Shazouty's Shadow
Cheap n best, different coloured contact lences, mainly from FRESH LOOK,I CHOICE, brand. ThanQ by SM_fashion
❤️ পরিবার, ভালোবাসা আর জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তের গল্প।
👨👩👧 Daily Family Vlogs | Lifestyle | Cooking | Memories
✨ Welcome to The Life of Rashid Family (Shazouty) Including, all types of best quality cosmetics, directly imported from India (mainly)
All the customers please inform me your Order by calling in this no. 01776310798.
06/07/2026
মা হতে গিয়ে জা শিখেছি
#মা
06/07/2026
লেবার রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকা একজন মায়ের সবচেয়ে বড় ভয়টা সবসময় প্রসব বেদনা নয়... 💔
সবচেয়ে কষ্টের মুহূর্তটি হলো—
শেষবারের মতো পিছনে ফিরে তাকানো।
আর দেখা...
তার প্রথম সন্তানটি দরজার পাশে দাঁড়িয়ে আছে,
ছোট্ট দুটি চোখে হাজার প্রশ্ন,
মুখে কোনো কথা নেই,
সে শুধু জানে—
আজ মা তাকে শক্ত করে জড়িয়ে ধরেনি। 🌿
যখন সবাই ব্যস্ত থাকে—
✨ নতুন শিশুর অপেক্ষায়
✨ ডেলিভারির খবর জানতে
✨ মা ও নবজাতকের কথা বলতে
তখন একজন মায়ের হৃদয় পড়ে থাকে তার প্রথম সন্তানের কাছেই শুধু মনে হয়েছে আমার কিছু হলে আমার প্রথম বাচ্চাটার কি হবে ওকে কে দেখবে.. আজ রাতে কি আমার সন্তান আমাকে ছাড়া ঘুমাবে...?
কেউ দেখে না সেই অশ্রুগুলো...
কেউ শুনতে পায় না সেই নিঃশব্দ কান্না। সেই সময় টা আমার জন্য সহজ ছিলো না।
কারণ একজন মা একই সময়ে দুটি জায়গায় বাঁচে—
একদিকে সে নতুন একটি জীবন পৃথিবীতে আনছে,
অন্যদিকে তার হৃদয় ছুটে যাচ্ছে সেই ছোট্ট মানুষটার কাছে,🌸
মাতৃত্বের সবচেয়ে সুন্দর, আবার সবচেয়ে বেদনাদায়ক সত্য হলো—
একজন মায়ের হৃদয় কখনো ভাগ হয়ে যায় না,
বরং প্রতিটি সন্তানের জন্য নতুন নতুন জায়গা তৈরি করে নেয়..
আমার প্রথম সন্তানের প্রতি আমার ভালোবাসা একটুও কমে নি। আমার হৃদয় শুধু আগের চেয়ে আরও বিশাল হয়ে গেছে
কারণ একজন মায়ের হৃদয়ে
প্রতিটি সন্তানের জন্য আলাদা একটি পৃথিবী থাকে।
06/07/2026
শরীর যখন অসুস্থ থাকে তখন দুইজন বাচ্চা একলা সামলাতে খুব কষ্ট হয়ে যায়।সবকিছু বিরক্তিকর মনে হয়।আর মনে হয় কবে ওরা বড় হবে আর আমি একটু রেস্ট পাব।কিন্তু এরপর চিন্তা করি
একদিন,
-আমার সন্তান শেষবারের মতো কোলে উঠবে।
-শেষবারের মতো বলবে,"মা, আমাকে খাইয়ে দাও।"
-শেষবারের মতো আমার হাত ধরে রাস্তা পার হবে।
সেদিন হয়তবা আমি বুঝতেও পারবনা যে এটাই শেষবার।হুট করে চোখের পলকে বড় হয়ে যাবে।আমার বুকের ভিতর থেকে আলাদা হয়ে নিজের জগৎ গড়বে।
তাই আজ যখন তারা বারবার ডাকছে, দুষ্টুমি করছে একটু বিরক্ত লাগতেই পারে।কিন্তু বহু বছর পরে এই ডাকটাই সবচেয়ে বেশি মনে পড়বে।
তাই আজকের এই ব্যস্ত দিনগুলো তখন একদিন আমার সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। ❤️
04/07/2026
মা হওয়া সহজ নয়, স্ত্রী হওয়াও নয়।
তবুও হাসিমুখে সব দায়িত্ব কাঁধে নিয়ে চলছি।
আমার পরিবারই আমার শক্তি, আমার ভালোবাসা, আমার জান্নাত। 🤍🌸
Alhamdulillah amr poriber ta jeno karo nojor na lage
Click here to claim your Sponsored Listing.
Website
Address
1100
