Tapan Story
Tapan Chakma
'১০ মিনিট দিতে হবে আমাকে সংসদ অধিবেশনে দেখুন ভিডিও তে' - হাসি যেন থামাতেই পারছেন না স্পিকার 🤣
TopStar
13/05/2026
গতমাসে স্বপ্ন নিয়ে কলেজের পথে বের হয়েছিল রাঙামাটির কাউখালির মেয়ে মিসাইচিং মারমা। কে জানতো, সেই পথই হবে তার জীবনের শেষ যাত্রা…💔
কাউখালি সরকারি কলেজের ব্যাচ ২০২৬-এর এই হাসিখুশি, স্বপ্নবাজ তরুণী বড় ডুলু এলাকা থেকে কলেজে যাওয়ার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেল।
একটি পরিবারের আদরের সন্তান, বন্ধুদের প্রিয় মুখ, আর ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন—সবকিছুই মুহূর্তে থেমে গেল একটি দুর্ঘটনায়।
এভাবে একটি সম্ভাবনাময় প্রাণ ঝরে পড়া শুধু পরিবারের নয়, পুরো পাহাড়ের জন্যই অপূরণীয় ক্ষতি। 😭💔
তোমার অসমাপ্ত স্বপ্নগুলো আকাশের তারার মতো জ্বলতে থাকুক…
শান্তিতে ঘুমাও মিসাইচিং মারমা। 🌸🕯️
#কাউখালি #মিসাইচিং_মারমা TopStar
ম্রো আদিবাসীদের বৈচিত্র্যপূর্ণ ধর্ম
পার্বত্য চট্টগ্রামের বুকে জন্ম নেওয়া ম্রোদের ‘ক্রামা’ ধর্মের এক অজানা অধ্যায়
TopStar
12/05/2026
মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার পর পালিয়ে বেড়াচ্ছেন উসাইমং মারমা TopStar
09/05/2026
একটি নিখোঁজ সংবাদ*
মেয়েটার নাম: নাগরী চাকমা
(এক ছেলে সন্তানের মা)
স্বামীর নামঃ টিরিক্কে চাকমা
মায়ের নামঃ চন্দ্র দেবী চাকমা
বাবার নামঃ মঙ্গলমোহন চাকমা
বয়সঃ আনুমানিক ২১ বছর
গ্রামঃহুদুকছড়ি/বাজার পাড়া।
উপজেলাঃলক্ষীছড়ি ।
নাগরি চাকমা আজ দুপুরে তার স্বামী এবং ছোট-ভাইয়ের সঙ্গে কেনাকাটা করতে ফটিকছড়ি বাজারে যায়! কেনাকাটা শেষ করে নাগরী চাকমা তার ছেলের জন্য নাস্তা কিনতে গিয়ে আর ফেরত আসেনাই! তার স্বামী এবং ছোটভাই ফটিকছড়ি বাজারে অনেক্ষণ খোঁজাখুঁজি করার পরেও খুঁজে পায়নি! এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত নাগরী চাকমাকে খুঁজে পাওয়া যায়নি।।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি নাগরী চাকমাকে দেখে থাকলে তৎক্ষণাৎ নিচের নাম্বারে যোগাযোগ করুন।।
📞যোগাযোগ 👇
01837949107 =সুপন চাকমা
01861956859= (মেয়েটার ভাই)
বিঃদ্রঃ তার স্বামী এবং পরিবারের অনুরোধে পোস্টটা করলাম!সবাই শেয়ার করুন ! নাগরী চাকমাকে খুঁজে পেতে সহযোগিতা করুন।।
TopStar
সুন্দর একটি চাকমা গানের পারফরম্যান্স তাই শেয়ার করলাম TopStar
08/05/2026
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ১০০% স্কলারশিপে সুযোগ পেয়েছে তঞ্চঙ্গ্যা আদিবাসী সম্প্রদায়ের ৩ জন শিক্ষার্থী—যা নিঃসন্দেহে একটি গর্বের ও অনুপ্রেরণাদায়ক অর্জন।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টির অধিক ভিন্ন ভাষাভাষী জুম্ম আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে তঞ্চঙ্গ্যা একটি। ২০২২ সালের বাংলাদেশ জাতীয় আদমশুমারি অনুযায়ী, দেশে তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর মোট জনসংখ্যা ৪৫,৯৭২ জন। রাঙ্গামাটি জেলায় ২৭,৯৭৫ জন, বান্দরবান জেলায় ১৪,৮৮৯ জন, চট্টগ্রাম জেলায় ১,৬৭৪ জন এবং কক্সবাজার জেলায় ৯৭৭ জন তঞ্চঙ্গ্যা বসবাস করেন। এছাড়া রাঙ্গামাটির বেলাইছড়ি উপজেলায় তারা বৃহত্তম জাতিগোষ্ঠী (৩৮.৭৭%) এবং বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দ্বিতীয় বৃহত্তম (১৪.৩৯%)।
দীর্ঘদিন ধরে সামাজিক ও অর্থনৈতিক নানা সীমাবদ্ধতার কারণে এ জনগোষ্ঠীর নারীরা শিক্ষার ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তঞ্চঙ্গ্যা নারীদের শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। তারা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং নিজেদের যোগ্যতা দিয়ে সমাজে ইতিবাচক অবস্থান তৈরি করছেন।
এই প্রেক্ষাপটে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তিনজন শিক্ষার্থীর পূর্ণ স্কলারশিপ অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, এটি একটি সামষ্টিক অগ্রযাত্রার প্রতীক। প্রতিকূলতার সীমা পেরিয়ে শিক্ষার আলোর পথে এগিয়ে যাওয়ার যে দৃঢ় প্রত্যয়, এই অর্জন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
TopStar
সুন্দর চেহারা দেখে বিশ্বাস নয়! লক্ষীছড়িতে ধরা পড়লো বোনের অসুস্থতার নামে প্রতারণা
মানুষের সহানুভূতিকে কাজে লাগিয়ে এক ব্যক্তি নিজেকে অসহায় পরিচয় দিয়ে বলছিলেন, তার বোন গুরুতর অসুস্থ এবং চিকিৎসার জন্য সাহায্য দরকার। এভাবে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা সংগ্রহের চেষ্টা করছিলেন।
পরবর্তীতে তিনি রাতে লক্ষীছড়ি উপজেলায় আসলে আমরা তাকে প্রয়োজনীয় কাগজপত্র, প্রেসক্রিপশন ও প্রমাণ দেখাতে বলি। আমরা বলেছিলাম, সত্যি হলে উপজেলা থেকে সুন্দরভাবে সহযোগিতা তুলে দেওয়া হবে। কিন্তু তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। পরে স্বীকার করেন যে তিনি প্রতারণার উদ্দেশ্যে এসব করছিলেন।
সবার কাছে অনুরোধ, আবেগে নয় যাচাই করে সাহায্য করুন। অসহায় মানুষের পাশে থাকুন, কিন্তু প্রতারকদের থেকে সতর্ক থাকুন।
TopStar
07/05/2026
"নিজের স্বপ্ন নয়, দুই নিষ্পাপ শিশুর ভবিষ্যৎই হলো বড়! 💔✨
বড় বোনের হঠাৎ চলে যাওয়া যেন দুই ছোট্ট ভাগিনার দুনিয়া ওলটপালট করে দিয়েছিল। মায়ের আদর, মমতা আর নিরাপত্তার সেই শূন্যস্থান পূরণ করা ছিল অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করতে এগিয়ে এলো আপন ছোট বোন।
সমাজের সমালোচনা কিংবা নিজের রঙিন স্বপ্নের কথা ভাবেনি সে। শুধু দুই ভাগিনার চোখে মায়ের ছায়া হয়ে বেঁচে থাকার জন্য নিজের দুলাভাইকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন। একেই কি বলে নিঃস্বার্থ ভালোবাসা? নিজের জীবনের বিনিময়ে দুই এতিম শিশুর মুখে হাসি ফোটানোর এই মহৎ ত্যাগ সত্যিই বিরল।
ভাগিনাদের জন্য এই মাসির (বর্তমানে মা) এমন আত্মত্যাগের সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। TopStar
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Khagrachari
