Nobokumari
কেমিক্যাল, হার্বাল স্কিন এন্ড হেয়ার কেয়ার প্রোডাক্টস এর সমারোহ, সাথে আছে বিভিন্ন থেরাপি!
23/08/2026
এই গরমে অনেকেই বলবে ফ্রিজে ক্রিম সানব্লক স্টোর করতে।
কিন্তু স্টোর করার পর যদি সেই ক্রিম মাঝেমাঝে বের করে রেখে দেই বাইরে বা কোথাও ঘুরতে যেতে,তাহলে সেই ক্রিম এর গুণগত মান নষ্ট হয়।
তাই সব বুঝে স্টোর করবেন।
ঘরে ঠস্নডা শুষ্ক জায়গায় স্টোর করুন স্কিন কেয়ার প্রোডাক্ট।
21/08/2026
একটা মাল্টার উপরের পার্টে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, তাই-না?
মনে করুন ওই মালটার এটা আমার আপনার গান স্কিন হলো আপনার গাল।
এখন সেই ছিদ্রে তেল,ঘাম,ময়লা,ময়েশ্চারাইজার, সানব্লক ব্যবহার করতে করতে সেই ছিদ্র বন্ধ হয়ে গেলো।
তাহলে কি হবে?
ত্বক শ্বাস নিতে পারবে না,ঘাম বের হবে কম।
আর ময়লাগুলি জমে জমে শক্ত হবে।
আর এই ময়লার স্তর বাইরে মাথাগুলি বের করবে।
প্রথমে সেই মাথাগুলি সাদা থাকবে,যেগুলিকে হোয়াইট হ্যাডস বলি(সাদা মাথা)
আবার সেই ময়লার স্তরের মাথাগুলি বাতাসের সংস্পর্শে আর এসে অক্সিডাইজ হয়ে কালো হয়ে যায়, যেগুলি ব্ল্যাক হেডস নামে পরিচিত।
এখন এসব ময়লার স্তর জমে জমে এমন অবস্থা হলো যে,এগুলি সাধারন ফেইসওয়াশ দিয়ে ক্লিন হবে না।
তার জন্য এসিড লাগবে,যেটাতে ঘাম,তেল,ময়লা,কমেডোজেনিক প্রোডাক্ট এর স্তর গলবে।
যেমন এক্সফোলিয়েটর।
এসব ময়লা ক্লিন না করলে স্কিন কেয়ার প্রোডাক্ট কাজ করে না।
আর এতো দিনের ময়লা কি এক সপ্তাহে দূর করা সম্ভব?
অসম্ভব।
তাই এর জন্য বেইসিক স্কিন কেয়ার এর প্রোডাক্ট গুলি নন কমেডোজেনিক হতে হবে+ এক্সফোলিয়েটর ব্যবহার করতে হবে।
আর এসব ব্ল্যাক এন্ড হোয়াইট হেডসগুলি-ই হচ্ছে এক ধরনের ব্রণ,যেগুলিকে 'কমেডোনাল একনে' বলে।
যেসব প্রোডাক্ট ব্যবহার করলে লোমকূপ বন্ধ হয়ে যায় সেগুলি ব্যবহার করলে মাইসেলার ওয়াটার ব্যবহার করতে হয়।
যেমন ৯০% সানব্লক পোর্স ক্লগ করে,মানে কমেডোজেনিক।
কিছু ময়েশ্চারাইজারও এমন আছে,যেমন নিভিয়া সহ ডিপ রিচ ময়েশ্চারাইজার ইত্যাদি।
20/08/2026
নাকে,থুঁতনিতে ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাডস?
এক্সফোলিয়েটর কেনার বাজেট নাই?
শুধু একটা সিরাম দিয়ে কাজ সারতে চান?
সিরাম দিয়েও কিন্তু এক্সফোলিয়েটরের কাজ করা যায়!
স্যালিসিলিক এসিড সিরাম এমন একটা প্রোডাক্ট যেটা এক্সফোলিয়েটিং +ঘাম,তেল+ব্রণের জন্য উপকারী।
সেনসিটিভ স্কিন ছাড়া সব ধরনের ত্বকে যাবে।
ড্যামেজ স্কিন বেরিয়ারে ব্যবহার করা যাবে না। যাদের ব্ল্যাক এন্ড হোয়াইট হেডস আছে,অয়েলি,কম্বিনেশন স্কিন,ক্লোজ কমেডন আছে,তাদের জন্যও খুব ভালো।
সপ্তাহে দু'দিন রাতে ব্যবহার করতে পারবেন!
ব্যবহার করার পরে নরমাল রিচ ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
অন্য কোন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করার দরকার নেই।
নিয়াসিনামাইড যাবে।
19/08/2026
১) এন্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া কেন হয়?
এটি মূলত জেনেটিক প্রবণতা + অ্যান্ড্রোজেন হরমোনের প্রভাবে হয়।
বিশেষ করে DHT (dihydrotestosterone হরমোন )-এর প্রতি কিছু চুলের ফলিকল বেশি সংবেদনশীল হলে;
👇
ফলিকল ধীরে ধীরে ছোট হতে থাকে।
চুলের গ্রোথ ফেস ছোট হয়।
প্রতিবার নতুন চুল আগের চেয়ে পাতলা ও ছোট হয়।
শেষ পর্যন্ত ওই জায়গায় ঘন চুল আর থাকে না।
এটা শুধু পুরুষদের নয়, নারীদেরও হতে পারে। নারীদের ক্ষেত্রে সাধারণত সিঁথি চওড়া হওয়া/মাথার ওপরের অংশ পাতলা হওয়া বেশি দেখা যায়।
👉২) সামনের দিকের চুল কেন বেশি পরে/টাক হয়?
কারণ মাথার সব চুলের ফলিকল DHT-এর প্রতি সমান সংবেদনশীল নয়।
যেসব এলাকায় জেনেটিকভাবে ফলিকল বেশি সংবেদনশীল, সেখানে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া আগে প্রকাশ পায়। পুরুষদের ক্ষেত্রে কপালের দুই পাশের হেয়ার লাইন ও ক্রাউন বিশেষভাবে আক্রান্ত হয়।
তবে নারীদের ক্ষেত্রে শুধু সামনের চুল পরা মানেই এন্ড্রোজেনেটিক এলোপেশিয়া নয়—টাইট করে চুল বাঁধা, ট্রাকশন,আয়রনের অভাব, থাইরয়েড, টেলোজেন এফ্লুভিয়াম ইত্যাদিও কারণ হতে পারে।
👉৩) সামনের চুল কেন আগে পাকে?
চুল পাকার মূল কারণ হলো মেলানিন তৈরি কমে যাওয়া। বয়স বাড়ার সঙ্গে হেয়ার ফলিকল এর পিগমেন্ট প্রোডিওসিং মেলানোসাইট ও মেলানোসাইট স্টেম সেল এর কার্যক্ষমতা কমে যায়।
আর জেনেটিক্স সবচেয়ে বড় ভূমিকা রাখে—আপনার পরিবারে কারও যদি অল্প বয়সে চুল পাকার প্রবণতা থাকে, আপনারও হতে পারে।🥹
একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো,চুল পড়া এবং চুল পাকা একই কারণে হয় না। তাই সামনে চুল পরছে এবং সামনে চুল পাকছে—এ দুটো একসঙ্গে হলেও একটির কারণে অন্যটি হচ্ছে, এমন নয়।
তবু যত্ন নিতে হবে চুলের।
বীজ খুব উপকারী, চুলের জন্য।
19/08/2026
মুখ ধোঁয়া'র ২০-৩০ সেকেন্ডের মধ্যেই ময়েশ্চারাইজার এপ্লাই করতে হয়, জানেন কি?
13/08/2026
Nobokumari মেহেদী গুড়া রাতে ভিজিয়ে রেখে সকালে ব্যবহার করি চুলে।
আমি লোহার পাত্রে মিশিয়ে রেখে দেই সারা রাত।
সাথে কাঁচা আমলকি,লবঙ্গ ব্লেন্ড মেশালে খুব সুন্দর লাগে চুল।
সকালে কালারটা এমন হয়।
12/08/2026
চুলার তাপ,ইনডাকশন রেডিয়েশন, ব্লু লাইট থেকে যে তাপ আমাদের ত্বকে ট্যান,মেছতা, পিগমেন্টেশন এর দাগ ফেলে,তার জন্য প্রয়োজন টিনটেড অথবা আয়রন অক্সাইড যুক্ত সানব্লক।
উহু,,
এসব তাপে ইউভি এ ইউভি বি রশ্মি থাকে না,, এসব তাপে ইনফ্রারেড রেডিয়েশন থাকে,তাই ইউভি এ, ইউভি বি এর সাথে ইনফ্রারেড রে থেকে প্রটেকশন দিবে,,
মানে ঘরে,বাইরের তাপ থেকে স্কিনকে সুরক্ষা দিবে এমন সানব্লক দরকার।
তাইনা?
কারন,ফিজিক্যাল, কেমিক্যাল সানব্লক বা সানস্ক্রিন আমাদের শুধু বাইরের
সূর্যের তাপ, ফাইন লাইন,বুড়িয়ে যাওয়া,স্কিনের দাগ ছোপ কমাতে পারে, কিন্তু ঘরের যে রশ্মি, সেটা থেকে তো রক্ষা করে না, তাই না?
তাই ঘরে বাইরে দুটোই প্রটেকশন দেয় এমন সানব্লক ব্যবহার করা দরকার।
আমি তো বলবো,
সাব্লক কেনার সময় টিনটেড,আয়রন অক্সাইড যুক্ত, ইউভি এ, ইউভি বি রেটিং,পিএ রেটিং,টেক্সচার, স্কিন টাইপ,স্কিন টোন, সানব্লকের উৎপাদন স্থল,অথেনটিসিটি,আসলেই প্রটেকশন দেয় কিনা,এগুলি জেনে,সানব্লক কেনা উচিত।
তবে খুব ভালো প্রটেকশন দেয় এমন টিনটেড সানস্ক্রিন খুব কম আছে,এবং খুবই দামী।
আর এমন ধরনের সানব্লক সম্পর্কে আজও মানুষ জানে না।
আমার রান্না করার সময় হাতে তাপ লাগে, চুলার,দেখুন কি অবস্থা!
আমার চোখের উপর,গলায়ও ট্যান অনেক।
কারন, আমরা টিনটেড সানস্ক্রিন ব্যবহার করি কিন্তু কয়বার?
আর এসবের যত্ন কয়বার নেই?
চোখের উপরে বেশি কি যত্ন নেই?
আর জল খাই?
মোবাইল সারাদিন ব্যবহার করতে হয়,তাই সব সময় কি সম্ভব?
ব্লু কাট চশমাও তেমন প্রটেকশন দেয় না চোখের।
আর দাম?১২০০০ টাকা ব্লু কাট চশমার।
কেউ কিনবে, যাদের বাজেট নাই?
বাম হাতে ট্যান,মেছতা,দান হাত ঠিক আছে।
এবার বুঝেন,, কেনো ঘরেও সানব্লক ব্যবহার করতে হয়।
10/08/2026
SEEDS CYCLING 😱
Folliculer phase :
(ডে ১-১৪দিন পর্যন্ত) পিরিয়ডের প্রথম দিন থেকে ওভুলেশন পর্যন্ত তিসি+কুমড়ো বীজ ২চা চামচ করে খেতে হবে,অবশ্যই ভাজা!
জল খেতে হবে ৩ লিটার পর্যন্ত কারণে এগুলি হজম হতে সময় নেয়। তিসি পারলে গুড়া করে খাবেন, না হলে ভালো করে চিবিয়ে খেতে হবে।
Luteal phase :(ডে ১৫ পরবর্তী পিরিয়ড হওয়া পর্যন্ত -)সাদা তিল+সূর্যমুখী বীজ খেতে হবে।
উপকারিতাঃঅনেক তাড়াতাড়ি মেনোপজ হয় না।ইস্ট্রোজেন ও প্রজেস্টোরন হরমোন এর ভারসাম্য রক্ষা করে।
পিসিওস এর সমস্যা কমে।
পিরিয়ডের সময় ব্লাড ফ্লো ঠিক থাকে।
পেইন কম হয়।
মুড সুইং হয় না তেমন।
ফল পেতে হলে,,👇
পিরিয়ড, সিস্ট সমস্যা থাকলে টানা তিন মাস খেয়ে যেতে হবে 🧡🧡
কাদের না খাওয়া ভালো? যাদের ডায়াবেটিস আছে কম করে খেতে হবে।
যারা প্রেগনেন্ট, প্রচুর গ্যাস হয়, হজমে সমস্যা আছে, স্তন্যদানকারী মা।যাদের এলার্জির সমস্যা বেশি।
খেলে সমস্যা হবে না তেমন কিন্তু না খাওয়াই ভালো।
চুল পরলে,ভাজেট কম থাকলে,প্রথমে কুমড়ো বীজ খেতে পারেন।
চা কফি'র সাথে বীজ খাওয়া যাবে না। চা খাওয়ার ২ ঘন্টা পর খাওয়া যাবে।
03/08/2026
হরমোন ঠিক, তো সব ঠিক।
অনেকেই না জেনে না বুঝে নিয়ম না মেয়ে বীজ খান,যা খুবই খারাপ।
এর ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়।
ধরুন আপনার শরীরে ম্যাগনেসিয়াম বেশি,তাহলে বুঝে শুনে বীজ খেতে হবে।
কুমড়া ও সূর্যমুখী বীজ বাদ দিতে হবে।
আপনার সব ঠিক আছে কিন্তু ক্যালসিয়াম ঘাটতি? তাহলে সাদা তিল খেলেই হবে।
পিরিয়ড,টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি?
তাহলে তিসি সহ অন্য বীজ এর সাইক্লিং মানতে হবে।
সব একসাথে সবাই খেতে পারে না।
সমস্যা শুনেই আমি সীড মিক্স খেতে বলি।
আগে ক্লায়েন্ট এর সমস্যা শুনি।
চুল পরছে?
তাহলে তিল,তিসি,কুমড়া ও সূর্যমুখী বীজ খেতে হবে পিরিয়ড সাইকেল মেনে।
পিরিয়ড এর দিন থেকে ১৪ তম দিন পর্যন্ত তিসি+কুমড়ো বীজ।
১৫ তম দিন থেকে ২৮ তম দিন পর্যন্ত তিল+সূর্যমুখী বীজ খেতে হয়।
তিসি ভেজে গুড়া করে খেলে বেশি ভালো, তিসিতে গ্যাস বেশি হয়।
হজমের জন্য, বীজ খাবার পর বেশি করে জল পান করতে হবে।
Nobokumari
02/08/2026
পছন্দের কোরিয়ান সানব্লক।
এতো সুন্দর মিশে যায়💛
সব স্কিনে যায় প্রায়।
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Opening Hours
| Monday | 09:00 - 22:00 |
| Tuesday | 09:00 - 22:00 |
| Wednesday | 09:00 - 22:00 |
| Thursday | 09:00 - 22:00 |
| Friday | 09:00 - 22:00 |
| Saturday | 09:00 - 22:00 |
| Sunday | 09:00 - 22:00 |
