National Palestinian Conference

National Palestinian Conference

Share

সত্য পথের তীর্থ প্রতিক।

08/11/2025

আন্তর্জাতিক ফিলিস্তিনি সম্মেলন সিলেট সফল করে তোলার আহ্বান জানিয়েছে ইউকে জমিয়ত।

06/11/2025

ইনশাআল্লাহ
আগামী ১৭ তারিখ সিলেটে আসছেন মুসলিম বিশ্বের জাতীয় লিডার, ক্বায়িদে জমিয়ত, মাওলানা ফজলুর রহমান সাহেব দা.বা.

Photos from National Palestinian Conference's post 04/11/2025

প্রেস বিজ্ঞপ্তি
১৭ নভেম্বর সিলেট আলিয়া মাঠে জামেয়াতুল খাইরের ফিলিস্তিন সম্মেলন সফলের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা সম্পন্ন
উচ্চতর গবেষণামূলক ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুল খাইরের উদ্যোগে আগামী ১৭ নভেম্বর সোমবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রভাবশালী আন্তর্জাতিক ইসলামি ব্যক্তিত্ব, পাকিস্তানের মাও. ফজলুর রহমান সাহেবের অংশগ্রহণে অনুষ্ঠেয় এ সম্মেলন সফলের লক্ষ্যে অদ্য ৩ নভেম্বর সোমবার বাদ মাগরিব জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর সভা-কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্মেলনের দাওয়াত, প্রচারণা, শৃঙ্খলা বিধান এবং প্রসাশনিক, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন মহলের সাথে সমন্বয় ইত্যাদি বিষয়ক সুনির্দিষ্ট বিভিন্ন কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়। এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সম্পৃক্ত করে একাধিক উপ-কমিটি গঠন করা হয়।
জামেয়ার সিনিয়র উসতায মাও. শায়খ আব্দুল গনী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মাও. আবদুল মুকতাদির, মাও. নূরুল আলম জাবের, মুফতি জমিরুদ্দীন, মাও. ফরীদুদ্দিন, মাও. আবুল কালাম, মাও. লুৎফুর রহমান, মাও. জহিরুল ইসলাম, মাও. এমাদ উদ্দীন সালিম, মাও. আবদুল কাদির মাসুম, মাও. হাবিবুর রহমান, মাও. আব্দুল্লাহ আল মাসরুর, মাও. মাহদী আখন্দ, মাও. তাওহিদুল ইসলাম তাহের, হাফিয মাও. মাহমুদ হাসান, মাও. আলা উদ্দিন, মাহফুযুর রহমান, মাশুকুর রশিদ, শামীম আহমদ, শরীফ বিন আমিন প্রমুখ।
সভায় উপস্থিত সকলে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন এবং সম্মেলন সফলের লক্ষ্যে সর্বাত্মক সহযোগীতার অভিপ্রায় ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিগত ১লা নভেম্বর শনিবার প্রস্তুতি মূলক প্রথম ইন্তেজামিয়া কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হন জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুল মুনতাকিম। জামেয়াতুল খাইরের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা মুহাম্মদ আবদুল মুকতাদির এর সঞ্চালনায় উক্ত সভায় সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে প্রায় শতাধিক আলেম ও জামেয়ার ফাজিল অংশগ্রহণ করেন।
গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন মাওলানা নুর আহমদ কাসেমী, মাওলানা ফরহাদ আহমদ আঙ্গুরা, মাওলানা লুৎফুর রহমান, মুফতি নুরুল আলম জাবির, মাওলানা রুহুল আমীন, মাওলানা মুফতি ওলিউর রহমান, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা হাফিজ জামিল আহমদ, মাওলানা মাছরুর আহমদ, মাওলানা মুফতি মুহিউদ্দিন, মাওলানা সরওয়ার আহমদ সহ অসংখ্য আলেম ও সুধীজন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জামেয়াতুল খাইরের শাইখুল হাদীস ও আদব বিভাগীয় প্রধান মাওলানা শায়খ বদরুদ্দীন আল মাদানী।
সভায় মুফতি আবদুল মুনতাকিমকে আহবায়ক ও মাওলানা মুহাম্মদ আবদুল মুকতাদিরকে সদস্য সচিব করে একটি ইন্তেজামিয়া কমিটি গঠন করা হয়।

- মিডিয়া সেল
ফিলিস্তিন সম্মেলন ২০২৫ ইন্তেজামিয়া কমিটি

02/11/2025

আগামী ১৭ নভেম্বর সিলেট আলিয়া মাঠে আসছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক লিডার মাওলানা ফজলুর রহমান।

02/11/2025

জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে আয়োজিত আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে সিলেটবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি!।

02/11/2025

১৭ নভেম্বর সিলেট আসছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা মাওলানা ফজলুর রহমান পাকিস্তান।

25/10/2025

বাংলাদেশে আসবেন মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক লিডার মাওলানা ফজলুর রহমান।।

ইনশাআল্লাহ ১৭ নভেম্বর সিলেট আলিয়া মাঠে। ✊

25/10/2025

আলহামদুলিল্লাহ
আগামী ১৭ নভেম্বর সিলেট আসছেন মুসলিমবিশ্বের বর্ষিয়ান নেতা ক্বায়িদে জমিয়ত মাওলানা ফজলুর রহমান।

Category

Website

Address

কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ
Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when National Palestinian Conference posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Maulvi Bazar.