DCU crush & confession

DCU crush & confession

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DCU crush & confession, Dhaka.

ক্রাশ খান ❤️
ক্রাশকে ভালোবাসুন 💙
ক্রাশকে নিজের মনের কথা খুলে বলুন 💌

📍 ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়
Dhaka Central University - DCU

Eden, DC, BBGGC, GTC, GBC, GSSC, KNGC Students Association

31/07/2026

From: আপনার আশেপাশের কেউ
To: শ্রাবণী
ইডেন মহিলা কলেজ

আশা করি ভালো আছেন। জানি না ঠিক কোন মুহূর্তে আপনাকে এতটা ভালো লাগতে শুরু করল। শুধু মনে আছে, প্রথম নীলক্ষেতে আপনাকে দেখেছিলাম। আপনার সেই মিষ্টি হাসি আর শান্ত স্বভাব অজান্তেই মন ছুঁয়ে গিয়েছিল।

এরপর যতবার দেখেছি, ততবারই মনে হয়েছে আপনার সরলতা, ভদ্রতা আর কথা বলার ভঙ্গিতে আলাদা একটা সৌন্দর্য আছে। কখন যে ভালো লাগাটা গভীর অনুভূতিতে বদলে গেছে, তা নিজেও বুঝিনি।

আমি কোনো তাড়াহুড়ো করে উত্তর চাই না। শুধু চাই, আপনি জানুন অজান্তেই আপনি কারও হৃদয়ে খুব সুন্দর একটা জায়গা করে নিয়েছেন।
যদি কখনো আপনার ইচ্ছে হয়, তাহলে একদিন হয়তো আমরা একে অপরকে জানার সুযোগ পাব। আর যদি না-ও হয়, তবুও আপনার প্রতি আমার সম্মান আর শুভকামনা সবসময় থাকবে।
ইতি,
আপনার প্রতিবেশী। 🤍

31/07/2026

From: Eden Mohila College
To: আবির 💙

আসসালামু আলাইকুম।
অনেক দ্বিধা আর সাহস জোগাড় করে আজ এই কনফেশনটা লিখছি। প্রথম আপনাকে দেখেছিলাম DCU এর আন্দোলনের মিছিলে। চারপাশে অনেক মানুষ, সবার কণ্ঠে প্রতিবাদের স্লোগান আর সেই ভিড়ের মাঝেও আপনি ছিলেন আলাদা। আপনার দৃঢ়তা, আত্মবিশ্বাস আর মুখের সেই শান্ত, মিষ্টি হাসিটা অদ্ভুতভাবে আমার নজর কেড়ে নিয়েছিল।

তখনই মনে হয়েছিল, এত সুন্দর হাসির আড়ালে নিশ্চয়ই আরও সুন্দর একটা মন লুকিয়ে আছে। এরপর অনেকদিন আর দেখা হয়নি। ভেবেছিলাম, হয়তো ওই একটুকরো মুহূর্তই স্মৃতি হয়ে থাকবে। কিন্তু ভাগ্য যেন আবারও আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। ইডেন কলেজের সামনে, আবারও আন্দোলনের সময়। আপনাকে কথা বলতে দেখছিলাম, আর মনে হচ্ছিল সময়টা যদি একটু ধীরে চলত, তাহলে হয়তো আরও কিছুক্ষণ আপনাকে দেখার সুযোগ পেতাম।

জানেন, ভালো লাগা কখন যে নিঃশব্দে ভালোবাসায় রূপ নিয়েছে, তা আমি নিজেও বুঝতে পারিনি। এখন অকারণেই আপনার কথা মনে পড়ে, আর অজান্তেই মুখে একটুখানি হাসি ফুটে ওঠে। তাই আজ একটা ছোট্ট প্রশ্ন রেখে গেলাম আপনার হৃদয়ের আকাশে কি ইতোমধ্যেই কেউ নিজের নাম লিখে ফেলেছে?
নাকি এখনো সেখানে একটুখানি খালি জায়গা আছে, যেখানে আমি খুব যত্ন করে আমার ছোট্ট একটা স্বপ্ন রেখে দিতে পারি? 🥺💙
একজন নীরব শুভাকাঙ্ক্ষী

31/07/2026

Congratulations Shuvo🎉🎉🎉

31/07/2026

Congratulations Shihab🎉🎉🎉🎉

31/07/2026

From: Eden College
To: Raihan hossan
বাঙলা ক্যাম্পাস
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
প্রিয় রায়হান
তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি।একবার না বহুবার দেখেছি তোমাকে প্রিয়। তবুও আজ একটা কথা বলতে ইচ্ছে হলো।
প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম বাঙলা ক্যাম্পাসের সামনে এক কাপ চা হাতে ক্লান্ত মাখা চেহেরা নিয়ে বসেছিলে। সেদিন থেকেই কেন জানি তোমাকে বারবার মনে পড়ছে। হয়তো এটা ভালোবাসা নয়, কারণ ভালোবাসার জন্য মানুষকে জানা প্রয়োজন। কিন্তু এটুকু বলতে পারি, প্রথম দেখাতেই তোমাকে আমার খুব ভালো লেগেছিল।
তোমার কাছে আমার কোনো দাবি নেই। শুধু চেয়েছিলাম আমার মনের কথাটা একবার জানাতে।
যদি কখনো মনে হয়, এই অচেনা মানুষটার সঙ্গে কথা বলা যায়, তাহলে আমি খুশি হব।
ভালো থেকো।
— ইডেনের এক অচেনা মুগ্ধতা

31/07/2026

From: Eden Campus
To: শোভন
ঢাকা কলেজ, ক্যাম্পাস।

প্রিয় শোভন,
কিছু অনুভূতির কোনো নির্দিষ্ট সময় হয় না তবুও একসময় সেগুলো আর নীরব থাকতে চায় না। আজ তেমনই এক মুহূর্তে তোমাকে লিখছি।

জানো, তোমার সেই নির্ভার হাসিটা, শান্তভাবে কথা বলার ভঙ্গিটা আর সহজ-সরল ব্যক্তিত্বটা অদ্ভুতভাবে আমার মনকে ছুঁয়ে গেছে। কবে, কীভাবে তুমি আমার প্রতিদিনের ভাবনার অংশ হয়ে উঠলে, সেটা আমি নিজেও বুঝে উঠতে পারিনি। এখন দিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ তোমার কথা মনে পড়লে চারপাশটা যেন একটু বেশি সুন্দর, একটু বেশি আপন লাগে।
অনেকবার ভেবেছি সামনে দাঁড়িয়ে সব বলে দেব। কিন্তু যতবার সুযোগ এসেছে, ততবার সাহসটা কোথায় যেন হারিয়ে গেছে। তাই না-বলা কথাগুলোই আজ এই চিঠির আশ্রয় নিল।

আমি তোমার কাছে কোনো প্রতিশ্রুতি বা উত্তর চাই না। শুধু চাই, তুমি জানো এই পৃথিবীর কোথাও একজন মানুষ আছে, যে নিঃশব্দে তোমার ভালো থাকাটা কামনা করে, আর অদৃশ্য এক টানে প্রতিদিন তোমাকেই ভাবতে থাকে।

শুনেছি, তুমি মানুষের সমস্যার কথা মন দিয়ে শোনো, তাদের পাশে দাঁড়াও, সমাধানের পথ খুঁজে দাও। তাই ভাবলাম, আমার এই অদ্ভুত সমস্যাটারও যদি কোনো সমাধান তোমার জানা থাকে, তবে একদিন না হয় আমাকেও জানিয়ে দিও। কারণ তোমাকে না বলতে পারার এই নীরব কষ্টটা প্রতিদিনই একটু একটু করে আমাকে পোড়ায়।
ইতি,
নাম প্রকাশে অনিচ্ছুক
একজন ইডেনিয়ান

31/07/2026

From : Eden Mohila College
To: Raju
Dhaka College

প্রিয় রাজু , 🌸
হয়তো তুমি আমাকে চেনো না, আর চেনার কথাও নয়। কিন্তু কিছু মানুষ থাকে, যাদের এক ঝলক দেখাই অজান্তে হৃদয়ে স্থায়ী হয়ে যায়। তোমাকে প্রথম দেখেছিলাম ঢাকা কলেজের গেটের সামনে। সেই মুহূর্তটা আজও ঠিক আগের মতোই স্পষ্ট মনে আছে।

তারপর থেকে অদ্ভুত এক অভ্যাস হয়ে গেছে বিকেল হলেই মনটা তোমার পথেই ছুটে যায়। দূর থেকে একবার তোমাকে দেখলেই যেন পুরো দিনটা ভালো কেটে যায়। তোমার চোখের শান্ত চাহনি, মুখের মায়া আর সহজ-সরল উপস্থিতি এমনভাবে মন ছুঁয়ে গেছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন।

আমি জানি না তোমার জীবনে আমার জন্য কোনো জায়গা আছে কি না। শুধু এতটুকু জানতে চাই তোমার সুন্দর মনটায় কি একজন অচেনা মানুষের জন্য সামান্য একটু জায়গা হতে পারে? উত্তর যদি কখনো দাও, সেটাই হবে আমার সবচেয়ে সুন্দর প্রাপ্তি।

ইতি,
Edenian 🤍

31/07/2026

From: Eden College
To:Maynur Islam Mahin
Dhaka Central University
Dhaka college
Department of Political science

‎প্রিয় মাহিন, ‎এই চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাবে, তখন হয়তো তুমি অবাক হবে। হয়তো ভাববে, "এটা আবার কে?" হয়তো একটু হেসেও ফেলবে। আবার হয়তো পড়ার আগেই মনে হবে, "এত বড় চিঠি পড়ার সময় কোথায়!"

‎তবুও আমি চাই, যদি সম্ভব হয়, কয়েক মিনিট সময় নিয়ে পুরোটা পড়ো।

‎কারণ এই চিঠিটা কোনো মজা নয়, কোনো বাজি নয়, কোনো মুহূর্তের আবেগও নয়। এটা এমন কিছু কথা, যেগুলো আমি না বললে হয়তো বহু বছর পরেও আফসোস করতাম।

‎প্রথমেই একটা কথা বলে নিই...

‎তুমি আমাকে চেনো না।

‎আমিও তোমাকে কয়েক বার দেখেছি।।।

‎তোমার প্রিয় রং কী, তুমি কী খেতে ভালোবাসো, তুমি কী ধরনের গান শোনো, অবসরে কী করো—এসবের কিছুই আমি জানি না।

‎তবুও আমি এই চিঠিটা লিখছি।

‎শুনতে হয়তো অদ্ভুত লাগছে, তাই না?

‎আমার কাছেও প্রথমে অদ্ভুতই লেগেছিল।

‎কারণ আমি নিজেও কখনো ভাবিনি, একজন সম্পূর্ণ অচেনা মানুষকে নিয়ে এভাবে ভাবতে পারি।

‎সবকিছুর শুরুটা খুব সাধারণ ছিল।

‎তোমাকে যে দিন ঢাকা কলেজের গেটে দেখেছিলাম সেদিনই আমার চোখ বুলিয়ে গেছিলো, যাওয়ার কথাই ছিল
‎কিন্তু...
‎হঠাৎ করেই আমার চোখ একটা ছবির ওপর থেমে গেল।
‎সেই ছবিটা ছিল তোমার।
‎আমি জানি না কেন থেমে গিয়েছিল।
‎তুমি হয়তো বলবে, "একটা ছবি দেখে আবার কাউকে ভালো লাগে নাকি?"
‎হয়তো সত্যিই লাগে না।
‎হয়তো আমারও লাগার কথা ছিল না।
‎কিন্তু সেদিন ঠিক সেটাই হয়েছিল।
‎আমি অনেকক্ষণ তোমার ফেসবুক প্রোফাইলের দিকে তাকিয়ে ছিলাম।

‎কিন্তু পরের দিনও মনে ছিল।
‎তারপরের দিনও।
‎তারপর বুঝলাম...
‎আমি ভুলতে পারিনি।
‎জানো, সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কী?
‎আমি তোমার প্রেমে পড়েছি—এমন কথা বলব না।
‎কারণ প্রেম একটা বিশাল শব্দ।
‎প্রেমের জন্য মানুষকে জানতে হয়।
‎তার হাসির কারণ জানতে হয়।
‎তার রাগ, অভিমান, স্বপ্ন, ব্যর্থতা—সব জানতে হয়।
‎আমি তো সেসব কিছুই জানি না।
‎তাই "ভালোবাসি" বললে সেটা মিথ্যা হয়ে যাবে।
‎কিন্তু এটুকু সত্যি...
‎তোমাকে প্রথম দেখেই আমার অসম্ভব ভালো লেগেছিল।
‎এতটাই ভালো লেগেছিল যে, আমি তোমাকে খুঁজে বের করার চেষ্টা শুরু করেছিলাম।
‎জানো কেন? "মানুষ হাসবে।"
‎"একটা ফেসবুক প্রোফাইলের ছবি দেখে কেউ কাউকে খুঁজে বেড়ায়?"
‎হয়তো সত্যিই না।
‎কিন্তু আমি খুঁজেছি।
‎কারণ আমি বিশ্বাস করি, জীবনে কিছু গল্প শুরুই হয় অসম্ভব কোনো ঘটনা দিয়ে।
‎আমি জানি না এই চিঠি তোমার কাছে পৌঁছাতে কতটা সময় লেগেছে।
‎আমি জানি না, আমাকে খুঁজে বের করতে তোমার কোনো আগ্রহ থাকবে কি না।
‎আমি এটাও জানি না, তুমি কারও সঙ্গে সম্পর্কে আছ কি না।
‎যদি থাকো...
‎তাহলে এই চিঠিটাকে শুধু একজন অচেনা মানুষের শুভকামনা হিসেবে ভেবে নিও।
‎আমি তোমার জীবনে কোনো ঝড় তুলতে চাই না।
‎কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না।
‎আমি শুধু আমার মনের একটা কথা বলতে চেয়েছি।
‎যদি তুমি সিঙ্গেল হও...
‎আর যদি এই চিঠিটা পড়ে মনে হয়,
‎"এই মেয়েটার সঙ্গে একবার কথা বলা যেতে পারে।"
‎তাহলে সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া হবে।।

‎কিন্তু একটা জিনিসের নিশ্চয়তা দিতে পারি—
‎আমি মানুষকে সম্মান করতে জানি।
‎আর অনুভূতির সঙ্গে কখনো খেলি না।
‎তাই এই পৃথিবীর কোথাও একজন অচেনা মানুষ ছিল, যে তোমাকে কোনো দাবি নিয়ে নয়, কোনো প্রত্যাশা নিয়ে নয়, শুধু প্রথম দেখাতেই অদ্ভুত একটা ভালো লাগা থেকে খুঁজে বের করার চেষ্টা করেছিল।
‎হয়তো সেটার নাম ভালোবাসা ছিল না।
‎হয়তো ছিল শুধুই এক টুকরো নির্মল মুগ্ধতা।
‎কিন্তু যাই হোক না কেন...
‎সেটা ছিল সম্পূর্ণ সত্যি।
‎— ইতি ইডেনের এক সপ্ন দেখা পাখি।।।

31/07/2026

Congratulations Mojahid🎉🎉🎉

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Dhaka
DHAKA