Joy’s Health Desk
Joy’s Health Desk – আপনার স্বাস্থ্য সহযোগী, প্রতিদিন।
29/08/2026
🦟 ডেঙ্গুর মৌসুম চলছে—সচেতন হোন, নিরাপদ থাকুন! 🩸
ডেঙ্গু শুধু একটি জ্বর নয়—সময়মতো সতর্কতা ও সঠিক চিকিৎসা না হলে এটি মারাত্মক হতে পারে। তাই এখন থেকেই নিজের ও পরিবারের প্রতি একটু বেশি যত্নশীল হোন।
✅ ডেঙ্গু প্রতিরোধে যা করবেন—
🔹 ঘরের আশেপাশে কোথাও পানি জমতে দেবেন না।
🔹 ফুলের টব, বালতি, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, বোতলসহ যেসব পাত্রে পানি জমতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার করুন।
🔹 দিনে ও রাতে মশারি ব্যবহার করুন—বিশেষ করে অসুস্থ ব্যক্তিকে মশার কামড় থেকে রক্ষা করুন।
🔹 প্রয়োজনে মশা প্রতিরোধক (repellent), ফুলহাতা পোশাক ও জানালায় নেট ব্যবহার করুন।
🔹 জ্বর হলে পর্যাপ্ত পানি, ORS ও অন্যান্য তরল পান করুন এবং বিশ্রাম নিন।
🔹 ডেঙ্গুর সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করুন।
🔹 জ্বর কমে গেলেই বিপদ কেটে গেছে—এমনটা ভাববেন না। ডেঙ্গুর critical phase সাধারণত জ্বর কমার সময়ের কাছাকাছি হতে পারে।
⚠️ নিচের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যান—
🚨 প্রচণ্ড পেট ব্যথা
🚨 বারবার বমি
🚨 নাক/মাড়ি দিয়ে রক্তপাত
🚨 রক্তবমি বা কালো পায়খানা
🚨 অতিরিক্ত দুর্বলতা/অস্থিরতা
🚨 শ্বাসকষ্ট
🚨 খুব কম প্রস্রাব হওয়া
🚨 অতিরিক্ত ঘুম ঘুম ভাব বা অস্বাভাবিক আচরণ
❌ নিজে থেকে Aspirin বা Ibuprofen জাতীয় NSAID খাবেন না। জ্বরের জন্য সাধারণত Paracetamol ব্যবহার করা হয়, তবে ডোজ ও চিকিৎসা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত।
🩺 মনে রাখবেন: ডেঙ্গু প্রতিরোধে শুধু একজনের সচেতনতা যথেষ্ট নয়—বাড়ি, পরিবার ও পুরো এলাকার সবাইকে একসাথে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
জ্বরকে অবহেলা নয়—সচেতন হোন, প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা নিন। ❤️
#ডেঙ্গু #সচেতনতা #মশামুক্ত_পরিবেশ
🦴 আপনার হাড় ও জয়েন্টের যত্ন নিন
ব্যথা হলেই শুধু ব্যথানাশক খেয়ে থাকা সমাধান নয়।
ব্যথার পেছনে থাকা কারণটি জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সঠিক পরীক্ষা, সঠিক রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসাই পারে আপনাকে দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক চলাফেরা করতে সাহায্য করতে।
নিজের শরীরের দেওয়া সংকেতকে অবহেলা করবেন না। ❤️
26/08/2026
ভাঙা হাড় দ্রুত জোড়া লাগতে সাহায্য করে —
🥛 দুধ/টক দই প্রতিদিন
🥚 ১–২টা ডিম
🐟 ছোট মাছ কাঁটাসহ
🥬 শাকসবজি
🍊 পেয়ারা/কমলা/লেবু
🫘 ডাল, ছোলা, সয়াবিন
🥜 বাদাম ও তিল
🐠 মাছ/মুরগি নিয়মিত
বিশেষ করে পর্যাপ্ত protein + calcium + vitamin D দরকার।
13/04/2026
হামের এই মহামারীর সময় আপনার শিশুকে যত কম বাইরে নিয়ে যাবেন ততই ভালো ।
তবে অসুখ বা জ্বর হলে তো ডাক্তারের কাছে নিতেই হবে ।
শিশুর জ্বর হলে ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে ডাক্তার দেখায় ওষুধ খেতে খেতে অনেক সময় পার হয়ে যায় ।
জ্বরের জন্য শিশু দুর্বল এমনকি জ্বর খিঁচুনির ঝুঁকি থাকে ।
নাপা যেহেতু একটা OTC drug , এটা কিনতে ডাক্তারের prescription লাগে না ।
তাই প্রতিটা বাবা মায়ের উচিত বাড়িতে নাপা সিরাপ রাখা যাতে জ্বর আসলেই খাওয়ায় দেওয়া যায় ।কিন্তু কতটুকু খাওয়াবো সেটা নিয়েও টেনশন ।
ওষুধ কিন্ত বয়স না বরং ওজন অনুযায়ী দেওয়া হয় । অনেকেই ফার্মেসি থেকে শুনে খাওয়ান ।
কম/ বেশি dose পরে, জ্বর কমে না । প্রতি কেজি ওজনের জন্য নাপা লাগে ১৫ mg নাপা। তবে খুব সহজ হিসাব আছে ,তা হলো প্রতি ৮ কেজি ওজনের জন্য নাপা সিরাপ ১ চামচ পাবে।
যেমন ধরুন শিশুর ওজন যদি ১৬ কেজি হয় তাহলে প্রতি বার ২ চামচ করে পাবে ,৪ কেজি হলে ১/২ চামচ পাবে ।আর ১ চামচ =৫ মিলি ।
এরপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে আপনাদের বাচ্চাদের ওজন বলেন , আমি dose বলে দিচ্ছি।
জ্বরের ওষুধ খাওয়ায় পর সাথে সাথে ডাক্তারের কাছে / হাসপাতালে নিয়ে যান । এতে করে ডাক্তারের কাছে যখন wait করা লাগবে তখন আপনার শিশুর কম কষ্ট হবে ।
মনে রাখবেন বর্তমান হামের মহামারিতে জ্বরের পরে rash দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখায় হাম কিনা সেটা নিশ্চিত হতে হবে আর হাম যেহেতু হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় তাই আপনার শিশুকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাবেন অবশ্যই মাস্ক পড়ায় নিয়ে যাবেন।
05/04/2026
হাম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে যা জানতে হবে ও যেসব আচরণ মেনে চলতে হবে....
30/03/2026
🌸 হাম (Measles) সম্পর্কে সচেতনতা পোস্ট 🌸
হাম একটি খুবই সংক্রামক ভাইরাসজনিত রোগ। একটু সচেতন হলেই আমরা এটাকে প্রতিরোধ করতে পারি 💙
🔴 লক্ষণ ও উপসর্গ:
▪️ জ্বর (ধীরে ধীরে বেড়ে যায়)
▪️ সর্দি, কাশি
▪️ চোখ লাল হয়ে যাওয়া
▪️ মুখের ভিতরে ছোট সাদা দাগ (Koplik spots)
▪️ ৩–৫ দিনের মধ্যে শরীরে লাল ফুসকুড়ি (মুখ থেকে শুরু হয়ে নিচে ছড়ায়)
⚠️ জটিলতা হতে পারে:
▪️ নিউমোনিয়া( সবচেয়ে বেশি এটাই)
▪️ ডায়রিয়া
▪️ কানের ইনফেকশন
▪️ মস্তিষ্কে সংক্রমণ
🟢 চিকিৎসা:
▪️ জ্বর কমানোর ওষুধ (প্যারাসিটামল)
▪️ পর্যাপ্ত পানি ও তরল খাবার
▪️ বিশ্রাম
▪️ ভিটামিন A (বিশেষ করে শিশুদের জন্য)
🔵 প্রতিরোধ:
💉 MMR টিকা নেওয়া সবচেয়ে কার্যকর উপায়
▪️ আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকা
▪️ হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা
▪️ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা
💬 সচেতন থাকুন, সুস্থ থাকুন। টিকা নিন, নিজের সন্তানকে নিরাপদ রাখুন এবং অন্যদেরও নিরাপদ রাখুন। 💙
03/03/2026
01/03/2026
ভয় নেই...
এমন হতেই পারে...
হাতের একটা আংগুল কাটা পড়তে পারে! পা কাটা পড়তে পারে...হাত কাটা পড়তে পারে!
এমন ঘটলে আপনজনরা কি করবেন?
কাটা অংশ ব্যাগে করে...হাসপাতালে যাবেন?
না কৌটায় ভরে নিবেন? নাকি বরফ পানিতে ভরে?
ভুলেও এসব করবেন না!
কাটা অংশ দ্রুত নরমাল স্যালাইন (ছবি দেখুন) দিয়ে ওয়াশ করবেন...না পেলে পরিস্কার পানি দিয়ে করবেন...
অতপর একটা ওয়াটার প্রুফ পলিথিনে নরমাল স্যালাইনে চুবিয়ে পলিথিনের মুখ বেধে দিবেন...তার এই ব্যাগটি অপর একটি বরফ রাখা বাটিতে বা পলিথিনে ভরিয়ে... দ্রুত নিকটস্থ হাসপাতালে যাবেন...
শুধু নিকটের হাসপাতাল হলেই হবেনা...সেখানে প্লাস্টিক সার্জারি বা মাইক্রোভাসকুলার সার্জারীর সুযোগ থাকতে হবে।
এভাবে সংরক্ষণ করলে...মোটামুটি ৬ ঘন্টা পর্যন্ত অংগটা ভাল থাকবে!
অন্যথায় অংগটি হাসপাতালে পৌছার আগেই নষ্ট হয়ে যাবে...
সংরক্ষণ করার বিষয়ে আপনাকে তাই খুব বেশি সতর্ক থাকতে হবে...সতর্ক থাকতে হবে কাটা অংশ যাতে সরাসরি বরফের সংস্পর্শে না আসে....
তারচেয়েও বেশি সতর্ক থাকতে হবে যাতে কাটা না পড়ে!😎
Category
Website
Address
Alerts
Be the first to know and let us send you an email when Joy’s Health Desk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
