ZenX
Your health journey deserves a partner that keeps up with your pace — that's ZenX
10/12/2025
কোমড়ে ব্যথা? হাঁটুতে ব্যথা? জয়েন্টে ব্যথা?
এই লক্ষণ নিয়ে যেকোনো চিকিৎসকের কাছে গেলে আপনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিবে। কারণ হাড়ের গঠনের মূল উপাদানই এই ক্যালসিয়াম।
কিন্তু এই ক্যালসিয়াম শোষণের জন্য দরকার ভিটামিন ডি (Vitamin D)। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ভিটামিন ডি এর একটা ভালো সোর্স আমাদের ত্বকের নিচে থাকা এক ধরনের কোলেস্টেরল (7-dehydrocholesterol)। আর এই কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি করার জন্য প্রয়োজন অতিবেগুনি রশ্মি (UV rays), যেটা সূর্যের আলোতে আছে।
তো আপনারা যারা হাড়ের ব্যথার জন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেন, তারা চেষ্টা করবেন সকাল ৯-১১ টার মধ্যে ১০-৩০ মিনিট রোদে গিয়ে থাকতে, তাহলেই আপনার খাওয়া ক্যালসিয়াম হাড় অব্দি পৌঁছাবে।
আর হ্যাঁ, হাড়ের ভিতরের কোলাজেন ফাইবার তৈরি হয় প্রোটিন থেকে, আর এক্সারসাইজ এই হাড় গঠন প্রক্রিয়াকে উদ্দীপনা দিবে (ত্বরান্বিত করবে)। এজন্য নিয়মিত হাঁটাহাঁটি করুন।
অর্থাৎ, ক্যালসিয়াম + ভিটামিন ডি + প্রোটিন + এক্সারসাইজ and your bones are ready for powering every steps you take...
#হাড়ের_স্বাস্থ্য
#ক্যালসিয়াম
#ভিটামিনডি
#জয়েন্ট_পেইন
09/12/2025
ওজন কমাতে চান?
ওজন কিভাবে কমে সেটা একটু জানি চলেন...
➢ BMR (Basal Metabolic Rate)—আপনি বিশ্রামে থাকলেও আপনার শরীর তার কাজকর্ম চালাতে প্রতিদিন কত ক্যালরি খরচ করে সেটার হিসাব, এটা আপনার খাওয়া খাবারকে শোষণ করতে, শ্বাস-প্রশ্বাসে, রক্ত সঞ্চালনে, সেল রিপেয়ার ও গ্রোথে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ইত্যাদিতে খরচ হয়। মোট কথা, আপনি সারাদিন শুয়ে থাকলেও এটা খরচ হবেই।
এটা কিভাবে হিসাব করবেন?
➢ ছেলেদের ক্ষেত্রে—
10 × weight (in kg) + 6.25 × height (in cm) – 5 × age (years) + 5
➢ মেয়েদের ক্ষেত্রে—
10 × weight (in kg) + 6.25 × height (in cm) – 5 × age (years) – 161
ধরেন একজন ছেলের বয়স 25years , ওজন 75kg, উচ্চতা 175cm হলে—
BMR = 10×75 + 6.25×175 – 5×25 + 5 = 1723.75
অর্থাৎ, তিনি কিছু না করলেও প্রতিদিন প্রায় 1723.75 ক্যালরি খরচ করবেন বেঁচে থাকার মৌলিক কাজগুলো চালিয়ে যেতে।
আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে BMR এর থেকে কম ক্যালরি খেতে হবে। আপনার BMR 2000 হলে, 1500-1600 ক্যালরি খান, এই ক্যালরি এর ঘাটতি পূরণে শরীর তখন শরীরে জমে থাকা ফ্যাট ব্যবহার করতে শুরু করবে, ফ্যাট কমতেছে মানে আস্তে আস্তে ওজনও কমে যাবে।
ক্যালরি কমাতে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমান (ভাত, চিনি, রুটি, পরোটা), প্রোটিন কমাবেন না—নয়তো আপনার মাসেল মাস (Muscle Mass) কমে যাবে, একটু কাজ করতেই আপনার ক্লান্তি চলে আসবে। এমনিতেও প্রোটিনের SDA 30% (Specific Dynamic Action)— অর্থাৎ আপনি ১০০ ক্যালরি প্রোটিন খেলে সেই প্রোটিন ভাঙ্গতেই 30 ক্যালরি খরচ হয়ে যাবে, কার্বোহাইড্রেটসে SDA 10%, ফ্যাটে 0-3% — ফ্যাটও দরকার তবে সেটা গুড ফ্যাট (গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন গুড ফ্যাট কোন কোন খাবারে আছে)।
আপনার খাওয়া ক্যালরি খরচ করার একটা বেস্ট টেকনিক হলো এক্সারসাইজ (Walking 3000-4000 steps/day , Running, Swimming, Weight Lifting)
সোজা কথায়, আপনি BMR এর থেকে বেশি ক্যালরি খেলে সেটা কোথায় যাবে?
আপনার শরীরেই জমা হবে, আপনার ওয়েট বাড়বে।
তো ওয়েট লস করতে যেভাবেই হোক আপনাকে BMR এর থেকে কম ক্যালরি খেতে হবে, আর এই প্রসেসকে বুস্ট-আপ করবে এক্সারসাইজ।
Enjoy the journey to a healthier YOU...
05/12/2025
Hope it helps...
01/12/2025
এই যে আপনারা গরু/খাসির হাড় পাইলে প্লেটে বাড়ি মেরে মেরে যেটাকে বের করে খান আর ভাবেন "ও মাই গড, ক্যালসিয়াম!!"
আপনাদের দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে জানাতে হচ্ছে এইটা ক্যালসিয়াম না, ফ্যাট!
হাড়ের মাঝে থাকে অস্থিমজ্জা (Bone Marrow), এটা দুই রকম — Red Bone Marrow & Yellow Bone Marrow।
Red Bone Marrow থেকে রক্ত তৈরি হয়, গরু/ছাগলের বয়স বাড়ার সাথে সাথে এই Red Bone Marrowগুলো Yellow Bone Marrowতে রূপান্তরিত হয়। তো ঝাঁকায় ঝাঁকায় বের করে যেটা খেলেন সেটা এই Yellow Bone Marrow— যার মূল উপাদান ফ্যাট (চর্বি) , ক্যালসিয়াম না।
ক্যালসিয়াম আসলে থাকে হাড়ের শক্ত অংশে, যেটা খাওয়া যায় না।
কারা খাবেন না?
যাদের উচ্চ কোলেস্টেরল , ইউরিক এসিড বেশি (গাউট), ডায়াবেটিস কিংবা স্থূলতা আছে তাদের এটা থেকে কয়েক হাজার মাইল দূরে থাকা উচিত।
ক্যালসিয়াম আছে ভেবে যারা এইটাকে উড়াধুরা খাচ্ছেন, অন্যকেও খাইতে উৎসাহিত করতেছেন তাদের জন্য সমবেদনা থাকলো। "ভালো লাগে তাই খান" সে হিসাব আলাদা— কিন্তু বুঝে শুনে খাইয়েন।
ব্যর্থ ইনসুলিন নয়, ব্যর্থ আমাদের জীবনযাপন।
Insulin didn’t fail, our lifestyle did.
All About Medicine - 02
পেইনকিলার বা ব্যথানাশক ঔষধ কখনোই খালি পেটে খাওয়া উচিত নয়।
এতে পাকস্থলির সুরক্ষামূলক স্তর ক্ষতিগ্রস্ত হয়; আলসার এবং রক্তক্ষরণের ঝুঁকিও বাড়ে।
এজন্য NSAIDs বা পেইনকিলার সবসময় কিছু খাওয়ার পর খাবেন।
Painkillers should never be taken on an empty stomach.
They can damage the protective lining of the stomach, increasing the risk of ulcers and even internal bleeding.
That’s why NSAIDs or painkillers should always be taken after food.
27/11/2025
বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে বাংলাদেশে বড় ভূমিকম্প অনিবার্য—সেটা আজ হোক, কাল হোক কিংবা দশ বছর পর। ঢাকায় ৬০% ভবন ধসে পড়ার পূর্বাভাসটি আতঙ্কজনক, কিন্তু তার চেয়েও ভয়াবহ হতে পারে পরবর্তী পরিস্থিতি, যেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার চেয়েও উদ্ধারের অভাবে বা খাদ্য সংকটে বেশি মানুষ প্রাণ হারাতে পারে। মৃত্যু যদিও আল্লাহ তায়ালার হাতে, তবুও আমরা ফল্টলাইনে বাস করছি জেনেও প্রস্তুতি না নেওয়াটা হবে চরম বোকামি।
এখনই কীভাবে প্রস্তুতি নেবেন তা জেনে নিন:
Experts warn that a major earthquake in Bangladesh is inevitable—whether it strikes today, tomorrow, or in ten years. The chilling prediction that 60% of Dhaka's buildings could collapse is compounded by the fear that more lives could be lost in the aftermath due to lack of rescue and starvation than from the initial impact. While life and death are ultimately in Allah's hands, knowing that we live on a fault line and choosing not to prepare is a foolish risk we cannot afford to take.
Swipe through to learn how to prepare now.
All About Medicine - 01
কখনো কি ভেবে দেখেছেন আপনি যে ঔষধ খেলেন, সেটা কিভাবে রক্তে মিশে সঠিক জায়গায় পৌঁছে কাজ শুরু করে?
Have you ever wondered how the medicine you take dissolves, enters your bloodstream, reaches the exact target, and begins its work?
26/11/2025
ডায়রিয়া, Loose Motion, পাতলা পায়খানা— যে যেই নাম বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না কেন, কাহিনীটা হলো দিনে ৩বার বা তার বেশি কলসি কলসি stool (পায়খানা) বের হয়ে যাওয়া।
আমাদের দেশে এই জিনিসটা সাধারণত ভাইরাস দিয়ে হয়—রোটা ভাইরাস। এছাড়াও 𝘌 𝘤𝘰𝘭𝘪, 𝘚𝘩𝘪𝘨𝘦𝘭𝘭𝘢, 𝘝𝘪𝘣𝘳𝘪𝘰 𝘤𝘩𝘰𝘭𝘦𝘳𝘢𝘦, 𝘊𝘭𝘰𝘴𝘵𝘳𝘪𝘥𝘪𝘶𝘮, 𝘊𝘢𝘮𝘱𝘺𝘭𝘰𝘣𝘢𝘤𝘵𝘦𝘳 এই ব্যাকটেরিয়াগুলোর কারণেও হয়। Antibiotic—নামের মধ্যেই আছে anti (বিপরীতে), bio (মানে জীবন)—অর্থাৎ, এইটা যেসব অনুজীবের জীবন আছে, তাদের বিরুদ্ধে কাজ করবে।
ভাইরাস তো অজীব (জীবন নাই)
এবার বলেন, যে ডায়রিয়াটা ভাইরাসের জন্য হলো সেটার জন্য অ্যান্টিবায়োটিক কাজ করবে?
-না!
ডায়রিয়া শুনে আপনার ফার্মেসির স্যার আপনাকে যে Metryl, Filmet, Flagyl ধরায় দিলো, আর খেয়ে আপনার ডায়রিয়া ভালো হয়ে গেলো সেটা এই ঔষধগুলো না খেলেও এমনিতেই ২-৩ দিনে ভালো হয়ে যেত (যদি সেটা রোটা ভাইরাসের জন্য হয়ে থাকে)।
আর যদি ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়া জায়েজ, কিন্তু সেটার নিয়ম আছে। ধরেন আপনার শরীরে ১০ লক্ষ ব্যাকটেরিয়া ঢুকে রোগটা সৃষ্টি করলো, আপনি অ্যান্টিবায়োটিক শুরু করলেন, ২ দিন খাওয়ার পর আপনার মনে হলো ডায়রিয়া ভালো হয়ে গেছে, আপনি খাওয়া বন্ধ করলেন। দেখা গেলো আপনার শরীরে ঢোকা ১০ লক্ষ ব্যাকটেরিয়ার মধ্যে ২ লক্ষ মরে গেছে, কিন্তু ৮ লক্ষই রয়ে গেছে। এবার এই ৮লক্ষ ব্যাকটেরিয়া ঐ ঔষধটার প্রতি রেজিস্ট্যান্স তৈরি করবে, পরবর্তীতে এই ঔষধ খেলে আর কাজ হবে না। ইদানিং এমন অনেক লোক পাওয়া যাচ্ছে যাদের সব অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে, মানে সামান্য ব্যাকটেরিয়াজনিত পেট ব্যথা হলেও সে মারা যেতে পারে— কারণ তাকে দেয়ার মতো আর কোনো অ্যান্টিবায়োটিক নেই। এইটা পুরো দেশের চিত্র হতে বেশিদিন দেরি নাই—বুঝতে পারছেন এর ভয়াবহতা?
কি করবেন?
ডায়রিয়া হলে শরীরে ইলেক্ট্রোলাইট ঘাটতি হয়, পানি বের হয়ে যায় অনেক, এজন্য স্যালাইন খাবেন (পরিমাণমতো পানি মিশিয়ে)। আর বেশি সমস্যা হলে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খাবেন আর সেটা সে ৭ দিন খেতে বললে ৭ দিনই খাবেন, যতই প্রথমদিনেই আপনার নিজেকে সুস্থ মনে হয় তাও ডোজ কমপ্লিট করবেন।
ঔষধ কোনো চকলেট না যে ইচ্ছা হলো খেয়ে নিলাম। নিজের ভালো মানুষ বাদে দুনিয়ার সব প্রাণীই বুঝে! দেখেন আপনারাও বুঝতে পারেন কি না এখন থেকে!!
25/11/2025
ক্লান্ত লাগে? মুখ ফ্যাকাসে? চুল পড়ছে?
এগুলোর একটা বড় কারণ আয়রনের ঘাটতি!
গরুর কলিজা, রেড মিট, ডিমের কুসুম, পালং শাক,মসুর ডাল, কুমড়ার বীজ—এসব আয়রনে ভরপুর।
কিন্তু এগুলোতে থাকা আয়রনকে সম্পূর্ণ শোষণের জন্য দরকার ভিটামিন সি (Vitamin C)
কিভাবে খাবেন?
সবথেকে সহজ উপায় হলো খাবারের সাথে এক টুকরো লেবু খান, এটা আয়রন শোষণ ৪ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।
আর এসব আয়রনসমৃদ্ধ খাবার খাওয়ার পর চা খাওয়া বাদ দেন, চা-তে থাকা ট্যানিক এসিড আয়রনের সাথে যুক্ত হয়ে আয়রন শোষণ কমিয়ে দেয়।
একটু চালাক হলে ক্ষতি কি?
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
