা
* দিনের কাজ
* জামাআতে সালাত আদায় করা
* কমপক্ষে ৭০ বার ইস্তিগফার পড়া
* কুরআন তিলাওয়াত করা
* আল্লাহর নাম মুখস্থ করা
* দিনের দু'আ মুখস্থ
* দিনের আয়াত
* দিনের হাদীস
* মিসওয়াক করা
* ঘুমের পূর্বের যিকর
* নতুন কিছু শেখা
"রমাদান প্লানার" বইটি ক্রয় করতে পারেন।
সম্পাদক - শায়খ আহমাদুল্লাহ
বিঃদ্রঃ (বেশি বেশি শেয়ারের মাধ্যমে নেকি হাসিল করুন)

12/03/2024

০২ রমাদান

দিনের আয়াতঃ
أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ [المؤمنون: ١١٥]

অর্থঃ তোমরা কি ধারণা করো যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? (২৩:১১৫)

দিনের হাদীসঃ

আল্লাহ তা'আলা বলেছেন, 'বনী আদমের প্রতিটি কাজ তার নিজের জন্যেই ব্যতিক্রম সিয়াম। তা আমার জন্য, আমি নিজেই তার পুরস্কার দেব। সিয়াম পালনকারীদের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের ঘ্রাণের চেয়েও অধিক সুগন্ধযুক্ত।' (সহীহ বুখারী, হাদীস। ৫৯২৭)

দিনের দু'আঃ

اللَّهُمَّ إِنِّي أَسْتَلْكَ الْهُدَى وَالتَّقَى وَالْعَفَافَ وَالْغِنى

অর্থঃ হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট হিদায়াত, তাকওয়া, চারিত্রিক নিষ্কলুষতা এবং সচ্ছলতা প্রার্থনা করছি। (সহীহ মুসলিম, হাদীস: ২৭২১)

দিনের কাজঃ

আপনার বন্ধুদের ও পরিবারের সদস্যদের অনুপ্রাণিত করতে উপকারী কোনো ডকুমেন্ট, ভিডিও, উক্তি বা ছবি তাদের সাথে শেয়ার করুন।

আল্লাহর নাম

الْمَلِكُ = (আল-মালিকু) অধিপতি, মালিক

الْقُدُّوسُ = (আল-কুদ্দুসু) অতি পবিত্র

السَّلَامُ = (আস সালামু) নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী

* সকালের যিকর করা
* সন্ধ্যার যিকর করা
* দান-সদাকা করা
* দিনের কাজ
* জামাআতে সালাত আদায় করা
* কমপক্ষে ৭০ বার ইস্তিগফার পড়া
* কুরআন তিলাওয়াত করা
* আল্লাহর নাম মুখস্থ করা
* দিনের দু'আ মুখস্থ
* দিনের আয়াত
* দিনের হাদীস
* মিসওয়াক করা
* ঘুমের পূর্বের যিকর
* নতুন কিছু শেখা

"রমাদান প্লানার" বইটি ক্রয় করতে পারেন।
সম্পাদক - শায়খ আহমাদুল্লাহ
বিঃদ্রঃ (বেশি বেশি শেয়ারের মাধ্যমে নেকি হাসিল করুন)

11/03/2024

******* ০১ রমাদান এর আমল ********

দিনের আয়াতঃ

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ الذاريات : ٥٦
অর্থঃ আমার ইবাদাত করার জন্যই আমি মানব ও জ্বিন জাতি সৃষ্টি করেছি। (৫১ : ৫৬)

দিনের হাদীসঃ
যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রমাদানের সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। (সহীহ বুখারী, হাদীস: ৩৮)

দিনের দু'আঃ

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَهُ وَ فِي الآخِرَةِ حَسَنَةٌ وَقِنَا عَذَابَ النَّارِ

অর্থঃ হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আর জাহান্নামের শান্তি হতে আমাদেরকে রক্ষা করুন। (সূরা বাকারা, আয়াত। ২০১)

দিনের কাজঃ

সাফল্য অর্জনের জন্য সূরা আল-মুমিনুনের প্রথম ১৫টি আয়াত অর্থসহ পড়ুন।

* সকালের যিকর করা
* সন্ধ্যার যিকর করা
* দান-সদাকা করা
* দিনের কাজ
* জামাআতে সালাত আদায় করা
* কমপক্ষে ৭০ বার ইস্তিগফার পড়া
* কুরআন তিলাওয়াত করা
* আল্লাহর নাম মুখস্থ করা
- الله আল্লাহ
- الرحمن- ( আর-রহমানু ) পরম দয়ালু, পরম করুণাময়
- الرَّحِيمُ- ( আর-রাহিমু )অতিশয়-মেহেরবান, অতি দয়ালু

* দিনের দু'আ মুখস্থ
* দিনের আয়াত
* দিনের হাদীস
* মিসওয়াক করা
* ঘুমের পূর্বের যিকর
* নতুন কিছু শেখা

"রমাদান প্লানার" বইটি ক্রয় করতে পারেন।
সম্পাদক - শায়খ আহমাদুল্লাহ
বিঃদ্রঃ (বেশি বেশি শেয়ারের মাধ্যমে নেকি হাসিল করুন)

10/03/2024

*********রমাদান প্ল্যানার **********
রমাদানকে ফলপ্রসূ করার জন্য "রমাদান প্ল্যানার" তৈরি করা হয়েছে। এটা কুরআন-সুন্নাহ নির্ধারিত কোনো ফর্মুলা নয়। যে কেউ রমাদানকে সার্থক করতে যে কোনোভাবে প্ল্যান করে আমল করতে পারেন।

রমাদান প্ল্যানার নির্দেশিকা *
___________________________

* রমাদান প্ল্যানারে প্রতিদিনের জন্য একটি আয়াত, একটি হাদীস, একটি দু'আ ও তিনটি করে আল্লাহর নাম দেওয়া হয়েছে। প্রতিদিন এগুলো অনুবাদসহ মুখস্থ করার চেষ্টা করুন। তাহলে রমাদানের ত্রিশ দিনে ৩০টি আয়াত, ৩০টি হাদীস, ৩০টি দু'আ ও ৯০টি আল্লাহর নাম আত্মস্থ হয়ে যাবে। যা জীবনভর আপনার কাজে আসবে ইন-শা-আল্লাহ।

* প্ল্যানারে নির্দেশিত আমলসমূহের কোন কাজটা কখন করবেন তা আপনার সুবিধা অনুযায়ী ভাগ করে নিন।

* পরের দিনের কাজের তালিকা আগের দিন দেখে নিন।

* কোনো আমল নির্দিষ্ট দিনে করতে না পারলে পরবর্তী দিনে হলেও করে নিন।

রমাদানের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। হারাম বর্জন করে যথার্থভাবে সিয়াম ও অন্যান্য ইবাদত করতে পারলে সার্থক রমাদান হিসেবে পরিগণিত হবে ইন-শা-আল্লাহ।

মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। (সূরা বাকারা, আয়াত: ১৮৩)

রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। (সহীহ বুখারী, হাদীস: ১৯০৩)

*******কয়েকটি করণীয়-বর্জনীয়*******

করণীয়:-----

* আল্লাহ তা'আলার ওপর আস্থা রাখুন।

* সালাত সুন্দর করে ধীরস্থিরভাবে আদায় করুন।

* কুরআন পড়ুন। যথাসম্ভব বুঝে পড়ার চেষ্টা করুন।

* যারা কুরআন পড়তে পারেন না, তারা সম্পূর্ণ মনোযোগের সাথে তিলাওয়াত শ্রবণ করুন।

* প্রত্যেক ভালো কাজ আল্লাহর নামে আরম্ভ করুন।

* আপনার সম্পদের হিসাব করে যাকাত প্রদান করুন।

* গোপনে দান করুন।

* নিকটাত্মীয়দের জন্য ব্যয় করুন।

* অভাবীদের জন্য ব্যয় করুন।

* আপনার সিয়ামকে অর্থবহ করার চেষ্টা করুন।

* চোখের পর্দা করুন।

* অন্যকে সৎকর্মের দিকে উৎসাহিত এবং পরিচালিত করুন।

* দিনমজুর ও সাধারণ শ্রেণীর মানুষদের সালাম দিন।

* অধীনদের প্রতি সদয় থাকুন। তাদের কাজের বোঝা হালকা করে দিন।

* স্বাস্থ্যসম্মত ইফতার করুন এবং অতিভোজন পরিহার করুন। * সাহরীতে একটি হলেও খেজুর খান।

* ভোর রাতে আল্লাহর নিকট দু'আ করুন।

* পথে কষ্টদায়ক কিছু দেখলে তা পরিষ্কার করুন।

* রমাদানে তাহাজ্জুদ আদায়ের অভ্যাস করুন।

******* বর্জনীয়***********

* অর্থহীন ও অহেতুক কাজ পরিহার করুন।

* টিভি সিরিয়াল, মুভি, নাটক ও সিনেমা দেখা পরিহার করুন।

* মিউজিক শুনবেন না।

* গেমস খেলে সময় নষ্ট করবেন না।

* আড্ডা ও দলবেঁধে গল্পগুজব পরিহার করুন।

* ইউটিউব ও সামাজিক যোগাযোগ-মাধ্যমে সময় কম দিন।

* হারাম উপার্জন বন্ধ করুন।

* আপনি সঠিক হওয়া সত্ত্বেও পরিবার কিংবা পরিবারের বাইরে কারো সাথে তর্ক পরিহার করুন।

* ঝগড়া পরিহার করুন।

* মিথ্যা কথা পরিহার করুন।

* যে কোনো পাপকাজ পরিহার করুন।

* কারো ব্যাপারে সন্দেহ বা কুধারণা পোষণ করবেন না।

* কারো পেছনে সমালোচনা করবেন না।

* কারো প্রতি রূঢ় আচরণ করবেন না।

* কারো প্রতি হিংসা বা শত্রুতা লালন করবেন না।

* কারো কাছ থেকে অবৈধ কোনো সুবিধা নেবেন না বা কাউকে অবৈধ সুবিধা দেবেন না।

* কারো মনে কষ্ট হয়, এমন কোনো আচরণ করবেন না। * সাহরী, ইফতার ও ঈদের কেনাকাটায় অপচয় করবেন না।
"রমাদান প্লানার" বইটি ক্রয় করতে পারেন।
সম্পাদক ঃ শায়খ আহমাদুল্লাহ
বিঃদ্রঃ (বেশি বেশি শেয়ারের মাধ্যমে নেকি হাসিল করুন)

GETTR - The Marketplace of Ideas 30/01/2024

https://gettr.com/i/knshams

GETTR - The Marketplace of Ideas Social Media is BETTR with GETTR. BETTR community. BETTR technology. BETTR opportunity.

GetCrazyOffer on GETTR 07/12/2023

https://gettr.com/user/knshams

GetCrazyOffer on GETTR Crazy Offer, Exclusive Deals, Exclusive Discount, Limited Time Offer

'Crazy Offer' group invitation on BAND 07/12/2023

https://band.us/n/a7a897VcP5D6e

'Crazy Offer' group invitation on BAND 'Crazy Offer' group invites you to BAND, app for all groups, which has been downloaded over 100 million times worldwide.

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Dhaka
1216