Skip to content
Salons10
Mr & Mrs Dey

Mr & Mrs Dey

Bezpara, Jessore Health/Beauty

Welcome to our new page.please support us by following.Thank you.

04/11/2026

মানুষ প্রায়ই তাদের নিজস্ব হীনম্মন্যতার চশমা দিয়ে অন‍্যেদের জাজ করে।

আপনি যদি নিজের জীবনে অসুখী থাকেন, তখন ভেতরের মানসিক অশান্তি অন‍্যের কোন সুখ বা ভালোকিছু সহ্য করতে পারবে না। কারো সাফল‍্য বা অর্জন দেখলে আপনার মনে হবে সে শো অফ করছে, কি দরকার এসব বলার। আপনার কাছে এগুলো সাধারন অর্জন মনে হবে, কিন্তু যে অর্জন আপনি করতে পারেন নাই।

আবার নিজের যা আছে, তা নিয়ে সুখী থাকা, জীবনের সবচেয়ে বড় ফ্লেক্স! হীনমন্যতায় ভুগবেন না। জীবনে কেউ ১০০% পারফেক্ট না। সবার জীবনে struggle আছে, কষ্ট আছে, সমস্যা আছে। তার মধ্যে কেউ যদি কষ্ট করে পাওয়া কোন অর্জন শেয়ার করে, appreciate করেন। আর যদি ভালো কথা না ও বলতে পারেন অন‍্য বিষয়ে concentrate করেন, কিন্তু মন্দ কথা বলেন না। এটা খুব বাজে ব্যাপার! এটা তার সাফল্য নষ্ট করে না, আপনার মানসিকতা নষ্ট করে! Take care of yourself ♥️

31/10/2026

ইংরেজিতে একটা লাইন আমার ভীষণ পছন্দের।
“I survived all the snakes, but a butterfly killed me.” অর্থাৎ—আমি সব সাপ থেকে বেঁচে গেছি,
কিন্তু একটা প্রজাপতি আমাকে মে'রে ফেলেছে।"☺️

27/10/2026

মানুষ ভালোবাসা দেখায়। মায়ায় জড়ায়, মস্তিষ্কে গোটা সংসার সাজায়। তারপর একটু একটু করে হারাতে হারাতে একদিন অদৃশ্য হয়ে যায়।
মানুষ ম!রে যায় মানুষের অভাবে, মানুষ টেরই পায়না!🙂

26/10/2026

জামাইয়ের জন্য স্পেশাল রেসিপি 😁

22/10/2026

কিছু মানুষ কে কোনোদিন ভুলে থাকা যায় না, যখন খুব বেশি কষ্ট হয় তখন শুধু তার মুখটাই মনে পড়ে 🥲

03/10/2026
02/10/2026

নিজের সবটুকু উজাড় করে যতই করেন না কেন, দিন শেষে মনে রাখবেন, everyone is replaceable. আজকে আপনি না থাকলেও সব কিছু চলবে, কোন না কোন ভাবে চলবেই, কিচ্ছু থেমে থাকবে না।

তাই সব জায়গায় নিজের শতভাগ ঢেলে দিয়ে নিজেকে নিঃশেষ করার প্রয়োজন নাই। নিজেকে সময় দিন, বিশ্রাম নিন এবং heal করতে সময় দিন । নিজে যখন ভালো থাকবেন, কাজ করতেও ভালো লাগবে, অন‍্যের সাথেও ভালো ব্যবহার করতে ইচ্ছা করবে, যত্ন নিতে ইচ্ছা করবে।
একটি জাপানি প্রবাদ আছে, Sugitaru wa nao oyobazaru ga gotosh, যার অর্থ, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, তা প্রয়োজনের চেয়ে কম হওয়ার মতোই ক্ষতিকর।♥️

28/09/2026

একটি মাছিকে যদি শত শত সুন্দর গোলাপ দিয়ে সাজানো কোনো বাগানে ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু ফুলের সৌন্দর্য বা সুবাস উপভোগ করবে না। সে বাগান ঘুরে ঠিকই কোনো এক কোণে পড়ে থাকা ময়লা বা পচা আবর্জনা খুঁজে বের করে সেখানেই গিয়ে বসবে।

কিন্তু একটি মৌমাছিকে যদি কোনো অপরিচ্ছন্ন নোংরা জায়গায় ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু ময়লার দিকে ফিরেও তাকাবে না। সে ফুলই খুঁজবে মধু আরোহনের জন‍্য।

জগতে ভালো এবং খারাপ দুটোই সবসময় পাশাপাশি থাকবে। আপনি কোনটা বেছে নিচ্ছেন, সেটাই ঠিক করে দেবে আপনার personality.

Be nice, nicer things will be attracted to you!

26/09/2026

সেদিন একজন বলছিল, বাবা মায়েরা বয়সের সাথে সাথে বাচ্চা হয়ে যায়। কথা শোনে না, অহেতুক জেদ করে, যেটা বুঝবে সেটা বুঝবেই। আর খালি মেজাজ করে, মনমতো কিছু না হলেই চেঁচামেচি করবে। ফ্রাস্ট্রেটেড লাগে কিন্তু খারাপ ব্যবহার তো করতে পারি না। কারণ, আসলে ওদের তো দোষ না, একটা বয়সের পর মানুষ বাচ্চাই হয়ে যায়।

বয়স হলে আসলেই অনেকে খিটখিটে, জেদি হয়ে যায়। আমি ভাবছিলাম, একজন পূর্ণ বয়স্ক, পূর্ণ মস্তিষ্কের অধিকারী মানুষের ট্যান্ট্রাম, মিসবিহেইভ, খারাপ মেজাজ আমরা কত সহজে মেনে নেই, ভাবি ওরা বয়স হলে বাচ্চাদের মতো হয়ে যায়।

আমার প্রশ্ন হল, বুড়ো বয়সে বাচ্চাদের মতো ট্যানট্রামস আমরা সহ্য করতে পারি, কিন্তু আসল বাচ্চাদেরটা, যাদের ব্রেইন লজিক বোঝার মতো পুরোপুরি বিকশিতই না, তাদেরটা সহ্য করতে পারি না কেন? ওদেরকে মারি, বকি, থ্রেট দেই, শাস্তি দেই! কেন ভাবুন তো? কারণ সমস্যা ওদের ট্যান্ট্রামস না, সমস্যা আমরা নিজেরা। আমরা আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না এটা ঠিক না, ঠিকই পারি যখন সামনের মানুষটা শিশুর মতো আচরণ করলেও, শিশুর মতো অসহায়, শক্তিহীন না।

Other Health/Beauty in Jessore

Show All
  • SOHAN KOBIR 01

    SOHAN KOBIR 01

    Jessore, Jessore 7406

    I'm Sohan

  • Víll Âîñ

    Víll Âîñ

    Chowghacha Jessore, Jessore

  • Mitu Biswas

    Mitu Biswas

    Jessore

    মানুষ মরে যাচ্ছে-মানুষের অভাবে মানুষ টেরই পাচ্ছে না! বেচেঁ থাকলে কোনো একদিন দেখা হবে! ঝুম বৃষ্টিতে,,,

  • HSC-Notes

    HSC-Notes

    Jhikorgachha Jessore, Jessore 7520

  • Aziz Molla

    Aziz Molla

    Jessore

    ❥━༊প্রতিটা স্বঁপ্নই রঙিন হয় বাস্তবতা গুলো সাদা কালো হয় -!彡��

  • MH MIMO

    MH MIMO

    Jashore, Jessore 7400

    Simple Man

  • Akash Online

    Akash Online

    Benapool Jessire, Jessore 7460

Alerts

Be the first to know and let us send you an email when Mr & Mrs Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Jessore.