Luxe Looks

Luxe Looks

Share

Luxe Looks is dedicated to keeping you updated on natural beauty products, from organic ingredients.

22/07/2023

✨ চন্দনের উপকারিতা ও গুনাগুণের কোন অংশে কমতি নেই। আসুন জেনে নেই চন্দনের কিছু উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে-

✅ রূপ চর্চায় চন্দনঃ
চন্দনের আছে হাজারো গুনাগুন। রূপ চর্চার জন্য চন্দনের খ্যাতি যুগ যুগ ধরে। প্রাচীন কালে রূপ চর্চার অন্যতম একটি উপাদান ছিলো চন্দন। বিভিন্ন রকম কসমেটিক্স ও সুগন্ধীতে চন্দন ব্যবহৃত হয়। ত্বকের বিভিন্ন সমস্যায় চন্দন বেশ উপকারী। এতে আছে অ্যান্টিব্যকটেরিয়াল উপাদান যা ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে।

✅ ব্রণ দূর করতেঃ
নিয়মিত চন্দন ফেস প্যাক ব্যবহার করলে ব্রণের উপদ্রব কমে যায়। এক্ষেত্রে চন্দন কাঠ গুঁড়ো করে পানি দিয়ে অথবা কাঠ ঘষে চন্দনের পেস্ট বানাতে হয়। আজ কাল বাজারে চন্দন কাঠের গুঁড়ো কিনতে পাওয়া যায়। দুই চা চামচ চন্দনের গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার এই প্যাক মুখে লাগিয়ে নিয়ে ১৫ মিনিট রাখুন। এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। স্বাভাবিক ও তৈলাক্ত ত্বকের জন্য এই ফেস প্যাক খুবই উপকারী।

✅ তৈলাক্ত ত্বকঃ
চন্দনের ফেস প্যাক তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করে। চন্দন গুঁড়োর সাথে টমেটোর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

✅ ত্বকের উজ্জ্বলতায়ঃ
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চন্দনের জুড়ি নেই। মসৃণ ও উজ্জ্বল ত্বকের জন্য হলুদ বাটা ও চন্দনের গুঁড়ো মিশিয়ে লাগান। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের রঙ উজ্জ্বল হবে।

✅ রোদে পোড়ায়ঃ
রোদে পোড়া ভাব দূর করতে চন্দন বেশ উপকারী। শসার রস, চন্দনের গুঁড়ো, দই ও গোলাপ জল একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক রোদে পোড়া ভাব কমাবে এবং রোদের পোড়ার কারণে ত্বক জ্বলা কমাবে।

✅ বলিরেখায়ঃ
বয়স পঁচিশের পরেই মুখে বলিরেখা পরা শুরু হয়। নিয়মিত চন্দন ব্যবহারে ত্বকে বলিরেখা কম পড়ে এবং ত্বক দীর্ঘ দিন সজীব থাকে। সপ্তাহে অন্তত ৪ দিন চন্দন গুঁড়ো, গোলাপ জল ও গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

20/06/2023

🌹 গোলাপজল কী?
✨গোলাপজলের 5টি উপকারিতা – এবং ব্যবহারের পদ্ধতি

🔰 গোলাপফুলের পাপড়ি জলে ফুটিয়ে বা ডিস্টিল করে যে তরল পাওয়া যায়, সেটাই গোলাপজল। হালকা সুবাসিত এই তরলটি প্রাকৃতিক সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। রাসায়নিকে ভরা পারফিউমের প্রাকৃতিক বিকল্প এটি। মিষ্টি গন্ধ ছাড়াও গোলাপজলের ওষধি গুণ আছে, এটি রান্নার উপাদান হিসেবেও ব্যবহার করা হয়।
এখানে আমরা চুলের ওপর গোলাপজলের পাঁচটি উপকারিতা নিয়ে আলোচনা করব।

✅ স্ক্যাল্প স্নিগ্ধ রাখে
গোলাপজলের দারুণ অ্যান্টি-ইনফ্লামেটরু ও অ্যান্টিঅক্সিডান্ট গুণ রয়েছে যা মাথার চুলকানি আর প্রদাহ কমাতে পারে। তাই স্ক্যাল্পে কোনওরকম অস্বস্তি হলেই গোলাপজল তা কমাতে সক্ষম।

✅ খুসকির মোকাবিলা করে
গোলাপজলে পর্যাপ্ত আর্দ্রতা রয়েছে, তাই খুসকি দূর করতে এই উপাদানটির জুড়ি নেই। খুসকি থেকেই মাথায় চুলকানি আর জ্বালা হয়। তা ছাড়া গোলাপের নিজস্ব প্রদাহরোধী এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা মাথার চুলকানি কমায়, এবং মাথার ত্বক সুস্থ করে তোলে। স্ক্যাল্পের প্রতিরোধক্ষমতা ফিরে এলে খুসকি চোখে পড়ার মতো কমে যায়।

✅ চুলের বৃদ্ধি ঘটায়
গোলাপজলে ভিটামিন এ, সি, ডি, ই এবং বি3 রয়েছে। ত্বক, চুল ও সার্বিক শরীর সুস্থ রাখতে এই পুষ্টি উপাদানগুলি জরুরি। গোলাপজল স্ক্যাল্পে সরাসরি স্প্রে করলে এ সব ভিটামিন ত্বক আর চুলের ফলিকলগুলোর গভীরে ঢুকে পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধি জোরদার হয়। গোলাপজল আসলে চুলের স্বাস্থ্যরক্ষার পানীয়, এভাবে বললে ভুল নেই!

✅ চুল কন্ডিশন করে
গোলাপজলের আর্দ্রতাগুণ খুব বেশি, ফলে শুষ্ক ত্বকের মোকাবিলায় গোলাপজল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তাই স্বাভাবিকভাবেই শুষ্ক চুলের লিভ-ইন কন্ডিশনার হিসেবে গোলাপজল ভালো কাজ করে। বিশেষ করে যাঁদের বাইরে ঘুরে ঘুরে কাজ করতে হয়, তাঁদের চুল রুক্ষ হয়ে গেলে গোলাপজল ব্যবহার করুন। স্প্রে বটলে গোলাপজল ভরে সঙ্গে রাখুন, আর প্রয়োজনমতো চুলে স্প্রে করে নিন। চুলের শেষভাগ শুষ্ক আর ফাটা হলেও গোলাপজল স্প্রে করুন, চুল নিমেষে আর্দ্র আর নরম হয়ে যাবে।

✅ চুল মজবুত করে
ভিটামিন, অ্যান্টিঅক্সিডান্ট, অ্যান্টি-ইনফ্লামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের সুবাদে গোলাপজল আপনার প্রতিটি চুল মজবুত করে তোলে। চুলের বৃদ্ধি ঘটানো ছাড়াও চুল ওঠা আর চুল ভাঙাঝরা কমাতেও সক্ষম এই তরলটি! চুলের সার্বিক স্বাস্থ্য উন্নত করে তুলতে জুড়ি নেই গোলাপজলের।

13/06/2023

🌹 চুলের যত্নেও গোলাপের গুনাগুন :

👉 চুলকে প্রানবন্ত ও মসৃন করতে গোলাপের জুড়ি নেই। এক্ষেত্রে প্যাক হিসেবে-
🔰 গোলাপ গুড়া
🔰 মধু
🔰 বাদাম তেল
মিশিয়ে ভালো করে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

👉গোলাপ গুড়ার সাথে নারিকেল তেল মিশিয়ে হালকা গরম করে চুলের গোড়াসহ পুরো চুলে ভালো করে লাগিয়ে রেখে ২৫ মিনিট পর ধুয়ে ফেলবেন।
✅এতে চুল মসৃন হবে ও চুলের আগা ফাটা সমস্যা কমে যাবে।

🌹গোলাপ আমাদের সবার খুব পছন্দের ও পরিচিত একটি ফুল। এর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এর যথাযথ ব্যবহারে নিজেকে করে তুলুন গোলাপের মতো সুন্দর।💖

02/06/2023

💖 রুপচর্চায় মুলতানি মাটি 💖
✨ মুলতানি মাটি কী? ✨

👉 মুলতানি মাটি একটি প্রাচীন উপাদান, যার উল্লেখ রয়েছে আয়ুর্বেদেও। রূপচর্চা এবং ত্বকের চিকিৎসার জন্য এটি বহু দিন ধরেই ব্যবহৃত হয়। নিয়মিত ব্যবহার করলেও অনেকেই জানেন না এই মুলতানি মাটি কী।

👉 এটি এক ধরনের কাদামাটি। মুলতানি মাটিতে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উপাদান যা ব্রন সারাতে খুব কার্যকরী।

👉 এটি পানির সঙ্গে মিশিয়ে ক্লিনজার এবং ফেস প্যাক হিসেবেও ব্যবহার করা হয়। বিশেষ করে তৈলাক্ত ত্বক উজ্জ্বল করতে, ব্রণ, দাগ ইত্যাদি কমাতে মুলতানি মাটি খুবই কার্যকরী।💓

⏩মুলতানি মাটির কিছু উপকারিতা :

✅ মুলতানি মাটি ত্বকের মৃতকোষ পরিষ্কার করে ত্বককে শ্বাস নিতে সহয়তা করে থাকে।
✅ ত্বককে ভিতর থেকে ফর্সা করে।
✅ ত্বকের ময়লা দূর করে।
✅ ত্বক মসৃন করে।
✅ গ্লোয়িং করে।
✅ স্কিন টাইট করে।
✅ সান_টান দূর করে।
✅ ত্বকের তৈলাক্ত ভাব দূর করে।

02/06/2023

💖 রুপচর্চায় কস্তুরি হলুদ 💖
✨ কস্তুরি হলুদ কি? ✨

👉 কস্তুরী হলুদ দেখতে অনেকটা কাঁচা হলুদের মত হলেও এর ঘ্রাণই আপনাকে জানান দিয়ে দিবে এটি রান্নার হলুদের চেয়ে কতটা আলাদা।

👉 কস্তুরী হলুদ রুপচর্চায় ব্যবহার করলে কোনো ধরনের স্টেইন বা হলদে ভাব তৈরি করেনা।তবে বাইরের আবরণ আদার মতো আর ভিতরের হলুদের রং হালকা বা গাঢ় হয়ে থাকে । সাধারনত দক্ষিণ এশিয়ার দেশ গুলোতে এই হলুদ জন্মায়। তবে ভারতে এর ব্যবহার এবং জন্মানো হারটা বেশি। যেমনঃ ভারতের কেরেলা এবং পশ্চিমবঙ্গ রাজ্যে এর বেশি দেখা পাওয়া যায়।
কাচা হলুদের চাইতে কস্তুরি হলুদ ১০ গুন বেশি কার্যকর!!!

💕কস্তরি হলুদগুড়ার উপকারিতা:
প্রাচীন আয়ুর্বেদ রূপচর্চায় ব্যবহৃত খুবই জনপ্রিয় উপাদান কস্তরি হলুদ। উপকারিতা :
✅ ত্বকের বলিরেখা দূর করে
✅ তারুণ্য ফিরিয়ে আনে
✅ ব্রণ দূর করে
✅ তৈলাক্ত ভাব কমায়
✅ চোখের নিচের কালো দাগ দূর করে
এছাড়াও এটি ত্বক ফর্সা করে চোখে পড়ার মতো। ব্যবহার বিধি: পরিমান মত পাউডার নিয়ে হাল্কা পানি দিয়ে পেষ্ট করে মুখে ব্যবহার করবেন.

01/06/2023

💐 ত্বকের সমস্যার জন্য গাঁদা ফুলের উপকারিতাঃ

🔰 গাঁদা ফুল নিস্তেজ এবং কুঁচকে যাওয়া ত্বকে পুনরজ্জীবিত করে
🔰 এটি শুষ্ক, সংবেদনশীল এবং ক্ষতিগ্রস্থ ত্বককে প্রশান্ত করতে সহায়তা করে
🔰 গাঁদা ফুলের ক্যালেন্ডুলা তেল থাকে, যা পরিপূরক বা বিকল্প চিকিত্সা হিসাবে ব্যবহৃত হয়। ক্যালেন্ডুলা তেলটিতে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ক্ষত নিরাময়ে সহায়তা করে, একজিমাকে প্রশ্রয় দেয় এবং ফুসকুড়ি থেকে মুক্তি দেয়
🔰 গাঁদা ফুলের মধ্যে গ্লাইকোপ্রোটিন এবং নিউক্লিওপ্রোটিন রয়েছে যা ত্বকের কোষ তৈরিতে সহায়তা করে
🔰 গাঁদা এক্সট্রাক্ট সমস্ত ত্বকের জন্য উপযুক্ত। মেরিগোল্ডের ফেস প্যাক ত্বককে তাজা ও সুস্থ রাখতে সাহায্য করে।

29/05/2023

💥 আপনার মুখে কালো দাগ? 🤔

💥নানাবিধ কারনে আমাদের ত্বকে যে দাগের সৃষ্টি হয় তা দূর করতে গোলাপ গুড়া সহ আরো কিছু উপাদান অনেক সাহায্য করে।

দাগ দূর করতে প্যাক হিসেবে-
🔰 গোলাপ গুড়া
🔰 কস্তুরি হলুদ
🔰 দারচিনি
🔰 আলু/শশার রস
একত্রে মিশিয়ে ব্যবহার করতে পারেন।

Photos from Luxe Looks's post 26/05/2023

🌹 গোলাপ ফুল এর ব্যবহার ও উপকারিতাঃ

💥 গোলাপ ত্বকের যত্নে যাদুর মতো কাজ করে। গোলাপের নানাবিধ ব্যবহারে এর মধ্যে অন্যতম একটি ব্যবহার হল, গোলাপের গুড়া। এটি ব্যবহারে

✅ ত্বক ভেতর থেকে উজ্জল হয়
✅ ত্বকে একটি গোলাপী আভার সৃষ্টি করে

❤ত্বকের উজ্জলতার জন্য গোলাপের প্যাক হিসেবেঃ
🔰 গোলাপ গুড়া
🔰 মুলতানি মাটি গুড়া
🔰 ডালিমের খোসা গুড়া
🔰 যষ্টিমধু
🔰 কাঁচা দুধ
একত্রে মিশিয়ে ব্যবহার করবেন।

Want your business to be the top-listed Beauty Salon in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Luxelookbd@gmail. Com
Jessore
7400