Rubi’s Diary

Rubi’s Diary

Share

dm or mail for collab

20/08/2026

গোধূলী বেলা 🌅🧡

11/08/2026

চুড়ি গিফট পেতে কার না ভালো লাগে 😌 আর সেটা যদি হয় কাশ্মীরি চুড়ি❤️

09/08/2026

কি রান্না হচ্ছে?? কে বলতে পারবে!

(cooking, food, ranna, trending, for you page,fyp)

゚viralシ

26/07/2026

যাদের sensitive & acne-prone skin তারাই জানে একটা নতুন প্রোডাক্ট ব্যবহারের আগে কতবার ভাবতে হয়।😑

অনেক প্রোডাক্ট ব্যবহারের পর এইগুলো আমার স্কিনের জন্য কাজ করেছে। বিশেষ করে ক্লিনফেস জেল টা আমার ব্রণ কমাতে অনেক সাহায্য করেছে। আর ব্রণের লালচে দাগ কমাতে the ordinary azelaic acid suspension 10% টা ব্যবহার করছি। এখন স্কিন আগের চেয়ে অনেক বেশি calm and healthy.

এটা কোনো পেইড রিভিউ না, শুধু আমার নিজের অভিজ্ঞতা।❤️

Photos from Rubi’s Diary's post 25/07/2026

আমার একনে জার্নির ছোট্ট একটা অংশ...
এই পরিবর্তনটা একদিনে আসেনি, প্রায় ৩ মাসের পার্থক্য দুইটা ছবির মধ্যে। এই ৩ মাসে আমি বুঝতে পেরেছি নিয়মিত বেসিক স্কিনকেয়ার করলেই স্কিন আস্তে আস্তে ভালো হবে, খুব বেশি প্রোডাক্ট এর দরকার পরেনা🖤

23/07/2026

ছোটবেলার সেই ছোট ফুচকা😌🖤

(fuchka, asthetic, food, foodie)

21/07/2026

ফুটবল বুঝতে শিখা সেই ২০১০ সাল থেকে। চারদিকে ফুটবল নিয়ে উন্মাদনা, ঢাকা শহরের অলিতে গলিতে হলুদ নীল-সাদা পতাকার মধ্যে, ভালো লাগে নীল সাদা পতাকাটাই, তারমধ্য বাবার কাছে জাদুকরী মেসির নাম শুনে আগ্রহ আরো দ্বিগুণ জমে উঠে আরজেন্টিনা দল টার উপর। সেখান থেকে আরজেন্টিনা সাপোর্ট করা। আরজেন্টিনা প্রতিটা খেলা সেবার দেখি, খেলা সেসময় কম বুঝলেও জাদুকরী মেসির অসাধারণ সব ড্রিবলিং দেখে ভক্ত হয়ে যাই মেসির।

জার্মানির সাথে সেবার হারার পরও খুব একটা খারাপ লাগে নাই।যতটা না খারাপ লাগলো ২০১৪ সালের বিশ্বকাপ টায়। সব রকম আয়োজন নিয়ে সেবার খেলা দেখতে বসা। ফাইনাল ম্যাচের শেষ মিনিট পর্যন্ত বিশ্বাস করতে পারি নি এটা আরজেন্টিনা হারতে পারে। কোনো খেলার জন্য প্রথমবারের মতো চোখে পানি আসলো সেই ম্যাচে।

আবার ২০১৮ সালে ফ্রান্সের সাথে খেলে হতাশ।

কিন্তু ২০২২ সাল টা আর হতাশ করে নাই। মেসির জাদুকরী খেলা আর আর ফাইনাল জিতে মেসির হাতে বিশ্বকাপ দেখে মনে হলো ফুটবল পুরোপুরি পূর্ণতা পেয়েছে । ফুটবলের প্রতি আর কোনো চাওয়া পাওয়া নাই। কে কয়টা বিশ্বকাপ পেলো, কে সেরা এসবের আমার কোনো মাথাব্যাথা নাই। ছোট বেলায় যেই মেসির জন্য আরজেন্টিনা সাপোর্ট করা,সেই মেসির হাতে বিশ্বকাপ দেখা মানে আমার কাছে ফুটবল খেলা টা উপভোগ করা হয়ে গেছে।

২০২৬ সাল। মেসির শেষ বিশ্বকাপ এটা মনে হতেই যেনো ভিতরে একটা ইমোশন কাজ করে উঠে। ৩৯ বছরেও মেসির প্রতিটা খেলায় যেনো তার সোনালি যুগের কথা মনে করিয়ে দেয়। অসাধারণ সব ডিবলিং, অসাধারণ সব গোল এ্যাসিস্ট।

বিশ্বকাপের শুরু থেকে কখনো বিশ্বকাপে ম্যাচ হারার বা বাদ পরার কথা চিন্তা হয় নাই। সব ম্যাচে একটাই চিন্তা ছিল শুধু এই ম্যাচের পর মেসিকে নীল সাদা জার্সিতে বিশ্বকাপ খেলা দেখা হবে না। স্পেনের সাথে ফাইনাল হারার পর কস্ট লাগলো এটা ভেবে মেসির খেলা আর দেখা হবে না নীল-সাদা জার্সিতে।

কিন্তু ২০২৬ বিশ্বকাপ টাও মেসিময় হয়েই থাকবে 🇦🇷💙

Category

Website

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rubi’s Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.