Arora Trendy
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arora Trendy, Health/Beauty, Barishal, Dhaka.
আমরা আপনাদের কাছে দেশ বিদেশের সবচেয়ে সেরা পণ্য পৌঁছে দেওয়ার জন্য আছি। আপনি বিশ্বাসের সহিত নিতে পারবেন।আমাদের ব্যবসায়ের প্রধান লক্ষ আপনাদের আস্থা অর্জন করা, মুনাফা নয়। কোনো ধরনের ধোঁকাবাজি না হওয়ার ১০০% গ্যারন্টি দিচ্ছি।
#নকশীকথা #নকশী #কাথা
আমার প্রথম নকশী কাথা❤️❤️❤️
20/08/2025
Once upon a time...
Who can find me????
My most favourite working place at Tesco sourcing in bd.
20/08/2025
অফার অফার ❤️
20/08/2025
অফার প্রাইজে দিয়ে দিবো, মাত্র ৩০০৳
#cosmetologist #cosmeticshop #reelsfacebook #viralvideochallenge HIGH LIGHT
20/08/2025
অদেখা দেখা
আমাদের গল্পটা শেষ হয়নি,
শুধু থেমে গেছে মাঝপথে।
তুমি দূরে আছো, আমি এখানে,
তবুও হৃদয়ের ভেতর
একটা সুর বাজে—
যার নাম ভালোবাসা।
তুমি আমার আকাশে হারানো তারা,
যাকে ছুঁতে পারি না,
কিন্তু আলো পেয়ে যাই।
তুমি আমার নিশ্বাসে গোপন গন্ধ,
যাকে দেখি না,
কিন্তু অনুভব করি প্রতিদিন।
আমরা দু’জনই জানি,
এই জীবনে আর কোনোদিন দেখা হবে না—
তবুও কেন জানি,
প্রতিটি স্বপ্নে হাত ছুঁয়ে যায় হাত,
প্রতিটি নিস্তব্ধতায়
শুনি তোমার ডাক।
ভালোবাসা হয়তো শরীরের নয়,
ভালোবাসা হয়তো কেবল আত্মার—
তাই আজও আমরা বাঁধা আছি
অদৃশ্য বন্ধনে,
যেখানে দূরত্ব নেই, সময় নেই,
আছে কেবল তুমি আর আমি।
15/08/2025
01/08/2025
আজ অনেক বছর পর, আমি আর আমার স্বামী ফিরলাম আমাদের স্মৃতিময় ভালোবাসার ক্যাম্পাসে – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
সময়টা রাত ৮টা। ভাবছিলাম, হয়তো ক্যাম্পাস ফাঁকা থাকবে, পুরনো স্মৃতি একান্তে ছুঁয়ে দেখা যাবে। কিন্তু না…
সেই চিরচেনা ক্যাম্পাস যেন আরও বেশি জীবন্ত, আরও বেশি আপন।
রিকশায় ডেইরি গেটে নামতেই হঠাৎ করে তিনি—আমার স্বামী—একটা হলুদ গোলাপ আর হাতের তৈরি একটা ছোট নকসি পার্স কিনে আমার হাতে তুলে দিলেন।
আমি মুগ্ধ, স্তব্ধ। এত বছর পরও তার চোখে আমার জন্য ভালোবাসা ঠিক আগের মতোই অটুট… বরং আরও গভীর।
তারপর হেঁটে হেঁটে ফুটবল মাঠে গেলাম—টুর্নামেন্ট চলছিল।
কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপর গেলাম ক্যাফেটেরিয়ার দিকে।
দেখি মেলা বসেছে — জুলাই অভ্যুত্থান উপলক্ষে।
লোকজনে গমগম করছে চারপাশ।
মুক্তমঞ্চে নাটক, চেনা সেই প্রাণের ক্যাম্পাস—হঠাৎ এক বড়ভাইয়ের সঙ্গে দেখা।
পরিচয় হলো নতুন কিছু জুনিয়রের সঙ্গে, সবাই অনেক আন্তরিক।
মেলায় হেঁটে হেঁটে তিনি আমাকে কিনে দিলেন একটা শাড়ি আর একটা আঙটি।
হাতে নিয়ে আমি আবারও থমকে গেলাম।
এই মানুষটাই তো… আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
আমার ছয় বছরের ছেলে তখন তার বাবাকে বলে, “আব্বু, আম্মুকে আবার প্রোপোজ করো!”
কি যে বলি! এখনকার ছোটরা যে কত স্মার্ট আর মিষ্টি!
সবশেষে উঠলাম সেই ভাইরাল ছোট গাড়িতে। শহীদ মিনার আর যাওয়া হলো না, তবু তৃপ্ত মন নিয়ে বটতলা হয়ে গেরুয়া দিয়ে ফিরলাম।
রাত তখন ১১টা, ক্যাম্পাসে এখনও শত শত ছেলেমেয়ে…
সেই একই চঞ্চলতা, জীবনের স্পন্দন, ভালোবাসার ছায়া…
আর আমি?
রিকশায় বসে আছি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষের পাশে।
হাতটা শক্ত করে ধরে আছি, যেন সময় থেমে যায় এই মুহূর্তে।
আমার চোখে তখন কেবল একটাই অনুভব—এই মানুষটা আমার, এখনো… এবং আজীবন। ❤️
---
#ভালোবাসার_ক্যাম্পাস
#আমারস্বামী_আমারগর্ব
#জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়
#জীবনের_আরেকটা_স্মরণীয়_দিন
Following ゚viralシ
"আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তাকে কষ্ট দেন।তুমি শুধু ধৈর্য রাখো, নিজের নেক আমল বজায় রাখো।
শুভ সকাল 🌷
19/07/2025
আল্লাহ ভরসা 🌸
বিপদ যখন ঝড় হয়ে আসে,
আশার সব দ্বার বন্ধ হয়ে বাসে।
তখনও হৃদয়ে দীপ্তি জ্বলে,
"আল্লাহ আছেন" — বিশ্বাসটা বলে।
নিঃস্ব রাতে অশ্রু ঝরে,
চারিদিকে শুধু আঁধার ঘোরে।
তবু অন্তরে এক শান্ত বারতা —
"আল্লাহ কখনো হারান না পথটা।"
সবাই ছেড়ে গেলে যখন,
আত্মার গহীনে ওঠে কাঁদন।
সেই কান্না শোনে এক মহান শ্রবণ,
যিনি আছেন সব বিপদের সঙ্গী অনুক্ষণ।
☘️"হে আল্লাহ! বিপদ যতই আসুক, তুমি যেন আমার হৃদয়ে, তোমার উপর বিশ্বাস অটুট রাখো। আমীন।"☘️
Following
16/07/2025
🍁🍁"তুমি যদি কখনো পড়ে যাও, ভয় পেও না।
কারণ পড়ে যাওয়ার মানেই শেষ নয়—
তা মানে তুমি এখন উঠে দাঁড়ানোর সুযোগ পেয়েছো।
জীবন এক যুদ্ধ, আর তুমি একজন যোদ্ধা।
যত বাধা আসুক, মনে রেখো—
তোমার ভেতরে সেই শক্তি আছে যা পাহাড়কেও নড়াতে পারে।
শুধু বিশ্বাস হারিয়ো না, আল্লাহ সবসময় তোমার পাশে আছেন।"
❤️❤️❤️❤️❤️
16/07/2025
অনেকদিন পরে, প্রায় ভুলেই গেছি।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka
