Samia Samu

Samia Samu

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Samia Samu, Health/Beauty, Dhaka.

23/04/2025

জাস্ট একটা Wrong choice, Wrong decision কিংবা একটা wrong person এর জন্য আপনাকে সারাজীবন Suffer করতে হতে পারে।

ভুল পছন্দ কিংবা ভুল সিদ্ধান্তের ধকল তবু কাটায়ে উঠা যায়। একটা ভুল মানুষ জীবনে ঢুকে যাওয়ার মতন এমন বিপর্যয় মানুষের জীবনে আর হয়না। It will just ruin your good spirits, kill your happiness, destroy your satisfactions & shatter your life.

আমরা বেশিরভাগ মানুষই আসলে আমাদের নিজের সাথে একটা করে ভুল মানুষকে বয়ে নিয়ে যাই। ভুলকে ভালোবেসে ফেলি। তুমুল অসুখী এক জীবন; অথচ এমন ভাবে বেঁচে থাকি যেন আমাদের জীবনে আসলে কিছুই ঘটেনি।

23/02/2025

সম্পর্ক থেকে বের হয়ে আসা কখন জরুরি?

জীবন মানেই সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক, প্রেমিকা কিংবা জীবনসঙ্গী—প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে ওঠে।

কিন্তু কখনও কখনও সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু, মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে, মনে হয়, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে।

কিন্তু সত্যি কি সব ঠিক হয়?

আর সব ঠিক না হলে, সম্পর্ক থেকে বের হয়ে আসাই কি সঠিক সিদ্ধান্ত নয়?

কেন সম্পর্ক জটিল হয়?

সম্পর্ক তখনই জটিল হয়, যখন সেটা আর হৃদয়ের আরামদায়ক স্থান থাকে না। এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব, মনোযোগের ঘাটতি, বিশ্বাস ভাঙন, কিংবা অবহেলার কারণে।

আমরা অনেক সময়ই বুঝে উঠতে পারি না—এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী, নাকি ক্ষতিকর।

তাহলে কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে?

কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন।

১. বিশ্বাস ভেঙে গেছে?
সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ককে এগিয়ে নেওয়া আর সম্ভব নয়। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন।

২. আপনার অস্তিত্বই যেন তুচ্ছ?
যখন সঙ্গী আপনাকে ‘টেকেন ফর গ্র্যান্টেড’ করতে শুরু করে, তখন বুঝতে হবে, এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি।

৩. মনোযোগ আর নেই?
ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন, সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়।

৪. শ্রদ্ধার অভাব?
প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে, তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত।

৫. দৈনিক ঝগড়া?
যদি প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়, এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যার শেষ না হয়, তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া উচিত নয়।

মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয়। বরং, এটি একধরনের নতুন শুরু।

নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তির গুরুত্ব দিন। সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে আপনার জীবনে আরও সুন্দর কিছু শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া।

জীবন ছোট। এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনও মানে নেই, যা শুধু কষ্ট আর হতাশা এনে দেয়।

তাই নিজের আত্মসম্মান, শান্তি, আর সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিন।

মনে রাখবেন, সম্পর্কের মানে যদি বোঝা হয়ে যায়, তবে সেটিকে মুক্তি দেওয়াই শ্রেয়।

জীবন অপেক্ষা করছে নতুন সম্ভাবনায়, নতুন আনন্দে।

10/01/2025

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন। মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে', তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন।যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন।বলতে চাইবেন না।
কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার যে তেষ্টা; তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না।
একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে।
"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই, "হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথাব্যথা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জানুক। সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না।

অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।

আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়েনা।
নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগেল বেশি।

"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিঁতিয়ে যায়।
নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে ছিঁটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না।

যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে।

নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।

03/01/2025

যে আমাকে যেমনভাবে ট্রিট করবে
আমি ও তাদের তেমনভাবেই ট্রিট করি
হোক সে আপনজন আর দূরের কেউ!

02/01/2025

বিয়ে খালি করলে হয় না,সাথে অনেক দায়িত্ব আছে।
সেগুলা পালন করতে হয়।
আপনার বউ কখনোই বলবে না যে আমার আঁচলটা এভাবে ধরো,পরীর ডানার মত লাগবে।
কিন্তু নিজে থেকেই আপনাকে ধরতে হবে।
যেন তাকে পরীর মত লাগে।
আশেপাশে অনেকেই দেখে হয়ত হাসবে,বলবে "দেখো কি করছে,হা হা হা"
কিন্তু তাদের পাত্তা দেওয়া যাবে না।
অন্যরা কি ভাববে বা ভাবছে তা ভেবে নিজেদের সুন্দর মূহুর্ত নষ্ট করা যাবে না।
নিজেদের সময় এঞ্জয় করতে হবে নিজেদের মত।
মানুষ কি ভাববে ভেবে প্রিয় মানুষের সাথে ফর্মাল আচরণ করা যাবে না। আপনি যেমন তেমনই থাকুন।
লোক আসবে যাবে ভুলে যাবে কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে সব সময়।
তাই হাসুন,ভালোবাসুন,ভালো রাখুন।🌸❤️‍🩹

30/12/2024

অভিমান 😔

29/12/2024

Woman and her favourite accessory ❤️

29/12/2024

একটা দুষ্টু বেবি 🥹

28/12/2024

they always say men stay where they find peace but I would say women give peace where they treated right.

ঠিকভাবে ট্রিট করলে কেউ আপনাকে ছেড়ে যাবেনা, যাবে তখন যখন আপনি মিসবিহেভ করবেন আবার পরক্ষনেই বলবেন- আমি তোমাকে ভালবাসি। সে ধান্ধায় পড়ে যাবে- এই লোক কি আমাকে ভালবাসে নাকি বাসেনা?

এইক্ষেত্রে আমার সহজ সূত্র একটাই। জীবনে কাউকে ছেড়ে চলে আসার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে যখন আপনি বুঝবেন আপনার আত্মসম্মানবোধ আপনাকে বলছে- তুমি এর বেশী অপমান নিতে পারবানা।
আপনি যা ডিজার্ভ করেন না সেটা বারবার হতে থাকলে শুধু এক পা পিছিয়ে আসেন, সুন্দর করে তাকিয়ে দেখেন- আপনার আত্মসম্মানবোধ কি অক্ষত আছে?
যদি না থাকে তাহলে সেই সম্পর্ক আপনার জন্য না।

দুই বছর আগে সাহিত্যে নোবেল প্রাইজ পাওয়া এনি আঁখনোর আত্মজীবনী পড়ছিলাম। ভদ্রমহিলা গোপনে একটা বই লিখেছিলেন। উনার লেখা প্রথম বই। বই প্রকাশের পরে উচ্ছ্বসিত হয়ে উনার হাজবেন্ডের কাছে গিয়ে বলেছিলেন- উনি গোপনে একটা বই লিখেছিলেন যেটা প্রকাশিত হয়েছে। জবাবে উৎসাহ ভালো, উনার হাজবেন্ড বলেছিল- তুমি গোপনে একটা বই লিখতে পারলে গোপনে একটা পরকীয়াও করতে পারো!
আঁখনো অপমানে এই ঘটনার কয়েক বছর পরেই বিবাহবিচ্ছেদের আবেদন করলেন।

মানুষ ভালবাসে, প্রেমে পড়ে, বিয়ে করে, সংসার করে মূলত নিজেকে শান্তিতে রাখতে। যে প্রেম, বিয়ে, সংসার আপনাকে শান্তি দেবেনা- সেটা আপনার জন্য না, কারণ আপনার আত্মসম্মানবোধ আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছেনা।
ভুল বন্ধুর চেয়ে যেমন বন্ধুহীন থাকা ভালো, অশান্তির সম্পর্কে থাকার চেয়ে এইজন্যই একা থাকা ভালো।অবশ্য যদি আত্মসম্মানবোধহীন থাকতে চান, তাতেও ক্ষতি নেই।
যার আত্মসম্মানই নাই, সে শান্তি আর অশান্তির পার্থক্য বুঝবে কেমন করে- বলেন?

18/12/2024

কি দরকার মানুষের?

মানুষের দরকার একটা মানুষ যাকে "Home in a person" বলা যায়। যার কাছে সব কথা বলা যায়। যার কাছে কাঁদা যায়, প্রচন্ড মন খারাপে যার কাছে দৌঁড়ে যাওয়া যায়, যাকে কোনো কারণ ছাড়াই জড়িয়ে ধরা যায়, যাকে দেখলেই ঠোঁটে হাঁসি ফোটে, যে চোখের ভাষা বোঝে, যে মন বোঝে, মন খারাপ বোঝে, যে প্রয়োজন বোঝে, যে কষ্ট বোঝে, যে কখনো ছেড়ে যাবে না।

এমন মানুষই মানুষের দরকার।
শুধু এমন একজনই দরকার।

18/12/2024

Yes❤️

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka