Shahariar Khan Moaz
আমি মুসলিম, আমি মুহাম্মদ (ﷺ) এর উম্মত। আপনিও কি মুসলিম? যদি মুসলিম হন চলুন এক সাথে দ্বীন প্রচার করি।
যদি আপনি অন্যকে কল্যাণের দিকে পথ প্রদর্শন করেন এবং অকল্যাণ বা মন্দ থেকে সতর্ক করেন, তবে আপনি তাকে সবচেয়ে শ্রেষ্ঠ সদাকা (দান) করলেন। কারণ অর্থ-সম্পদে চেয়ে আল্লাহ এর দ্বারা তার বেশি উপকার করাতে পারেন।
> ~ ইবনু ফাওযান, শারহুল ‘আরবা’য়ীন পৃ. ২২২
উত্তম কথা ও উত্তম জীবন পদ্ধতি—
এই পৃথিবীতে সর্বোৎকৃষ্ট কথা আল্লাহর কিতাব এবং সর্বোৎকৃষ্ট জীবন পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি।
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন :-
সর্বোৎকৃষ্ট সত্য আল্লাহর বাণী।
সর্বোত্তম কথা আল্লাহর জিকির।
সর্বোত্তম সম্পদ হলো তাকওয়া।
সর্বোৎকৃষ্ট ঐশ্বর্য অন্তরের ঐশ্বর্য।
সর্বনিকৃষ্ট অন্ধ সে, যার অন্তর অন্ধ।
সর্বনিকৃষ্ট উপার্জন হলো সুদ।
জবানের সর্ববৃহৎ গুনাহ হলো মিথ্যা।
সবচেয়ে বেশি নিন্দনীয় হাশরের দিনে লজ্জিত হওয়া।
আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মদ ﷺ🤍
"বেশি বেশি" আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন , কারণ এর মধ্যে ধৈর্য ও শুকরিয়া দুটোই আছে"!
- আলহামদুলিল্লাহ �
16/10/2026
ফেতনার জামানায় জান্নাতী হওয়ার বিশেষ তিনটা উপায়:
উকবা ইবনু আমির (রাঃ) বলেন :
একদা আমি রাসূলুল্লাহ (সা:) -এর সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম,ইয়া রাসূলাল্লাহ! নাজাতের উপায় কি?
রাসূল ﷺ বললেন, ‘নিজের জিহ্বা আয়ত্ত্বে রাখ (জবানকে সামলাও), নিজের ঘরে পড়ে থাক ( তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় অর্থাৎ বিনা কারণে বাইরে ঘোরাফেরা করতে যেও না) এবং নিজের পাপের জন্য রোদন কর (তোমার গুনাহের ব্যাপারে তুমি আল্লাহর কাছে কাঁদো)।
রেফারেন্স :
(আহমাদ, তিরমিযী, মিশকাত হা/৪৮৩৭)
14/10/2026
'আল্লাহ তোমার দোয়ার জবাব দেবেন, এ ব্যাপারে নিশ্চিত হয়ে আল্লাহকে ডাকো।তবে, এটাও জেনে রাখো যে, গাফেল (অমনোযোগী ও অসাড়) অন্তরের দোয়ার জবাব দেওয়া হয় না।’ —(তিরমিজি : ৭৪৭৯)
Shout out to my newest followers! Excited to have you onboard! Manoj Meena, Md Sakib, Roamjan Mia
*পাঁচটি বিষয়ে অনুসরণের রোগ দূর করে*
১/ চিন্তা-ভাবনার সাথে কুরআন পাঠ করা,
২/ পেটকে খালি রাখা (কম খাওয়া),
৩/ তাহাজ্জুদের নামাজ আদায় করা,
৪/ শেষ রাতের দুআ
৫/ এবং সংকর্মশীল ব্যক্তিদের সাহচর্য।
> —ইয়াহইয়া ইবনু মু'আয (রহ.)
11/10/2026
'তুমি একাকী জন্মেছো—একাই মরবে,
তোমাকে একাই কবরে যেতে হবে,
একাকীই পুনরুত্থিত করা হবে এবং তুমি একাকীই আল্লাহর সামনে দাঁড়াবে,
তাই,সবকিছুর চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দাও।'
📌
যখন একজন পুরুষ মারা যায়, তখন তার কাফন ৩টি পোশাকে ঢেকে দেয়া হয়।আর যখন একজন মহিলা মারা যায়, তখন তার কাফন ৫টি পোশাকে ঢেকে দেয়া হয়।একটি দিয়ে মাথা ঢেকে দেয়া হয়, হিজাব পরিয়ে দেয়া হয়।
এমনকি যদি আপনারও মৃত্যু হয়, নারী হলে আপনার মাথাও সারবন্দ(তিন হাত লম্বা ওড়না) দিয়ে ঢেকে দেয়া হবে।
আল্লাহ একজন নারীকে মৃত্যুর পরেও হিজাববিহীন অবস্থায় দেখতে পছন্দ করেন না।
আপনি কি এটা পছন্দ করেন যে, আপনার জীবনের শেষ দিনটিই হবে আপনার জীবনের প্রথম হিজাব পরার দিন?
এমন যেন না হয়—মৃত্যুর পরে অন্যরা তো আপনাকে পাঁচ কাপড়ে পূর্ণ পর্দা করিয়ে দিল অথচ জীবন থাকতে আপনি নিজে আপনাকে পূর্ণ পর্দায় রাখেননি!
Category
Website
Address
Alerts
Be the first to know and let us send you an email when Shahariar Khan Moaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
