Sima's Nest
নাগরিক যান্ত্রিকতা আর ঠাস বুনটের ভিড়ে পথ হারানো বৃষ্টির এক শহরবন্দি মেঘ�
16/09/2025
In the matter of love, villains are more loyal than heroes.
17/08/2025
A reminder to all women out there;
Choose a man who can be good for your mental health, even if he's not that rich, as long as he knows how to respect and spoil you with love.🤍
15/07/2025
"This monsoon, why don't you come with a bunch of Dolonchapa flowers?"🥹
'খুব কাছের কাউকে হারালে বোধহয় বাকেট লিস্টের কথা মাথায় আসে। বাকেট লিস্ট হচ্ছে before kicking the bucket বা মরে যাবার আগে কেউ কি কি করতে চায়! ২০০৯ সালে নিউ অরলিন্সের আর্টিস্ট ক্যান্ডি চ্যাং এর যেমন এসেছিলো। সে যেটা করেছিলো সেটা হচ্ছে একটা দেয়ালে Before I die... লিখে একটা প্রজেক্ট শুরু করেছিলো। খুব দ্রুত সে দেয়াল ভরে গেলো মরে যাবার আগে কে কি করে যেতে চায় সে স্বপ্নে।
কেউ লিখলো লাখো লোকের সামনে গান গাইবার স্বপ্ন, কেউ লিখল কাছের কারো সাথে আবার সম্পর্ক ঠিক করার স্বপ্ন, ভালো একজন বাবা হবার স্বপ্ন, স্কাইডাইভিং এ যাবার স্বপ্ন, কারো জীবনে বড়সড় ইমপ্যাক্ট রেখে যাওয়াসহ আরও অজস্র স্বপ্নে ভরে গেলো সে দেয়াল।
বাকেট লিস্ট আসলে মৃত্যুকে একটু দূরের মনে করায়। যত লম্বা লিস্ট তত লম্বা সময় হাতে আছে এমন একটা ভ্রম তৈরি করে। লিস্ট ছোট হলে মন খারাপ লাগে। মনে পড়ে যায় মৃত্যু কি অবধারিত! প্রতি সেকেন্ডে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমরা। ওই যে বলে না, none of us will get out of here alive?
যখন আমরা আমাদের ডেডলাইনে পৌঁছে যাই তখন টের পাওয়া যায় কত প্রিয় মানুষ, প্রিয় জিনিসকে টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়ে 'জীবন' নামের প্রজেক্টটা পার করছিলাম আমরা! '
আপনার বাকেট লিস্টে এমন কি আছে যেটা করে যেতে চান শেষ নিঃশ্বাস ফেলার আগে? ধর্মীয় aspect থেকে জিজ্ঞেস করছি না। ওই হিসাব আপনার আর আপনার স্রষ্টার মাঝেই থাকুক!
কোন একটা স্বপ্ন বা activity বা আফসোস মেটানোর কথা জানতে চাইছি আমি! What’s on your bucket list?
('Maybe You should talk to someone' বইটা পড়তে গিয়ে করা অনুবাদ।)
©️Sincerely, Zana
Click here to claim your Sponsored Listing.
