ADHD KID
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ADHD KID, Health/Beauty, Gazipur.
অটিজমের এমন কিছু দিক আছে যা অনেকেই জানে না বা ভুলভাবে বোঝে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ কিন্তু কম-জানা দিক উল্লেখ করছি:
★১. অটিজম শুধু ‘সোশ্যাল’ সমস্যা না - এটা পুরো সেন্সরি সিস্টেমের বিষয়
অনেকেই ভাবেন অটিজম মানেই শুধু যোগাযোগ বা আচরণের অসুবিধা।
আসলে অটিজম মূলত মস্তিষ্কের সেন্সরি প্রসেসিং–এর ভিন্নতা। শব্দ, আলো, স্পর্শ, গন্ধ, চলাচল -সবকিছু তাদের মস্তিষ্কে ভিন্নভাবে প্রসেস হয়।
★২. অটিস্টিক শিশুদের শরীরের অনুভূতিও (Interoception) অনেক সময় সঠিকভাবে কাজ করে না। অনেকেই জানেন না যে অনেক অটিস্টিক বাচ্চা
ক্ষুধা লাগা,
পিপাসা,
ব্যথা,
টয়লেটের চাপ
ঠিকমতো বুঝতে পারে না।
এজন্য তারা হঠাৎ কান্না করে, বিরক্ত হয় বা meltdown দেয়।
★৩. অটিজমে “মাস্কিং” খুব কম জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়
অনেক অটিস্টিক বাচ্চা (বিশেষ করে মেয়ে) সামাজিকভাবে “স্বাভাবিক” দেখানোর জন্য
নিজেকে লুকিয়ে রাখে - একে বলে মাস্কিং।
ফলে তারা ক্লান্ত হয়ে যায়, উদ্বিগ্ন হয়, পরে আবার meltdown হয়।
★ ৪. অটিজমে IQ কম এই ধারণা ভুল
অটিস্টিক শিশুদের মধ্যে অনেকেরই:
ভিজ্যুয়াল স্কিল
মেমরি
প্যাটার্ন রিকগনিশন
মেকানিক্যাল বা লজিক্যাল চিন্তা চমৎকার থাকে।
অনেকের এমন প্রতিভা থাকে যা সময়মতো বোঝা যায় না। কারণ তারা প্রচলিত শেখার স্টাইলে মানিয়ে নিতে পারে না।
★৫. অটিস্টিক আচরণগুলোর বেশিরভাগই একটি “communication”
হাত নাড়া,
শব্দ করা,
ঘুরে যাওয়া,
লাইন করা,
একই জিনিস বারবার করা
এগুলো “খারাপ আচরণ” নয়। এগুলো আসলে
উদ্বেগ কমানো,
সেন্সরি নিয়ন্ত্রণ করা,
নিজের সেফ-জোন তৈরি করা,
শরীরকে রেগুলেট করার উপায়।
★৬. তারা ফিলিংস বোঝে -শুধু প্রকাশ করতে পারে না। অনেকেই মনে করেন অটিস্টিক বাচ্চারা আবেগ বোঝে না। তারা বোঝে, অনুভবও করে কিন্তু এক্সপ্রেশন করতে পারে না বলে ভুল বোঝা হয়।
★ ৭. meltdown আর tantrum এক না
অনেক অভিভাবকই এখনো জানেন না।
Tantrum = ইচ্ছা পূরণ না হলে রাগ
Meltdown = অতিরিক্ত সেন্সরি বা মানসিক চাপ
দুটি বিষয় পুরোপুরি আলাদা।
★৮. অটিজম সময়ের সাথে “খারাপ হয় না”—বরং সঠিক সাপোর্টে উন্নতি অসাধারণ।
অনেকে ভাবে বয়স বাড়লে অটিজম বাড়ে আসলেই তা নয়।বরং নিয়মিত
থেরাপি,
সেন্সরি সাপোর্ট,
রুটিন,
যোগাযোগ শেখানো
গেলে অসাধারণ প্রগতি দেখা যায়।
06/12/2025
সেন্সরি ডায়েট অ্যাক্টিভিটিজ (Sensory Diet Activities)
শিশুর সেনসরি প্রয়োজন অনুযায়ী দৈনন্দিন জীবনে যে সব কার্যক্রম যোগ করলে সে আরও শান্ত, মনোযোগী, স্বস্তিদায়ক ও সংগঠিতভাবে আচরণ করতে পারে—তাই হলো সেনসরি ডায়েট।
1. Tactile (স্পর্শ সংবেদন)
শিশুর স্পর্শ গ্রহণের ক্ষমতা উন্নত করে।
★ প্লেডো, কিনেটিক স্যান্ড, স্লাইম, ফোম দিয়ে খেলা
★ হাত-পায়ে লোশন বা তেল ম্যাসাজ
★ বালুর দুর্গ বানানো বা স্যান্ডক্যাসল
★ পানির সাথে খেলা—ওয়াটার টেবিল
★রুটি/কুকি/পিজ্জার ডো তৈরি করতে দেওয়া
★ কম্পনযুক্ত টুথব্রাশে দাঁত মাজা
★ স্ট্রেস বল চাপা
★ ফিঙ্গার পেইন্ট
★ শেভিং ফোম দিয়ে নকল শেভ
★ ম্যাসাজ দেওয়া বা নেওয়া
★ গুদগুদানি / টিকল দেওয়া
২. Oral Motor (মৌখিক সেনসরি)
মুখ, ঠোঁট, চোয়াল শক্তিশালী করে এবং সেনসরি রেগুলেশন উন্নত হয়।
★ গামি, চুইংগাম, চিউ স্ন্যাক চিবানো
★ বাবল ফোটানো বা হুইসেল বাজানো
★ স্ট্র দিয়ে পানি/জুস খাওয়া
★ ক্রাঞ্চি খাবার খাওয়া
★ বরফ, ললিপপ বা ফ্রোজেন ফল চোষা
★হরমোনিকা বা অনুরূপ যন্ত্র বাজানো
★চিউ বিড/চিউয়েলি ব্যবহার
★ লিপ বাম লাগানো
★ টক বা লেবুর রস চেখে দেখা
★ভাইব্রেটিং টুথব্রাশ ব্যবহার
৩. Visual (দৃষ্টিগত সেনসরি)
চোখ ও ভিজ্যুয়াল প্রসেসিং উন্নত করে।
★সানগ্লাস বা ক্যাপ পরা
★ সেনসরি বটল দেখা
★ গল্পের বই বা ছবি দেখা
★ আলো কমানো/বাড়ানো
★টিভি দেখা, পাজল করা
★ আঁকা, রঙ করা
৪. Auditory (শ্রবণ সেনসরি)
শব্দ গ্রহণের ক্ষমতা নিয়ন্ত্রণে সাহায্য করে।
★ গান শোনা
★ অডিওবুক বা পডকাস্ট শোনা
★ প্যান বা পাত্রে টোকা দেওয়া
★ বাদ্যযন্ত্র বাজানো
★ নয়েজ ক্যানসেলিং হেডফোন ব্যবহার
★ হোয়াইট নয়েজ মেশিন
★প্রকৃতির শব্দ শোনা
★"Guess the sound" গেম
★ কিছু সময় নীরব থাকা
৫. Olfactory (ঘ্রাণ)
★ এসেনশিয়াল অয়েল ব্যবহার
★ কুকি বেকের ঘ্রাণ শোঁকা
★ ফুল, গাছপালা, মাটি ইত্যাদির গন্ধ খোঁজা
★ "Guess the smell" খেলা
★ সুগন্ধি মার্কার, স্টিকার, প্লেডো
★ ডিপ ব্রিদিং প্র্যাকটিস
৬. Vestibular (ভারসাম্য ও নড়াচড়া)
শরীরের ব্যালান্স ও গতি নিয়ন্ত্রণ করে।
★ দৌড়ানো, লাফানো, হাঁটাচলা
★ সিঁড়ি ওঠা-নামা
★ দোলনা, স্কুটার, বাইক, রোলার ব্লেড
★ আইস স্কেটিং, স্নো-এঞ্জেল, গড়াগড়ি
★ merry-go-round
★ ঢালু জায়গা গড়িয়ে নামা
★ জাম্পিং জ্যাকস, পুশ-আপ
★বল ছোড়
06/12/2025
ADHD kids ৭টি স্বাভাবিক আচরণ
যা বুঝে, গ্রহণ করে এবং সমর্থন করা প্রয়োজন
১. Stimming (স্ব-উত্তেজনামূলক আচরণ)
হাত নাড়া, দোল খাওয়া, টোকা দেওয়া—এগুলো শিশুকে শান্ত ও নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে।
২. Limited Eye Contact
চোখে চোখ রেখে কথা বলা অনেক সময় তাদের জন্য অস্বস্তিকর।
এটা অভদ্রতা নয়—সেন্সরি সংবেদনশীলতার অংশ।
৩. Literal Thinking & Speech
তারা কথাকে সরাসরি অর্থে নেয়।
তাই স্পষ্ট, সহজ ও সোজাসাপটা ভাষায় কথা বলা সবচেয়ে কার্যকর।
৪. Repetitive Behaviors & Routines
একই কাজ বারবার করা বা নির্দিষ্ট রুটিন মানা তাদের নিরাপত্তা দেয়।
হঠাৎ পরিবর্তন করলে উদ্বেগ বাড়তে পারে।
৫. Social Differences
অনেক সময় তারা একা খেলতে পছন্দ করে বা সামাজিক নিয়ম বুঝতে সময় নেয়।
চাপ ছাড়া ধীরে ধীরে সামাজিক দক্ষতা শেখানো উচিত।
৬. Special Interests or Intense Focus
ট্রেন, সংখ্যা, ডাইনোসর বা অন্য কোনো বিষয়ে গভীর আগ্রহ।
এই আগ্রহগুলো শিখন ও থেরাপিতে কাজে লাগানো যায়।
৭. ভিন্ন ধরণের যোগাযোগ পদ্ধতি
অনেকে কথা না বলে ইশারা, ছবি বা আচরণের মাধ্যমে যোগাযোগ করে।
ভিজ্যুয়াল কার্ড, ছবি, AAC তাদের জন্য খুব কার্যকর।
ADHD meaning Attention deficit hyperactivity disorder. লক্ষণ :
# দুই বছর বাচ্চায় কোন কথা বলছে না।
# কোন কাজে কোন মনোযোগ নেই। নিজের মতো থাকতে পছন্দ করে। কারো কথায় কোন মনোযোগ দেয় না। নিজের মত ব্যস্ত থাকতে পছন্দ করে।
# ডাক দিলে সারা দেয়না।
# কোন ব্যথা অনুভব করে না।
# কোন কারন ছাড়াই লাফালাফি করে।
# শরিরে স্পর্শ করতে দেয় না।
# নিজের বাসায় থাকতে পছন্দ করে, বাহিরে নিলে বিরক্ত করে।
# একই নিয়মে চলে।
# একই কথা বারবার বলে।
# কারো সাথে কোন কিছু আদান-প্রদান করতে না চাওয়া।
# কানে শুনে, কিন্তু কথা বলে না, কম কথা বলে বয়স অনুযায়ী।
# শরীরকে কোন বিশ্রাম দেয়না সারাক্ষণ ব্যস্ত থাকে।
# প্রয়োজনের বা বয়স অনুযায়ী কম ঘুমায় ।
# চুল কাটতে দেয় না।
# হাতের নখ কাটতে দেয় না।
# নিজ বয়সী বা বয়সী বাচ্চাদের সাথে কম মিশে বা বাচ্চাদের সাথে মিশতে পারে না।
# আপনার চোখের দিকে তাকিয়ে কোন কথা বলে না, কথা শুনেও না।
# রাগ উঠলে নানানভাবে নিজেকে আঘাত করে থাকে।
# সারাক্ষণ অন্যদিকে তাকিয়ে থাকে , অর্থবোধক কোন শব্দ বলে না।
# নিজে থেকে কোন কাজ করছো না, এবং কাজ কিভাবে করতে হয় বুঝছেও না।
★ ব্রাশ করা।
★টয়লেট এ যাওয়া।
★জামা কাপড় পরা।
★ খাওয়া-দাওয়া।
ইত্যাদি দৈনন্দিন কাজ সে বয়স অনুযায়ী করতে পারছে না।
# কোন খেলনা দিয়ে খেললে তা নিয়ম মত না খেলা, খেলনা গুলো শাড়িতে সাজিয়ে খেলা। সকল জিনিস যেমন খাবার, বালিশ ইত্যাদি যেকোন জিনিস একইভাবে সাজিয়ে রাখা। খেলার ধরুন একই রকম থাকে।
যদি এই সকল লক্ষণ আপনার বাচ্চার মধ্যে থেকে থাকে তাহলে আপনার বাচ্চার ADHD সমস্যা আছে।
Click here to claim your Sponsored Listing.
