Dr Reza Hasan Tokey
এমবিবিএস (এমএমসি), বিসিএস (স্বাস্থ্য),
ডিওসি (চর্ম ,যৌন ও এলার্জি), সিসিডি (বারডেম),
মেডিকেল অফিসার,
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
01/08/2026
আজ বিশ্ব মাতৃদুগ্ধ দিবস…
বলেন তো—যে জিনিস বিনামূল্যে বা 'মাংনা' পাওয়া যায়, তার কি সত্যি কোনো মূল্যায়ন থাকে?
মা নিজের সবটুকু দিয়ে সন্তানকে অমূল্য বুকের দুধ পান করান। অথচ আমাদের সমাজ, পরিবার, স্বামী কিংবা শ্বশুর-শাশুড়ি—কজনই বা বোঝেন এই ত্যাগের মূল্য?
চেম্বারে এবং হাসপাতালের টেবিলে বসে প্রতিদিন এক অদ্ভুত বৈপরীত্য দেখি।
সন্তানের সামান্য অসুস্থতায় মা-বাবা বলেন—“ডাক্তার সাহেব, যা লাগে পরীক্ষা করেন, সেরা চিকিৎসা দেন।” অথচ সেই মা-বাবা বা শ্বশুর-শাশুড়ি যখন শেষ বয়সে অসুস্থ হয়ে আসেন, তখন সন্তানদের ফিসফিসানি—“ডাক্তার সাহেব, এত পরীক্ষার দরকার নেই, এমনি একটা ওষুধ লিখে দেন।”
যে মা বিনামূল্যে তার জীবনের সেরা জিনিসটা সন্তানকে বিলিয়ে দিলেন, শেষ বয়সে এসে তার জন্যই আমাদের কত হিসেব-নিকাশ! কত সুন্দর সুন্দর দামি বাড়ি তৈরি হয়, অথচ মায়ের জন্য ঘরের কোণে একটুখানি জায়গাও হয় না। কত সহজে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়!
আসলেই কি আমরা মায়ের দুধের দাম দিতে পেরেছি?
মাতৃদুগ্ধ দিবস শুধু একদিনের লোকদেখানো উদযাপনের জন্য নয়। মায়ের দুধের ঋণ শোধ করা কখনোই সম্ভব নয়, কিন্তু সন্তান হিসেবে শেষ বয়সে অন্তত তাদের অবহেলা না করে একটু ভালোবাসা, সম্মান আর পরম মমতাটুকু তো দিতে পারি! 💔
#বিশ্ব_মাতৃদুগ্ধ_দিবস #মা #পারিবারিক_বাস্তবতা #শ্রদ্ধা_ও_ভালোবাসা
31/07/2026
দাউদ রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ছে।
না জেনে কোন ক্রিম লাগাবেন না।
দাউদ সন্দেহ হলে সর্বোচ্চ আপনি
econate cream ,afun cream একটানা একমাস লাগাবেন এবং অতিসত্বর চর্ম রোগের ডাক্তারের কাছে যোগাযোগ করবেন।
(Dermomix ,combicid ,combo 4 সত্যিকারের কোন চর্মরোগের ডাক্তার এগুলো লিখবে না, দাউদের মহামারীর জন্য এই ওষুধগুলো দায়ী )
#দাউদ #চর্মরোগ #ত্বকেরযত্ন #স্বাস্থ্যসচেতনতা
27/07/2026
আমার প্রাণপ্রিয় বন্ধু, ডেওয়াখলা ইউনিয়নের গর্ব, **প্রফেসর সাইদুর রহমান**, এশিয়ার অন্যতম বৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয় **বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে প্রফেসর পদে** পদোন্নতি লাভ করেছে।
আমার এই বন্ধু শুধু গৌরীপুরের নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। আমরা একসঙ্গে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে পড়াশোনা করেছি। পরবর্তীতে সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করে । এরপর সে চীন ও জাপানে উচ্চশিক্ষা (পিএইচডি এবং পোস্টডক্টরাল ) গবেষণা সম্পন্ন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদান করে। আজ তার এই প্রাপ্য স্বীকৃতি আমাদের সবার জন্য আনন্দ ও গর্বের।
বন্ধুর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং আরও সাফল্যের জন্য সবার কাছে আন্তরিক দোয়া কামনা করছি।
24/07/2026
'ইমারজেন্সি ডার্মাটোলজি ইন মেডিকেল প্র্যাকটিস ' এই বিষয়ে সাইন্টিফিক সেমিনারে প্রফেসর ডা: হাসিবুর রহমান স্যারের ইমারজেন্সি রোগী ম্যানেজমেন্ট এর সুন্দর অভিজ্ঞতা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছে। পাশাপাশি ময়মনসিংহ শহরের সকল চর্ম রোগ বিশেষজ্ঞদের মতামত অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে বিশাল এক শিক্ষনীয় আয়োজন সারিন্দা সবারিতে । শিক্ষণীয় এরকম সুন্দর একটি দিন কাটল, কুইজ এ পুরস্কার হিসেবে ডাঃ শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী স্যারের কাছ থেকে বই পেলাম , বেক্সিমকো কে অসংখ্য ধন্যবাদ আয়োজনের সহযোগী পার্টনার হিসেবে থাকার জন্য।
16/07/2026
বাংলাদেশে দাউদ রোগের মহামারী চলছে।
অপচিকিৎসা এবং নিজে নিজে চিকিৎসা এর একটি বড় কারণ। এছাড়া ঘনবসতি, ব্যক্তিগত পরিছন্নতা বজায় না রাখা, ডায়াবেটিস রোগ, স্থূলতা, এসব কারণে এই রোগ এখন মহামারীর পর্যায়ে।
দয়া করে কেউ bet cl , dermasol , combo 4, dermomix , combicid , pevisone ব্যবহার করবেন না।।।
10/07/2026
প্রফেসর হাসিবুর রহমান স্যার,
গতকাল বৃহস্পতিবার সারাদিন গরিব দুঃখী অসহায়দের ফ্রি চিকিৎসা দিয়েছেন। প্রতি বৃহস্পতিবার গরিব দুঃখী অসহায়দের ফ্রি দেখেন।
অনেকগুলো এতিমখানায় নিয়মিত সহায়তা দেন।
স্যার এবং স্যারের সন্তানের কোরআন তেলাওয়াত মনোমুগ্ধকর।
আমি চর্ম বিষয়ে স্যারের কাছে শিখার আবেদন জানিয়েছিলাম। স্যার আমাকে সুযোগ দিয়েছেন।
এত বড় প্রফেসর, কিন্তু মন মানসিকতা খুবই উদার।
আল্লাহ স্যারকে দীর্ঘজীবী করুক।
06/07/2026
ভাগ্নে আকাশ, তুমি দেশের বর্ডার পাহারা দাও, দেশের মানুষ শান্তিতে ঘুমাতে তুমি তোমার নিজের জীবন বাজি রেখে চাকরি করো, কিন্তু আমরা পারলাম না তোমার বাবাকে নেশাখোর, জুয়াখোর, কিশোর গ্যাং থেকে রক্ষা করতে।
ভাগনাবাড়ি ইউনিয়নে আজকের এই নৃশংস হত্যা কোনোভাবেই মেনে নিতে পারছি না।
এই কয়দিন আগে তোমার বাবা,আমার দুলাভাই আমাকে দাওয়াত করে খাওয়ালো, আগে যদি জানতাম এটাই শেষ দেখা, তাহলে তো তোমার বাবার মত ভাল মানুষের সান্নিধ্য ছেড়ে এত সহজে আসতাম না। আকাশ তোমার বাবা আমাকে নিয়ে অনেক গর্ব করতো, সবাইকে বলতো আমার শ্যালক বড় ডাক্তার। তোমার বাবার হাসি মুখ, তোমার বাবার সম্মান সূচক ব্যবহার, তোমার বাবার নম্রতা, ভদ্রতা , তোমার বাবার মুচকি হাসি আর দেখতে পারবো না। তোমার জন্য দোয়া রইল তুমি ও তোমার বাবার মত ভালো মানুষ হবে। এই পৃথিবী নষ্টদের দখলে। তুমি কতটুক কষ্ট পেয়েছো আমরা বুঝতে পারছি, তুমি তোমার বাবার বিচার কেন চাচ্ছ না তাও বুঝতে পারছি।
বিচারহীনতার এদেশ থেকে আমরা কি কোনদিন মুক্তি পাব না???
সঠিক চিকিৎসায় চর্মরোগ ভালো হয়।।।
অপ চিকিৎসা থেকে দূরে থাকুন
#নেইবার কেয়ার
#ময়মনসিংহ
#শম্ভুগঞ্জ
#চর্ম
03/07/2026
এখন থেকে অনলাইনে চিকিৎসা নিতে পারবেন এবং
অনলাইনে এপয়েন্টমেন্ট দিতে পারবেন। রোগীদের কষ্ট অনেকাংশে কমে আসবে। সকলের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ ।
https://daktarpro.com/doctor/reza-hasan-tokey-dermatology
01904-707070
Click here to claim your Sponsored Listing.
