Dr. M R Karim Reza

Dr. M R Karim Reza

Share

A virtual #Homosapien living in nature!

22/07/2026
22/07/2026

আগে দাঁত মাইজ্জা লন 🤪!
রাজনৈতিক দলকে ফ্যাসিস্ট মাফিয়া সিন্ডিকেটে রুপান্তরিত করতে শিক্ষক নামের কলঙ্ক এসব তৈলবাজ উচ্ছিষ্টভোগীর অবদান কম নয়!

22/07/2026

বর্ণ-গোত্র প্রথা মেনে নিয়ে যে হিন্দু সমাজব্যবস্থা গড়ে উঠে এখনো দিব্যি টিকে রয়েছে। সেই দেশের মানুষের পক্ষে আর যাই হোক গণ অভ্যুত্থান করা সম্ভব না!

22/07/2026

দেখেন আপনেরা যা ভালো মনে করেন 😃!

22/07/2026

🦁⚽ কার্লেস পুয়োল: যিনি শিখিয়েছেন—ফুটবল মানে শুধু জয় নয়, মূল্যবোধও!

সম্প্রতি আর্জেন্টিনা–স্পেন ম্যাচ চলাকালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই টেলিভিশন ক্যামেরা গ্যালারিতে বসে থাকা লম্বা চুলের এক দর্শকের দিকে ঘুরে যায়। তিনি আর কেউ নন—২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলের অন্যতম স্তম্ভ কার্লেস পুয়োল।

কেন ক্যামেরা তাঁর দিকে ঘুরেছিল, সেটিই ছিল সবচেয়ে অর্থবহ। কারণ মাঠের উত্তেজনার সম্পূর্ণ বিপরীত এক ফুটবল দর্শনের প্রতীক তিনি। প্রতিপক্ষ যতই উসকানি দিক, পুয়োল বিশ্বাস করতেন সংযম, শৃঙ্খলা এবং খেলাটির প্রতি সম্মানই একজন প্রকৃত ফুটবলারের পরিচয়। স্পেন জাতীয় দলে এই সংস্কৃতি গড়ে তুলতে তাঁর অবদান ছিল অসাধারণ।

সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন কার্লেস পুয়োল। লম্বা কোঁকড়ানো চুল ও নির্ভীক লড়াকু মানসিকতার জন্য ভক্তরা তাঁকে ভালোবেসে "Tarzan" নামে ডাকতেন। আবার তাঁর অসাধারণ নেতৃত্ব ও আত্মত্যাগের জন্য তিনি "Captain Fantastic" এবং "The Lionheart of Barcelona" নামেও পরিচিত ছিলেন।

দীর্ঘ ক্যারিয়ারে প্রতিপক্ষকে মোকাবিলা করতে গিয়ে তিনি কখনও ফুটবলের নৈতিকতার বাইরে কোনো পথ বেছে নেননি। কঠোর ছিলেন, কিন্তু কখনও অসৌজন্যপূর্ণ নন; আপসহীন ছিলেন, কিন্তু কখনও অখেলোয়াড়সুলভ নন। এ কারণেই তিনি শুধু একজন কিংবদন্তি ফুটবলার নন, বরং ফুটবল সংস্কৃতিরও এক উজ্জ্বল প্রতীক।

আত্মসম্মান, মানবিক মূল্যবোধ, ভদ্রতা এবং প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা—এসবই ছিল তাঁর ফুটবল দর্শনের ভিত্তি। তিনি বহু বছর বার্সেলোনার অধিনায়ক ছিলেন এবং স্পেন জাতীয় দলের অন্যতম প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে বার্সেলোনা জিতেছে অসংখ্য লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও অন্যান্য শিরোপা। আর ২০১০ সালে স্পেন প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের পথে তাঁর অবদান ছিল অবিস্মরণীয়।

বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে পুয়োলের শক্তিশালী হেড থেকেই আসে ম্যাচের একমাত্র গোল। সেই ১–০ জয় স্পেনকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে তোলে এবং শেষ পর্যন্ত দলটি বিশ্বচ্যাম্পিয়ন হয়। সে সময় দলের আনুষ্ঠানিক অধিনায়ক ছিলেন ইকার ক্যাসিয়াস, তবে সতীর্থদের কাছে পুয়োল ছিলেন দলের অন্যতম প্রধান নেতা এবং অনুপ্রেরণার উৎস।

সেন্টার-ব্যাক হিসেবে খেললেও তাঁর সবচেয়ে বড় শক্তি ছিল চরিত্র। তিনি সতীর্থদের সবসময় বলতেন, প্রতিপক্ষকে সম্মান করতে, খেলায় মনোযোগী থাকতে এবং কোনো অবস্থাতেই মেজাজ হারিয়ে অপ্রয়োজনীয় সংঘাতে না জড়াতে।

সতীর্থরা তাঁকে এতটাই শ্রদ্ধা ও ভালোবাসতেন যে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে পুয়োলকে আঘাত করত বা অসম্মান করত, তারা প্রতিবাদে এগিয়ে আসতেন। কিন্তু পুয়োল নিজেই তাদের থামিয়ে দিতেন। তাঁর বার্তা ছিল, "এসব নিয়ে মাথা ঘামিও না। খেলায় মন দাও।"

একবার দর্শক গ্যালারি থেকে জেরার্ড পিকের দিকে একটি লাইটার ছুড়ে মারা হলে পিকে রেফারির কাছে অভিযোগ করতে যাচ্ছিলেন। পুয়োল তাঁকে থামিয়ে লাইটারটি মাঠের বাইরে ফেলে দিয়ে খেলায় মনোযোগ দিতে বলেন। এই ঘটনাও তাঁর অসাধারণ সংযম ও নেতৃত্বের পরিচয় বহন করে।

তাঁর মানবিকতার সবচেয়ে স্মরণীয় উদাহরণগুলোর একটি দেখা যায় ২০১১ সালের UEFA Champions League ফাইনালে। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে বার্সেলোনা শিরোপা নিশ্চিত করার পর, দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও পুয়োল নিজের আর্মব্যান্ড খুলে দেন এরিক আবিদালের হাতে। লিভারের টিউমারের অস্ত্রোপচারের মাত্র কয়েক মাস পর মাঠে ফেরা আবিদালকে সম্মান জানাতেই তিনি এই সিদ্ধান্ত নেন। পরে আবিদালই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ধরেন। পুয়োলের এই নিঃস্বার্থ ও মানবিক আচরণ সেদিন পুরো ফুটবল বিশ্বকে আবেগাপ্লুত করেছিল।

কার্লেস পুয়োল প্রমাণ করেছেন, একজন মহান ফুটবলার শুধু ট্রফি জেতেন না; তিনি তাঁর চরিত্র, মূল্যবোধ এবং আচরণ দিয়েও মানুষের হৃদয় জয় করেন।

শুধু ফুটবল মাঠেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তাঁর এই শিক্ষা সমানভাবে প্রাসঙ্গিক—সাফল্যের সঙ্গে যদি সৌজন্য, সততা ও মানবিকতা না থাকে, তবে সেই সাফল্য কখনও পূর্ণতা পায় না।

22/07/2026

স্বৈরাচারী ফ্যাসিষ্ট মাফিয়া সরকার পতনের জনযুদ্ধের প্রতি সংহতি জানিয়ে লন্ডনের #ট্রাফালগার স্কয়ারে আয়োজিত আজকের সমাবেশ ও পদযাত্রায় যোগ দিন।

22/07/2026

নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই গণ অভ্যুত্থানে বড় ভূমিকা পালন করেছিল। গণ অভ্যুত্থানে কয়েকজন নারীর ছবি আন্দোলনের পোষ্টারে পরিনত হয়েছিল। ঝুম বৃষ্টির মধ্যে রিকশায় দাঁড়িয়ে শ্লোগান দেয়া দুই নারী শিক্ষার্থীর এই ছবিটিও গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Dhaka