Curious Mind
This is general knowledge based page.
#Gk #bangla_gk #General_knowledge #motivational_page #education #motivation
01/08/2026
জন্মের মুহূর্ত থেকে মৃত্যুর শেষ বিদায় পর্যন্ত, জীবনের প্রতিটি ধাপে টাকার প্রয়োজন হয়।
হাসপাতালে প্রথম কান্নারও খরচ আছে, আর কবর বা শ্মশানে শেষ বিদায়েরও হিসাব আছে।
টাকা জীবনের অপরিহার্য অংশ, কিন্তু যখন টাকাই মানুষের মূল্য নির্ধারণ করতে শুরু করে, তখনই শুরু হয় সবচেয়ে বড় বিপর্যয়।
টাকার জন্য মানুষ আপনজনকে হারায়, সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস বিক্রি হয়ে যায়, বিবেক নীরব হয়ে পড়ে। অনেক সময় ভালোবাসাও স্বার্থের কাছে পরাজিত হয়, আনুগত্যও দামের বিনিময়ে বদলে যায়।
তবুও মনে রাখা দরকার, টাকা দিয়ে ওষুধ কেনা যায়, সুস্থতা নয়। বিছানা কেনা যায়, শান্তির ঘুম নয়। বাড়ি কেনা যায়, পরিবার নয়। মানুষকে ভাড়া করা যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা কখনো কেনা যায় না।
জীবনে টাকা উপার্জন করুন, অবশ্যই করুন। কিন্তু এমনভাবে নয়, যাতে টাকা জমাতে গিয়ে মানুষ হওয়াটাই হারিয়ে যায়।
কারণ, জীবনের শেষ হিসাব ব্যাংকের ব্যালেন্স দিয়ে নয়, মানুষের হৃদয়ে রেখে যাওয়া স্মৃতি আর ভালোবাসা দিয়েই হয়। 💙
#জীবনের_কথা #বাস্তবতা #টাকা #মানবতা #আত্মউপলব্ধি
বৃষ্টির দিনে তোমাকে চাই....
01/07/2026
সময় শিখিয়ে দিয়েছে... ⏳
সময় আমাকে একটা কঠিন সত্য শিখিয়েছে...
সব প্রচেষ্টা সফলতায় পৌঁছায় না।
সব অপেক্ষার শেষেও প্রাপ্তি আসে না।
আর সব সম্পর্ক আজীবন পাশে থাকে না।
তবুও চেষ্টা থামিয়ে দেওয়া যায় না।
কারণ ব্যর্থ প্রচেষ্টা আমাদের অভিজ্ঞ করে,
আর ভেঙে যাওয়া সম্পর্ক আমাদের মানুষ চিনতে শেখায়।
যারা থাকার, তারা ঝড়ের মধ্যেও থাকে।
আর যারা চলে যাওয়ার, তাদের ধরে রাখার জন্য হাজার চেষ্টা করেও লাভ হয় না।
তাই আজ আর কোনো অভিযোগ নেই।
শুধু একটা বিশ্বাস আছে...
যা হারিয়ে যায়, তা হয়তো আমার জন্য ছিল না। আর যা সত্যিই আমার, সময় একদিন ঠিকই ফিরিয়ে দেবে।
Curious Mind
#সময় #জীবন #বাস্তবতা #সম্পর্ক #ব্যর্থতা #অভিজ্ঞতা #আত্মউপলব্ধি #বাংলা_লেখা #ফেসবুক_পোস্ট
29/06/2026
মানুষের স্বভাবটাই হয়তো এমন...
যতদিন কোনো বিকল্প থাকে না, ততদিন পুরনো মানুষটার মূল্য বোঝে।
কিন্তু নতুন কোনো বিকল্প সামনে এলে, অনেকেই সেই পুরনো সম্পর্ক, ত্যাগ আর স্মৃতিগুলোকে খুব সহজেই ভুলে যায়।
প্রত্যাখ্যানটা সব সময় যোগ্যতার কারণে হয় না।
অনেক সময় শুধু নতুন কিছুর মোহেই পুরনো মানুষটি অপ্রয়োজনীয় হয়ে যায়।
তবুও মনে রাখবেন,
যে মানুষ প্রয়োজন শেষ হলে আপনাকে ভুলে যায়, সে কখনোই আপনার প্রকৃত আপন ছিল না।
Curious Mind
#জীবন #সম্পর্ক #বাস্তবতা #অনুভূতি #মানুষ #প্রত্যাখ্যান #ভালোবাসা
হঠাৎ একজন একটা পোস্ট কপি করে পাঠালো-
"স্বাভাবিক ভাবে মেয়েরা একটু ভিতু হয়, রাতে একা ঘর থেকে বের হতে পারে না, দূরে কোথাও একা যাওয়ার সাহস পায় না, অন্ধকার রুমে একা ঘুমাতে পারে না , আরও অনেক কিছু,, কিন্তু যে মেয়ে মানুষ গুলো একবার একা চলতে শিখে ফেলে, তখন সে একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, একাকীত্বের মাঝেই সে অসম্ভব সুন্দর কিছু খোঁজে পায় 💕💕💕"
তার আলোকে বাস্তবতা থেকে আমার অভিমত শেয়ার করলাম-
মেয়েরা আসলেই ভিতু হয় তেলাপোকা, টিকটিকি দেখে কিংবা বাথরুমে যেতে। কিন্তু সংসার ভাংতে তারা মোটেও ভয় করে না। যুগ যুগান্তর পার করা সংসারে স্বামী সন্তান রেখে তারা স্বাধীনতা চায়। তারা একা থাকতে স্বাচ্ছন্দ বোদ করে।
কিন্তু সেটি কখন?
যখন তারা জানে- পথ চলতে তাদের কোন অসুবিধা নেই, রাতে ভিডিও কলে রেখে বাথরুমে যাওয়া যায়
,সাড়া রাত চ্যাট করে পার করে দেওয়া যায়, যখন আত্নীয় স্বজন এর বাসায় বা কোন কাজে দূরে কোথাও গেলে কার বা বাইকে করে কেউ দিয়ে আসে নিয়ে আসে, রাতে বাসায় ফিরতে দেরী হয়ে গেলে মাঝ রাতে রিক্সায় করে বাসার কাছাকাছি নিরাপদ জায়গায় নামিয়ে দিয়ে যায়।
চাকরি বা যে কোন কাজে সাহায্যের জন্য ২৪ ঘন্টা সার্ভিস দেয়, সংগ দেয় স্বাধীন ভাবে চলাফেরা করা যায়।
স্বামী সন্তান, সংসার, পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতা যাদের ভাললাগেনা তাদের কাছে এমন স্বাধীন জীবন অবশ্যই মধুর...
10/06/2026
🤔একটি মোবাইল ও স্ত্রীর স্বাধীনতা-
"যখন ফোনের পাসওয়ার্ড বদলে যায়, তখন অনেক সময় সম্পর্কের গল্পটাও বদলে যেতে শুরু করে..."
যতদিন আপনার স্ত্রীর স্যোশাল মিডিয়া একাউন্ট এর এক্সেস আপনার কাছে থাকবে ততদিন আপনার স্ত্রীর মনের এক্সেস ও আপনারই।
যেদিন পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে আর আপনি তা জানবেন না, সেদিন থেকে তার মনে আপনার পরিবর্তে অন্য কেউ জায়গা করে নিবে যা আপনি জানবেন ও না।
বাইকে বা কার এ করে স্ত্রীর আত্নীয় স্বজনের বাসার কাছে নামিয়ে দিয়ে আসা-নিয়ে আসা, অফিসে, শপিং এ কিংবা যে কোন কাজে অকাজে খুলা আকাশের নিচে, রেস্টুরেন্টের গোপন কেবিনে খাওয়াদাওয়া, আবদ্ধ রুমে চলবে শরীর ম্যাসেজ আরও কত কি!
রান্না ঘর এমন কি টয়লেটে বসে চ্যাট করা, পাশে শুয়ে চ্যাট করা আর সাথে সাথে হিস্ট্রি ডিলিট করতে থাকা,
চ্যাটিং এর পাল্লায় পড়ে ভাত নরম বা শক্ত হয়ে যাওয়া, তরকারি তে লবন কয়েকবার দেওয়া কিংবা না দেওয়া,
তেল ছিটে মূখে হাতে লেগে ফুস্কা পড়ে যাওয়া
আর কথা শুনানো- এই সংসারের বান্ধীগিরী করতে করতে জীবন শেষ!
হটাৎ সাজুগুজু, মূখে একটু ফেস পাউডার, হাল্কা লিপস্টিক, চুল গুলো ছেড়ে রোমান্টিক মুডে ভিডিও চ্যাট, কখন কি রান্না হয়েছে ছবি তুলে পাঠানো,
এই হাসি, এই মন ভার, ২৪ ঘন্টায় ৪৮ রূপ।
ঘুমানোর সময় তার নিজস্ব কোলবালিশ, খুব টায়ার্ড, মুড অফ!
সম্পর্ক টা তখন থাকবে শুধু কাগজের। উপভোগ করতে থাকবেন কত রঙের নাটক আর চমৎকার অভিনয় আর আপনি অপেক্ষা করবেন কোন এক দিন টিপসই ও স্বাক্ষর সম্বলিত একটা নোটিশ এর!
"আপনি যৌতুক চেয়েছেন, শারীরিক -মানষিক টর্চার বা নির্যাতন করেছেন, অকথ্য ভাষায়গালাগালি করেছেন, তার চাহিদা পূরণ করছেন না, আপনার পরিবারের সবাই মিলে নির্যাতন করেছেন! আপনি অমানুষ!
অত:পর.....আপনার নামের সাথে একটা কলংকিত স্ট্যাটাস! মনে জন্ম নেওয়া ঘৃণা আর অবিশ্বাস কে সংগী করে কোন রকম বেচে থাকা সমাজের চোখে নিকৃষ্টতম অমানুষ রূপে!
আপনার জীবনের সাথে মিলে গেছে?
রাগ করলেন?
তাহলে বলেন-ইন্নালিল্লাহ!
মিলেনাই?
বলেন- আলহামদুলিল্লাহ
14/05/2026
🥩🐄 ডায়াবেটিস রোগী ঈদে কতটুকু গরুর মাংস খাবেন?
কার্বোহাইড্রেট বাদ দিয়ে শুধুই মাংসের পরিমাণ 👇
✅ একবেলায় রান্না করা গরুর মাংস
প্রায় ৭৫–১০০ গ্রাম নিরাপদ পরিমাণ হিসেবে ধরা যায়
(প্রায় ৪–৬ টুকরা মাঝারি সাইজ)
✅ দিনে সর্বোচ্চ
১৫০–২০০ গ্রাম এর বেশি না হওয়াই ভালো
⚠️ যাদের আছে—
সুগার খুব বেশি ওঠানামা করে
কিডনি সমস্যা
উচ্চ কোলেস্টেরল
ফ্যাটি লিভার
উচ্চ রক্তচাপ
তাদের আরও কম পরিমাণে খাওয়া উচিত এবং চর্বি এড়িয়ে চলা ভালো।
✅ কোন মাংস ভালো?
কম চর্বিযুক্ত নরম অংশ
অতিরিক্ত তেল ছাড়া রান্না
ঝোলের চেয়ে ভুনা/সেদ্ধ তুলনামূলক ভালো
❌ যেগুলো কমাবেন
চর্বি
কলিজা অতিরিক্ত
ভুঁড়ি
অতিরিক্ত তেল-মসলা
🥗 শুধু মাংস খেলেও অতিরিক্ত খাওয়া ঠিক নয়, কারণ অতিরিক্ত প্রোটিন ও ফ্যাট শরীরে চাপ তৈরি করতে পারে।
আমার কান্না—নিস্ফলতা
আমার হাসি—নির্লজ্জতা
তাই আজকাল আমি মাঝামাঝি কোথাও থাকি…
না পুরো ভেঙে পড়ি,
না পুরো হাসতে পারি।
মানুষ ভাবে আমি ঠিক আছি—
আসলে আমি শুধু নিজেকে লুকিয়ে রাখতে শিখে গেছি।
🖤 Curious Mind
#নীরবতা #অভিমান #অপ্রকাশিত_কথা #মনখারাপ
26/04/2026
"ভালোবাসার বাইরের এক আশ্রয়"
--------সোহাগ
তুমি আমার ভালোবাসা নও,
তুমি এমন কেউ—
যার সাথে ভালোবাসাও ভুলে থাকি।
ভুলে থাকি অতীতের ভাঙা স্মৃতি,
অদেখা কষ্টের ভার।
তুমি ভালোবাসার চেয়েও বড় কিছু,
একটা নীরব মায়া—
যা অল্প অল্প করে, যত্নে গড়া,
কোনো প্রতিশ্রুতি ছাড়া।
প্রত্যাশা নেই, স্বপ্ন নেই,
চাওয়া-পাওয়া কিছুই নেই—
তবুও কোথায় যেন
একটা শূন্যতা ভরে ওঠে
তোমার নিঃশব্দ উপস্থিতিতে।
কখনো ইচ্ছে হয়—
মুখোমুখি বসে,
চোখে চোখ রেখে
তোমার চোখেই খুঁজে দেখি নিজেকে।
এলো চুলগুলো আলতো করে সরিয়ে দেই,
দুহাতে তোমার হাত ধরে—
হারিয়ে যাই
তোমার চোখের গভীর সাগরে।
ইচ্ছে করে—
তোমায় বুকের পাঁজরের সাথে গেঁথে রাখি,
চাপটে ধরি, শক্ত করে—
যেন এই ভাঙা ভেতরটা
আর কখনো ভেঙে না পড়ে।
তুমি শূন্যতা পূর্ণ করো না,
তুমি শূন্যতাকেই অর্থ দাও।
"বীণা"—
এ যেন এক স্পন্দিত রক্তের উচ্ছাসিত ঝংকার,
যা থেমে গিয়েছিল একদিন।
আজ কি বুকে মাথা রেখে শুনবে—
সেই বীণা কেমন করে
আবার বেজে উঠেছে?
তোমার সাথে নেই কোনো রক্তের বন্ধন,
নেই কোনো নাম দেওয়া ভালোবাসা—
তবুও এক অজানা টানে
এই মন জড়িয়ে থাকে তোমায়।
যখন আমি নিঃস্ব হয়ে যাই,
মনে হয়—কিছুই নেই আর,
ঠিক তখনই খুঁজে পাই
তোমার অস্তিত্ব।
তুমি শুধু বন্ধু নও,
তুমি যেন—
মহাসাগরের মাঝে ভাসমান
সেই শেষ খড়কুটো,
যাকে আঁকড়ে ধরে
বেঁচে থাকার শেষ চেষ্টা।
এখানে আবেগের খেলা নেই,
নেই কোনো চাহিদা—
শুধু আছে
তীরে ফেরার একটুখানি আশা…
আর তুমি।
Address
1700
Alerts
Be the first to know and let us send you an email when Curious Mind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
