SUHI

SUHI

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SUHI, Health/Beauty, Tangail.

01/02/2026

তুমি জানবার‌ও পারো নাই তোমারে পাইবার জন্য কি না করছি।সব কিছুর আড়ালে আছিলো তোমারে পাইবার লড়াই।মাইনসেরে জিগাইয়ো ক্যামনে পাগলামি করছি তোমার লাইগা।সব ছাইড়া তোমার পিছন প‌ইড়া আছিলাম।আমি শুধু তোমারেই চাইছি।তুমি এমনে ক‌ইরা বদলাইয়া যাইবা ভাববার‌ও পারি নাই‌।কোন হানে গেলে তোমারে পামু একটু ব‌ইলা দিবা,আমার সমস্ত কিছু দিয়া হ‌ইলেও তোমারে আনমু আমি।তোমারে ছাড়া কিছুই চাই না আমি, জৈষ্ঠ্য মাসের খরা রৌদ্রের তাপ‌ও এতটা জ্বলে না,যে জ্বলন বুকের মধ্যে জ্বলে।
তোমার আশায় এখনও চাইয়া থাকি,জানি না আসবা কি না।

01/02/2026

আমার মুখে ভালোবাসি শব্দ না শুনলে তোমার ঘুম হয় না,সবসময় বলতে।এখন কিভাবে থাকো তুমি? বেঈমানি যদি করবা তাহলে কেন স্বপ্ন দেখাইলা?

31/01/2026

তোমারে পাইতে চাইয়া কত কি করলাম।এহনো ক‌ইরাই যাই,বেবাগ মানসের দ্বারে দ্বারে ঘুরছি,তুমারে পাওনের লাইগা।,দিনের পর দিন,রাইতের পর রাইত দাঁড়াই থাহি তুমারে পাওনের লাইগা।যে তুমি আমারে জড়াইয়া ক‌ইছিলা তুমি আমার,সেই তুমি আমারে আগুনে ফালাইয়া চ‌ইলা গেলা।
ক্যামনে পারলা এমনডা করতে ,বলতে পারবা? পারবা না,,
যেই সুখে গ্যালা ,সুখ ফুরাই গেলে আমার কথা ভাইবো,বেবাগে ফিরাইয়া দিলেও আমি তোমারে ফিরাইয়া দিমু না।

31/01/2026

প্রতিটা রাত ,প্রতিটা সকাল আজ তুমি ছাড়া ,,,
অথচ তিনটি বছর আমরা কত সুন্দর করে দিন কাটাতাম। তুমি সুখের ভেলায় চড়লে,আর আমাকে আগুনে পোড়ালে,,,
তবুও আশায় থাকি একদিন আসবে তুমি,,,,

31/01/2026

সোনাই,
তুমি বলছিলা " তোমাকে হারানোর আগে যেন আমার মৃত্যু হয়"
অথচ সেই তুমি আমারে জীবন্ত লাশ বানাইয়া হারায়া গেলা। একবারও ভাবলা না তোমার সোনাই তোমারে ছাড়া এক মুহুর্ত থাকতে পারে না,সেই সোনাই তোমারে ছাড়া কেমনে থাকবো।কত দিন কত রাত কথা হয় না তোমার সাথে।
আসো না ফিরে

Category

Culinary Team

Attire

Website

Address

Tangail
1913

Alerts

Be the first to know and let us send you an email when SUHI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Tangail.