Channel Bauphal
নতুন নতুন ভিডিও নিউজ পেতে. আমাদের সাথে থাকুন
বিএনপি নেতা নুর ইসলাম (বিলবিলাস) হাসপাতালে গিয়ে রোগীকে মামলা না করার হুমকি এবং দেখে নেওয়ার হুমকি দেন।
04/11/2025
16/10/2025
বাউফলে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে স্প্রেইড হিউম্যানিটির উপহার প্রদান
আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে উপহার প্রদান করেছে মানবতার সেবায় নিবেদিত সামাজিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টার দিকে সংগঠনটির একটি প্রতিনিধি দল বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের সোহেল হোসেনের বাড়িতে গিয়ে নবজাতক সন্তানদের দেখতে যান এবং তাদের পরিবারের হাতে উপহার তুলে দেন।
এ সময় স্প্রেইড হিউম্যানিটি’র সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন নবজাতকদের বাবা সোহেল হোসেনকে বলেন, “স্প্রেইড হিউম্যানিটি একটি সামাজিক ও মানবিক সংগঠন। আপনারা যদি কখনো আমাদের সহযোগিতা প্রয়োজন মনে করেন, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পাশে থাকার চেষ্টা করব।”
সংগঠনের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন—সিনিয়র সহ-সভাপতি মারজান বিন জাহাঙ্গীর, উপদেষ্টা পরিষদের সদস্য রাশেদ আব্দুল্লাহ, দপ্তর বিষয়ক সম্পাদক কাওছার আহমেদ, কার্যনির্বাহী সদস্য আহসান শুভ, ফারজানা আক্তার সুমা, লিজা আক্তার, মারিয়া আক্তার আদিবা প্রমুখ।
স্থানীয় এলাকাবাসী স্প্রেইড হিউম্যানিটি’র এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
06/10/2025
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন বাউফলের লামিয়া
সুস্থ আছেন মা ও নবজাতকরা
আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালের প্রসূতি বিভাগে এই পাঁচ সন্তানের জন্ম হয়। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে।
খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই হাসপাতালে নবজাতকদের একনজর দেখতে ভিড় করছেন অনেক মানুষ।
লামিয়া আক্তারের বাড়ি বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামে। তার শ্বশুরবাড়ি কালিশুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিংহেরাকাঠি গ্রামে। স্বামী মো. সোহেল বাহেরচর বাজারের একজন মুদি দোকানি।
মো. সোহেল জানান, “বর্তমানে আমার সন্তানরা সুস্থ আছে। চিকিৎসকদের পরামর্শে নবজাতকদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমার স্ত্রীকেও বরিশাল ডায়াবেটিস হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। স্ত্রী ও সন্তানরা সুস্থ থাকলে আগামী দুই-এক দিনের মধ্যে বাড়ি ফিরব।”
স্থানীয়রা একে ‘অলৌকিক’ ঘটনা বলে বর্ণনা করেছেন। চিকিৎসকরা জানান, আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও সঠিক পর্যবেক্ষণের কারণেই এমন জটিল প্রসব সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
বাউফলে নকল সিগারেটসহ নগদ টাকা উদ্ধার
পটুয়াখালীর বাউফলে নকল সিগারেটের বিপুল চালান ও নগদ টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী।
রবিবার দুপুর ২ টার দিকে বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের সাঈদ মঞ্জিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিংস ব্র্যান্ডের ৩০ হাজার ৬০০টি, দেশ গোল্ড ব্র্যান্ডের ৬ হাজার সিগারেট, চারটি নকল সিল ও নগদ ৩১ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা নকল সিগারেটগুলো স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
বাউফলে খাদ্যবান্ধব ডিলারশিপ নিয়ে হুমকি-চাঁদার অভিযোগ
আবু রায়হান, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফল উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ জাহিদুল হাসান শফিক (৪৯) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ সেপ্টেম্বর বগা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন ডিলার মোঃ সুলতান সিকদারের ডিও (ডেলিভারি অর্ডার) বাতিল হলে উপজেলা খাদ্য অধিদপ্তর নতুন করে শফিকের নামে ডিও ইস্যু করে। কিন্তু এর পরপরই তাঁকে নানা হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটতে থাকে।
শফিক অভিযোগ করেন, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগা বন্দর লঞ্চঘাটে অবস্থানকালে বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল মৃধা (৫৫) তাঁর মোবাইল ফোনে কল দিয়ে ক্ষুব্ধ ভাষায় বলেন—
“তুই কেন সুলতান সিকদারের ডিলারের ডিও কাটলি? ওই ডিও আমার লোকেরাই তো নেয়।”
এরপর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মালামাল সরবরাহ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়।
শফিক বলেন, “বাবুল মৃধা আমাকে বারবার ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আমার ছবি ব্যবহার করে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। এমনকি একাধিকবার চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দেওয়ায় আমাকে ক্ষতি করার ষড়যন্ত্র চলছে।”
তিনি আরও অভিযোগ করেন, ডিলারশিপকে কেন্দ্র করে প্রতিপক্ষ তাঁর ব্যবসায়িক সুনাম নষ্ট ও সামাজিকভাবে হেয় করার জন্য সক্রিয় হয়ে উঠেছে। এ অবস্থায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছেন।
অভিযোগের বিষয়ে মোঃ বাবুল মৃধার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি তাকে শুধু চাল আগের ডিলারের কাছে ফেরত দেওয়ার অনুরোধ করেছি। তিনি ডিওর জন্য যে টাকা জমা দিয়েছেন সেটি ফেরত নেওয়ার কথাও বলেছি। কিন্তু আমি তাকে কোনো হুমকি দিইনি কিংবা চাঁদাও দাবি করিনি। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন।”
এ প্রসঙ্গে বাউফল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়ে এলাকায় বেশ কিছুদিন ধরে তীব্র দ্বন্দ্ব ও রাজনৈতিক টানাপোড়েন চলছে। এ কারণে সাধারণ উপকারভোগীরাও নানা হয়রানির শিকার হচ্ছেন।
15/09/2025
শুভ জন্মদিন - বাউফল উপজেলা নির্বাহী অফিসার।
বাউফল.পটুয়াখালী।
কালাইয়া বড় পুকুর পাড়ে অস্থায়ী দোকানে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ।
Category
Website
Address
Dhaka
8624
Alerts
Be the first to know and let us send you an email when Channel Bauphal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
