Scenta

Scenta

Share

Where Elegance Reigns.......

29/09/2026

জ্যাম, গরম আর ধোঁয়ার এই শহরে যদি হুট করে মনে হয় আপনি কোনো লাক্সারি রিসোর্টের বাগানে বসে আছেন—তবে বুঝবেন আপনি Scenta -র Royal Desire মেখেছেন!
​ভাইরে ভাই, এই পারফিউম অয়েলে কী জাদু আছে জানি না! অ্যাপল, লেমন, গোলাপ, চন্দন আর ভ্যানিলার এমন ব্যালেন্সড মিশ্রণ যা নাকে লাগলেই মেজাজ একদম ঠান্ডা হয়ে যায়। গরমেও ৬-৭ ঘণ্টা টানা ঘ্রাণ পাবেন।
​অনেকেই আছেন নিবো কি নিবো না, ঘ্রাণ পছন্দ হবে কি হবে না এই সমস্যায় থাকেন। তাদের জন্য আছে Scenta-র ১০০% রিস্ক-ফ্রি "স্পেশাল ট্রায়াল" সুবিধা!

কনফিউশন দূর করতে ৩ মিলির ট্রায়াল প্যাক যাবে আপনার ঠিকানায়। ডেলিভারি রাইডারের সামনে বক্স খুলে ঘ্রাণ শুঁকে নিবেন। পছন্দ হলে পেমেন্ট, না হলে সাথে সাথেই রিটার্ন!
​প্যাক সাইজ:
• ৩ ml — ৳১০০
• ৬ ml — ৳২০০
• ১২ ml — ৳৩৮০
​স্টক কিন্তু একদমই অল্প! আগে আসলে আগে পাবেন নীতিতে অর্ডার নিতে Scenta-র ইনবক্সে একটা নক দিয়ে রাখুন।

28/09/2026

পোস্ট পড়ে সিদ্ধান্ত নেওয়ার টাইম নাই ভাই, যদি নিজেকে ট্রু পারফিউম লাভার মনে করেন—আগে অর্ডারের বাটন চেপে দিয়ে তারপর পড়া শুরু করেন! কারণ এই লটের স্টক ১০ মিনিটে শেষ হয়ে যাবে। বাকীটা আপনাদের মর্জি!

ছোটবেলায় রবিনসন ক্রুসোর গল্প পড়ে ভাবতাম—ঘন সবুজ জঙ্গল, চারপাশের সমুদ্রের নোনতা হাওয়া, অচেনা সব বুনো ফুল আর চন্দন কাঠের সুবাসে ঘেরা সেই নির্জন দ্বীপের ঘ্রাণটা কেমন হতে পারে? Scenta -র নতুন পারফিউম অয়েল Royal Desire হাতে পাওয়ার পর মনে হলো, ড্যানিয়েল ডেফো হয়তো গল্পে সেই দ্বীপের বর্ণনা দিয়েছেন, কিন্তু Scenta সেই দ্বীপের সুবাসকেই বোতলে বন্দি করে ফেলেছে! ভাইরে ভাই, Scenta বোতলের ভেতর কী রাজকীয় জাদু ঢুকিয়ে রাখল? নাকের কাছে নিলেই এমন এক সতেজ ফ্লোরাল আর উডি ভাইব বারি দেয়, মনে হবে যেন রবিনসন ক্রুসোর সেই অ্যাডভেঞ্চারাস দ্বীপে পা রেখে গভীর এক নিঃশ্বাস নিলাম!

আসেন এবার এই ঘ্রাণের আসল ক্যারেক্টারটা খোলসা করি— যখন Scenta-র সিগনেচার বোতলটি আপনার হাতে পৌঁছাবে, ক্যাপটা খুলে রোলারটা ত্বকে আলতো ঘষবেন (প্রিমিয়াম টাইট রোলার, তাই লিক-প্রুফ রাখতে প্রথমবার একটু ফিট মনে হতে পারে, ২-৩ বার ঘষলেই একদম স্মুথ হয়ে যাবে)।

রোলারটা ঘুরতেই আপনার ত্বকে ছড়িয়ে পড়বে ক্রিস্প অ্যাপল, জুসি লেমন আর বার্গামটের দারুণ সতেজ এক ঝাপটা। ঢাকার এই অস্বস্তিকর গরমের মধ্যে মনে হবে—হুট করে ট্রপিক্যাল দ্বীপের কোনো শীতল বাতাসের ঝাপটা এসে আপনাকে ছুঁয়ে গেল!

কিন্তু গল্প তো কেবল শুরু... ১০ মিনিট যেতে না যেতেই সুবাসটি আপনার ত্বকের উত্তাপের সাথে মিশে বের করে আনবে ক্লাসিক রোজ, টিক উড (Teak Wood) আর পচৌলির সেই গহীন ফরেস্ট ভাইব ও আভিজাত্য। আর ড্রাই-ডাউন স্টেজে গিয়ে যখন মিষ্টি ভ্যানিলা আর সফট মাস্কের ফিলটা ভেসে উঠবে, তখন মুখে একটাই কথা আসবে—"ভাইরে ভাই! কী মাখন জিনিস বানালা!"

সহজ কথায় কল্পনা করেন—কোনো এক সবুজ দ্বীপে সমুদ্রের রোদে পোড়া কাঠের ওপর বসে আছেন, আর পাশেই ফুটে আছে সতেজ গোলাপ ও বুনো ফুল, বাতাস বয়ে নিয়ে আসছে চন্দন আর হালকা মিষ্টি সুবাস। ঠিক সেই অ্যাডভেঞ্চারাস ও প্রিমিয়াম অনুভূতিটাই এনে দেবে Royal Desire।

লঞ্জিভিটি নিয়ে বিন্দুমাত্র চিন্তা করার দরকার নাই—আমাদের দৈনন্দিন ধুলাবালি আর আর্দ্র আবহাওয়ায় অনায়াসে ৬ থেকে ৭ ঘণ্টার সলিড পারফরম্যান্স পাবেন। আর এই স্মেলটা এতটাই ভার্সেটাইল যে অফিসিয়াল মিটিং থেকে শুরু করে রাতের ক্যাজুয়াল আড্ডা—সব জায়গায় একাই রাজত্ব করবে। ছেলে-মেয়ে যে কেউ সমান তালে এটি ব্যবহার করতে পারবেন।

এখনো যদি ভাবেন—"নেব কি নেব না?" তবে ভাই সোজা কথা, "মিঞা চিন্তা বাদ দিয়ে দ্রুত কেনেন, পরে আফসোস করে লাভ নাই!"

আপনার পছন্দের সুবিধার্থে ৩টি প্যাক সাইজ: • ৩ ml — ৳১০০ (ফার্স্ট টাইম ট্রাই করার জন্য জাস্ট পারফেক্ট) • ৬ ml — ৳২০০ (নিয়মিত ব্যবহারের জন্য মোস্ট পপুলার) • ১২ ml — ৳৩৮০ (যাঁরা এক ঘ্রাণেই প্রেমে পড়ে গেছেন)

Scenta-র স্পেশাল রাইডার ট্রায়াল অফার: নতুনদের জন্য আমাদের কোনো পেরা নাই! আপনার কাছে ৩ মিলির ট্রায়াল প্যাক যাবে। রাইডারের সামনেই বক্স খুলে ঘ্রাণ শুঁকে ট্রাই করবেন। পছন্দ হলে পেমেন্ট করবেন, পছন্দ না হলে রাইডারের হাতেই ফেরত!

স্টক কিন্তু একেবারেই সীমিত! আবার স্টক আউট হওয়ার আগেই আপনার পছন্দের সাইজটি নিতে Scenta-র ইনবক্সে দ্রুত একটি মেসেজ দিয়ে রাখুন।

Scenta The Art of Pure Fragrance.

28/09/2026

Royal Desire আজকের মধ্যেই স্টক করে ফেলেন যদি আমাদের এই আবহাওয়ায় দীর্ঘস্থায়ী, প্রিমিয়াম এবং ভাইব্র্যান্ট ফ্রেশ-উডি স্মেল পেতে চান, কেননা ইতিমধ্যেই অনলাইনে এটি দুইবার স্টক আউট হয়ে গেছে!
​Royal Desire-এর জলওয়া চেইন রিয়েকশনের মতো কাজ করেছে সেই প্রথম থেকেই। একজন আরেকজন থেকে স্মেল পেয়ে ছুটে এসেছে Scenta এ, নিজে নিয়েছে বা প্রিয়জনকে গিফট করেছে। এর মূল কারণ হচ্ছে—এর স্মেলের রিফাইন্ড ব্যালেন্স ও অনবদ্য ক্যারেক্টার। শুরুতে ক্রিস্প অ্যাপল, জুসি লেমন, বার্গামট আর হালকা অরেঞ্জ ব্লসমের একটা দারুণ সতেজ ও ঠান্ডা বাতাসের মতো ভাইব দিয়ে শুরু হলেও, ড্রাই-ডাউন স্টেজে গিয়ে মিষ্টি ভ্যানিলা আর সফট মাস্কের এক মাখনের মতো রিচ ফিল দেয়। আর মিডল নোটে থাকা ক্লাসিক রোজ, টিক উড (Teak Wood) এবং পচৌলির কারণে এটি খুব সুন্দরভাবে কর্পোরেট ওয়ার্ল্ড, অফিসিয়াল ইভেন্টস থেকে শুরু করে ক্যাজুয়াল যেকোনো জায়গায় মানিয়ে যায়।
​আমরা এখন অব্দি প্রচুর পরিমাণ হ্যান্ডওভার করেছি Royal Desire, কিন্তু "এটা ভালো লাগছে না" বলা লোক পেয়েছি হয়তো একদমই হাতে গোণা। আর প্রজেকশন ও লঞ্জিভিটি নিয়ে তো কমপ্লেন করার সুযোগই নেই—আমাদের আবহাওয়ায় স্কিন টাইপ ও এনভায়রনমেন্ট ভেদে প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত রিয়েলিস্টিক পারফরম্যান্স পাবেন, যা দামি অ্যাটমাইজার বা পারফিউম স্প্রে-ও দিতে পারে না!
​যেহেতু এটি একদম ১০০% Unisex, তাই ছেলে-মেয়ে যে কেউ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। তবে স্টক অত্যন্ত সীমিত, আগে আসলে আগে পাবেন নীতিতেই ডেলিভারি করা হচ্ছে!
​যাঁরা সাইজ ও প্রাইস জানতে চাচ্ছেন:
• ৩ ml — ৳১০০ (ফার্স্ট টাইম ট্রাই করার জন্য সেরা)
• ৬ ml — ৳২০০ (রেগুলার ইউজের জন্য সবচেয়ে জনপ্রিয়)
• ১২ ml — ৳৩৮০ (যাঁরা স্মেলের প্রেমে পড়ে গেছেন এবং লং-টার্ম সাথে রাখতে চান)
​আর নতুন কাস্টমারদের জন্য স্পেশাল ব্যবস্থা—আমরা ৩ মিলির ট্রায়াল প্যাক পাঠাব। ডেলিভারি রাইডারের সামনে বক্স খুলে স্মেল ট্রাই করবেন, পছন্দ হলে ক্যাশ পেমেন্ট করে রেখে দিবেন, পছন্দ না হলে ফেরত! কোনো ঝামেলা নেই।
​স্টক শেষ হওয়ার আগেই অর্ডার নিশ্চিত করতে সরাসরি ইনবক্সে মেসেজ দিন অথবা কমেন্ট করুন!

27/09/2026

Royal Desire নিয়ে এতদিন ধরে কাজ করছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কী—একটা সময় মনে হচ্ছিল এই জিনিসটা বানানো বাদ দিই। 😂

কারণ পারফিউম বানানো বাইরে থেকে যতটা সুন্দর আর glamorous মনে হয়, ভেতরের কাহিনি মোটেও তত সুন্দর না।

একটা ঘ্রাণ ভালো লাগলেই হলো না।

কোন note আগে আসবে, কোনটা পরে আসবে, কোনটা কতটুকু থাকবে, কোন ingredient আরেকটাকে support করবে, আবার কোনটা একটু বেশি হয়ে গেলে পুরো fragrance-এর character-ই বদলে দেবে—এই হিসাব করতে করতে মাথার অবস্থা শেষ।

তার ওপর আমরা এমন একটা Perfume Oil চাচ্ছিলাম যেটা শুধু “অনেকক্ষণ থাকে” এই একটা গুণ নিয়েই পড়ে থাকবে না।

ঘ্রাণটাও যেন premium লাগে।

মানে, লাগানোর পর মানুষ যেন মনে না করে—“আচ্ছা, Oil লাগাইছে।”

বরং মনে হয়—

“ভাই, এটা আবার কী লাগাইছে?” 😐

এই জায়গা থেকেই Royal Desire-এর শুরু।

অনেক formulation, অনেক blending, অনেক testing-এর পর শেষ পর্যন্ত যে fragrance profile-টা দাঁড় করাতে পারলাম, সেটা আমার নিজের কাছেও বেশ interesting লেগেছে।

কারণ Royal Desire-কে আমরা কোনো একটা নির্দিষ্ট category-র মধ্যে আটকে রাখতে চাইনি।

এখানে একসাথে পাবেন Citrus, Fruity, Vanilla, Rose, Fresh, Woody, Powdery, Musky, Green এবং Fresh Spicy character।

শুনতে অনেক কিছু মনে হচ্ছে, জানি।

আমারও প্রথমে মনে হইছিল—ভাই, এত কিছু এক বোতলে ঢুকালে শেষে কী বের হবে আল্লাহই জানে! 😂

কিন্তু আসল মজাটা হচ্ছে, এগুলো একসাথে এসে একটা নির্দিষ্ট flow তৈরি করে।

শুরুতে যখন Crisp Apple, Juicy Lemon, Bergamot এবং হালকা Orange Blossom আসে, তখন fragrance-টা একদম fresh, crisp আর vibrant একটা feeling দেয়।

গরমের মধ্যে বাইরে থেকে এসে AC-এর সামনে দাঁড়ালে যে “আহ্!” feelingটা হয়—অনেকটা ওই টাইপের freshness।

কিন্তু এখানেই Royal Desire-এর আসল খেলা শুরু।

কিছুক্ষণ পর Top Notes একটু settle করার পর Rose, Teak Wood আর Patchouli সামনে আসতে থাকে।

এখানে fragrance-এর character একেবারে অন্যদিকে চলে যায়।

Rose-এর floral softness, Teak Wood-এর woody strength আর Patchouli-এর earthy touch—তিনটা মিলে এমন একটা balance তৈরি করে, যেটা শুরুতে পাওয়া freshness-এর সাথে একদম আলাদা একটা depth যোগ করে।

আর শেষের দিকে গিয়ে আসে Sweet Vanilla আর Soft Musk।

Dry-down-এ এই দুইটার combination fragrance-টাকে আরও smooth, soft আর comforting করে ফেলে।

এই জায়গাটায় এসে আমার নিজের একটা সমস্যা হয়।

বারবার নিজের হাতের কাছে নিয়ে ঘ্রাণ নেওয়া। 😂

তারপর মনে হয়—

আচ্ছা, আরেকবার দেখি...

তারপর আবার একবার।

পারফিউম বানাইতে আইছি নাকি নিজেই পারফিউমের victim হইছি, মাঝে মাঝে বুঝি না। 😆

তবে একটা জিনিস আমরা ইচ্ছা করেই বাড়িয়ে বলছি না।

Longevity.

Royal Desire একটা Perfume Oil হওয়ায় Skin Type, Body Heat, Weather এবং Environment-এর ওপর performance naturally depend করবে।

আমাদের testing অনুযায়ী সাধারণত প্রায় ৬–৭ ঘণ্টা পর্যন্ত ভালো Projection এবং Longevity পাওয়া যায়।

কেউ হয়তো একটু বেশি পাবেন, কেউ একটু কম।

কিন্তু আমি বসে বসে “ভাই ১০–১২ ঘণ্টা guaranteed” বলা শুরু করব না।

কারণ perfume-এর ব্যাপারে বাস্তব কথাটা বলাই ভালো।

বিশেষ করে বাংলাদেশের এই আবহাওয়ায়। 😅

আমাদের আবহাওয়া perfume-এর সাথে এমন ব্যবহার করে, মনে হয় ওদের মধ্যে আগে থেকেই কোনো ঝামেলা আছে।

আর Royal Desire-এর আরেকটা ব্যাপার হলো—এটা পুরোপুরি Unisex।

ছেলে-মেয়ে দুজনের জন্যই করা হয়েছে।

কারণ আমরা এমন একটা fragrance চেয়েছিলাম যেটা gender-specific কোনো box-এর মধ্যে আটকে থাকবে না।

আর এখন পর্যন্ত offline-এ Royal Desire দুইবার Stock Out হয়ে গেছে।

এই জায়গায় এসে আর নিজের মুখে “অনেক ভালো বিক্রি হচ্ছে” বললে একটু নিজের ঢোল নিজেই পেটানো হয়ে যায়। 😂

তাই ওই হিসাবটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম।

তবে যারা নতুন, তাদের একটা কথা বলি।

শুধু পোস্ট দেখে বড় bottle নিয়ে ফেলতে হবে এমন কোনো কথা নাই।

আগে ৩ ml নিয়ে ট্রাই করতে পারেন।

নতুন customer হলে Delivery Charge আগে দিয়ে Rider-এর সামনে Box খুলে ঘ্রাণটা ট্রাই করার option-ও রেখেছি।

পছন্দ হলে টাকা দিয়ে রেখে দেবেন।

পছন্দ না হলে ফেরত দিয়ে দেবেন।

এই জায়গায় অন্তত “ভাই, ঘ্রাণটা কেমন হবে বুঝতেছি না”—এই tension রাখার দরকার নাই। 😄

Size আর price:

৩ ml — ৳১০০
প্রথমবার ট্রাই করার জন্য।

৬ ml — ৳২০০
নিয়মিত ব্যবহারের জন্য।

১২ ml — ৳৩৮০
যারা Royal Desire পছন্দ করে একটু বেশি পরিমাণে রাখতে চান তাদের জন্য।

তবে Stock-এর ব্যাপারে একটা কথা—

আগে আইলে আগে পাইবেন।

শেষ হয়ে গেলে তখন আমার কাছে এসে “ভাই একটু ব্যবস্থা করেন” বললে আমারও কিন্তু ব্যবস্থা করার ক্ষমতা থাকবে না। 😂

যারা Royal Desire ট্রাই করতে চান, সরাসরি Inbox-এ একটা লাড়া দিয়েন।

বাকিটা আমরা সামলাই।

26/09/2026

দামি কোনো পারফিউমের স্প্রে গায়ে জড়িয়ে বাইরে বের হওয়ার পর আমাদের এই আবহাওয়ায় তা দ্রুত মিলিয়ে যাওয়ার হতাশা তো কমবেশি অনেকেরই হয়। ভালো মানের পারফিউমও আবহাওয়া টিকতে দিতে দেয় না। তাই পকেটে বা ব্যাগে একটা নির্ভরযোগ্য পারফিউম অয়েল ক্যারি করার চেয়ে আরামের আর কিছু হতে পারে না। ইভেন এটমাইজারের চেয়েও অয়েল অনেক বেশি সেফ, কারণ এটি লাইট মলিকিউল পারফিউমের চেয়ে অনেক বেশি সময় ধরে স্কিনে টিকে থাকে।
​ঠিক এ জন্যই Scenta এর আমরা দীর্ঘদিন ধরে পারফিউম অয়েল নিয়ে কাজ করছিলাম। কারণ আমরা জানি, বাংলাদেশের আবহাওয়ায় অয়েল এত ভালো ভাবে মানিয়ে টিকে থাকতে পারে, যা দামী দামী লাখ টাকা দামের পারফিউমও পারে না।
সত্য কথা বলতে বাংলাদেশের পারফিউম অয়েলগুলোর বেশিরভাগেরই ব্লেন্ডিং, ইনগ্রেডিয়েন্টস কোনটাই ভালো না।
তাই আমরা চাচ্ছিলাম এমন একটা পারফিউম অয়েল মেক করতে, যা শুধু দীর্ঘস্থায়ীই হবে না, বরং তার মধ্যে একটা সত্যিকারের প্রিমিয়াম fragrance experience পাওয়া যাবে।
​অনেক দিন ধরে নানা রকম ফর্মুলেশন, ব্লেন্ডিং আর টেস্টিংয়ের নিরলস পরিশ্রমের পর অবশেষে আমাদের নতুন ইউনিসেক্স পারফিউম ''Royal Desire'' অয়েলটি তৈরি করা গেলো।
বাপরে!
এত হ্যাসেল জানলে পারফিউম মেকিং এর জগতেই আসতাম না।
Citrus, Fruity, Vanilla, Rose, Fresh, Woody, Powdery, Musky, Green আর Fresh Spicy-এর মতো বহুমুখী অ্যাকর্ডের একটা নিখুঁত ব্যালেন্স তৈরি করাটা এত ঝামেলার ছিলো বাব্বা!
কোন উপাদানটি আগে বা পরে আসবে, কোনটা অন্যটাকে সাপোর্ট করবে এবং কোন উপাদানটি একটু বেশি প্রমিনেন্ট হয়ে পুরো ক্যারেক্টার বদলে দেবে না—এই পুরো রিফাইন্ড প্রসেস এবং ফর্মুলেশনের পেছনে রীতিমতো রাত জাগা পরিশ্রম করা লাগছে।

তবে এটা সত্য, পারফিউম মেকিং এর জার্নিটা কঠিন ঠিক আছে, তবে যখন একটা পারফিউমে বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে কাঙ্ক্ষিত টোন আসে, তখন সত্যই অন্যরকম ভালোলাগা কাজ করে। ঠিক আর্কিমিডিসের ''ইউরেকা'' এর ঘটনার মত!!। হুঁশ কিছুটা থাকে বইলা যাইনা আরকি!!

এখন কিছুটা পারফিউম সম্পর্কে কই:-
এই পারফিউম এর ​শুরুতে যখন টপ নোট অর্থাৎ ক্রিস্প অ্যাপল, জুসি লেমন, বার্গামট আর হালকা অরেঞ্জ ব্লসম ত্বকে ছোঁয়া দেয়, তখন একটা দারুণ সতেজ ও ভাইব্র্যান্ট আমেজ তৈরি হয়। মনে হয় প্রচন্ড গরমে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে আপনার ক্লান্তি দূর করে দিয়ে শরীরকে শীতল করে দিলো। কিন্তু এখানেই এর শেষ নয়। খেলা তো মাত্র শুরু......!
​কিছুক্ষণ পর যখন অয়েলটা ত্বকের সাথে পুরোপুরি মিলে যায়, তখন এর মিডল নোট হিসেবে ক্লাসিক রোজ, টিক উড (Teak Wood) এবং পচৌলির গভীর এক রূপ সামনে আসতে শুরু করে। ফুলের কোমলতা, কাঠের শক্তপোক্ত ভাব আর পাতার হালকা আর্থি ছোঁয়া—সব মিলিয়ে সুবাসটির চরিত্রটা দারুণভাবে বদলে যায়।
​আর একেবারে শেষের দিকে, অর্থাৎ ড্রাই-ডাউন স্টেজে যখন মিষ্টি ভ্যানিলা আর সফট মাস্কের মিশ্রণটি ভেসে ওঠে, তখন বলতেই হয়
ভাইরে ভাই! কি মাখখন জিনিস এইটা!

​যেহেতু এটি একটি পারফিউম অয়েল, তাই স্কিন টাইপ, আবহাওয়া, বডি হিট এবং পরিবেশ ভেদে এটি প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত দারুণ প্রজেকশন ও লঞ্জিবিটি দেয়। আমি ভাই অবাস্তব কোনো ১০-১২ ঘণ্টার গ্যারান্টি দিতে পারুম না, কারণ একেকজনের শরীরে পারফরম্যান্স একেক রকম হয়। আর বাংলাদেশের আবহাওয়া পারফিউম এর অনুকূল নারে ভাই! রিয়েলিটি মাইনে নেন!
​আর সবচেয়ে বড় কথা, এটি পুরোপুরি Unisex—ছেলে বা মেয়ে যে কেউ এটি সমান তালে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। আর পছন্দ করার কথা জিজ্ঞাসা করলে কমু
ভাই, আমাদের অফলাইনে এইটা দুইবার স্টক আউট হইয়া গেছে।
আগে আইলে আগে পাইবেন।
শেষ হইলে আর পাইবেন না। এইটা কইতে পারি।

​যাঁরা ভাবছেন দাম কেমন হতে পারে, তাঁদের জন্য কই, এইটার তিনটি আলাদা সাইজে আছে—যাতে আপনারা সুবিধামত ট্রাই করে দেখতে পারেন:
​• ৩ ml — ৳১০০ (নতুন অয়েলটি নিজের স্কিনে ফার্স্ট টাইম ট্রাই করার জন্য পারফেক্ট)
• ৬ ml — ৳২০০ (নিয়মিত ব্যবহারের জন্য মাঝারি সাইজ)
• ১২ ml — ৳৩৮০ (যাঁরা এই অয়েলটার প্রেমে পড়ে গেছেন এবং লং-টার্ম সাথে রাখতে চান)
​একটা কথা কইয়া শেষ করি

তাড়াতাড়ি অর্ডার করেন। নইলে পড়ে পস্তাইবেন ভাই এইডা কইতে পারি।

আর যারা নতুন কাস্টমার, তাগোরে কইয়া দেই
আপনি যদি মনে করেন ঘ্রাণ পছন্দ হইবো কি হইবো না, জাইনা রাখেন আপনাগো লইগগা সিস্টেম আছে।

আমি আপনাদের জন্য ৩ মিলি পাঠাইয়া দিমু। আপনি আগে ডেলিভারি চার্জ দিয়া রাইডারের সামনে বক্স খুইলা ঘ্রাণ ট্রাই করতে পারবেন। পছন্দ হইলে তখন টাকা দিয়া আপনার কাছে জিনিসটা রাইখা দিবার পারবেন বা ফেরত দিয়া দিতে পারবেন। সমস্যা নাইক্কা।

​অর্ডার করতে বা বিস্তারিত জানতে সরাসরি ইনবক্সে একটা লাড়া দিবেন। তাইলেই হইবো।

16/12/2025

ভাইয়েরা হাদির কথাগুলো যে যেভাবে পারেন যত্ন করে রাখেন আমি এও ভয় পাই যে কখন ডিপ স্টেট তার কথাগুলোর রিচ কমিয়ে দেয়। কৌশলে এগুলো সরিয়ে দেয়। হাদি এমন সব কথা বলেছে যে কথাগুলোই এই সময়ের সর্বোচ্চ প্রয়োজনীয় ছিলো।

হাদি যেদিক গুলোতে ঝড় তুলেছিলো বাংলাদেশের তরুণ সমাজ সেই কথা ধরতে পারে জাস্ট মাথায় নিতে পারে তাহলে এদেশে একটা বড় পরিবর্তন সম্ভব। হাদির মতো করে কেউ বলে নি। এমন কোনো প্রশ্ন ছিলো না যার উত্তর ওর মাথায় ছিলো না। আর এজন্যই ওর মাথাকে ঝাঝড়া করা হয়েছে।

দেখেন এতো এতো মানুষের মাঝে প্রথম টার্গেট হইছে হাদি। শুধু আওয়ামীলীগই নয় এই হত্যাচেষ্টার পিছনে অনেক অনেক অনেক বড় ষড়যন্ত্র।

৫৪ বছর ধরেই আমরা অন্য দেশের হাতের পুতুল হয়ে আছি। আমাদের দেশের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে পুতুল সেট করা আছে...

হাদিকে বাঁচিয়ে রাখতে হবে। হাদির নামে হাজার হাজার পেইজ মিডিয়া গড়ে উঠুক। হাদির কথাগুলো গ্রামের চায়ের দোকানে দোকানে ঝড় তুলুক। রিক্সাচালক মামা ,চায়ের দোকানদার মামা ,মাছের ব্যবসায়ী ভাই সবার মাথায় এই কথাগুলোই সেট হওয়া জরুরি।

মাদ্রাসার ভাইদের কিভাবে স্কিল দিয়ে লড়াই করতে বলেছে সেই কথাগুলো বার বার শোনানো হোক। কিভাবে কালচারাল লড়াই করতে শিখিয়েছে সেটা শোনানো হোক। নতুন প্রজন্ম হাদি হয়ে উঠুক।

16/12/2025

মিসইনফর্মেশন না ছড়াই৷

"হাদি চোখ খুলেছে"
"হাদি হাত নাড়ছে"
"হাদির কন্ডিশন ইমপ্রুভ করেছে"

এরকম খবর আমরা সবাই শুনতে চাই। কিন্তু তাই বলে মিথ্যা খবর শুনাবেন? এইআই জেনারেটেড ছবি প্রচার করবেন?

হাদির কন্ডিশন আসলে কী?

আমার দেশের নিউজ থেকে হাদির ভায়ের বরাতে জানলাম, ফুসফুস এবং হার্ট আগের চেয়ে ভালো কাজ করছে। এটা থেকে আমরা কী বুঝবো?

বাংলাদেশে থাকতেও হার্ট বা ফুসফুস বড় ইস্যু ছিলো না। ফ্লাই করার আগে সেগুলো ফেভারেবল কন্ডিশনেই ছিলো। তবে, জার্নিতে কিছুটা আনস্ট্যাবিলিটি তৈরি হতে পারে, সেটা হয়ত হাসপাতালে নেবার পর স্ট্যাবল হয়েছে। ( স্যাচুরেশন, হার্ট রেট, ব্লাড প্রেসার - এগুলো)

তবে, হাদির মেইন চ্যালেন্জ নিউরোলজিকাল কন্ডিশন। সেটার বিষয়ে নিউজে কোন আপডেট জানানো হয়নি। আমার অভিজ্ঞতা বলে, হাদির কন্ডিশন থেকে নিউরোলজিকালি ইমপ্রুভ করা খুবই রেয়ার ঘটনা। তবে, তার পিইপিলারি রিএকশান যদি ফেরে এবং জিসিএস যদি এক ও বাড়ে - তাহলে আমরা তার বেঁচে থাকার ব্যাপারে আশাবাদী হবো। তবে সেক্ষেত্রেও জার্নিটা লং এন্ড ম্যাক্সিমাম কেসে বেঁচে থাকলেও ভেজিটেটিভ স্টেইটে চলে যায় - কোয়ালিটি অফ লাইফ থাকে না। তবে মিরাকেল হ্যাপেনস৷ আমার আইসিইউ লাইফেও বেশ কিছু মিরাকল দেখেছি।

কথা এখনো আগেরটাই, একটা মিরাকল দরকার। আমরা আল্লাহর কাছে মিরাকলের জন্য দোয়া করি। আমরা দোয়া করি সেই খালিকের কাছে যিনি মৃতকে জীবন দেন, যিনি হও বললেই হয়ে যায়।

মিরাকল মানে আল্লাহর রহমত ও কুদরত।

©Mehedi Hasan

15/12/2025

হাদির শেষ চাওয়া ছিল একটাই যদি তাকে কেউ মেরে ফেলে, অন্তত তার বিচার যেন হয়। দেখলেন? ও কোন জায়গায় হাত দিলো? একটা চাওয়াই ছিলো। বিচার...

যে হাদি মোনাজাতে বলে আল্লাহর কসম ,তোমার ইজ্জতের কসম আমরা সমস্ত অসততা থেকে বাইচ্চা থাকতে চাই ,ওরা বুঝে গেছিলো সেই হাদিকে কেনা যাবেনা। খেয়াল করে দেখলে দেখবেন ,এই অভ্যুত্থানের অধিকাংশ নেতারা মাদ্রাসার ছাত্র। কিন্তু তাদের কোয়ালিটি বহু স্কুলের ছাত্রদের হার মানায়। হাসিনার বরাবরই টার্গেট ছিলো মুসলমানদের উপরে ,হুজুরদের উপরে ,মাদ্রাসার ছাত্রদের উপরে। তার মধ্যে হাদি হয়ে উঠেছিলো একটা স্ট্যান্ডার্ড আইকন।

হাদির খুনি যদি ধরা না পড়ে, তাহলে বুঝে নিতে হবে ,এই দেশ আমাদের নয়।এই বাংলাদেশ শুধু নামেই বাংলাদেশ।এই বাংলাদেশের কবর রচনা হয়ে গেছে।

আওয়ামী লীগের সময় আমি এমন দু’জন মিডিয়াকর্মীকে চিনতাম, যারা নিয়মিত ভারতের ৩৩তম পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে যোগাযোগ রাখত।তারা মাসে মাসে টাকা পেত চেকের মাধ্যমে ভারতে তথ্য পাঠানোর জন্য।

ভাবতে পারেন, বাংলাদেশে এমন লোকের সংখ্যা কত? এখনো হাজার হাজার আছে।আপনার আমার চোখের সামনেই এজেন্ট আছে।দেশপ্রেমিক সেজে মুখোশ পরে ঠিক আমাদের মাঝেই আছে।

সেসব মিডিয়াকর্মীদের যোগাযোগ ছিল দেশের প্রশাসনের বহু আমলার সঙ্গে।তারা ট্র্যাপ করত।হাসিনার আমলে কে সচিব হবে, কার প্রোমোশন হবে, আইনশৃঙ্খলা বাহিনীর কোন জায়গায় কে থাকবে এসবও নাকি নির্ধারিত হতো ইন্ডিয়ার নির্দেশে। কালচারাল ফ্যাসিজম এমনি এমনি হয়নাই।

সংস্কার কমিশনের একজনের নিজের মুখে শুনেছি যে প্রশাসন সংস্কার নিয়েও ইন্ডিয়ার চাপ আছে।কিভাবে জানেন? রাজনৈতিক দলের মাধ্যমে 🙂 প্রশাসন সংস্কার আর হলো? পুলিশ সংস্কার হলো?

দু’দিন পরে হয়তো দেখবেন, আমাকেও কিনে নেওয়া হবে।এজেন্সি এমন জিনিস হয়তো আমি নিজেও বুঝতে পারব না, আমি কখন তাদের হয়ে কাজ করছি।

আমরা “দেশ, দেশ” করে স্লোগান দিচ্ছি, লাশ হচ্ছি
আর দেশের রন্ধ্রে রন্ধ্রে এজেন্ট।

হাদি আমাদের অনেকগুলো বার্তা দিয়ে গেছে।
তার খুনি ধরা না পড়া মানে ,বাংলাদেশ শেষ।

হাদি, আবরার তারা আমাদের হাতে তুলে দিয়ে গেছে আজন্মকালের আজাদির লড়াই।এটা বুঝতে আমরা অনেক দেরি করে ফেলছি। আমাদের মূল লড়াই আজাদির লড়াই।

©মাহমুদা মিতু

15/12/2025

ওসমান হাদীর অবস্থা এখন কোথায় - ১০টা পয়েন্ট গতকাল রাত পর্যন্ত পাওয়া তথ্য নিয়ে

পাবলিকলি এভেইলেবল ইনফর্মেশান এর ভিত্তিতে এই পোস্ট। একটু সহজ করে বুঝানোর চেষ্টা করা হবে এখানে। ওসমান হাদীকে বিদেশে ট্রান্সফার করার কাজ চলছে বলে দেখলাম

১। প্রথম দিন থেকে মেইন যে সমস্যা - বুলেটের কারনে মাথার হাড় গুড়া হয়েছে। এই বুলেটের ফ্র‍্যাগম্যান্ট ও হাড়ের ফ্র‍্যাগমেন্ট মিলে হয়েছে traumatic brain injury - যেটার একটা বড় অংশ এফেক্ট করেছে তার ব্রেইনস্টেমে। ব্রেইনস্টেম খুবি গুরুত্বপুর্ন একটা অংশ - ব্রেইন ও শরীরের কানেকশান এটা দিয়ে হয় আর আমাদের নিশ্বাস নেয়া, হৃদপিন্ড কাজ করা সহ বিভিন্ন কাজে এটা জরুরি।

২। বুলেট ঢুকার কারনে ব্লিডিং ও হয়েছিল। রক্তপাত যদিও কন্ট্রোল করেছিল অপারেশানে, এখনো রক্ত জমাট (haemorrhagic contusion) হয়ে আছে। এটা তার ব্রেইনের দুইপাসের টেম্পোরাল লোবে। Temporal Lobe এর কাজ আমাদের কথা বলা, কথা বুঝা, স্মৃতিশক্তি এগুলা নিয়ন্ত্রন করায়। প্রথম দিন বুলেট এই টেম্পোরাল লোব দিয়েই ঢুকেছিল বলে এই ক্ষতি হয়েছে। তাছাড়াও আরেকটা ব্লিডিং এর কারন রক্ত জমাট (haematoma) হয়ে আছে subarachnoid space এ।

৩। গুলির পরে কয়েকবার হাদীর কার্ডিয়াক এরেস্ট হয় - মানে হার্ট বন্ধ হয়ে যায়। এ কারনে সাময়িক ব্রেইনেও ব্লাড সাপ্লাই কেটে পরে কয়েকবার। এটার ফলে এখন দেখা যাচ্ছে hypoxic brain injury - অক্সিজেনের অভাবে ব্রেইনের যে ইঞ্জুরি হয়।

৪৷ তাছাড়া অক্সিজেনের অভাব + ইঞ্জুরি + ট্রমা জনিত ক্লটিং সমস্যা মিলিয়ে তার ব্রেইনে ইনফার্ক্ট ও হয়েছে বলে মনে হচ্ছে - অনেকটা স্ট্রোকের মত - ব্রেইনের কিছু অংশে ব্লাড ফ্লো বন্ধ হয়ে যায় এমন হলে।

৫। উপরের ৪টা জিনিসই ব্রেইনের swelling করে। এটা বিদ্যমান সব চেয়ে রিসেন্ট সিটি স্ক্যানে। ব্রেইনটা একেবারেই ফুলে গেছে। একারনে প্রথম দিনের অপারেশানটা খুবি জরুরি ছিল, কারন মাথার হাড়ের একটা অংশ কেটে রাখায় সেখান দিয়ে ব্রেইন বেরিয়ে আসতে পেরেছে (herniation)। অপারেশান না করলে এতদিনে এই swelling এর কারনেই আরো অনেক বেশি ক্ষতি হতো। কিন্তু তাছাড়াও, এই হারনিয়েশান ইটসেল্ফ একটা খুব ভাল লক্ষন না। ব্রেইনে এতটা সোয়েলিং ও পানি জমা ফাংশানিং কে অনেকটা এফেক্ট করবে।

৬। পুরা ব্রেইন জুড়ে ছোট ছোট বোন ফ্র‍্যাগমেন্ট ছড়িয়ে আছে যেগুলা ক্ষতি করতে পারে৷ হাড়ে ফুটা হওয়ার কারনে বাতাস ও ঢুকে গিয়েছে মাথায় (pneumocephalus) যেটা একটা ইনফেকশান রিস্ক

৭। উপরের ৬টা জিনিসের যে কোন একটাই অনেক আশঙ্কাজনক - ৬টা একি সাথে (অবশ্যই সব কিছুর মুল ওই বুলেট) খুবি সিরিয়াস।

৮। এত কিছুর উপরে আরেক বড় রিস্ক হচ্ছে ইনফেকশান - ১। নোংরা বুলেট ২। যেভাবে ঢামেকে নেয়া হয়, এত জনের সংস্পর্শে আসা এগুলার এক রিস্ক ৩। ব্রেইনের যেহেত বাতাসের সাথে কন্ট্যাক্ট হয়েছিল তাই ৪। যে কোন অপারেশানের পরেই ইনফেকশানের রিস্ক থাকে (কিন্তু অপারেশান করতেই হতো) ৫। ভেন্টিলেটারে রাখার কারনেও লাংসে নিউমোনিয়া হওয়ার রিস্ক থাকে (কিন্তু ভেন্টিলেটারে না দিলে নিশ্চিত মৃত্যু তাই দেয়াই লাগবে) ৬। আরো ইঞ্জুরি গুলা (বুকে ও পায়ে) ও সেখানের অপারেশান জনিত রিস্ক ও আছে।

৯। এখন দরকার সময়। উপরের এই সব ইনফেকশান রিস্ক কমিয়ে এনে, তার হার্ট ও লাংস কে লাইফ সাপোর্ট দিয়ে সাহায্য করে তার ব্রেইনের সোয়েলিং কমানোর জন্যে অপেক্ষা করতে হবে। আগামি দিনগুলোতে ইমপ্রুভমেন্ট এর উপর বেইজ করেই দেখা লাগবে কি হয়। মেডিকেলের জ্ঞান থেকে সত্যি ব্যাপারটা খুবি হতাশাজনক।

১০। শেষমেষ, আসলে দুয়া ছাড়া কোন উপায় নাই। আমি এটার পর ধারাবাহিক আপডেট দেয়া অফ করে দিব। অন্য অনেকেই রেগুলার আপডেট দিয়ে রাখে তাদের ফলো করতে পারেন।

©Raiiq Ridwan

15/12/2025

আমি এভারকেয়ারে ছিলাম, সর্বশেষ আপডেট হলো :

ওসমান হাদী ভাইয়ের মেডিকেল রিপোর্ট প্রথমে সিংগাপুরে পাঠানো হয়, রোগীর অবস্থা বেশি ক্রিটিক্যাল হওয়ায় তারা রিস্ক নিবে না বলে জানায়। এরপর পেপার্স সব ব্যাংককের একটা হাসপাতালে সাবমিট করা হয়, তারাও নো সিগন্যাল দিয়েছে। এখন আবার সিংগাপুরে যোগাযোগ করা হচ্ছে, সম্ভবত আগামী ২৪/৪৮ ঘন্টার মধ্যে নিশ্চিত করা যাবে ভাইকে ট্রিটমেন্টের জন্য কোথায় নেয়া হবে?

ওসমান হাদী ভাইয়ের মা, স্ত্রী, সন্তান আজকে হাসপাতালে আসছিলেন। তারা সিসিউর ভিতরে যেয়ে ভাইয়ের সাথে দেখা করে আসছেন। ভাবী অনেক বেশি স্ট্রং ... তাকে আর কে কি সান্তনা দিবে সে সবাইকে সান্তনা দিচ্ছিলেন। ভাবী বলছেন, " আপনাদের ভাইকে বলে আসছি কোটি কোটি মানুষ তোমার জন্য দুয়া করতেছে, এবার বিছানা থেকে উঠে আসো।"

একজন ওসমান হাদী হয়ে উঠাত পিছনে ভাবীর ভূমিকা ছিলো অনেক। সাংসারিক কোন অশান্তি ভাইকে দেন নাই। কোন অভিমান, ঝগড়া আমি অন্তত শুনি নাই। ভাই যে এতো কাজ করতে পারতেন, দৌড়াইতে পারতেন তার পিছনে ভাবীর কোন বাধা ছিলো না। ওসমান ভাই একদিন আমাকে বলতেছিলো,

" এই যে আপা দেখেন, আপনার ভাবীর একটা ক্রিম (মেডিসিন) লাগবে, এইটা আমি দিতে যাবো সেইটা জানাইতেও ভুইলা গেছি, প্রেগন্যান্ট একটা মানুশ তার যত্নটাও আমি নিতে পারি নাই, ওষুধটা দিতে ভুইলা গেছি আপনার ভাবী রাগও করে নাই, দুই দিন পর মনে পড়ছে আমি দৌড়ায়ে যেয়ে দিয়ে আসছি ... "

এমন ছিলো ওসমান হাদী, এমন ছিলো তাদের দাম্পত্য জীবন। আমাদের ভাতিজা কতো সৌভাগ্যবান মা শা আল্লাহ, যে সে এমন সাহসী ধৈর্য্যশীল রমণীর গর্ভে জন্মেছে, ওসমান হাদীর মতোন একজন বীরের রক্ত তার দেহে বইছে। আমরা আমাদের ভাতিজাকে মুক্তার মতোন নিরাপদে রাখবো ইন শা আল্লাহ।

ওসমান ভাইয়ের জন্য দুয়া জারি রাখবেন ... ভাইকে যেনো বাহিরে নেয়ার ব্যবস্থা দ্রুত হয়ে যায়। আমাদের আশার আলো যেনো নিভে না যায়।

#মারফিয়া

Website

Address

342/C, Khilgaon
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Scenta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.