Dr.Amit Child Physician

Dr.Amit Child Physician

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Amit Child Physician, Dhaka.

ডা.অমিত ইন্দ্র(অমত্ব)
এমবিবিএস,এম ডি(শিশু-কোর্স)
আইসিপিপিএন(শিশু পুস্টি-ইউ,এস,এ)
রেসিডেন্ট চিকিৎসক
ঢাকা শিশু হাসপাতাল
পরামর্শ নিতে ডাউনলোড করুন"Doctime"এ্যপে ঢুকে সার্চ দিন DT1796
লিংক:https://play.google.com/store/apps/details?id=com.media365ltd.doctime ঘরে বসে শিশু চিকিৎসক এর পরামর্শ নিতে এখনি Google play store থেকে ডাউন লোড করুন "Doctime" app,তার পর এপে ঢুকে সার্চ দিন DT1796 অথবা Dr.Amatta Indr

09/07/2026

🚫শুধু চাউলের গুঁড়া বা সুজি নয়, শিশুর প্রয়োজন বৈচিত্র্যময় খাবার! 🍚

অনেক পরিবারে ৬ মাসের পর থেকে শিশুকে বারবার চাউলের গুঁড়া বা সুজি খাওয়ানো হয়। কিন্তু এগুলোই যদি প্রধান খাবার হয়ে যায়, তাহলে কিছু সমস্যা দেখা দিতে পারে।

অতিরিক্ত চাউলের গুঁড়া বা সুজি খাওয়ানোর সম্ভাব্য ক্ষতি: ✅ পর্যাপ্ত প্রোটিন, আয়রন, জিংক ও অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন-মিনারেলের ঘাটতি হতে পারে। ✅ শিশুর ওজন বাড়লেও শরীরের সঠিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ✅ রক্তশূন্যতা (অ্যানিমিয়া) হওয়ার ঝুঁকি বাড়ে। ✅ একই ধরনের খাবারে অভ্যস্ত হয়ে গেলে পরে অন্যান্য পুষ্টিকর খাবার খেতে অনীহা তৈরি হতে পারে। ✅ দীর্ঘদিন একঘেয়ে খাবার খেলে অপুষ্টির ঝুঁকি বেড়ে যায়।

তাহলে কী করবেন? শিশুর খাবারে প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার রাখুন— 🥣 খিচুড়ি 🥚 ডিম 🥩 মাছ বা মাংস 🫘 ডাল 🥛 দুধ বা দুগ্ধজাত খাবার (বয়স উপযোগী হলে) 🥬 শাকসবজি 🍌 ফল 🥜 বয়স উপযোগী বাদাম গুঁড়া বা বাদাম পেস্ট (যেখানে নিরাপদ)
মনে রাখবেন, চাউলের গুঁড়া বা সুজি খাওয়ানো যাবে, তবে এগুলো কখনোই শিশুর প্রধান বা একমাত্র খাবার হওয়া উচিত নয়। শিশুর সুস্থ বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিদিন বৈচিত্র্যময় ও সুষম খাবার দিন।

✍️ Dr Amit Child Physician

08/07/2026

🚫যে মায়েরা বাচ্চার খাবার তালিকায় সুজি,চাউলের গুড়া নিয়মিত রাখছেন , একটু হাত উচু করে জানান👍
যারা রাখেন না তারাও কমেন্টে জানান।
ভাল না খারাপ আমরা জানাব আগামী পোস্টে ☺️

07/07/2026

👨‍⚕️বাচ্চার ওজন বাড়াতে সহায়ক ৬টি খাবার

১. খিচুড়ি ও ডিম – খিচুড়ি সম্পূর্ণ খাবার, ডিমে প্রোটিন ও ক্যালোরি মেলে।
২. দুধ ও কলা – দুধ-কলার স্মুদি সকালে ওজন বাড়াতে ভালো।
৩. বাদাম ও ঘি – ১ বছরের বেশি বয়সে অল্প ঘি বা বাদামপেস্ট খাবারে মেশাতে পারেন।
৪. আলু ও মিষ্টি আলু – কার্বোহাইড্রেট সমৃদ্ধ; সেদ্ধ বা ভর্তা করে দিন।
৫. চিকেন ও ডাল – প্রোটিনসমৃদ্ধ স্যুপ বা ঘন ডাল বডি গঠনে সহায়ক।
৬. দই – হজমে সাহায্য করে ও প্রোটিন দেয়; প্রতিদিন একবেলা দিন।

খাবার জোর করে নয়, ধীরে ধীরে অভ্যস্ত করুন। ঘুম ও নিয়মিত রুটিন বজায় রাখুন। বাচ্চা একটিভ ও হাসিখুশি বাচ্চা মানেই সে সুস্থ। সন্দেহ হলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আমরা দিচ্ছি শিশুদের ফুড চার্ট।
ফি মাত্র ২০০ টাকা

06/07/2026

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৪১

#হামসচেতনতা #হামমহামারী #শিশুস্বাস্থ্য

01/07/2026

ছোট বাচ্চাকে বাদাম, বিচি যুক্ত ফল দেয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন 👍
#শিশুস্বাস্থ্য

Dr Amatta Indro - Child Specialist Doctor in Dhaka | Book Appointment | Fees & Contact | Online Consultation Available 30/06/2026

অনলাইনে ২৪ ঘন্টা আপনার শিশুর চিকিৎসা সেবা পেতে Bissoy app এর মাধ্যমে এপয়েনমেন্ট নিন 👍

Dr Amatta Indro - Child Specialist Doctor in Dhaka | Book Appointment | Fees & Contact | Online Consultation Available Dr Amatta Indro is a Child Specialist Doctor in Dhaka. View profile, services, contact details and reviews on Bissoy.

30/06/2026

আন্তর্জাতিক একটা জরিপে দেখা গেছে : বাচ্চার জন্মের প্রথম এক ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করলে পৃথিবীতে ১০ লাখ শিশুরমৃত্যু কমানো সম্ভব।

#শিশুস্বাস্থ্য

29/06/2026

ভিটামিন এ খাওয়ানোর পর আপনাদের কাদের বাচ্চার ডায়রিয়া, বমি, পেটে ব্যথা হয়েছে- কমেন্টে জানান👍

29/06/2026

দিন শেষে আপনাদের এই দোয়া আর ভালবাসা সকল প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায় 😊
#শিশুস্বাস্থ্য #জনসচেতনতামূলক

28/06/2026

কারা কারা আজ বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালেন কমেন্টে জানান 👍

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address

Dhaka