Afra Trading

Afra Trading

Share

its a business page. we trade what you need.

08/05/2022

১) শিপিং এজেন্ট এর মুল কাজ কি?
২) বাতিঘর মাশুল কি হারে দেওয়া হয়?

( নতুন করে শিক্ষনীয় বিষয় দেয়া হলো, অজানা বিষয় পড়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে। এ বিষয় গুলো অন্য কোথাও পাবেন না)

কাস্টমস এক্ট,১৯৬৯ এর ২০৭ ধারা অনুযায়ী এজেন্ট লাইসেন্স দেওয়া হয়, যেমনঃ সি এন্ড এজেন্ট লাইসেন্স, শিপিং এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরোয়ারডিং লাইসেন্স, স্টিভিডোর এজেন্ট লাইসেন্স ইত্যাদি।

শিপিং এজেন্টর প্রধান প্রধান কাজ গুলো সং ক্ষিপ্ত আকারে বর্ননা করা হলোঃ

আই,জি,এম ঘোষণাঃ

(১) কাস্টমস Asycuda World System এ তার ইউজার আইডি থেকে তার এজেন্সির অধীনে কোন জাহাজ আগমন হলে নিম্নোক্ত বিষয়গুলোকে সাবমিট করা;
(A) Ships Declaration;
(B) Load Draft Cargo Declaration ;
(C) Light Draft Cargo Declaration ;
(D) Cargo Load Port;
(E) ETA( Estimated Time of Arrival) ;
(F) Ships Over all Length ;
(G) 72 hours Advanced online declaration submit / Letter submit ;

আই,জি,এম সাবমিটঃ

(২) কাস্টমস এক্ট, ১৯৬৯ এর সেকশন ৪৩ অনুযায়ী জাহাজ শেষ ছেড়ে আসা বন্দর ত্যাগ করার পূর্বে B/L ( Bill of Lading) এর বিপরীতে IGM Submit ;

(ক) IGM online submit but not Registration অতপর ইতোপূর্বে সিস্টেমে দাখিলকৃত জাহাজের সম্ভব্য আগমনের তারিখ উল্লেখ করা হয় সেই তারিখের ২৪ ঘন্টার মধ্যে সিস্টেম থেকে রেজিষ্ট্রেশন নং স্বয়ংক্রিয়ভাবে পড়ে যায়।

ফাইনাল এন্ট্রি সাবমিটঃ

(৩) জাহাজ আসার পরে Final Entry submit এবং জাহাজ রিসিভড ও Survey করানো।
(ক) জাহাজ আগমনের পর কাস্টম হাউসের আমদানি শাখায় Final Entry Submit করতে হয়। ফাইনাল এন্ট্রিতে যে সকল ডকুমেন্টস সংযুক্ত করতে হয়,
(A) Bond Store List ;
(B) Others Store List ;
(C) Total Cargo Quantity ;
(D) Nature of Cargo;
(E) Draft Survey Report;

বাতিঘর মাশুল পরিশোধঃ

(৪) Light Dues (বাতি কর) জমা প্রদান ;
(ক) বাতিকর ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিতে হয়, এই অর্থ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট এর অনুকূলে জমা প্রদান করা হয়।
(খ) বাতিকর প্রতি NRT (Net Registered Tonnes) ১০ টাকা হারে পরিশোধ করতে হয়; বিঃদ্রঃ NRT= LDT + Accommodations without CargoCargo
(প্রজ্ঞাপন নং ১৮.০০.০০০০.০২৪.৯৯.০০৭.২৯.৪৩. বাংলাদেশ বাতিঘর আইন, ২০২০, তাং ২৯/৩/২০২২ খ্রিঃ)

বন্দর ডিউজ পরিশোধ ও অনাপত্তিপত্র সংগ্রহঃ

(৫) Port NOC সংগ্রহ করা (পোর্ট ডিউজ পরিশোধ করে)

আয়কর অফিস থেকে অনাপত্তিপত্র সংগ্রহঃ

(৬) Income tax NOC সংগ্রহ করা ( আয়কর অফিসে জাহাজের সকল তথ্য সাবমিট করে আয়কর অনাপত্তিপত্র সংগ্রহ করতে হয়)

কাস্টম হাউস থেকে PC সংগ্রহঃ

(৭) Port Clearance Certificate সংগ্রহ করা ;
কাস্টম হাউসের রপ্তানি শাখায় নিম্নোক্ত দলিলাদি সাবমিট করে পোর্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হয় ;
(A) Port NOC;
(B) Tax NOC ;
(C) Light Dues information ;
(D) Seaman Welfare Fee Levy 20 US Dollars payment information ;
(E) 300 Taka Non judicial stamp U/Taking ;
(F) Mercantile Marine Department NOC;
(G) Shipping office NOC

জাহাজের খাদ্য পানীয়, রশদ, জ্বালানি সরবরাহের ব্যবস্থাঃ

(৮) জাহাজে খাদ্য পানীয়, জ্বালানি চাহিদা যথাযথ সাপ্লায়ারের মাধ্যমে সরবরাহের ব্যবস্থা করা;

জাহাজের নাবিকদের প্রত্যাগমণ ও আগমনের ব্যবস্থাঃ

(৯) জাহাজের বিদেশি নাবিকদের প্রত্যাগমণ ও আগমনে যাবতীয় কর্মকাণ্ড সম্পন্নকরণে সহায়তা প্রদান করা ;

বিল অব লেডিং ইস্যু করাঃ
(১০) পণ্য রপ্তানির সময় পণ্য জাহাজীকরণ করে বি/এল ইস্যু করা।

পণ্য রপ্তানির সময় ই,জি,এম সাবমিট করাঃ

(১১) কাস্টমস এক্ট,১৯৬৯ এর ধারা ৫৩ অনুযায়ী পণ্য রপ্তানির সময় Export General Manifest সাবমিট করা।

উপরে উল্লিখিত কাজ গুলো শিপিং এজেন্ট গুলো করে থাকেন, এ সকল সেবা দেওয়ার ফলে জাহাজের মালিকের কাছ থেকে সর্বনিম্ন ২৫০০ মার্কিন ডলার ফি পেয়ে থাকেন। অবশ্য ফি এর বাহিরে অন্যান্য কাজ করতে আনুসাঙিক খরচ গুলো জাহাজের মালিক থেকে আলাদাভাবে পেয়ে থাকেন।

(লেখা ভালো লাগলে শেয়ার দিন মন্তব্য করবেন)
© Belal Chowdhury - Commissioner of Customs

Photos from Afra Trading's post 13/10/2020

আমাদের নতুন জুতার স্টক থেকে বেছে নিন আপনার পছন্দের জুতা। জুতা নিতে কল করুন অথবা ইনবক্সে নক করুন।মোবাইল নম্বার-০১৯৭৭৫৮২০৫৮

Photos from Afra Trading's post 03/08/2020

চায়না থেকে আমদানি করা উন্নত মানের লোফার জুতা পাইকারি ও খুচরা রেডি স্টোক।বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন।মোবাইল-+8801731196673

31/07/2020

সবাইকে ইদের শুভেচ্ছা, ইদ মোবারক। ঘরে থাকুন, পরিবেশ সচেতন থাকুন,সুস্থ থাকুন,পরিবারকে সুস্থ রাখুন।

Photos from Afra Trading's post 30/07/2020

সম্মানিত গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করছি। সকল কুরিয়ার সার্ভিস পার্সেল বুকিং নেওয়া বন্ধু রাখার কারনে, এবং আমাদের ডেলিভারি ম্যান সংকটের কারনে হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছেনা।এখন কেউ পন্য নিতে চাইলে অফিসে এসে নিতে হবে।ধন্যবাদ।।ঠিকানা ঃ হাউস- ৮৬,রোড -১৯,সেক্টর -১৪,উত্তরা,ঢাকা।

Photos from Afra Trading's post 28/07/2020

ঢাকাসহ সারাদেশে সরবরাহের ব্যবস্থা আছে।নিচের কালার গুলো আছে।শেষ হওয়ার আগে যোগাযোগ করুন।

Photos from Afra Trading's post 27/07/2020

ইদুল আজহা উপলক্ষে মুল্য ছাড়।প্রতি জোড়া মাত্র ৯০০ টাকা।আজি যোগাযোগ করুন।মোবাইল-০১৯৭৭৫৮২০৫৮
(এই অফার চলবে ইদের আগের রাত ১২টা পর্যন্তু)

Photos from Afra Trading's post 27/07/2020

আজ চট্রগ্রাম এর ডেলিভারি সম্পুর্ন করলাম।ধন্যবাদ সম্মানিত গ্রাহকদের, সব রকম সহযোগিতা করার জন্য।

Photos from Afra Trading's post 25/07/2020

ঢাকা সহ সারাদেশে সরবারহ করা হচ্ছে।৯৫০ টাকা প্রতি জোড়া।

Photos from Afra Trading's post 24/07/2020

আজকের পার্সেল।ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Dhaka

Opening Hours

09:00 - 17:00