NH Tv

NH Tv

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NH Tv, Health/Beauty, Bhandaria. pirojpur, Pirojpur.

26/06/2026

ভাণ্ডারিয়ায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার:

নুরুল হুদা মিন্টু
দৈনিক ঐশী বাংলা পিরোজপুর জেলা প্রতিনিধি।

পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মোঃ রিপন সরদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
​আজ শুক্রবার (২৬ শে জুন ২০২৬) সকাল ০৮:৩০ ঘটিকায় উপজেলার মঞ্জু মার্কেট সংলগ্ন রাসেল চত্বরের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি চৌকস দল মঞ্জু মার্কেট রাসেল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে রিপন সরদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে অবৈধ ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রিপন সরদার ভাণ্ডারিয়া থানার সরদার পাড়া এলাকার মৃত বাদশা সরদারের ছেলে।
​ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

14/03/2026

নিজ বাসা থেকে কলেজ শিক্ষকের গ'লি'ত ম'র'দে'হ উদ্ধার।

Photos from NH Tv's post 14/03/2026

নুরুল হুদা মিন্টু
এন এইচ টেলিভিশন

নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে গলা'কাটা ও মাথা'বিহীন অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লা'শ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায়র সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে ৩টা ১০ মিনিটের সময় তিনজন ব্যক্তি মোটরসাইকেল যোগে ইট ভাটার ভিতরে ঢুকছে। ৩টা ২৫ মিনিটের সময় একই মোটরসাইকেলে দুইজন ব্যক্তি বের হয়ে যাচ্ছে। এদেরকে চিনে থাকলে প্রশাসনকে জানান। এরাই হত্যা'কাণ্ডের সঙ্গে জড়িত। এদের চিহ্নিতের জন্য সাহায্য করতে পোস্টটি শেয়ার করুন।
উল্লেখ্য, গতকাল বিকেলে শুক্রবার (১৩ মার্চ) পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর পাড়ে লা'শটি পড়ে থাকতে দেখা যায়।

14/03/2026

নুরুল হুদা মিন্টু
এন এইচ টিভি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নে জেলেদের জন্য সরকারি বরাদ্দ চাল বিতরণকে ঘিরে জনপ্রতি ১০০ টাকা করে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৩৩৫ জন জেলের কাছ থেকে মোট ৩৩ হাজার ৫০০ টাকা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, গোডাউন থেকে চাল আনা, পরিবহন ও শ্রমিক খরচ দেখিয়ে ইউনিয়নের জেলেদের সভাপতি মো. আলম মিয়া এই টাকা সংগ্রহ করেছেন।

জলাবাড়ী ইউনিয়নের জেলে সোহাগ খান অভিযোগ করে বলেন, “আমাদের চাল দেয়ার কথা বলে জনপ্রতি ১০০ টাকা করে নেয়া হয়েছে। আমার কাজ থাকায় ছেলেকে দিয়ে চাল আনতে পাঠিয়েছিলাম। কিন্তু আমি নিজে না যাওয়ায় আমাকে চাল দেয়া হয়নি, অথচ টাকা নেয়া হয়েছে।”

30/08/2025

ভিপি নুরকে দেখতে হসপিটালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

30/08/2025

তেলিখালী ইউনিয়ন জুনিয়া ৪ নং ওয়ার্ড নিবাসী আব্দুল ওহাব হাওলাদারের মেয়ে আলমগীর হাওলাদারের সহধর্মিনী,আরিফ এবং শরীফের মমতাময়ী জননী কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে । আনুমানিক সন্ধা ৬.৩০ মিনিটে
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সূত্র ভান্ডারিয়া ব্রেকিং নিউজ

17/07/2025

ছাত্রলীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জের জেলা কারাগারে হামলা করে!

21/06/2025

ছোট্ট শিশুর তার পরিবারের প্রতি বিশাল দায়িত্ব বোধ!

18/06/2025

বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর এ জানা গিয়েছে যে, ভান্ডারিয়া উপজেলার বিগত দিনের আওয়ামী লীগের সকল দুর্নীতির রাজসাক্ষী ম্যানেজার হাসান নামে সকলের কাছে পরিচিত, এই হাসান আজকে ডিবির হাতে গ্রেপ্তার হয়েছে সে বর্তমানে ভান্ডারিয়া থানায় রয়েছে, বিভিন্ন সূত্রে আরও জানা গিয়েছে যে, তাকে ছাড়ানোর জন্য বিভিন্ন পাঁয়তারা এবং দরকষাকষি চলছে, আমরা পরের নিউজ এর অপেক্ষায় রইলাম। এবং এ বিষয়ে আমাদের সকল মিডিয়ার দৃষ্টি থাকবে যে শেষ পর্যন্ত কি হয়, তারপর তার বিস্তারিত আপনাদেরকে জানাবো।

Category

Telephone

Website

Address

Bhandaria. Pirojpur
Pirojpur

Alerts

Be the first to know and let us send you an email when NH Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Pirojpur.