Md Rasel Sarker

Md Rasel Sarker

Share

মোঃ রাসেল সরকার
আয়কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড।
এল.এল.বি, অনার্স এন্ড মাস্টার্স- একাউন্টিং (ফার্স্ট ক্লাস)
ফাইনান্সিয়াল অ্যাডভাইজার ও ট্রেইনার (ট্যাক্সেশন)।

05/08/2026
05/08/2026

সম্মানিত করদাতা যাদের (TIN) টিন সার্টিফিকেট বিভিন্ন প্রয়োজনে নিয়েছেন। ট্যাক্সেবল ইনকাম থাকুক বা না থাকুক *২০২৬- ২৭* করবর্ষে রিটার্ন জমা দিন।
সরকার ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানার সমমুখীন হবেন।

*সম্মানিত করদাতা*
আপনার এবারের আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে অর্থাৎ গত অর্থবছরের জুলাই ০১, ২০২৫ থেকে জুন ৩০, ২০২৬ পর্যন্ত সকল আয় ও ব্যয়ের তথ্য সংবলিত দলিলাদি জমা দিন।

*চাকরি/বেতন খাতে আয়ের তথ্য:*
1. সেলারি সার্টিফিকেট।
2. সেলারির বিপরীতে কর্তনকৃত টিডিএস -এর প্রত্যয়নপত্র।
3. ব্যাংক স্টেটমেন্ট (From 01-07-2025 to 30-06-2026).
4. Provident Fund info/GPF Balance Sheet. (if any).

*ব্যবসা/পেশা খাতে আয়ের তথ্য:*
5. ট্রেড লাইসেন্স।
6. ব্যবসার নামীয় ব্যাংক স্টেটমেন্ট।
7. ব্যবসার নামে লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট।
8. ব্যবসা আয়ের উপর অগ্রীম আয়কর (AIT) বা উৎসে কর কর্তন (TDS) থাকলে অগ্রীম আয়কর বা উৎসে করের প্রত্যয়নপত্র ও চালানের কপি।
9. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী।
10. মূল্যসহ ব্যবসার সম্পদের তালিকা (Furniture, fixture, Equipment & Machinarie etc.).

*বিনিয়োগ ও ব্যাংক ইন্টারেস্ট তথ্য:*
11. জীবন বীমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ।
12. ডিপিএস করা থাকলে ডিপিএস স্টেটমেন্ট।
13. পূর্বের কোন ডিপিএস এনক্যাশ বা নগদায়ন করে থাকলে নগদায়ন প্রত্যয়নপত্র বা এনক্যাশমেন্ট সার্টিফিকেট।
14. এফডিআর করে থাকলে তার ডকুমেন্ট ও ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যয়নপত্র।
15. শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগ প্রত্যয়নপত্র ও পোর্টফলিও এর কপি।
16. সঞ্চয়পত্র ক্রয় করে থাকলে তার ডকুমেন্ট।
17. সঞ্চয়পত্রের ইন্টারেস্ট প্রাপ্তি ও তার বিপরীতে টিডিএস কর্তনের প্রত্যয়নপত্র।

*গৃহ-সম্পত্তি হতে আয়ের তথ্য:*
18. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান ভাড়া দিয়ে আয় থাকলে ভাড়ার চুক্তিপত্রের কপি ও ব্যাংক স্টেটমেন্ট দিন।
19. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান এর পৌর কর বা সিটি কর্পোরেশন কর প্রদানের রসিদ।
20. হাউজ লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট।

*বৈদেশিক/রেমিট্যান্স আয়ের তথ্য:*
21. বৈদেশিক/রেমিট্যান্স আয়ের সপক্ষে ব্যাংক সার্টিফিকেট বা এফএমজে ফরম/বৈদেশিক মুদ্রা ঘোষণা ফরম এর কপি। (মনে রাখবেন, বৈদেশিক আয় করমুক্ত হতে হলে তা আপনার নিজের আয় হতে হবে এবং প্রপার চ্যানেলে আসতে হবে)।

*সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য:*
22. এ বছর আপনার নামে কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি ক্রয় করে থাকলে তার দলিলের কপি।
23. এ বছর আপনার কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি বিক্রি করে থাকলে বিক্রয় দলিলের কপি ও উৎসে কর্তনের কপি।
24. বাড়ি/ফ্ল্যাট নির্মাণাধীন থাকলে নির্মাণ বিনিয়োগের পরিমাণ।
25. আপনার নামে গাড়ি থাকলে পারসোনাল ট্যাক্স টোকেনের কপি।
26. আপনার ব্যাংক লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট।
27. ডেভেলপার কোম্পানিকে দিয়ে বাড়ি নির্মাণকালে সাইনিং মানি পেয়ে থাকলে তার ডকুমেন্ট।
28. ব্যক্তিগত লোন ৫ লাখ টাকার বেশি হলে এর সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট।
29. পরিবারের কারো কাছ থেকে কোন দান গ্রহণ করলে বা কাউকে দান করে থাকলে তার ডকুমেন্ট, আর টাকা দান হলে তার সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট।
30. এছাড়াও আপনার অন্য কোন আয় থাকলে তার ডকুমেন্ট দিন।

*বি:দ্র:* সকল Bank Statement /প্রত্যয়নপত্রের সময়কাল হবে 01/07/2025 থেকে 30/06/2026 ইং পর্যন্ত।

*অন্যান্য তথ্যাবলি:*
31. আপনি এ বছর নতুন করদাতা হলে আপনার এনআইডি এর ফটোকপি, টিআইএন সার্টিফিকেট, মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি;

32. আপনি পুরাতন করদাতা হলে গত বছরে দাখিলকৃত রিটার্ন এর কপি লাগবে;

33. আপনার আয়ের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য সংখ্যা ও তাদের বয়স।

*দৃষ্টি আকর্ষণ: যথাযথ কর পরিগণনার জন্য আপনার সকল কাগজপত্র একত্রে দিন।*

08/06/2026

আজকের এই হৃদয়বিদারক ঘটনাটি আমাদের জন্য বড় একটি শিক্ষা। অল্প সময়ের অসতর্কতায় একটি নিষ্পাপ শিশু পানিভর্তি বালতিতে পড়ে প্রাণ হারিয়েছে।
অনেকেই মনে করেন, অল্প পানিতে কোনো বিপদ নেই। কিন্তু বাস্তবে কয়েক ইঞ্চি পানিতেও ছোট শিশুরা ডুবে যেতে পারে।

★শিশুদের কখনো একা রেখে যাবেন না।
★পানিভর্তি বালতি, টব বা ড্রাম ব্যবহার শেষে খালি রাখুন বা ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।
★বাড়ির আঙিনা ও বাথরুমে শিশুদের প্রতি সব সময় নজর রাখুন।
★পরিবারের সবাইকে শিশু নিরাপত্তা সম্পর্কে সচেতন করুন।
★এক মুহূর্তের অসাবধানতা সারা জীবনের কান্নার কারণ হতে পারে।

★★★আসুন, আমরা সবাই সচেতন হই এবং আমাদের সন্তানদের নিরাপদ রাখি।

পোস্ট সংগ্রহ করা।

07/06/2026

কি রাগ করলা?

07/06/2026

হবে নাকি এইবার?

Photos from Md Rasel Sarker's post 06/06/2026

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬

06/06/2026

গাজীপুরের একমাত্র দ্বীপ, যা বিখ্যাত বাংলা সিনেমা মনপুরার নামানুসারে করা হইছে।
এটি জেলা কালিয়াকৈর উপজেলার মকশবিল অবস্থিত।
আপন কি গিয়েছেন এই দ্বীপে? 🏝️🥰

06/06/2026

আসুন চা পান করি! রাগ করলা??

05/06/2026

ভালবাসি শুধু❤️

05/06/2026

*⚠️ শেষ মুহূর্তের তাড়াহুড়ো আর নয়!*
আয়কর রিটার্ন জমা দিন নিশ্চিন্তে, সঠিক সময়ে।
​প্রতি বছরই দেখা যায়, করদাতারা জুন-জুলাইয়ের ( *২৬-২৭ তারিখের দিকে* ) শেষ মুহূর্তে এসে রিটার্ন দাখিলের জন্য হন্যে হয়ে ছোটেন। এই তাড়াহুড়োর কারণে অনেক সময় তথ্যে ভুল হওয়া বা প্রয়োজনীয় ডকুমেন্টস বাদ পড়ে যাওয়ার একটা বড় ঝুঁকি থাকে।
​কিন্তু সচেতন করদাতারা কেন শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবেন? জুলাই মাস শুরু হওয়ার পর থেকেই অলস বসে না থেকে আপনার রিটার্ন প্রস্তুত করার সঠিক সময় এখনই!
​✅ সঠিক সময়ে এবং নির্ভুলভাবে আপনার আয়কর রিটার্ন ও ভ্যাট সংক্রান্ত সকল জটিলতা দূর করতে পাশে আছে *"ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট সলিউশন"* ।
​আমরা আপনাকে যেভাবে সাহায্য করব:
​নির্ভুলভাবে আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল।
​সঠিক কর রেয়াত (Tax Rebate) হিসাব করা।
​ভ্যাট এবং ট্যাক্স সংক্রান্ত যেকোনো আইনি পরামর্শ।
​শেষ দিনের জ্যাম আর সার্ভার ডাউন-এর টেনশন থেকে মুক্ত থাকতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। জুলাইয়ের শুরু থেকেই আপনার রিটার্নের কাজ গুছিয়ে রাখুন।

Want your business to be the top-listed Beauty Salon in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Gazipur