What's on Her Mind

What's on Her Mind

Share

Inbox for promotional work and PR �

30/07/2026

Im a sucker for tangy fizzy drinks🫣. tell me about your favourite drink guys!

24/07/2026

A Very Good Morning people🌥️

02/07/2026

প্রতিদিন বলি কালকে থেকে পেইজে এক্টিভ থাকবো.. কালকে আর আসে না🥲

13/02/2026

আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, বা কোনো দলের অন্ধ সমর্থক না। আমার কাছে রাজনীতির চেয়ে মানুষের অধিকার বড়। একজন সচেতন নাগরিক হিসেবে ভালো কাজের প্রশংসা করা আর ভুলের প্রতিবাদ করাকে আমি দায়িত্ব মনে করি। বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও সমঅধিকারের প্রশ্নে আমি আপসহীন।

সেই জায়গা থেকেই আজকের নির্বাচনের পর তাদের পক্ষের প্রতি আমার কিছু কথা-

জামায়াতে ইসলামী-র প্রতি:

আপনাদের রাজনীতির ভাষা এবং দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন আনা জরুরি। একজন নারীকে কেবল "মা" বা "বোন" হিসেবে সংজ্ঞায়িত করে আপনারা তাদের নাগরিক সত্তাকে খাটো করছেন। মনে রাখবেন, মেধা আর যোগ্যতায় নারীরা আজ সমাজের প্রতিটি স্তরে নেতৃত্ব দিচ্ছে। আপনারা যদি সত্যিই আধুনিক বাংলাদেশে রাজনৈতিকভাবে টিকে থাকতে চান, তবে নারীদের কেবল আবেগের মোড়কে না আটকে তাদের স্বতন্ত্র মানুষ হিসেবে এবং সমান অংশীদার হিসেবে সম্মান দিতে শিখুন। মধ্যযুগীয় ধ্যানধারণা দিয়ে প্রগতিশীল বাংলাদেশকে জয় করা সম্ভব নয়। ❤️

NCP-র প্রতি:

জুলাই বিপ্লবে আমরা যখন স্লোগান দিয়েছিলাম "তুমি কে আমি কে, রাজাকার রাজাকার"-তখন আমাদের উদ্দেশ্য ছিল বাকস্বাধীনতার লড়াই। আমরা বুঝিয়েছিলাম, ন্যায্য দাবি তুললেই আমাদের ‘রাজাকার’ গালি দিয়ে দমিয়ে রাখা যাবে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা ক্ষমতার লোভে পড়ে সেই স্লোগানের পবিত্রতা নষ্ট করেছেন এবং প্রকৃত রাজাকারদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন। আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে এটা মেনে নেয়া কঠিন ছিল। আশা করি, আজকের পরাজয়ের পর আপনারা সেই ভুল থেকে শিক্ষা নেবেন এবং দেশবিরোধী শক্তির সঙ্গ ছেড়ে সত্যিকারের দেশপ্রেমে মনোযোগী হবেন। ❤️

BNP-র প্রতি:

দেশ যখন এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল, যখন ধর্মের দোহাই দিয়ে মব কালচার, সংখ্যালঘুদের ওপর অত্যাচার আর বাউল সংস্কৃতির ওপর আঘাত আসছিল, তখন তারেক রহমানের "সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা" কিংবা "নারীর ক্ষমতায়ন" নিয়ে কথাগুলো আশার আলো হয়ে এসেছিল। যখন জামায়াত আমির নারীদের নেতৃত্বকে ‘IMPOSSIBLE’ বলে তকমা দিচ্ছিলেন, তখন আপনাদের প্রগতিশীল অবস্থানই ছিল একমাত্র বিকল্প। জনগণ আপনাদের বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছে।

তবে একটা কথা মনে রাখা জরুরি, ১৭ বছর আগের সেই অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা দুর্নীতির স্মৃতিগুলো মানুষ এখনো ভুলে যায়নি। সবাই আপনাদের অনেক বিশ্বাস করে ক্ষমতায় এনেছে, তাই আশা করব আপনাদের কথাগুলো যেন শুধু কথাতেই সীমাবদ্ধ না থাকে। অতীতে আপনারা যেসব ভুল করেছেন, তার পুনরাবৃত্তি যেন এবার না হয়। আপনাদের কর্মকাণ্ড যেন আমাদের বাধ্য না করে আবারও আপনাদের নামানোর জন্য রাজপথে নামতে। মানুষ আপনাদের যে সুযোগ দিয়েছে, তার মর্যাদা রক্ষা করবেন এটাই প্রত্যাশা ❤️

post

05/01/2026

happy new year guys

31/12/2025

My 2025 recap🌱

27/12/2025

এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচার অধিকার প্রতিটা সৃষ্টির। চলুন এই নতুন বছরে আমরা আমাদের মাটিতে থাকা ,আকাশে থাকা প্রতিবেশীদের নিজেদের সামর্থ্য অনুযায়ী খাবার দেই।
আকাশে ঝলমল আলো আর শব্দ থেকে ,ওদের ভিতরে সৃষ্টি হওয়া আপনার জন্য কৃতজ্ঞতা বোধ, ইহকাল এবং পরকালে আপনাকে ভালো কিছু দিবে।

🕊🐕🐈

Picture : B Karim

25/12/2025

থার্টি ফাস্ট নাইটে ফানুস উড়িয়ে পশু পাখির ক্ষতি না করে গা’জা খান
নিজেই উড়বেন! 🥴

22/12/2025

আমাদের জীবনে কিছু ঘটনা এমনভাবে আঘাত করে যে তা শুধু মনেই নয়, মস্তিষ্কের গঠন ও কার্যকারিতায়ও গভীর পরিবর্তন আনে। দীর্ঘমেয়াদি স্ট্রেস, শোক বা নির্যাতনের মতো অভিজ্ঞতাগুলো মস্তিষ্কের তিনটি মূল অংশকে প্রভাবিত করে আর সেখান থেকেই আসে আতঙ্ক, ফ্ল্যাশব্যাক, মনোযোগের সমস্যা বা আবেগের নিয়ন্ত্রণহীনতা।

ট্রমা যেভাবে মস্তিষ্কের তিনটি প্রধান অংশকে প্রভাবিত করে:

১️। প্রিফ্রন্টাল কর্টেক্স (যৌক্তিক ভাবনা ও সিদ্ধান্তের কেন্দ্র) : মস্তিষ্কের সামনের অংশে অবস্থিত প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের যৌক্তিক চিন্তা, সিদ্ধান্ত নেওয়া, মনোযোগ ধরে রাখা এবং আবেগ নিয়ন্ত্রণের জন্য দায়ী।

কিন্তু যখন কেউ তীব্র মানসিক আঘাতের মধ্য দিয়ে যায় বা PTSD-তে ভোগে, তখন এই অংশটি স্বাভাবিকের তুলনায় কম সক্রিয় বা কম কার্যকর হয়ে পড়ে।

এর ফলে যা ঘটে—
● যৌক্তিকভাবে চিন্তা করা কঠিন হয়ে পড়ে।
●আবেগ সহজে নিয়ন্ত্রণ করা যায় না ।
●সামান্য উদ্দীপনাতেও ভয় বা উদ্বেগ বেড়ে যায় ।
●মনোযোগ ধরে রাখা কঠিন হয়।

২️। হিপোক্যাম্পাস (স্মৃতি ও অভিজ্ঞতার মানচিত্র) : হিপোক্যাম্পাস আমাদের স্মৃতি তৈরি করা, পুরোনো ও নতুন অভিজ্ঞতার মধ্যে পার্থক্য করা এবং বর্তমান পরিস্থিতিকে বুঝতে সাহায্য করে।

ট্রমার কারণে হিপোক্যাম্পাসে পরিবর্তন আসে এবং দীর্ঘসময় ধরে ট্রমা চলতে থাকলে এটি আকারে ছোট হয়ে যেতে পারে— যা গবেষণায় প্রমাণিত।

এর প্রভাব:
●অতীতের ট্রমাটিক স্মৃতি বারবার সক্রিয় হয় ।
●বর্তমান ও অতীতের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে।
●নতুন কিছু শেখা বা তথ্য মনে রাখা কঠিন হয়ে পড়ে।

☆PTSD-তে এটি খুব সাধারণ— কারণ মস্তিষ্ক বুঝতে পারে না আপনি এখন নিরাপদ।

৩️। অ্যামিগডালা (মস্তিষ্কের অ্যালার্ম সিস্টেম) : অ্যামিগডালা আমাদের মস্তিষ্কের “ফাইট-অর-ফ্লাইট সেন্টার”। এটি বিপদ অনুভব করলে দ্রুত প্রতিক্রিয়া তৈরি করে।

কিন্তু ট্রমার ক্ষেত্রে এই অ্যামিগডালা অতিরিক্ত সক্রিয় হয়ে যায়। যেন সবসময় সতর্ক অ্যালার্ম দিতে থাকে।

ফলাফল—
●সামান্য শব্দেও চমকে ওঠা ।
●সবসময় সতর্ক বা টেনশনে থাকা ।
●উদ্বেগ, আতঙ্ক, দুঃস্বপ্ন ও ফ্ল্যাশব্যাক।
©

So may be.. Just maybe think before you hurt someone!

19/12/2025

Every girls dream🥺✨

Want your business to be the top-listed Beauty Salon in Mirpur?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Mirpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00