Mohona —The Naturalist
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohona —The Naturalist, Beauty, cosmetic & personal care, Mymensingh.
🔬 Researcher | Nature-driven Formulator | Entrepreneur
🌿 Decoding Nature to Refine your Lifestyle.
📖 Exploring the science of Skincare & the art of Modest Living.
👉Join me as we Discover, Refine, and Evolve🌐
23/08/2026
Ours Afternoon Ice-cream date be like🍦🖤
হাজবেন্ডকে সারপ্রাইজ দেয়ার পোস্ট টা দেখে অনেকেই জানতে চেয়েছিলেন ফুল ডেকোরেশন কিভাবে করেছি৷ আসলে বেশি সময় ছিলোনা হাতে। খুব অল্প সময়ের মধ্যে কেক বেকিং, ডেকোরেশন আর বিরিয়ানি রান্না করেছি। এর ফাকে ফাকে সে আসার আগে যতটুকু ডেকোরেশন করা পসিবল হয়েছে করেছি৷ তো এইযে আমার সিম্পল Anniversary Decoration🥰🥰
কেমন হয়েছে জানাবেন অবশ্যই😌🫶
゚viralシ
14/08/2026
A Women can do anything for her "শখের ব্যাডা"
অনেকদিনের শখ ছিলো তাকে একদিন এভাবে সারপ্রাইজ দিবো। এতোকিছু একা কিভাবে করলাম ঠিক জানিনা!
তবে সবকিছু নিজের হাতে এরেঞ্জ করে যে অসম্ভব তৃপ্তি পেয়েছি তা বোঝাতে পারবোনা🥰🥰
Alhamdulillah For Everything, It was Our Day😍
04/08/2026
Today's View From my Balcony🫶🏻
MashaAllah, SubhanAllah🥹
゚
ছুটির দিনের বিকেল মানেই BAU🫶🏻
যতবার যাই, এই জায়গাটার প্রেমে পড়ে যাই প্রতিবার🖤
27/07/2026
আজকে খেয়ে আর খাবোনা🥹
ম্যাম আপনি এই পোস্ট টা দেখবেন না আশা করি🥲🫣
26/07/2026
শহরের কোলাহল ছেড়ে এমন একটা বিকেল যদি পেতেন—কার সাথে নৌকায় উঠতেন? 🛶
কমেন্টে শুধু মানুষটার নাম লিখে যান❤
25/07/2026
কেউ আমাকে হাজার টা সমস্যার কথা জানালে আমার উত্তর হয় ১টা প্রোডাক্ট। একটা প্রোডাক্টেই যদি সেসব সমস্যার সলিউশন থাকে, আমি কখনোই দ্বিতীয় কোন প্রোডাক্ট সাজেস্ট করিনা।
কারণ স্কিনকেয়ার যতো সিম্পল রাখবেন ততো ভালো৷ অনেক বেশি প্রোডাক্ট ইউস করলেই যে স্কিন ভালো থাকবে এমন কোন কথা নেই বরং উল্টো ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি কারণ এতে অনেক সময় স্কিনের উপর প্রেশার পড়ে।
পিল অফ মাস্ক লঞ্চ করার পর আলহামদুলিল্লাহ বেশ সারা পেয়েছি আপুদের। কিন্তু বিপত্তি বাধলো তখন, যখন ওয়েদার টা একটু চেঞ্জ হতে শুরু করলো। টুকটুকে গাড় রঙের বিটরুট পিল অফ মাস্ক, যার কালার দেখলেই মন ভরে যায় সে হয়ে গেলো অফ হোয়াইট। রঙ টা উড়ে পানসে হয়ে গেলো।
এতে অনেকেই হয়তো মন খারাপ করেছেন যে কেন এমনটা হলো! কিন্তু এটা কি ভেবে দেখেছেন যে আমরা বলে থাকি আমাদের প্রোডাক্ট সম্পুর্ন ন্যাচারাল প্রসেসে বানানো হয় & এখানে ১% ও ক্যামিকেল প্রিজারভেটিভ দেয়া হয়না সেটা ১০০% সত্যিই। কারণ যদি এখানে ক্যামিকেল বা প্রিজারভেটিভ ইউস করা হতোই তাহলে কাচা বিটরুটের গুনাগুন টা নস্ট হতোনা, কিংবা রঙ টা ফিকে হতোনা।
আর যদি আর্টিফিসিয়াল কালার ইউস করা থাকতো, তাহলে তো আপনারা ধরতেই পারতেন না। কিন্তু সেই মিথ্যার আশ্রয় আমরা নেইনি। সম্পুর্ন কাচা বিটরুট এর রস টা প্রসেসিং করে আমরা এই মাস্ক টা তৈরী করেছি যেটা ৯৯% কার্যকরী হয়েছে আলহামদুলিল্লাহ। বাকি ১% এই কালার ফেড হওয়ার সমস্যাটা না থাকলে পুরোটাই কার্যকরী বলা যেতো।
তবুও আমি দ্বিতীয়বার ভাবতে শুরু করি। আমি চেস্টা করতে থাকি এটার ফর্মুলা টা আরেকটু চেঞ্জ করার। কিভাবে রঙ টা ঠিক থাকবে, কি করলে বিটরুটের গুনগত মান এবং কালার অক্ষুন্ন থাকবে রিসার্চ করতে থাকলাম। এক পর্যায়ে আবিষ্কার করলাম যে, বাংলাদেশের আবহাওয়ায় উৎপাদিত বিটরুট দিয়ে কালার সম্পুর্ন অক্ষুন্ন রাখা সম্ভব না। সেটা প্রিজারভেটিভ দিলেও হবেনা। ওয়েদারের সাথে সাথে এটা চেঞ্জ হবেই। এরপর দেশের বাইরের কিছু কোম্পানির বিটরুট পাওডার দিয়েও এক্সপেরিমেন্ট করলাম, দেখলাম এবারেও কালার ফেড হয়ে যাচ্ছে।
এই ফেড হয়ে যাওয়ার সমস্যা টা যেদিন ১০০% সমাধান করতে পারবো, যেদিন এই ফর্মুলা টা সম্পুর্নভাবে সাক্সেসফুল হবে সেদিন থেকে এই প্রোডাক্ট আবারো স্টক ইন হবে ইনশাআল্লাহ। এবং আশা করি খুব শীঘ্রই আপনাদের ভালো সংবাদ দিতে পারবো। ততক্ষন পর্যন্ত চোখ রাখুন Niharika Organic Mart - নীহারিকা অর্গানিক মার্ট এ 🥰🫶🏻
Join Our Sistets Community
🌿Niharika Organic Mart🌿 (Only Sisters)
:
:
21/07/2026
নাগা মরিচ🫶🏻
আলহামদুলিল্লাহ, ২য় ফলন🍂👌
20/07/2026
যতদিন থেকে মাইগ্রেন পেশেন্ট হয়েছি ততদিন থেকেই পেয়াজ আমার ঘোর শত্রু। এমন কোন দিন নাই যে পেয়াজ কাটতে গিয়ে কান্দিনাই🤧
আর এই কান্নার পর মাইগ্রেন আরো বেশি প্যারা দেয়
অনেকেই জিজ্ঞেস করেন না এতোকিছু কিভাবে করি?
এভাবেই করি। এর উপর বাচ্চাটাও ছাড়েনা, ট্যানট্রাম করতেই থাকে৷ দেখা যায় ওকে কোলে নিয়েই ৯৯% কাজ করতে হয়৷ রান্না বান্না থেকে শুরু করে, বিজনেসের কাজ সহ সবই একা হাতে সামলাই ওকে নিয়েই।
খাওয়া তো দূর অনেক সময় এমনও হয় যে একটু পেয়াজ টা কাটারও ফুরসত পাইনা। রান্না নাহয় এক হাতে করা যায়। কিন্তু বাচ্চা কোলে নিয়ে কি আর কাটাকাটির মতো রিস্কের কাজ করা যায়?
আম্মু বাসায় আসছে মাত্র ২দিনের জন্য। আগামীকালই চলে যাবে। আর আজকেই প্রায় ২কেজি পেয়াজ কুচি করে ফ্রোজেন করে রেখে দিয়ে গেলো৷ সাথে শাক সবজি, মাছ সবকিছুই যতটুকু খাবো সেভাবে গুছিয়ে রেখে দিয়েছে যেন মেয়ের কস্ট না হয়। অন্তত রান্নাটা যেন ইজিলি করা যায়🫶🏻
শুধু এই কাজে না, বিজনেসের অনেক কাজেও আম্মু এমন ভাবে হেল্প করে আমার আর ওই কাজে হাতই দিতে হয়না।
(এখানেও অনেক ঘটনা আছে আরেকদিন শেয়ার করবো)
একটা সাপোর্টিভ মা একজন মেয়ের জীবনে ব্লেসিং🖤
আলহামদুলিল্লাহ আমার মা আমার জীবনে সেই Biggest Blessing টাই। যে না থাকলে আমার জীবনে কোনকিছুই সহজ হতোনা।
নীহারিকার মতো একটা ন্যাচারাল বিউটি ব্র্যান্ড ডে বাই ডে এতো রেস্ট্রি*কশন মেনেও কিভাবে টিকে আছে জানতে চান না অনেকেই? এর পেছনেও আম্মুর অনেক অনেক অবদান আছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ তা'য়ালার কাছে সবসময় উনার নেক হায়াত ও সুস্থতা কামনা করি৷ দোয়া করবেন আমার আম্মুর জন্য🤲
Click here to claim your Sponsored Listing.
