Beauty Blessed

Beauty Blessed

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Beauty Blessed, Beauty, cosmetic & personal care, .

স্কিনকেয়ারকে জটিল না করে সহজ করার লক্ষেই Beauty Blessed এর যাত্রা।
স্কিনকেয়ার সম্পর্কে যেকোনো জিজ্ঞাসা,ত্বকের ধরন অনুযায়ী সঠিক সাজেশন এবং অথেনটিক সব ইম্পোর্টেড স্কিনকেয়ার প্রডাক্টস পেয়ে যাবেন আমাদের পেজে।
"Authenticity & Good service is our priority"

01/06/2026

কার কার সাথে এমন হয়❗🥴

28/05/2026

🐄🔪
কসাই ভাই এখন VIP!😎😂

আপনার VIP কসাই ভাইদের মেনশান করে জানিয়ে দিন তারা যে VIP😆

িনের_কসাই

27/05/2026

🌙✨ ত্যাগ, ভালোবাসা আর কৃতজ্ঞতার বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ-উল-আজহা।

আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করুন এবং জীবনে শান্তি, রহমত ও বরকত দান করুন।
🤍🐄

আপনাদের ও আপনাদের পরিবারের জন্য রইলো
💫 ঈদ-উল-আজহার আন্তরিক শুভেচ্ছা 💫

ঈদ মোবারক! 🌸
— Beauty Blessed 💜

োবারক

26/05/2026

আরাফার দিন—ক্ষমা, দোয়া আর রহমতের এক মহিমান্বিত দিন।

এই দিনে আল্লাহর কাছে মন খুলে চান, বেশি বেশি দোয়া করুন এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করুন। 🤍

✨ নফল রোজা, তাসবিহ ও ইস্তিগফারের মাধ্যমে কাটুক বরকতময় এই দিনটি।
আল্লাহ আমাদের সবাইকে তাঁর রহমত ও মাগফিরাত দান করুন। 🤲

#আরাফার_দিবস

25/05/2026

কন্সিলার দিয়ে আর কতদিন লুকাবেন ডার্ক সার্কেল 👀

゚ ゚viralシ

25/05/2026

✨ Eid Glow Routine ✨
ঈদের দিন নিজেকে একটু গ্লোয়িং দেখানোর জন্য সবাই কমবেশি চেষ্টা করে।
শুধু মেকাপ করলেই কিন্তু গ্লোয়িং স্কিন পাওয়া যায় না,
স্কিন টাকেও একটু এক্সট্রা যত্ন দিতে হয়।💛

কি কি করা যেতে পারে গ্লোয়িং স্কিনের জন্য⁉️

🌸 Step 1 : Gentle Scrubbing
ঈদের ২/৩দিন আগে জেন্টেল একটা স্ক্রাবিং করা যেতে পারে। এতে করে করে স্কিনের ডেড সেল দূর হয়ে রাফনেস কমবে, স্কিন টা ফ্রেশ এবং স্মুথ লাগবে✨

এতে স্কিনকেয়ার প্রোডাক্টস ও ভালো ভাবে স্কিনে এবজর্ব হবে। আর makeup বসেও অনেক সুন্দর!

👉 স্ক্রাবিং এর পর অবশ্যই বরফ রাব করতে ভুলবেন না।
🌼আর স্কিনে যদি ব্ল্যাকহেডস /হোয়াইটহেডস থাকে তাহলে একটা ব্রন স্টিক দিয়ে বরফ ঘসার আগেই সেগুলো আলতো করে চাপ দিয়ে বের করে নিন।

⚠️ তবে ওভার স্ক্রাবিং করবেন না, এতে স্কিন ব্যারিয়ার ড্যামেজ হতে পারে।

💦 Step 2 : Hydrating Mask
এই weather এ স্কিন বাইরে থেকে অয়েলি লাগলেও ভিতরে অনেক ডিহাইড্রেটেড থাকে।
তাই Eid এর আগের রাতে একটা ভালো hydrating mask ব্যবহার করলে পরের দিন স্কিন অনেক ফ্রেশ এবং প্লাম্পি লাগবে ✨

🚨টিপস: হাইড্রেটিং মাস্ক নরমাল ফ্রিজার এ রেখে ব্যবহার করতে পারেন এতে করে স্কিনে অনেক আরাম আরাম ফিল দিবে।

🫧 Step 3 : Lightweight Hydrating Moisturizer
অনেকে ভাবে গরমে moisturizer দরকার নাই 🙄
কিন্তু ময়েশ্চারাইজার ব্যবহার না করলে স্কিন আরো বেশি অয়েল প্রডিউস করে।
তাই এই গরম + হিউমিড অয়েদার এ হেভী ক্রিম এর বদলে লাইট অয়েট জেল টাইপের ময়েশ্চারাইজার ব্যবহার করুন 🌿
এগুলো স্কিন হাইড্রেটেড ও রাখে কিন্তু কোন তেলতেলে বা স্টিকি ভাব দেয় না।

☀️ Step 4 : Sunscreen is a Must
গ্লো মেইনটেইন করতে চাইলে সান্সক্রিন কোন ভাবেই মিস করা যাবে না!
না হলে tanning, dullness আর pigmentation বেড়ে যেতে পারে।

🚨টিপস: ভালো হয় যদি লাইট অয়েট টেক্সচার এর একটা টোন আপ সান্সক্রিন অথবা টিন্টেড সান্সক্রিম ব্যবহার করেন। কারন এতে করে আপনার হাল্কা একটা মেকাপ লুক হয়ে যাবে। আর একটু খানি পাউডার দিয়ে সেট করে নিলেই এনাফ☺️

25/05/2026

চারপাশে এখন শুধু নতুন নতুন skincare products এর ছড়াছড়ি।
কেউ বলছে এই ক্রিম বেস্ট, কেউ বলছে এই সিরাম বেস্ট ব্লা ব্লা.......
তার উপর ডিস্কাউন্ট, অফার আর ভাইরাল সব ট্রেন্ডি প্রডাক্টস — সব মিলিয়ে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই আসলে কোনটা আমাদের স্কিনের এর জন্য দরকার 😵‍💫

অনেকে তো না বুঝেই একগাদা প্রডাক্টস কিনে, ঠিকমতো ব্যবহার বিধি না জেনেই ব্যবহার শুরু করে। যার ফলাফল কি দাঁড়ায়⁉️

স্কিনকেয়ার করে স্কিন আরও খারাপ হয়ে গেছে,আগেই তো ভালো ছিল, প্রডাক্টস ভালো না হেনতেন কত কিছু.....

কিন্তু আসল কথা কি জানেন❗—
সব প্রডাক্টস সবার জন্য না।

আবার, প্রডাক্টস ব্যবহার করলেই শুধু হয় না, সঠিক ভাবে ব্যবহার করতে না পারলে আরও বিপদ❗

যেমন ধরুন, এখন মোটামুটি সবাই জানে স্কিনের ব্ল্যাকহেডস/হোয়াইটহেডস বা পিম্পলস হলে স্যালিসাইলিক এসিড যুক্ত প্রডাক্ট ব্যবহার করতে হয়। তাই সবাই গনহারারে কারো এরকম সমস্যায় সাজেস্ট করে দেয় স্যালিসাইলিক এসিড ক্লিঞ্জার ব্যবহার করেন।

কিন্তু এই স্যালিসাইলিক এসিড কার স্কিনে কত পারসেন্ট ব্যবহার করতে হবে সেটা সম্পর্কে কেউ বলে না অথবা অনকে জানে না।
আবার, এই স্যালিসাইলিক এসিড ক্লিঞ্জার প্রতিদিন ব্যবহার করলে যে স্কিন ব্যারিয়ার এর ১২ টা থেকে ১৪টা বেজে যাবে সে ব্যাপারেও কারো কোন আইডিয়া নাই।

একটা প্রডাক্ট অন্য কারো স্কিনে এ ভালো কাজ করেছে মানেই সেটা আপনার স্কিনে এও একইভাবে কাজ করবে, এমনটা কিন্তু না।

আবার, স্কিন অনুযায়ী প্রডাক্ট এর ব্যবহার এও ট্রিকস খাটাতে হয়। যেটা অনেকেই জানে না।

তাই আমরা বলি কি, কেউ একজন বলেছে তার জন্য একটা প্রডাক্ট দারুন কাজ করেছে সেটা শুনেই দৌড় দিবেন না। আগে খুঁজে বের করার চেস্টা করুন আপনার ত্বক এর সমস্যা আসলে কি?
বিভিন্ন লাইভ আপা/ভাইয়াদের মিরাকেল নাইট ক্রিম/মিরাকেল সিরাম এর পিছনে না ছুটে আগে স্কিনের সমস্যা চিহ্নিত করুন।

অথবা কোন স্কিনকেয়ার এডভাইজার /এক্সপার্ট এর থেকে কন্সাল্টেশান নিন। সম্ভব হলে ডক্টর দেখান।

তারপর সেই প্রডাক্ট ই সিলেক্ট করুন যেগুলো সত্যিই আপনার স্কিনের সমস্যার সমাধান করবে।

নতুন নতুন প্রডাক্ট কেনার চেয়ে করার বেশি ইম্পর্টেন্ট হলো নিজের স্কিন কে বোঝা ✨

স্কিনের চাহিদা বোঝা, স্কিন আসলে কি চাইছে সে অনুযায়ী ট্রিটমেন্ট নেয়া।

👉আপনার স্কিন অয়েলি, ড্রাই নাকি কম্বিনেশান ⁉️
নাকি স্কিন sensitive হয়ে আছে⁉️

👉আপনার স্কিনের সমস্যা Acne,Bumps, Pigmentation,spot, নাকি Dehydration?
এসব না বুঝে শুধু হাইপ এর পিছনে ছুটলে স্কিন আরো বেশি ড্যামেজ হয়ে যেতে পারে।
আমাদের স্কিন কিন্তু গাদা গাদা প্রডাক্টস চায় না,চায়
সঠিক ট্রিটমেন্ট,সঠিক উপাদান আর সবচেয়ে বেশি চায় ধৈর্য 💚

প্রডাক্টস কম হলেও যদি সঠিক হয়, তাহলে স্কিন ধীরে ধীরে হেলদি আর ন্যাচারালি ই গ্লো আসবে 🌸

Trend follow করার আগে নিজের skin এর কথা শুনুন…
কারণ স্কিমকেয়ার এ "গাদা গাদা প্রডাক্টস না,
“সঠিক প্রডাক্টস” ই আসল "গেইম চেইঞ্জার" ✨

25/05/2026

একটু খোঁজ নেন প্লিজজজ......

23/05/2026

জানেন মানুষের অন্তরে হাসাদ কোথা থেকে আসে?

যখন মানুষ ভাবতে শুরু করে তার চাইতে অন্য মানুষটা কত ভালো আছে, কত সুখে আছে।

আর হাসাদ এত ভয়ংকর জিনিস যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকাল সন্ধ্যা রাত ৩ বার পানাহ চেয়েছেন হিংসুকের হিংসা থেকে। এবং হিংসা মানুষের সমস্ত ভালো আমল জ্বালিয়ে দেয় যেমনটা আগুন কাঠ কয়লাকে জ্বালিয়ে দেয়।

আমরা অন্যের সুখে কেনো সুখি হতে জানিনা?
আমাদের চারপাশে এত বেশি নেগেটিভিটি যে আমরা অন্যের প্রতি সুধারনা করতেই জানিনা। কাউকে একটা বাজে কথা বলতে পারলে, একটা খোচা দিয়ে কথা বলতে পারলে যেনো আমাদের কলিজা ঠান্ডা হয়!

যদি কাউকে দেখা যায় সে বেশি দান সাদাকাহ করছে বা লাইফস্টাইল ভালো আশেপাশের মানুষ আচ করতে পারলে বলবে বড়লোকি দেখায়! অথচ আমার সেখানে করনীয় বারাকাহর দুয়া করা!

কোনো হ্যাপি কাপল অনেক ভালো সম্পর্ক, ভালো আন্ডার্স্ট্যান্ডিং তাদের দেখে কেনো মনে হতে হবে যে তারা শো অফ করছে?! অথবা কেনো ধারনা করতে হবে, ভেতরে ভেতরে অশান্তি ঠিকই!
আমরা কি তাদের জন্যে বারাকাহর দুয়া করতে পারিনা?

কারো ঘরে ২/৩ টা খাদিমা দেখে যখন আশেপাশের মানুষ ভাবে টাকার গরম। অথবা আরামের জীবন!
আমাদেরতো তখন ভাবা উচিত আল্লাহ একেকজনকে একেক পরিস্থিতিতে রেখে পরিক্ষা করেন। যেই মেয়েটাকে মাস শেষে অনেকগুলো মানুষের স্যালারির ব্যবস্থা করা লাগে, তার জীবনের প্রেশার আমাদের পক্ষে কি বোঝা আদৌ সম্ভব!

জীবনে এমন অনেক মানুষ দেখবেন যারা বাধ্য হয়েই গাড়ি, উত্তম বাসস্থান, কিনবা লাক্সারিয়াস লাইফ মেন্টেইন করেন যাতে তাদের অন্য কাজগুলো সহজ হয় করতে, যাতে তাদের সময়টা বেচে যায়।

কিন্তু মনে মনে তারা ঠিকই হয়ত স্বপ্ন বুনে সেই ১৪ শ বছর আগের লাইফস্টাইল। ফাতিমা রাদিআল্লাহু আনহুর মত একটা সংসার আর আলি রাদিআল্লাহু আনহার মত বীরের জীবন।

আল্লাহতো আস সামি, আল বাসির.....

চলুন হাজার ন্যাগেটিভিটির ভীড়ে আমরা অপরের জন্যে দুয়া করি।

আননোন কোনো মানুষ হতে পারে রিক্সাচালক কিংবা রাস্তার কারো স্ট্রাগল দেখে।
কারো সুখ কিংবা কল্যান দেখে অন্তর দিয়ে দুয়া করি।
কারো দু:ক্ষ কিংবা পেরেশানি দেখে দুয়া করি।
তার জন্যে দুয়া করি যে আমাদের হক্ব নষ্ট করেছে, আমানত নষ্ট করেছে, কিংবা আমাদের ক্ষতি করতে চেয়েছে।
নিজেরদের জন্যে দুয়া করি।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“তোমরা তোমাদের চেয়ে নিচের (অবস্থার) লোকদের দিকে তাকাও, আর তোমাদের চেয়ে উপরের দিকে তাকিও না। এতে আল্লাহ তোমাদের যে নিয়ামত দিয়েছেন, তা তুচ্ছ মনে করবে না।”
— (সহীহ বুখারী, সহীহ মুসলিম)

সুফিয়ান সাওরি (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আমি একটি পাপের কারণে পাঁচ মাস কিয়ামুল লাইল (তাহাজ্জুদ) থেকে বঞ্চিত হয়েছি।’ তাকে বলা হলো, ‘সেই পাপটি কী ছিলো?’ তিনি বলেন, ‘আমি এক লোককে (ইবাদতে) কাঁদতে দেখে ধারণা করেছিলাম যে, এটি লোক দেখানো।’ [তারতিবুল আওরাদ: ৫/৫৩৮]

আমরা কেউ গুনাহের উর্ধ্বে নই। আল্লাহ আমাদেরকে, আমাদের অন্তরগুলোকে সুন্দর করুন, পবিত্র করুন।
(Collected)

23/05/2026

আপনার বয়স যত বাড়তে থাকবে,স্কিন এর কোলাজেন তত কমতে থাকবে।

কোলাজেন আমাদের স্কিন এর টান টান ভাব বজায় রাখে।
তাই আমাদের বয়সের সাথে সাথে স্কিন এর কুচকানো ভাব আসতে থাকে।

এবং এই কোলাজেন কমে যাওয়ার কারনে স্কিন এর ড্রাইনেস বা শুস্কতা ও বেড়ে যায়।

তাই স্কিন কে যত বেশি হাইড্রেটেড রাখা যাবে স্কিন এর শুস্কতা ও রুক্ষতা তত কম আসবে।

✔️তার জন্য হাইড্রেটেড স্কিনকেয়ার প্রডাক্ট ব্যবহার বাড়াতে হবে, যেমন, সিরাম, ময়েশ্চারাইজার, এসেন্স টাইপ প্রডাক্ট।

✔️পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।

✔️প্রচুর পরিমাণ এ কোলাজেন সমৃদ্ব খাবার খেতে হবে, যেমন ফিস অয়েল, মাংস, বিভিন্ন রকমের শাকসব্জি, বাদাম ইত্যাদি।

✔️আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, অবশ্যই অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ✴✴

Telephone

Website