Smart Health BD' Shop

Smart Health BD' Shop

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Smart Health BD' Shop, Health/Beauty, Dhaka.

Smart Health BD – আপনার বিশ্বস্ত স্বাস্থ্যসেবা সঙ্গী। মানসম্মত মেডিকেল, সার্জিক্যাল ও হেলথ কেয়ার প্রোডাক্ট সাশ্রয়ী মূল্যে। দ্রুত ডেলিভারি, নির্ভরযোগ্য সেবা এবং গ্রাহক সন্তুষ্টিই আমাদের অঙ্গীকার।

30/07/2026

১০০টি প্রয়োজনীয় মেডিকেল টেস্ট!
কোন টেস্ট কেন করা হয় — সহজ ভাষায় সংক্ষিপ্ত তালিকা!

#রক্ত, ডায়াবেটিস ও হরমোন
1. FBS — খালি পেটে রক্তে শর্করা দেখা
2. HbA1c — গত ৩ মাসের গড় শর্করা দেখা
3. RBS — যেকোনো সময়ের রক্তে শর্করা দেখা
4. OGTT — ডায়াবেটিস নিশ্চিত করতে সহায়ক
5. TSH — থাইরয়েড কাজ ঠিক আছে কি না
6. Free T4 — থাইরয়েড হরমোনের মাত্রা
7. Free T3 — থাইরয়েডের আরও মূল্যায়ন
8. Anti-TPO — থাইরয়েড অটোইমিউন সমস্যা আছে কি না
9. TRAb — থাইরয়েডের বিশেষ অ্যান্টিবডি পরীক্ষা
10. CBC — রক্তকণিকা, হিমোগ্লোবিনসহ বিস্তারিত মূল্যায়ন
11. Serum Ferritin — শরীরে আয়রনের মজুত দেখা
12. Vitamin B12 — ভিটামিন বি-১২ ঘাটতি দেখা
13. Vitamin D — ভিটামিন ডি ঘাটতি দেখা
14. Serum Folate — ফলেটের ঘাটতি দেখা
15. ESR — শরীরে প্রদাহের ইঙ্গিত
16. CRP — তীব্র প্রদাহ বা সংক্রমণের ধারণা
17. Serum Creatinine — কিডনির কাজ দেখা
18. eGFR — কিডনি কতটা ভালো কাজ করছে
19. Uric Acid — গাউট বা ইউরিক এসিড বেশি কি না
20. Serum Calcium — ক্যালসিয়ামের মাত্রা দেখা
21. Sodium — শরীরের লবণের ভারসাম্য দেখা
22. Potassium — পটাশিয়ামের মাত্রা দেখা
23. Cortisol — অ্যাডরিনাল হরমোন মূল্যায়ন
24. Prolactin — প্রোল্যাকটিন হরমোনের মাত্রা
25. Testosterone — পুরুষ হরমোনের মূল্যায়ন

#সংক্রমণ, হার্ট ও শ্বাসতন্ত্র

26. HBsAg — হেপাটাইটিস বি আছে কি না
27. Anti-HCV — হেপাটাইটিস সি আছে কি না
28. HIV Test — এইচআইভি স্ক্রিনিং
29. VDRL/TPHA — সিফিলিস স্ক্রিনিং
30. Dengue NS1 — ডেঙ্গুর শুরুর দিকের পরীক্ষা
31. Dengue IgM/IgG — ডেঙ্গুর অ্যান্টিবডি পরীক্ষা
32. Widal Test — টাইফয়েডের সহায়ক পরীক্ষা
33. Malaria Parasite — ম্যালেরিয়ার জীবাণু দেখা
34. Sputum AFB — যক্ষ্মা জীবাণু খোঁজা
35. GeneXpert — টিবি শনাক্তে আধুনিক পরীক্ষা
36. Urine R/E — প্রস্রাবের সাধারণ পরীক্ষা
37. Urine Culture — প্রস্রাবে জীবাণু আছে কি না
38. Stool R/E — পায়খানার সাধারণ পরীক্ষা
39. Stool Culture — পেটের সংক্রমণের জীবাণু শনাক্ত
40. Blood Culture — রক্তে জীবাণু আছে কি না
41. ECG — হার্টের বৈদ্যুতিক কার্যকলাপ দেখা
42. Troponin I — হার্ট অ্যাটাকের ক্ষতি বোঝা
43. Echocardiography — হার্টের গঠন ও পাম্পিং দেখা
44. Lipid Profile — কোলেস্টেরল ও চর্বির মাত্রা
45. BNP — হার্ট ফেইলিউরের ধারণা

30/07/2026

CBC রিপোর্ট বুঝেন না? আজই শিখুন! 🩸📋

ডাক্তার CBC করতে বললেন। রিপোর্ট হাতে পেলেন। কিন্তু কিছুই বুঝলেন না? 😕

সহজভাবে শিখুনঃ

🔬 CBC হচ্ছে: Complete Blood Count
রক্তের সব উপাদান একসাথে পরীক্ষা করে!
সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সাধারণ রক্ত পরীক্ষা।

📊 CBC-র প্রতিটি অংশঃ—

🔴 RBC (Red Blood Cell)
স্বাভাবিক — পুরুষ: ৪.৫-৫.৫ million
স্বাভাবিক — মহিলা: ৪.০-৫.০ million
কম হলে = রক্তশূন্যতা ⚠️
বেশি হলে = Dehydration বা ফুসফুস সমস্যা।

💧 Hemoglobin (Hb)
স্বাভাবিক — পুরুষ: ১৩-১৭ g/dL
স্বাভাবিক — মহিলা: ১২-১৫ g/dL
কম হলে = রক্তশূন্যতা 🚨
বেশি হলে = Dehydration

📦 Hematocrit (HCT)
স্বাভাবিক — পুরুষ: ৪১-৫৩%
স্বাভাবিক — মহিলা: ৩৬-৪৬%
কম হলে = রক্তশূন্যতা
বেশি হলে = পানিশূন্যতা।

🟡 WBC (White Blood Cell)
স্বাভাবিক: ৪,০০০-১১,০০০/μL
কম হলে = Immune system দুর্বল ⚠️
বেশি হলে = Infection বা প্রদাহ 🚨
অনেক বেশি হলে = Cancer সন্দেহ 🚨

🟣 Platelet (PLT)
স্বাভাবিক: ১,৫০,০০০-৪,৫০,০০০/μL
কম হলে = রক্ত জমাট বাঁধতে সমস্যা 🚨
Dengue-এ Platelet দ্রুত কমে 🚨
বেশি হলে = রক্ত জমাট বাঁধার ঝুঁকি।

🔵 MCV (Mean Corpuscular Volume)
স্বাভাবিক: ৮০-১০০ fL
কম হলে = Iron-এর অভাব
বেশি হলে = Vitamin B12 বা Folate কম
⚪ MCH (Mean Corpuscular Hemoglobin)
স্বাভাবিক: ২৭-৩৩ pg
কম হলে = Iron কম
বেশি হলে = B12 বা Folate কম।

🟤 Neutrophil
স্বাভাবিক: ৫০-৭০%
বেশি হলে = Bacterial infection
কম হলে = Viral infection বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।

🟢 Lymphocyte
স্বাভাবিক: ২০-৪০%
বেশি হলে = Viral infection
কম হলে = Immune system দুর্বল।

🟠 Eosinophil
স্বাভাবিক: ১-৬%
বেশি হলে = Allergy বা পরজীবী সংক্রমণ
কম হলে = সাধারণত চিন্তার নেই।
🚨 যে রিপোর্ট দেখলে দ্রুত ডাক্তার দেখাতে হবে:—
🚨 Hemoglobin ৮-এর নিচে হলে।
🚨 Platelet ৫০,০০০-এর নিচে হলে।
🚨 WBC ২,০০০-এর নিচে হলে।
🚨 WBC ৩০,০০০-এর বেশি হলে।
🚨 যেকোনো মান অনেক বেশি কম বা বেশি হলে।

💡 CBC কখন করবেনঃ —
✅ বছরে একবার Routine checkup
✅ দীর্ঘদিন ক্লান্ত লাগলে
✅ জ্বর না কমলে
✅ শরীর দুর্বল লাগলে
✅ ডাক্তারের পরামর্শে।

মনে রাখবেন CBC রিপোর্ট বুঝলে অনেক রোগ আগেই ধরা পড়ে। 💚
কপিপোস্ট

08/07/2026

Enterogermina এটি মূলত শিশুদের জন্য তৈরি একটি অত্যন্ত কার্যকরী এবং জনপ্রিয় প্রোবায়োটিক (Probiotic) ঔষধ।

এতে রয়েছে Bacillus clausii (ব্যাসিলাস ক্লসি) নামক উপকারী ব্যাকটেরিয়ার স্পোর (Spores)। প্রতিটি ৫ মিলি ভায়ালে প্রায় ২ বিলিয়ন (২০০ কোটি) এই উপকারী ব্যাকটেরিয়া থাকে।
আমাদের অন্ত্রে স্বাভাবিকভাবেই কিছু ভালো এবং কিছু খারাপ ব্যাকটেরিয়া থাকে। যখন কোনো কারণে খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, তখন পেটের নানা সমস্যা দেখা দেয়। Enterogermina পেটে গিয়ে এই ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য পুনরায় ফিরিয়ে আনে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে।
এই ওষুধটি মূলত নিম্নলিখিত সমস্যাগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয়:
ডায়রিয়া এবং পাতলা পায়খানা: শিশুদের তীব্র ডায়রিয়া (Acute Diarrhea) বা দীর্ঘমেয়াদী পাতলা পায়খানার চিকিৎসায় এটি সবচেয়ে বেশি কার্যকরী। এটি দ্রুত অন্ত্রের পরিবেশ স্বাভাবিক করতে সাহায্য করে।
অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া রোধে: অনেক সময় ডাক্তাররা শিশুদের অন্য কোনো ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক (Antibiotics) দেন। অ্যান্টিবায়োটিক শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়ার পাশাপাশি ভালো ব্যাকটেরিয়াও ধ্বংস করে ফেলে, যার ফলে শিশুদের পেট খারাপ বা ডায়রিয়া হয় (Antibiotic-associated diarrhea)। এই সমস্যা প্রতিরোধ করতে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি Enterogermina দেওয়া হয়।
হজম ও পেটের নানাবিধ সমস্যা: শিশুদের বদহজম, পেট ফাঁপা (Gas/Bloating), এবং অন্ত্রের বিভিন্ন ইনফেকশনের চিকিৎসায় এটি সহায়ক ঔষধ হিসেবে কাজ করে।

বিশেষ পরামর্শ: যেহেতু এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ এবং শিশুর স্বাস্থ্যের বিষয়, তাই আপনার শিশুর বর্তমান সমস্যা অনুযায়ী এটি কতদিন এবং দৈনিক কয়টি করে খাওয়াতে হবে, তা একজন শিশু বিশেষজ্ঞের (Pediatrician) কাছ থেকে নিশ্চিত হয়ে নেওয়া সবচেয়ে নিরাপদ।

সতর্কতা: যেকোনো ঔষধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
বিঃদ্রঃ: এই পোস্টটি শুধুমাত্র তথ্যভিত্তিক। এটি কোনো রোগ নির্ণয়, চিকিৎসা বা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। বিক্রি বা প্রমোশনের উদ্দেশ্যে নয়।

30/06/2026

আলহামদুলিল্লাহ,,,,,,,( Xyril 25 ) যাদের রাত হলে প্রচুর চুলকানি বেড়ে যায়, বগলের নিচে এবং রানের চিপায় চুলকানির জন্য ঘুম হয় না,, তাদের জন্য কার্যকরী। চুলকানি একজনের হলে আরেকজনের হয় এবং ছোট ছোট ঘামাচির মত ফুসকুড়ি তাদের জন্য অসাধারণ কাজ করে এই ওষুধ। ডাক্তারের পরামর্শে ব্যবহৃত হয়। খাবার নিয়ম: রাতে ১ টি করে খাবার পর।

30/06/2026

সবার পরিচিত ও আমাদের সবার জন্য প্রয়োজনীয় একটি ভিটামিন সাপ্লিমেন্ট যা Xinc এবং ভিটামিন বি কমপ্লেক্সের কম্বিনেশনে তৈরি।

Xinc-B ট্যাবলেটের কার্যকারীতা জেনে নিন :
আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জিংক ও ভিটামিন বি কমপ্লেক্সের চাহিদা পূরণ করে।খাবারের রুচি বাড়ায়, ত্বক সজীব রাখে, চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে, ক্লান্তি, অলসতা ও দুর্বলতা দুর করে, জিংক ও ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে সৃষ্ট জিহবা ও ঠোঁটের ঘা ভালো করতে সাহায্য করে।

30/06/2026

দাম অল্প হলেও কাজ কিন্তু অনেক বেশি।
১পাতার দাম মাত্র ৬ টাকা করে।
৬ টাকার ওষুধের কাজ সম্পর্কে জেনে নিন :
ভিটামিন বি কমপ্লেক্সের চাহিদা পূরণ করে, জিহবা ও ঠোঁটের ঘা ভালো করতে সাহায্য করে, যারা কিছু খেতে পারে না খাবারের রুচি নাই, তাদের রুচি বাড়ায়, ওজন বাড়াতে সাহায্য করে, ক্লান্তি,অলসতা ও দুর্বলতা দুর করে।

30/06/2026

চুল/কানির জন্য অনেক ওষুধ খাওয়া হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না তাদের জন্য বেস্ট সমাধান।

Bilastin (20mg) এর কাজ সম্পর্কে জেনে নিন:
সব ধরনের চুল/কানি, হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি আসা, ও চোখের চুল/কানি দুর করার জন্য দেওয়া হয়

30/06/2026

দামে কম কিন্তু কাজে অতি দ্রুত কার্যকর এবং শক্তিশালী একটি ট্যাবলেট!! যা হাত- পা ঝিনঝিন, জ্বা/লা/পো/ড়া ও অবশ ভাব এবং স্নায়ুর সুস্থতা বজায় রাখতে খুবই কার্যকর।

30/03/2026

29/03/2026

**মাত্র ১০ টাকায় অসাধারণ চিকিৎসা সেবা পাওয়া যায় ঢাকার এই হাসপাতালগুলোতে। নাম, ঠিকানা ও যোগাযোগ নম্বর দেওয়া হলো, যেখানে মাত্র ১০ টাকার টিকিটে চিকিৎসা সেবা পাওয়া যায়।
১. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
ঠিকানা: কুর্মিটোলা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬
ফোন: +880-2-55062350
ওয়েবসাইট: http://kurmitolahospital.gov.bd
২. ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭
ফোন: 02-58151368, 02-48120079
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: https://www.nins.gov.bd
৩. ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি (নাক-কান-গলা) অ্যান্ড হসপিটাল
ঠিকানা: লাভ রোড, বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা-১২০৮
ফোন: 02-8878155
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: https://nient.gov.bd
৪. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (DMCH)
ঠিকানা: বকশিবাজার, ঢাকা-১২০৩
ফোন: 02-9668690
ওয়েবসাইট: https://www.dmc.gov.bd
৫. মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ঠিকানা: মুগদা, ঢাকা-১২১৪
ফোন: 02-7215400
ওয়েবসাইট: https://mmch.gov.bd
৬. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭
ফোন: 02-9122560
ওয়েবসাইট: https://shsmc.gov.bd
৭. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭
ফোন: 02-9137292
ওয়েবসাইট: https://www.nhf.gov.bd
৮. জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
ঠিকানা: মহাখালী, ঢাকা-১২১২
ফোন: 02-9893491
ওয়েবসাইট: https://www.nicrh.gov.bd
এই হাসপাতালগুলোতে সকাল বেলা বহির্বিভাগে (OPD) মাত্র ১০ টাকায় টিকিট কেটে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়। ওষুধও অনেক সময় বিনামূল্যে সরবরাহ করা হয়।
৯. ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭, বাংলাদেশ
ফোন নম্বর:
০২-৫৮১৫১৩৬৮
০২-৪৮১২০০৭৯
০২-৪৮১১৮৮০৮
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: https://www.nins.gov.bd
১০. ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি (নাক-কান-গলা) অ্যান্ড হসপিটাল
ঠিকানা: লাভ রোড, বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা-১২০৮, বাংলাদেশ
ফোন নম্বর: ০২-৮৮৭৮১৫৫
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: https://nient.gov.bd
**

Category

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Smart Health BD' Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.