Nest & Needs

Nest & Needs

Share

Plants can't solve all problems, but they're a great start.

14/04/2026
13/04/2026

এই দুনিয়া ক্ষণস্থায়ী…
আজ আছে, কাল নেই।
তাই নিজেকে এমনভাবে গড়ে তুলি—
যাতে দুনিয়া নয়, আখিরাতই হয় আমাদের আসল ঠিকানা। 🤍
আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন। 🤲

13/04/2026

রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
“আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না,
বরং তিনি তাকান তোমাদের অন্তর ও আমলের দিকে।”
— সহিহ
✨ নিজেকে সুন্দর করো ভেতর থেকে…
কারণ আল্লাহর কাছে সেটাই আসল।

07/04/2025

--সেখানে জায়গায় জায়গায় ফ্লোরিন বোমা ব্যবহার করা হচ্ছে এবং প্রতি ২০ সেকেন্ডে একটি করে মিসাইল লঞ্চ করা হচ্ছে। পুরো গাজা বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে..।😭
হে আরশ এর মালিক তুমি দয়া কর🥲

02/03/2023

বাস্তবতা আসলে অনেক কঠিন। যে যেই পরিস্থিতিতে থাকে সেই জানে তার সময় খারাপ নাকি ভাল।আমরা দূর থেকে অনেক কিছুই বলতে পারব কিন্তু তার পরিস্থিতিতে গিয়ে সব কিছু ঠিক করে দিতে পারব না।কারও ভাল সময় হোক বা খারাপ আল্লাহ আমাদের দুয়া করার তওফিক দান করুন।❤️এক মাত্র দুয়াই পারে সব কিছু বদলে দিতে🤲

23/01/2023

লুমাযাহ কারা? (সুরা হুমাযাহ):

কর্মক্ষেত্রে বা পারিবারিক বা বন্ধু মহলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না।আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই। আমি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড! যা মনে আসে তাই বলি।"

সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত! সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন! ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয়।

আল্লহ্‌ এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন সূরা হুমাজাহ তে। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন। আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।

আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামাহ পেয়ে গেছেন। হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত, তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে। আল্লাহ তৌফিক দান করুন।

08/12/2022

🖤

18/11/2022

জীবনের কতগুলো বসন্ত পার হয়ে গেছে, ম্লান হয়ে গেছে কতশত কাকডাকা ভোর। আবছা স্মৃতির মতো, জীবন আস্তে আস্তে আচ্ছন্ন হয় ধূসরতায়। সময়ের সরল সংখ্যা কমে আসছে ধীরে ধীরে। সব পাখি নীড়ে ফেরে। সব নদী ফিরে যায় মোহনায়। তবু কিছু মানুষ, ভ্রান্তির মায়াজাল ভেদ করে, ফিরে আসতে চায় না। মোহ আর মায়ার বাঁধন ছিন্ন করে তারা ছুটতে পারে না আদিগন্ত অনন্তের পথে।
তবু ফিরতে হবে। বেলা ফুরাবার আগে, ঠিক ঠিক চিনে নিতে হবে পথ। সন্ধ্যের ঘনঘোর আঁধারের অতলতায় ডুবে যাবার আগে, জীবন তরিটিকে ভেড়াতে হবে কূলে। রাতেরও শেষ আছে। ক্লান্তিরও আছে অবসান। জীবনের জড়তার জোয়ার ছেড়ে, নতুন করে একবার, শুধু একবার জ্বলে উঠতে হবে। নিজেকে আরেকবার ঝালিয়ে নিতে আজ তবে ডুব দেওয়া যাক...

16/11/2022

বড়ো শহরে বড়ো বড়ো বাড়ি থাকে, গায়ে গা লাগিয়ে। জানলা দিয়ে তাকালে সামনের বাড়ির দেয়াল পড়ে। আবার ছাদে যেতেও মানা থাকে। তাই নগরে পূর্ণিমার আসা-যাওয়ার খবর থাকে না।পথে চলতে মানুষ আকাশ দেখে না। সাঁইসাঁই গাড়ির গতি আর অজস্র বাতির মিছিলে চোখ সতর্ক থাকে। তখন চাঁদ দেখতে গেলে গাড়িচাপার ভয় থাকে। মূহুর্তের জন্য চট করে মাথা তুলে বড়োজোর একবার দু’বার তাকিয়ে নেয়া যায়; দেখা যায় না। তাকানোর মানে তো আর দেখা নয়।গ্রামের তুলনায় শহরে অনেক রাত অবধি জেগে থাকে মানুষ। গ্রামে রাত সাড়ে দশটা মানে তো গভীর রাত; শহরে তখন সন্ধ্যা মাত্র। তারপরও নাগরিক রাতেরপূর্ণিমার বঞ্চনা বেশি।

15/11/2022

একটি সুন্দর দুনিয়াবি জীবন,উত্তম জীবনসঙ্গী, সাজানো গোছানো সংসার এবং চমৎকার একটি আখিরাতের জীবন যার কোনো শেষ নেই! এইত জীবন❤️

দুআর দরখাস্ত।

Want your business to be the top-listed Beauty Salon in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Sylhet